- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- নেত্রকোনায় বিজিবির জোড়া অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য উদ্ধার
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার
- ঘূর্ণিঝড় ‘অর্নব’-এর আশঙ্কায় বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত
- বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের
- চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি,গাইবান্ধায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।
- নান্দাইলে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ
Author: Online Desk Editor
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মিজানুর রহমান মজুমদার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে অন্তত দশ লক্ষাধিক টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার (২৮শে জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার পৌর শহরের সাদেকপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২৯শে জুলাই) বিকেলে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী মিজানুর রহমান। এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা অবিলম্বে ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানান। ব্যবসায়ী মিজানুর রহমান পৌর শহরের সাদেকপুর রোডের বাসিন্দা মো. আলী মজুমদারের ছেলে। তিনি কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের মজুমদার ফ্যাশনের স্বত্বাধিকারী। ওই দোকানে কাপড়ের পাশাপাশি তিনি মানি…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংস্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৪টি স্টল প্রদর্শন করা হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউর কর্পোরেট ভবনে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও পাঁচজনের বেশি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওআইপিডি) তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালায়। এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ গণমাধ্যমকে জানান, ঘটনা ঘটানোর এক ঘণ্টা আগে শেন তামুরা লাস ভেগাস থেকে নিউইয়র্কে আসেন। তামুরা বহুতল কর্পোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে তিনি মানসিকভাবে অসুস্থ বলে প্রমাণ পাওয়া গেছে। দিদারুল…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন এ উদ্যোগ গ্রহণ করেন। মঙ্গলবার সাবেক সংসদ সদস্য ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬ শতাধীক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এই আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক…
মৌলভীবাজার প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউর কর্পোরেট ভবনে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত ও পাঁচজনের বেশি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওআইপিডি) তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালায়। এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ গণমাধ্যমকে জানান, ঘটনা ঘটানোর এক ঘণ্টা আগে শেন তামুরা লাস ভেগাস থেকে নিউইয়র্কে আসেন। তামুরা বহুতল কর্পোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে তিনি মানসিকভাবে অসুস্থ বলে প্রমাণ পাওয়া গেছে। দিদারুল…
শার্শা প্রতিনিধিঃ বৈরী আবহাওয়ার কারণে,রাতভোর ভারী বৃষ্টি পাতে,আবারও বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে,আর এই জলবদ্ধতা নিষ্কাশনে দ্রুত ড্রেনের খনন কাজ শুরু হয়েছে। ২৯ শে জুলাই মঙ্গলবার দুপুর তিন টার সময় বেনাপোল রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় দুইটা ইসকো মিটার দিয়ে দ্রুত ড্রেনের খনন কাজ শুরু করেন,বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কে নিয়ে। শ্রমিক নেতা সহিদ আলী বলেন, বৈরী আবহাওয়ার কারণে,একদিন বৃষ্টি হলে বেনাপোল স্থল বন্দর ও কাস্টম হাউসে তিন চার দিন পানি জমে থাকে, এতে হাজার হাজার কোটি টাকার পণ্য পানিতে ডুবে থাকে এবং কাস্টম হাউসে হাঁটু পানি…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ কৃষি বিজ্ঞানী ড. মো. সগিরুল ইসলাম মজুমদার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন এবং পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদেশ সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবে বলেও উল্লেখ করা হয়। দায়িত্বপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ড. মজুমদার বলেন, “আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। একাডেমিক…
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :- গাজীপুরের শ্রীপরে ব্র্যাক শিখা প্রকল্পের আওতায় আলহাজ্ব ধনাই বাপরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বেসড ভায়োলেন্স (জিবিভি) প্রতিরোধে কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় আলহাজ্ব ধনাই বাপরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ব্রাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়। ব্রাক শিখা প্রকল্পের কর্মপরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ব্র্যাক এর পক্ষথেকে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃহাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা তাজুল ইসলাম, ভলান্টিয়ার ফারহানা তাজনীন ও…
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর…
ফিলিস্তিনে চলমান ইসরাইলি আগ্রাসন ও দিন দিন বেড়ে চলা মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। একই সঙ্গে, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি জোরালো সমর্থন ও সংহতি আবারো তুলে ধরেছে এই দুই দেশ। জাতিসংঘে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে এক বৈঠকে এ উদ্বেগ ও সংহতির বিষয়টি উঠে এসেছে। বৈঠকে দুই নেতা সম্মেলন থেকে কার্যকর ও ইতিবাচক ফল আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তারা নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে,…
জ্বালানি অপচয় রোধ এবং অবৈধ গ্যাস সংযোগের কারণে সৃষ্ট জননিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাতে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, অভিযানে বেইলর ও নয়াপুর এলাকার মোট চারটি স্পটে কার্যক্রম চালানো হয়। সেসময় প্রায় সাড়ে ৬ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং আনুমানিক ২ হাজারটি অবৈধ আবাসিক বার্নার উচ্ছেদ করা হয়। এছাড়াও অবৈধ সংযোগের জন্য ব্যবহৃত ৩৩৫ ফুট পাইপ অপসারণ করা হয়। প্লাস্টিক পাইপগুলো উৎসস্থলেই বিনষ্ট…
নিম্নচাপের প্রভাবে গতকাল রোববার থেকে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ। জোয়ারের আঘাতে সেখানকার সমুদ্র তীরবর্তী ১১টি হোটেল রিসোর্টের ব্যাপক ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা জানান, দু’দিনে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বড় বড় ঢেউ যেন তাণ্ডব চালিয়েছে। পাকা স্থাপনাসহ ১১টি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা। ক্ষতির শিকার হোটেলগুলো হলো-হোটেল অবকাশ, নোনাজল বিচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বিচ ক্যাম্প রিসোর্ট, নিল হাওয়া বিচ রিসোর্ট, শান্তিনিকেতন বিচ রিসোর্ট, মেরিন বিচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সি-ভিউ রিসোর্ট, ড্রিমার্স প্যারাডাইস রিসোর্ট, সানডে বিচ রিসোর্ট। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত…
২৯ জুলাই ২০২৪। নোয়াখালী ছিল উত্তাল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা, স্বৈরাচার শেখ হাসিনার ত্রাসের যুবশক্তি ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া ছিল শহরজুড়ে। তবে থেমে থাকেনি কুমিল্লার ছাত্র-জনতা। তারাও সমানভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কারাবন্দি সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবিতে ২৯ জুলাই বিকেল ৩টায় নোয়াখালী জিলা স্কুলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ছাত্র জনতার মুহুর্মুহু প্রতিবাদী স্লোগান স্বৈরাচারের ভিতকে নাড়িয়ে দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ঘোষিত এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয় নোয়াখালীর…
জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। এ উপলক্ষ্যে টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান ঠান্ডার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, দুরমুট ইউনিয়নের সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপুসহ স্থানীয় নেতারা। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বন্দর উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান। বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, নারী গৃহকর্মীর অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে গণসাক্ষরতা অভিযান, বিএনএসকে, সবুজের অভিযান ফাউন্ডেশন, আভাস, সহায় এবং আশার আলো সোসাইটির আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় আয়োজিত ‘নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে শ্রম সচিব এ আহ্বান জানান। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে তিনটি কনভেনশনে স্বাক্ষর করার বিষয়ে কাজ করছি, যা বাস্তবায়িত হলে শ্রমিকদের নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত হবে। ফলে শ্রমিক নির্যাতন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে। তিনি গৃহকর্মী নির্যাতন রোধেও সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে…
জুলাইয়ে কর্তব্য পালনকারী চিকিৎসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন,‘আপনারা শুধু চিকিৎসক নন, আপনারা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। আপনারা সাহস, মানবতা ও দায়িত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি। এই দুঃসময়ে আপনারা যে সেবা দিয়েছেন, তা আমরা কোনো দিন ভুলবো না’। সোমবার রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। বক্তব্যের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন,‘ জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ। আমি এ ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় পরকীয়ার অপবাদে চুলকেটে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে বিবস্ত্র করে গাছের সাথে বেঁধে নির্যাতন ঘটনা ঘটেছে। গত রবিবার (২৭ জুলাই) দুপুর ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা নির্যাতন করে স্থানীয় কিছু প্রভাবশালীরা।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হরিণাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযোগ ও স্বজন সূত্রে জানা যায়, গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের দুলা মিয়ার স্ত্রী শহিদা বেগমের সাথে এরকম একটি পাশবিক নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয় কিছু প্রভাবশালী লোকজন তার স্ত্রীকে মিথ্যা পরকীয়ার অপবাদ দিয়ে বাড়ির রাস্তা থেকে ধরে মারধরও হাত-পা বেঁধে একটি আম গাছের সাথে বেঁধে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা দড়ি দিয়ে বেঁধে নির্যাতন…
২০২৪ সালের ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করে। এতে বলা হয়, ৩১ জুলাই বুধবার দুপুরে সারাদেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করবে তারা। অনলাইনে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচির কথা জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের রাত সোয়া ১১টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির ঘোষণায় বলা হয়, ‘সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায়…
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ভিডিওকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। বাংলাফ্যাক্ট আরো জানায়, গুলশানের চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের যে ভিডিওটি ছড়ানো হয়েছে, সেটি এআই দিয়ে তৈরি। প্রসঙ্গত, গত ২৬ জুলাই রাজধানীর গুলশানে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় ঢুকে ৫০…

