- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
Author: Niloy Roy
মশিউর রহমান, জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (৮ ফেব্রুয়ারি) রবিবার সকালে বাংলাদেশ সরকারী কর্মচারি দাবী আদায় ঐক্য পরিষদ উপজেলা শাখার আয়োজনে সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে দায়ীত্বে থাকা কর্মচারিরা উপস্থিত হয়। এতে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, আব্দুল কাদের উপ-প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহাঙ্গীর, উপজেলা পরিষদের প্রধান সহকারী মোহাম্মদ মাজেদুল ইসলাম মাসুদ, নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী মোহাম্মদ সোহাগ মিয়া প্রমুখ। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করে কর্মচারিরা।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(৭ই ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদের হলরুমে “ইশারা ভাষা”দিবস আয়োজিত আলোচনা সভা শেষে ট্রাইসাইকেল,হুইল চেয়ার ও শ্রবন যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কমর্কতা মাসুদ রানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের থেরাপিস্ট নিবারন মালাকার, হীড বাংলাদেশের মগার্রেট জুই দাস,উপকারভোগী দেওয়ান মো.ওলি মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে রাখা ট্রাইসাইকেল,হুইল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় রেলযোগাযোগ বন্ধ থাকায় ৪টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। শনিবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইঞ্জিন বিকল হওয়া পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ। তিনি বলেন ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সিডিউল বির্পযয় ঘটেছে। জানা যায়, এর আগে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা…
বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার তালতলী উপজেলায় আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শেষ জনসভা। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে এ জনসভা তালতলী উপজেলার মালিপাড়া ছালেহিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা হয়। জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল। সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। মোঃ নজরুল ইসলাম মোল্লা ও বি এন পি এর নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং তালতলী উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে একটি স্বাধীনতাবিরোধী ও অশুভ চক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি, প্রকাশ্যে ভোট কেনা, ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট আদায় এবং নির্বাচন কমিশনের গোপনীয় ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে ব্যবহারের মতো গুরুতর অভিযোগও তুলেছে দলটি। শনিবার সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী এসব অভিযোগ তুলে ধরেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক ধারা যখন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এগিয়ে চলছে, ঠিক তখনই একটি পরাজয় নিশ্চিত রাজনৈতিক গোষ্ঠী…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে একটি স্বাধীনতাবিরোধী ও অশুভ চক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি, প্রকাশ্যে ভোট কেনা, ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট আদায় এবং নির্বাচন কমিশনের গোপনীয় ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে ব্যবহারের মতো গুরুতর অভিযোগও তুলেছে দলটি। শনিবার সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী এসব অভিযোগ তুলে ধরেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক ধারা যখন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এগিয়ে চলছে, ঠিক তখনই একটি পরাজয় নিশ্চিত রাজনৈতিক গোষ্ঠী…
স্টাফ রিপোর্ট : প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিকনির্দেশনা দেয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান তথ্য অফিসার জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তথ্য অধিদপ্তর ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কনটেন্ট, টিভিসি, থিম সং, বিভাগীয় সংগীতসহ পোস্টাল ব্যালট…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে একটি স্বাধীনতাবিরোধী ও অশুভ চক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি, প্রকাশ্যে ভোট কেনা, ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভোট আদায় এবং নির্বাচন কমিশনের গোপনীয় ছবিযুক্ত ভোটার তালিকা অবৈধভাবে ব্যবহারের মতো গুরুতর অভিযোগও তুলেছে দলটি। শনিবার সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী এসব অভিযোগ তুলে ধরেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, দেশের গণতান্ত্রিক ধারা যখন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এগিয়ে চলছে, ঠিক তখনই একটি পরাজয় নিশ্চিত রাজনৈতিক গোষ্ঠী…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারেন, সেজন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে তাদের কাঙ্ক্ষিত তথ্য জানতে পারবেন। আজ শনিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। পদ্ধতিগুলো হলো— ১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ: ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।…
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, গত ১৮ মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই-বাছাইয়ে ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে। প্রেস সচিব জানান, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা ও হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। এ সময় আরও…
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নুর জামে মসজিদে মৃত্য ব্যক্তির জানাজা পূর্ব বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র নেতাদের জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ আবু তাহের। তিনি লিখিত বক্তব্য বলেন, গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার ফরজ নামাজের পর, বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় মরহুম আবুল বাশারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের শুরুতে অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল ও খতিব সাহেব মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা…
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বায়তুন নুর জামে মসজিদে মৃত্য ব্যক্তির জানাজা পূর্ব বক্তব্যকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র নেতাদের জড়িয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোঃ আবু তাহের। তিনি লিখিত বক্তব্য বলেন, গত ৬ ফেব্রুয়ারী শুক্রবার পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদে জুম্মার ফরজ নামাজের পর, বিশিষ্ট চিকিৎসক মরহুম ডাঃ মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় মরহুম আবুল বাশারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের শুরুতে অত্র মসজিদের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল ও খতিব সাহেব মরহুমের জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-৯,সিলেট বিভাগে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার এলাকায় মাদক,অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনসহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। র্যাব-৯ এর তথ্য অনুযায়ী, ৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে এই অঞ্চলে তারা ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৬৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগান উদ্ধার করেছে। এই সাফল্য সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখেছে। এর ধারাবাহিকতায়,র্যাব-৯ এর সিপিসি-২, মৌলভীবাজারে আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা…
জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না— এ প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাঁদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।’ জুলাই গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তার সন্তানরাও দেশের বাইরে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচার চলছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচনের পর…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। আজ শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসস’কে এ তথ্য জানান। তিনি জানান, আজ সকাল সোয়া ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া, ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন প্রবাসী ভোটার…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনী মাঠে যুক্ত হয়েছে এক অনন্য ও গভীর মানবিক অধ্যায়। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে সরাসরি গণসংযোগে নেমেছেন তাঁর সহধর্মিণী তাসলিমা আক্তার পান্না। তবে এই উপস্থিতি কেবল একজন প্রার্থীর স্ত্রী হিসেবে নয় বরং দীর্ঘদিনের নীরব সহযোদ্ধা, সচেতন নারী এবং ভালুকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবেই তাঁর আত্মপ্রকাশ। স্থানীয়দের ভাষ্যমতে, তাসলিমা আক্তার পান্না বহু বছর ধরেই আলোচনার আড়ালে থেকে মানুষের পাশে ছিলেন। অসহায় পরিবার, সংকটে পড়া নারী কিংবা সামাজিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি ছিলেন…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার দুর্গম অঞ্চলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মারা গেছে এক কৃষকের গোয়ালে থাকা পাঁচটি গরু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গাইবান্ধা সদর উপজেলার মোল্লার চর ইউনিয়নের গোপালপুর গ্রামে কৃষক মোস্তাক মিয়ার বাড়িতে। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় হতবাক পরিবারটি এখন দিশেহারা। কৃষক মোস্তাক মিয়া জানায়, সারাদিন স্বাভাবিকভাবেই গরুগুলোকে ভুট্টার ঘাস খাওয়ানোর পর গোয়ালঘরে বেঁধে রাখা ছিল। হঠাৎ করে একটির পর একটি গরু ছটফট করতে শুরু করে। পরিবারের সদস্যরা পানি খাওয়ানোসহ বিভিন্নভাবে চেষ্টা করলেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই ৫ টি গরুই মারা যায়। তিনি বলেন “চোখের সামনে কয়েক মিনিটে এতগুলো গরুর মৃত্যু হবে কখনো ভাবিনি। মোট নয়টি গরু ছিল ছোট…
গাইবান্ধা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের ১৬৫টি চরাঞ্চলে বসবাসকারী ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। এসব অঞ্চলের অনেক কেন্দ্র নদীবেষ্টিত ও দুর্গম হওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ফুলছড়ি উপজেলার জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে । মহড়াটি পরিচালনা করেন ৬৬ পদাতিক ডিভিশন রংপুর সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল কামরুল হাসান। মহড়ায় চরাঞ্চলে ভোটের দিন উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা, আটকে পড়া মানুষদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার সক্ষমতা প্রদর্শন করা হয় । এদিকে মহড়া দেখতে শতাধিক চরবাসী বিদ্যালয় মাঠে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার ২১ লাখ ৯০ হাজার ৪০১ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৮২ হাজার ৪৩৭ জন এবং নারী ১১ লাখ ৭ হাজার ৯৬৪ জন। অর্থাৎ পুরুষের চেয়ে অন্তত ২৫ হাজার বেশি নারী ভোটার রয়েছে। এই সংখ্যাগত ব্যবধানই গাইবান্ধার নির্বাচনী মাঠে নতুন বাস্তবতা তৈরি করেছে। প্রার্থীরা বলছেন—“গাইবান্ধার ভোটের ফলাফল নির্ধারণে যে ফ্যাক্টরটি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তা হলো নারী ভোট।” এই সংখ্যার পেছনে রয়েছে দীর্ঘদিনের সামাজিক পরিবর্তন। গাইবান্ধার গ্রাম-গঞ্জে এখন নারীরা আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বেশ কিছু সরকারি- বেসরকারি প্রকল্প তাদের জীবনে বাস্তব প্রভাব ফেলেছে। ফলে…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দিয়েছেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ারের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে এ দুটি উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হবে, ইনশাআল্লাহ। ডা. একেএম আব্দুল হামিদ আরও জানান, তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রণীত নির্বাচনী ইশতেহার বইয়েও নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে…

