Author: Niloy Roy

বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৭ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা। পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের দুয়ারে হাজির হয়েছে মহান আল্লাহতায়ালার রহমত, বরকত ও মাগফেরাতের অশেষ ফল্গুধারা। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর নিশ্চিত করার পর ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারাবির নামাজ ও সাহ্রির প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের রোজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই পবিত্র মাসের আনুষ্ঠানিকতা। আজ ভোররাতে সাহ্রি সম্পন্ন করার পর দেশের কোটি কোটি মুসলমান…

আরও পড়ুন

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও জনবান্ধব ও টেকসই করার লক্ষ্যেই এই সেবামূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা ও সেবা ফি ২০ টাকাসহ মোট ১২০ টাকা দিতে হবে। অন্যদিকে, যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি…

আরও পড়ুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আপনারা গতকাল হয়তো দেখেছেন আইনমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশাকরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি।’

আরও পড়ুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী…

আরও পড়ুন

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুর রহমানকে আইনমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, আইনমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়, সাজ্জাদুর রহমানকে ১৯ ফেব্রুয়ারি সকালের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বুধবার বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। উাপাচার্য এ সময় শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। সাক্ষাতকালে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন যে দায়িত্ব অর্পণ করেছেন, পূর্বের অভিজ্ঞতার আলোকে সকল অংশীজনের সহযোগিতায়…

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। আজ সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১, ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেছেন, ভালুকার মানুষের ওপর কোনো ধরনের অন্যায়, অত্যাচার বা অবিচার করে কেউ সম্পদ বৃদ্ধি করতে চাইলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা হবে না। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, ভালুকার মানুষের অধিকার নিয়ে কেউ খেলতে পারবে না। ক্ষমতার অপব্যবহার করে, প্রভাব খাটিয়ে কিংবা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে সম্পদ গড়ার সুযোগ আর থাকবে না। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভালুকার মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার রক্ষা করা তাঁর নৈতিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাধারণ মানুষের জমি,…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করে নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতবিনিময় পর্বে দপ্তরভিত্তিক নানা সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। প্রধান অতিথি আলোচনায় উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—দুই-ই একই দিন। ইংরেজি পঞ্জিকা হিসেবে একুশে ফেব্রুয়ারি। ইতিহাস সাক্ষী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি নিজের মাতৃভাষা রক্ষা করার জন্য বাংলার মাটিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বাররা। রাজপথের এই রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাকে মা বলে ডাকবার অধিকার, পেয়েছি মায়ের ভাষা—আমার বাংলা ভাষা। তাই ২১ শুধু একটি সংখ্যা নয়, দিনপঞ্জিকার একটি দিন নয়—অমর ২১ প্রতিবছরই আমাদের শক্তি ও সাহস জোগায়, দেশপ্রেম ও ভাষা চেতনাকে শাণিত করে। বাঙালি জাতির আত্মত্যাগের সাথে মিশে আছে এই ২১শে ফেব্রুয়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মত্যাগের নজিরবিহীন ইতিহাস সৃষ্টিকারী শহিদদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর শ্রদ্ধা…

আরও পড়ুন

গাইবান্ধা: রমজানে সারাদিন রোজা রেখে ইফতারে দেহে শক্তি ফেরাতে ফলের গুরুত্ব অপরিসীম। পানির ঘাটতি পূরণ, ক্লান্তি দূর করা এবং শরীরকে দ্রুত পুনরুজ্জীবিত করতে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরসহ বিভিন্ন রসালো ফলের পাশাপাশি খেজুর রোজাদারের প্রথম পছন্দ। তবে চলতি রমজানে এসব ফলের দাম এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষের জন্য ইফতারে রকমারি ফল রাখা সত্যিকারের ‘দুঃসাধ্য’ হয়ে দাঁড়িয়েছে। গাইবান্ধা শহরের ডিবি রোডের ফলের দোকান, হকার্স মার্কেট, পুরাতন বাজার সহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে ফলের স্টলগুলোতে ভিড় থাকলেও ক্রেতাদের চোখ-মুখে হতাশা। পছন্দের ফল হাতে নিয়েও দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। গত মাসের তুলনায় প্রতিটি ফলের দাম ৫০ থেকে ১৫০ টাকা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সফরে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২১শে ফেব্রুয়ারি মৌলভীবাজার সফর করবেন। সরকারি সফরসূচীর মধ্যে তিনি সকাল ১১টায় সাবেক অর্থমন্ত্রী মরহুম এম.সাইফুর রহমান এর কবর জিয়ারত করবেন। বেলা ১২টায় বরুনা মাদরাসা পরিদর্শন ও পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সাথে সৌজন্যে সাক্ষাত করবেন। দুপুর আড়াইটার সময় কমলগঞ্জ উনার দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। এবং বিকাল সাড়ে তিনটায় মৌলভীবাজার, কমলগঞ্জ হতে নিজ বাসভবন সিলেট এর উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ই ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ চা-বোর্ড নিয়ন্ত্রিত নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিক ও অডিট টিমের মধ্যকার সীমাংসিত একটি ঘটনায় তিন বাগানের কর্মকর্তা-কর্মচারিসহ মোট ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে চা-বোর্ড কতৃপক্ষ। আর এতে চরম ক্ষোভ, অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। চা বোর্ডের এমন অন্যায় ও অমানবিক মামলার খবর শুনে মঙ্গলবার সকালে ভুক্তভোগি চা শ্রমিক ও শ্রমিক নেতারা বাগান ব্যবস্থাপকের কার্যালয় ঘিরে প্রতিবাদ ও নিন্দা জানান। এদিকে, নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শপথগ্রহণ শেষে নির্বাচনী এলাকায় ফিরেই বিষয়টি দেখে দিবেন জানিয়ে ততক্ষণ পর্যন্ত শ্রমিক-কর্মচারিদের বিরুদ্ধে কোনো মামলা না করতে প্রতিনিধির মাধ্যমে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: কৃষকদের উৎপাদিত নানান ধরনের ফলমূল ও মৌসুমি সব্জির জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পরিচিতি দেশ থেকে বহির্বিশ্বে ছড়িয়ে আছে। এ দুই উপজেলায় হিমাগার (কোল্ড স্টোরেজ) না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মৌসুমি ফল ও সব্জি। এ দুটি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কৃষকেরা অতিকষ্টে বিভিন্ন তরিতরকারি ও ফলমূল উৎপাদন করছেন। কিন্তু মজুত করে রাখার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে সল্প মূল্যে এসব কৃষি পণ্য বিক্রি করতে হয়। এতে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। কৃষকদের ভাষ্যমতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় হিমাগার স্থাপন করা হলে তাদের উৎপাদিত মৌসুমি সব্জি ও…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান শপথ গ্রহণের পরদিনই প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এলাকায় আসেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। সংসদ সদস্য বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই আমার প্রথম কাজ জনগণের কাছে আসা। তাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি কাজ করতে চাই।” এসময় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।…

আরও পড়ুন

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এরআগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হলে গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার…

আরও পড়ুন

বনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তাদের এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বিশেষ টিম গঠনের লক্ষ্যে ৫ জন জ্যেষ্ঠ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। তারা হলেন— ১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ২) নজরুল ইসলাম খান ৩) রুহুল কবির রিজভী আহমেদ ৪) মো. ইসমাইল জবিউল্লাহ ৫) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা  একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় দলের দুই মহাতারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং মামলা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ মিরপুর পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। সাকিব ও মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। সরকারের এমন অবস্থানে সাকিবের দেশে ফেরা এবং ক্রিকেটে নিয়মিত হওয়ার পথ সুগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো…

আরও পড়ুন