Author: Niloy Roy

টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে ভোট প্রার্থনা উঠান বৈঠক গণসংযোগ জনসভায় সরগরম হয়ে উঠেছে পুরো দেশ। টাঙ্গাইলের নাগরপুরে আজ সোমবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু’র সর্বশেষ নির্বাচনী জনসভা মিছিলে মিছিলে পরিপূর্ণ হয়ে কলেজ মাঠটি এক জনসমুদ্রে পরিণত হয়। তৃণমূল বিএনপি নেতাকর্মী, সমর্থক ও ভোটারগণ কলেজ মাঠে এসে মিলিত হয় উপজেলা নেতৃবৃন্দের সাথে এ নির্বাচনী জনসমাবেশে। নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের বিএনপি…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি : মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ)সংসদীয় আসন দুটি উপজেলা নিয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে এ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। জাতীয় নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী এ আসনে বিজয়ী হতে পারেননি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ইতিহাস ভেঙে স্বাধীনতার ৫৫ বছর পর বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। স্থানীয়রা এ জয়কে ‘ভূমিধস’ ও ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পোস্টাল ভোটসহ ধানের শীষ প্রতীকে হাজী মুজিব পেয়েছেন মোট ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে জয়ী হওয়ার পরদিন একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াত মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ প্রধান। নির্বাচনী উত্তাপের পর সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়তে তিনি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফারুক আলমের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার জুমার নামাজ আদায়ের পর আব্দুল ওয়ারেছ প্রধান সরাসরি ফারুক আলমের বাসভবনে হাজির হন। সেখানে দুই নেতার মধ্যে প্রায় ঘন্টাখানেক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। রাজনৈতিক ভিন্নমতের হলেও নির্বাচনের পর পারস্পরিক সম্মান বজায় রেখে সহযোগিতার মনোভাব ব্যক্ত করেন দুজনই। সাক্ষাৎ শেষে আব্দুল ওয়ারেছ প্রধান বলেন, “রাজনীতি শত্রুতা শেখায় না। এলাকার সার্বিক উন্নয়ন ও…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার ভোর থেকেই গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলায় ভোটারদের ঢল নেমেছে। জেলার সাত উপজেলায় ছড়িয়ে থাকা ৬৭৫টি ভোটকেন্দ্র যেন সকাল থেকেই এক উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। নারী–পুরুষ, যুবক–যুবতী, বয়স্ক ও তরুণ ভোটাররা যেন দীর্ঘ প্রতীক্ষার পরে তাঁদের ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে ছিলেন। লাইনে দাঁড়ানো ভোটারদের হাসি, অপেক্ষা, উত্তেজনা ও দায়িত্ববোধ পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। গাইবান্ধা সদর, সাঘাটা, পলাশবাড়ী, ফুলছড়ি, সুন্দরগঞ্জ এবং গোবিন্দগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের ব্যস্ততা শুরু হয়েছে দিনের আলো ফুটবার আগেই। ফজরের নামাজ শেষ করে অনেকে সরাসরি কেন্দ্রে চলে আসেন, যাতে প্রথম দিকেই ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন। গোবিন্দগঞ্জ উপজেলার…

Read More

লোকমান আহমদ, সিলেট উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ভোটগ্রহণ। সাধারণ ভোটারদের পাশাপাশি সিলেট-১ (মহানগর ও সদর) আসনের প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সকাল ৯টায় নগরীর সারদা হল ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচনী প্রধান এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী। এদিকে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান নগরীর শিবগঞ্জের স্কলার্স হোম স্কুল কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে…

Read More

লোকমান আহমদ, সিলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে কারাগারের ভেতরে ও বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কারাগারকে কেন্দ্র করে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং চালানো হচ্ছে কঠোর তল্লাশি। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচন উপলক্ষে কারাগারের অভ্যন্তর ও বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর…

Read More

লোকমান আহমদ, সিলেট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের ১,০১৬টি ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৯৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। সিলেট-১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় সরকারি মহিলা কলেজ কেন্দ্র ও সদর উপজেলা কেন্দ্র থেকে। অন্যান্য আসনের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা কার্যালয় থেকে সরবরাহ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, জেলার ৭২২টি কেন্দ্র জেলা পুলিশের আওতায় এবং মহানগর এলাকায় রয়েছে ২৯৪টি কেন্দ্র। সিলেট মেট্রোপলিটন পুলিশের দায়িত্বে রয়েছে সিলেট-১ আসনের পুরো এলাকা এবং সিলেট-৩ আসনের আংশিক অংশ। সিলেট-৩ আসনের বৃহৎ…

Read More

লোকমান আহমদ, সিলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তামাবিল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে পাঁচ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে সোমবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকে ঘিরে আমদানি-রফতানি সংশ্লিষ্ট মালিক, কর্মকর্তা-কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন ভোটাধিকার প্রয়োগের জন্য। এ কারণে নির্ধারিত সময় পর্যন্ত বন্দরের কার্যক্রম স্থগিত থাকবে। তবে আগামী সোমবার সকাল থেকে যথারীতি কার্যক্রম চালু…

Read More

লোকমান আহমদ, সিলেট উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটকেন্দ্রসহ পুরো নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি। নির্বাচনকে সামনে রেখে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সাত দফা নির্দেশনা জারি করেছে এবং সেগুলো যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। ভোটের দিন থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (ভোটের পরবর্তী দুই দিনসহ) মাঠে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন রোধ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন। মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য…

Read More

লোকমান আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক নতুন বাস্তবতা ও বিস্তৃত আলোচনা। প্রায় সাড়ে তিন দশক পর দেশ পেতে যাচ্ছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। তা নিয়েই চলছে জোর জল্পনা। বিশেষ করে প্রধান দুই রাজনৈতিক ধারার শীর্ষ পর্যায়ে এখন পুরুষ নেতৃত্ব সামনে থাকায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিনের ‘দুই নেত্রীর’ অধ্যায়ের অবসানের প্রেক্ষাপটে এই নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ভিন্নমাত্রার আগ্রহ। এবারের নির্বাচনী সমীকরণে আরও একটি দিক আলোচনায় এসেছে। দেশের দুই প্রভাবশালী রাজনৈতিক ধারার শীর্ষ দুই নেতা-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-দু’জনের নামের শেষেই রয়েছে ‘রহমান’। দুই নেতার সঙ্গেই সিলেট অঞ্চলের…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মজীবী মানুষের ঘরে ফেরার ঢল এখন গাইবান্ধাজুড়ে দৃশ্যমান। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে কর্মরত মানুষ টানা ছুটিকে কাজে লাগিয়ে দলে দলে ফিরছেন নিজ এলাকায়। অনেকেই পরিবার নিয়ে ফিরছেন, কেউ কেউ আবার রাতভর বাসযাত্রা করে সকালে পৌঁছে সোজা বাড়ির উদ্দেশে ছুটছেন। ১২ ফেব্রুয়ারির ভোটকে অধিকাংশ মানুষ দায়িত্ব ও অধিকার দুইই হিসেবে দেখছেন। আজ সোমবার ১০ ফেব্রুয়ারি গাইবান্ধার বাস টার্মিনাল, রেলস্টেশন ঘুরে দেখা গেছে ব্যস্ততা আর ভিড়। দূরপাল্লার বাসগুলো থেকে নামছেন সুটকেস হাতে শ্রমজীবী মানুষ। কেউ পোশাক কারখানার শ্রমিক, কেউ পরিবহনকর্মী, কেউ আবার প্রাইভেট ফার্মে কাজ করেন। রেলস্টেশনে…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদের পক্ষে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর জামায়াতে ইসলামী কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নাগরপুর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজের প্রধান গেটে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ সংসদীয় আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে মোহাম্মদ ইবাদুল (৩৫) নামে এক বিএনপি সমর্থককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাঘারপাড়া থানাধীন পুনিয়ার হাটবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত ইবাদুল বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের মন্তাজ মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে একই গ্রামের জামায়াত সমর্থক সাকিদুল (৫০) ও তার সাথে থাকা আরও ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইবাদুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লাঠিসোটা দিয়ে মারপিট করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন করেন। ১০৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু পেয়েছেন ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট। এতে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হন। এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ১৭ হাজার ২৯৮টি এবং ‘না’ ভোট পড়েছে ৫৮ হাজার ৮৫১টি। সকাল সাড়ে…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ঘোষিত ফলাফলে বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ও জনসমর্থনের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) সুন্দরগঞ্জ উপজেলা আসনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান মাজেদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৪০,৭২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. জিয়াউল ইসলাম জিয়া ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৭,৯৯৭ ভোট। জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩,৯৭৬ ভোট। গাইবান্ধা-০২ (সদর) গাইবান্ধা সদর উপজেলা আসনে দাঁড়িপাল্লা প্রতীকে আব্দুল করিম পেয়েছেন ১,২২,৬৩০…

Read More

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলায় জাতীয় পার্টির (জাপা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিয়েছেন দলটির শীর্ষ নেতা ও গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা।  ১০ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাতে উপজেলার ডাকবাংলা বাজারের পাশে আয়োজিত এক বিশাল যোগদান সভায় তিনি আনুষ্ঠানিক ভাবে ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে  বিএনপিতে যোগ দেন। স্থানীয় রাজনীতির সমীকরণে এই ঘটনাকে ‘বড় চমক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশ্লেষকরা। আতাউর রহমান সরকারের সঙ্গে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মমিতুল হক নয়নসহ দলটির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী  বিএনপিতে যোগদান করেন। আতাউর রহমান সরকার একাধারে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভোটারদের প্রভাবিত করতে পান–সুপারি বিতরণকালে তাঁকে হাতেনাতে আটক করা হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযান ও দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বাবুল মিয়া (২৮)। তিনি পাড়াগাঁও বড়চালা গ্রামের বাসিন্দা এবং স্বতন্ত্র প্রার্থীর ‘হরিণ’ প্রতীকের কর্মী বলে জানা গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সন্ধ্যার পর থেকে ওই এলাকায় ‘হরিণ’ প্রতীকের পক্ষে ভোটারদের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা পর্যায়ে প্রাপ্ত বেসরকারি ফলাফলে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি’র প্রার্থীরা জয়লাভ করেছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের মধ্য দিয়ে জেলার চার আসনে ভোট সম্পন্ন হয়। বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসন (বড়লেখা-জুড়ি) থেকে নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে দায়িত্ব পালন করেন ২৮…

Read More

ঢাকা থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও, কোনো ধরনের হস্তক্ষেপের ধারণা এড়াতে ভারত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, ‘পর্যবেক্ষক পাঠানোর জন্য আমরা একটি আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা আমাদের কোনো পর্যবেক্ষক পাঠাইনি। ভোটকেন্দ্র থেকে দূরে থেকে নয়াদিল্লি স্পষ্ট করেছে যে নির্বাচনের ‘বিশ্বাসযোগ্যতা’ মূল্যায়নের দায়িত্ব বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই ন্যস্ত থাকবে; কোনো ভারতীয় উপস্থিতির মাধ্যমে তা ‘বৈধতা’ পাবে না। জয়সওয়াল বলেন, ভারত নির্বাচনের ফলাফলের অপেক্ষায়…

Read More

শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিএনপিপ্রার্থী ইশরাক হোসেন। সরকারি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কেন্দ্র নং ৩৩, ভোট কাউন্ট ১৪৮১। এই কেন্দ্রে ইশরাক হোসেন ধানের শীষ ৮১২ ভোট, ড. মান্নান দাড়িপাল্লা প্রতীকে ৬১৬ ভোট পেয়েছেন। এখানে হ‍্যাঁ ভোট পড়েছে ১০৩৩টি, না ভোট পড়েছে ৪১৬টি। ছাড়াও, সরকারি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কেন্দ্র নং ৩৪, ভোট কাউন্ট ১৮৮৮। এখানে ইশরাক ধানের শীষ ১০৮৭ ও দাড়িপাল্লা প্রতীকের ড. মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। এছাড়াও, এই কেন্দ্রে হ‍্যাঁ ভোট পড়েছে ১৫১৫টি, না ভোট ৩১৫টি। অন্যদিকে, সরকারি কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, কেন্দ্র নং ৩৫। এই কেন্দ্রে ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০১ ভোট। এছাড়াও. ড. মান্নান দাড়িপাল্লা…

Read More