Author: Online Desk Editor

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযােগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযােগে বিএনপি নেতা মহিদুল ইসলামসহ ৬ জনকে আটক করেছে আইনশৃখঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের জন্য কার্ড প্রদানের তালিকায় নিত্যানন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম তার পছন্দের কিছু লােকের নাম অন্তর্ভূক্ত করতে বলেন। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে সেই অনুযায়ী কার্ড না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে ২০-২৫ জন অনুসারীসহ পরিষদে হাজির হন। এ সময় তিনি ইউনিয়ন সচিব হাফিজুর রহমানকে টেনে হিচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে…

Read More

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ টাপেন্টাডল  ট্যাবলেট সহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।  দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  কার্যালয় সুত্র জানায়, চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, (৩০ জুলাই) বুধবার সন্ধ্যায় ডিএনসি দিনাজপুর এর উপ-পরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টীম  দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়ন এলাকাস্থ হর্টিকালচার সেন্টারের সামনে রংপুর হতে দিনাজপুরগামী তৃপ্তি পরিবহনে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর যাত্রী বেসে থাকা এক কারবারিকে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ২০০০ পিস ট্যাপপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি দিনাজপুর জেলার…

Read More

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ প্রায় ৫৫ বছর পর পবিত্র চেহলাম উপলক্ষে দিনাজপুর জেলায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে একটি শান্তিপূর্ণ শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুর পৌর শহরের মিশন রোডস্থ ইমামবাড়া এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি সার্কিট হাউস রোড হয়ে ডিসি অফিস সড়ক দিয়প বাহাদুর বাজার পর্যন্ত হয়ে আবার সেখান থেকে ইমামবাড়ায় এসে শেষ হয়। বাংলাদেশ শিয়া সম্প্রদায়ের আহ্বায়ক মির্জা আসলাম আলীর নেতৃত্বে শোক মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শুরুর আগে সম্প্রদায়ের নেতৃবৃন্দ ধর্মীয় বয়ান প্রদান করেন। বয়ান শেষে উপস্থিতিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।  এই শোক মিছিলের মাধ্যমে দীর্ঘদিন পর দিনাজপুরের শিয়া মুসলিমদের মধ্যে নতুন করে উদ্দীপনা ও ঐক্য…

Read More

সাঘাটাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলী এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে অবৈধ কয়লা উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোঃ আল কামাহ্ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করা হয় মনির মিয়া (পিতাঃ মুঞ্জুরুল ইসলাম) ও আশিক মিয়াকে (পিতাঃ লুৎফর রহমান)। দুজনেই কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঐ এলাকায় মাটির তৈরি অস্থায়ী ঘরগুলোতে গাছের গুল, ডালপালা, খড়ি ইত্যাদি পুড়িয়ে কয়লা উৎপাদনের কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এতে একদিকে যেমন বনজ সম্পদের অপচয় ঘটছে,…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সেফটিক ট্যাংক থেকে মানি ব্যাগ তুলতে গিয়ে সুহেল আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহত সোহেলের ছোট ভাই ইমন উদ্দিন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি বুধবার (৩০শে জুলাই) রাত ৯ টায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে ঘটেছে। নিহত সুহেল আহমদ ডোমাবাড়ী গ্রামের মজমিল আলীর বড়‌ ছেলে। সেফটি ট্যাংকে পড়ে যাওয়া মানিব্যাগ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে সোহেল অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধারের জন্য ছোট ভাই ইমন ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ’কে মৃত ঘোষণা…

Read More

জেলা প্রতিনিধি: নড়াইল: দু’বছর না যেতেই বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত নড়াইলের কালিয়া উপজেলার কৃষকদের পার্টনার স্কুলগুলোতে দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা। কৃষকদের পাওনা টাকা নিয়ে নয়-ছয়ের অভিযোগ খোদ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন কৃষি কর্মকর্তা ইভা মল্লিক। কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের কার্যালয়ে পার্টনার ফিল্ড স্কুলের অনিয়ম প্রসঙ্গে প্রশ্ন করতেই তিনি বলেছেন,’আপনারা বলতে পারেন দূর্নীতি করে আমি জমি কিনছি। কৃষি অফিসার হওয়ার আগে কি সুযোগ থাকে! কৃষি অফিসার হলে অনেক কিছু সুযোগ থাকে ফাঁসায় ঠাসায় দিয়ে কথা থাকে। ভাই বাংলাদেশের সব অফিসের একই চিত্র, আমার মনে হয় আমার অফিস সেই তুলনায় অনেক ভালো। শোনেন,…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভূমি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার বলে জানা যায়। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন।   স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, বুধবার রাতে নিহত জয়ন্ত ও সিপার উদ্দিন মোটরসাইকেলযোগে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন৷ বিজিবি ক্যাম্পের বধ্যভূমির সামনে আসামাত্র দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির মোটরসাইকেলটি। সেখানে দু’জন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা মেয়ের গলায় দা ধরে ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০শে জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ও তার সাথে থাকা মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদ’কে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরে পূবালী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়।…

Read More

ময়মনসিংহ জেলা শহরের ছোট বাজার এলাকা থেকে ২০২২ সালে শামছুল আলমের (৬৫) ব্যাগ থেকে চার লাখ টাকা চুরির ঘটনায় দুই বছর পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা। ২৯ জুলাই ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হান্নান মিয়া (৬২)ঢাকার কোতোয়ালী থানার মৃত আলী মিয়ার ছেলে। ময়মনসিংহ পিবিআই সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ নভেম্বর দুপুর আনুমানিক ১টায় শামছুল আলম ময়মনসিংহ নগরীর পূবালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে জনতা ব্যাংকে লেনদেন করেন। জনতা ব্যাংক থেকে বের হয়ে ছোট বাজার লিমা প্রিন্টিং প্রেসের সামনে আসার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তার কাপড়ে ময়লা ছিটিয়ে দেয় এবং…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবারক হোসেন (১০) নামে এক শিশুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নূরুল আমিনকে (৩৫) আটক করেছে পুলিশ। বুধবার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। অভিযুক্ত নূরুল আমিন ওই গ্রামের ইছব আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেন সোহাগি বাজারের পাশে স্বপ্নসিঁড়ি নামে একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো। অভিযুক্ত বাবা নূরুল আমীন রাজধানী ঢাকার মিরপুরে কাঁচামালের ব্যবসা করতেন। তবে দুই মাস আগে তিনি পেশা ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন। ঘটনার দিন বিকেলে নূরুল আমীন বাড়ির সামনে বৃষ্টিতে ভিজতে ছিলেন। এ সময় তার ছেলে মোবারক হোসেন…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগের চার জেলার অফিসারদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা। জুন/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন। অন্যদিকে, রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো.মাহবুবুর রহমান। বুধবার (৩০শে জুলাই) সকালে সিলেট বিভাগীয় পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। এসময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন। মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মাদক…

Read More

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে, শৈলকুপা উপজেলার কুমার নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা— শৈলকুপার শাহী মসজিদ। সুলতানি আমলের এই স্থাপত্যশৈলীর নিদর্শন এখন দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। অনেকে মানত করতেও আসেন, আর প্রতি শুক্রবার এখানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইতিহাসবিদদের মতে, ১৫১৯ সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন নুসরত শাহ পিতার মৃত্যুর পর বাংলার সিংহাসনে আসীন হন। তিনি ১৫৩২ সাল পর্যন্ত গৌড় থেকে ঢাকায় যাতায়াতের পথে কয়েকবার শৈলকুপায় অবস্থান করেন। তার সঙ্গী ছিলেন আরবদেশীয় ধর্মপ্রচারক শাহ আরব ও…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় সোনালী ব্যাংকের এটিএম বুথের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে সোনালি ব্যাংকের এটিএম বুথ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েল সাংমা, এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী , উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার , উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মমিন, আটপাড়া সোনালি ব্যাংক ম্যানেজার আনিসুর রহমান, আটপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোর্শেদ হাবিব ভূইয়া জুয়েল সহ এ সময় উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পচা সারটিয়া গ্রামের ১৪ বছরের এক কিশোরী কে জোর করে ধর্ষন করেছিল প্রতিবেশী চাচা ফরহাদ। ফলে কিশোরীটি গর্ভবতী হয়ে পড়লে বিষয় জানাজানি হয়। ডাক্তারী পরিক্ষায় নিশ্চিত হয়ে নাগরপুর থানায় মামলা করে ভুক্তভোগীর বাবা। মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হয় অভিযুক্ত ধর্ষক ফরহাদ। উপজেলার পচা সারুটিয়া গ্রামের মৃত সিরাজ খানের ছেলে মো. ফরহাদ হোসেন খান (৫৫) গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ২টার সময় কিশোরীকে ফাঁকা বাড়িতে একা পেয়ে নারী লোভী ফরহাদ, জোর করে কিশোরকে ধর্ষন করে। পরে, ভুক্তভোগীকে খুন করার হুমকি দিয়ে এ ঘটনা প্রকাশ না করার কথা বলে চলে…

Read More

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২ টার দিকে শহরের রজাকপুর দারুল ইমান ইসলামি স্কুল এন্ড মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি রাশেদ ইলিয়াস দাঃবাঃ এর সভাপতিত্বে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও: হেলাল হাশেমীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম ও শায়খুল হাদীস আলহাজ মাওঃ মাহবুবুল ইসলাম কাসেমী (দা:বা:)। আলোচনা সভা শেষে সদর থানা কমিটিতে সভাপতি মাও: শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মুফতি আব্দুল্লাহ সুবহান এবং পৌর কমিটিতে সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক…

Read More

স্টাফ রিপোর্টার: আওয়ামী দোসরের দাপটে ক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ উঠেছে, ওয়াসিম উদ্দিন কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের আমলে দাপটের সহিত নিজেকে এলাকায় বিস্তার করতেন। জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের সাথে তার সখ্যতা ছিল বলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, দলীয় প্রভাব দেখিয়ে তিনি অতি তাড়াতাড়ি বিত্ত বৈবের মালিক হয়েছেন। এলাকায় ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর হিসেবেই চিহ্নিত তিনি। ওয়াসিম উদ্দিনের এইসব কর্মকা-ের বিষয় নিয়ে অভিযোগ এনেছেন গাগলী গ্রামের রাহাত ফারদিন রিয়াদ। ওয়াসিম উদ্দিন এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এখনো তিনি তার প্রভাব বিস্তার করে যাচ্ছেন। এমনকি তিনি ক্ষমতা প্রয়োগ করে এলাকায় তিনি তার মত করে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার গ্রামের মানুষ, আতœীয় স্বজনও…

Read More

ভোলা প্রতিনিধি: ‎ভোলার চরফ্যাশনে কাবিখা, কাবিটা ও টিআর তিন প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসী মানববন্ধন করেছে। এছাড়া সমাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ‎ ‎মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫ টার দিকে নাগরিক ফোরামের উদ্যোগে উপজেলার দুলারহাট বাজারে এই মানববন্ধন করা হয়েছে। এসময় প্রায় ২ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। ‎ ‎অন্যদিকে এই তিন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা ফেসবুকে পোস্ট করে অনিয়মের তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। ‎ ‎মানববন্ধনে স্থানীয়রা জানান, কাবিখা, কাবিটা ও টিআর এই তিন প্রকল্পের কাগজে-কলমে রাস্তা সংস্কার, মাঠ…

Read More

জলঢাকা প্রতিনিধি: প্রয়াত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নীলফামারী জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা ও কবর জিয়ারত এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে অবশেষে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে এখানেই থেমে গেলে চলবে না। যারা গুম, খুন ও দমন পীড়নের সঙ্গে…

Read More

কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে বেথইর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মানসিক নির্যাতন, দুর্ব্যাবহার, স্বেচ্ছাচারীতা, দুর্ণীতি, অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একি স্কুলের সহকা রী শিক্ষিকা৷  বুধবার (৩০ জুলাই) সকালে কটিয়াদী পৌর সদরে একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়েছে৷সম্মেলনে উপজেলার বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাদেকা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়েছে। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসাঃ তাহমিনা রহমান লিখিত বক্তব্যে বলেন,প্রধান শিক্ষক কর্তৃক মানসিক নির্যাতন, দুর্ব্যাবহার, বিদ্যালয় পরিচালনায় স্বেচ্ছাচারীতা, দুর্ণীতির অভিযোগের বিষয়ে গত ৩০ জুন ২০২৫ ইং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগপত্র দিয়েছি৷ এতে আমার পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা, অন্য শিক্ষকদের থেকে বেশি…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থেকে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র-সস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯শে জুলাই) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের প্রেমনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে একটি পক্ষ এয়ারগান প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষ যখন তীব্র আকার ধারণ করে খবর পেয়ে মৌলভীবাজার সেনা ক্যাম্প থেকে মেজর জি. এম. হাসান শাহরিয়ার জিন্নাহ এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হলে হাসপাতালে পাঠানো হয়। পরে তল্লাশি চালিয়ে সংঘর্ষে ব্যবহৃত একটি এয়ারগান, ২টি দা, ৬টি বর্শা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন সেনা সদস্যরা। উদ্ধারকৃত অস্ত্রসমূহ রাজনগর থানা পুলিশের…

Read More