- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
Author: Niloy Roy
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে নানা আলোচনা চলছে। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এবার যে ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইসি। সংস্থাটি আশা করছে, শুক্রবার সকালে ফল প্রকাশ করা যাবে। যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন, পূর্ণাঙ্গ ফল মিলতে শুক্রবার বিকাল পর্যন্ত লেগে যেতে পারে। এবার সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় দুটি ব্যালট পেপার গণনার বিষয় যেমন রয়েছে, তেমনই পোস্টাল ব্যালটের গণনাও রয়েছে। কেন্দ্রে ফল দেওয়ার পর আসনভিত্তিক একীভূত ফল ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে।…
ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুরের মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে। কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট…
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। জসীম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে। সকাল সাড়ে ৭টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভোর থেকেই ভোটারদের লাইন ধরে ভোট দিতে দেখা গেছে। অনেকেই সপরিবারে ভোট দিতে আসেন। প্রথমবারের মতো ভোট দিয়ে তরুণ ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেন। আবার অনেকে জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই তারা ভোটকেন্দ্রে এসেছেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে…
প্রতিনিধি মাহমুদুল হাসান মান্না : নেত্রকোণা: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচনে অংশ নিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ নির্বাচনী এলাকার কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হন। এ সময় কোনো বিশেষ প্রোটোকল বা বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন তিনি। পরে নিজের সিরিয়াল আসলে কেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে লুৎফুজ্জামান বাবর বলেন, “দীর্ঘদিন পর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ দেখে…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচন পরিস্থিতি নিয়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ড. যুবায়ের আহমেদ, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস নূরুন্নিসা সিদ্দিকা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ। বৈঠকের শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মাওলানা আবদুল হালিম কমনওয়েলথ প্রতিনিধি দলকে আন্তরিক শুভেচ্ছা জানান। বৈঠকে জামায়াত প্রতিনিধি দল নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ত্রয়োদশ…
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময় তাকে প্রশ্ন করেছিলেন, ট্রাক প্রতীক নিয়ে তিনি বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেছিলেন, পটুয়াখালী-৩ আসনে যদি অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সে সময় তারেক রহমান তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এনসিপি নির্বাচিত হলে শাপলা চত্বরের হত্যাকান্ড থেকে শুরু করে হাদি পর্যন্ত সকল হত্যাকান্ডের বিচার করা হবে। এগারোটি দলের প্রার্থী ও মার্কাকে বিজয়ী করতে একসাথে চেষ্টা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করতে হবে।’ শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী পথসভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন। এদিন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলটির প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেয়া হয়। আসিফ মাহমুদ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের ভাগ্য পরিবর্তন হবে।…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে। তিনি বলেন, নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে। আজ রোববার রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য্য ধরে থাকতে পারি এই দোয়া চাই।’ তিনি আরো বলেন, ‘আমি যেন অশান্তিতে থাকি এমন একটি…
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করবে এবং শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, দেশের জনগণের অধিকার নিশ্চিত করা হবে এবং এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো রক্ত দিতে হবে না। তিনি আজ রোববার বিকেলে জেলার পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে। ভোটের দিন…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা কেউই চিরস্থায়ী নই। কিন্তু নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন। তারা যেন জানে এই দেশ কোথা থেকে আসলো, কীভাবে যুদ্ধ হয়েছে। যুদ্ধ তো একটা না, সামনে আরও যুদ্ধ আসবে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ যেন প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হিসেবে থাকে। আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বৈঠকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব:) আজিজুর রহমান, বীর উত্তম, ক্যাপ্টেন (অব:) নুরুল…
স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল)-এর সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য কমিউনিস্ট বিপ্লবী নেতা প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনগণ। আজ রবিবার সকাল দশটায় মরদেহ প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শ্রমিক-কৃষক-জনগণসহ প্রতিশীল ও বিপ্লবী ধারার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করতে আসেন। এ সময় প্রয়াত কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট শোক নিরবতা পালন করা হয়। কমরেড আব্দুর রউফ মুকুলের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি ও শোকসভা আয়োজক কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল), জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ,…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আমৃত্যু বিপ্লবী কমিউনিস্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক নেতা জাকির হোসেন হবি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম উর রহমান। স্মরণসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ। এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু,…
সাঘাটা: গাইবান্ধায়, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বিএনপি) : আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মোঃ ফারুক আলম সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা গনসংযোগ ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের খামার ধনারুহা গ্রামে স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে গনসংযোগ প্রচারণা ও সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেনঃ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক- আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক- ফজলুল করিম, ছাত্রনেতা মোস্তাছিরুল ইসলাম (নাহিদ) মামুনুর রশিদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাঘাটা উপজেলার বিএনপি যুগ্ম আহবায়ক বলেন, বর্তমান সময়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ফারুক আলম সরকার একজন সৎ,…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর সঙ্গে ভালুকা উপজেলার সিএনজি, ভ্যান ও অটো-রিকশা চালকদের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ভালুকা পৌরসভার টিএনটি মাঠে আয়োজিত এ সভায় বিপুলসংখ্যক পরিবহন শ্রমিকের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু পরিবহন শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাঁদের দৈনন্দিন জীবনসংগ্রাম, পেশাগত সমস্যা ও বাস্তব চ্যালেঞ্জের কথা মনোযোগসহকারে শোনেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার। নির্বাচিত হলে পরিবহন খাতের উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। ময়মনসিংহ…
জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে একাব্বর আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলা দায়েরের পর ৪ নারীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একাব্বর আলীর মৃত্যু হয়। নিহত একাব্বর আলী উপজেলার মধ্য বেলকা (ঝাঁকুয়াপাড়ার) গ্রামের মৃত আকবর আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সঙ্গে পৈতৃক জমির ভাগ-বাটোয়ারা নিয়ে একাব্বর আলীর বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে লাঠি, বাঁশ…
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনী মাঠে যুক্ত হয়েছে এক অনন্য ও গভীর মানবিক অধ্যায়। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে সরাসরি গণসংযোগে নেমেছেন তাঁর সহধর্মিণী তাসলিমা আক্তার পান্না। তবে এই উপস্থিতি কেবল একজন প্রার্থীর স্ত্রী হিসেবে নয় বরং দীর্ঘদিনের নীরব সহযোদ্ধা, সচেতন নারী এবং ভালুকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবেই তাঁর আত্মপ্রকাশ। স্থানীয়দের ভাষ্যমতে, তাসলিমা আক্তার পান্না বহু বছর ধরেই আলোচনার আড়ালে থেকে মানুষের পাশে ছিলেন। অসহায় পরিবার, সংকটে পড়া নারী কিংবা সামাজিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি ছিলেন…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “সিজন ভালা, ধান লাগায়া দেও। ফলন হবে বাম্পার, উন্নয়নে বাবু ভাইকে দরকার”—এমন ব্যতিক্রমী ও লোকজ স্লোগানে মুখর হয়ে ওঠে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে অভিনভ প্রচারণায় অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় এক ভিন্নধর্মী দৃশ্য দেখা যায়। ভ্যানে তৈরি প্রতীকী জমিতে ধানের চারা রোপণ করে স্লোগান দিতে দেখা যায় কর্মী-সহ সমর্থকদের। “লাগারে লাগা, ধান লাগা। বাবু ভাই জিন্দাবাদ, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন”—এমন হর্ষধ্বনিতে জনসভা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা,সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন,অবৈধ অস্ত্র উদ্ধার,মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধ দমনে বিশেষ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিলেট বিভাগ তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে। র্যাব সূত্রের বরাতে জানা যায়,গত ৫ই আগস্ট থেকে অদ্যাবধি সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে র্যাব-৯ সর্বমোট ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৬,৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১১৮টি এয়ারগান উদ্ধার করেছে। এসব অভিযানে আইন-শৃঙ্খলা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্প্রীতির পদচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সু-শাসনের জন্য নাগরিক (সুজন), পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াই পিএফজি) এর উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব আরিফুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে উপসচিব আরিফুল ইসলাম বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহিংসতা পরিহার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলেই গণতন্ত্র শক্তিশালী হবে। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও…

