Author: Niloy Roy

বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিপ্রায় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, ঐতিহাসিক জাতীয় নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। ‘এ মুহূর্তটি ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়।’ চলতি মাসের শুরুর দিকে দায়িত্ব নেয়া ফরাসি রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বর্তমানে প্রায়…

Read More

পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আগুন নেভাতে  এগিয়ে এসেছে । ফায়ার সার্ভিসের সদর দফতরের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন  জসিম  জানান, আজ সন্ধ্যা ৫ টা২২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। আগুনের  তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে  ঘটনাস্থলে মোট ২০টি ইউনিট পাঠানো হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায়  কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। এর আগে, রাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও…

Read More

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকায় বিপজ্জনক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে আজ এক পোস্টে বলেন, ‘২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ইতোমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনও সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়ীঘর পুড়ে গেছে বলে জানা গেছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। তাদের এই প্রচেষ্টা…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে। তিনি বলেন, ‘কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের কারণে গৃহহীন হয়ে পড়া পরিবারের দুর্ভোগ আমাদের সকলের জন্য দুঃখের বিষয়। সরকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সকল সহায়তা নিশ্চিত করবে।’ মঙ্গলবার মধ্যরাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। অধ্যাপক ইউনূস বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাউল সম্রাট আবুল সরকারের মুক্তি ও মানিকগঞ্জে বাউলদের ওপর অমানবিক হামলার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক ও প্রগতিশীল শক্তির বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। আজ মঙ্গলবার যশোর শহরের প্রাণকেন্দ্র গাড়িখানা রোড উত্তাল হয়ে ওঠে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল যশোর জেলা সাংস্কৃতিক সংগঠনসমূহের আহ্বানে আয়োজিত হয়। এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-জনতা, লেখক–শিল্পীসহ নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলাজুড়ে প্রতিবাদের এক শক্তিশালী চিত্র তৈরি হয়। বাউলদের গান-প্রতিবাদে কেঁপে ওঠে যশোর শহর সমাবেশ শুরুর মুহূর্ত থেকেই লালন সঙ্গীত, প্রথাগত বাউল গান ও প্রতিবাদী স্লোগানে ভরে ওঠে গাড়িখানা এলাকা। বাউল শিল্পীদের কণ্ঠে মানবতাবাদী গান ও অংশগ্রহণকারীদের স্লোগান…

Read More

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থী সংসদ নির্বাচন ‘জকসু–২০২৫’। এ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত “অদম্য জবিয়ান ঐক্য” প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ হাসান রাসেল। তিনি বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিতর্ক ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নাহিদ হাসান রাসেল সমাজকর্ম বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নেতৃত্বমূলক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির পুরস্কারপ্রাপ্ত সক্রিয় বিতার্কিক ছিলেন। বিতর্ক অঙ্গনের পাশাপাশি রোভার স্কাউটের…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে উচাখিলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শুরু হওয়া এ ক্যাম্পে ভোর থেকেই ভিড় করেন এলাকার সাধারণ মানুষ। চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় থেকে প্রয়োজনীয় ওষুধ, সবই দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্পের আয়োজন করছেন অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান। উচাখিলায় আয়োজিত ক্যাম্পে অংশ নেন মেডিসিন, চর্ম ও যৌন, ডায়াবেটিস, নিউরো মেডিসিনসহ…

Read More

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন। – গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায়  ২৫ নভেম্বর মঙ্গলবার  ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।   ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফ আলী এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৮ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ,…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ভালুকায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা সদরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু এবং মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এতে বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে পরিবেশকে আবেগঘন করে তোলেন। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপি এক বর্ধিত সভা করেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সকালে নাগরপুর উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভাটি  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মেদ আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  টাংগাইল- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। এ সময় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলায় বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ। এসময় বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে কিভাবে বিপুল ভোটে বিজয়ী করা যায় এবং সাংগঠনিক কর্মকান্ডকে কিভাবে…

Read More

নির্বাচন পর্যবেক্ষণের সময় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, যারা মাঠপর্যায়ে কাজ করবেন, অনুগ্রহ করে তারা শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করবেন। একই সঙ্গে আপনাদের পক্ষে যারা কাজ করবেন তাদেরকেও এ কথা জানিয়ে দেবেন। নির্বাচন কমিশনের একটাই এজেন্ডা-আর তা হল জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তাই সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করা সকলের জাতীয় দায়িত্ব। আজ (মঙ্গলবার) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ চলাকালে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার স্বচ্ছতার সঙ্গে সকলকে রিপোর্ট করার আহ্বান জানান। তিনি আরও…

Read More

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

Read More

খেলাপি ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পরিধি আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন করে এই ছাড় দেয়া হয়েছে। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমানে থাকা সব খেলাপি ঋণ এখন বিশেষ সুবিধায় পুনঃতফসিলের সুযোগ পাবে।সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত খেলাপি থাকা ঋণ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে, যেখানে সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড রাখার সুযোগ থাকবে। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যকার খেলাপি ঋণগ্রহীতারাও নতুন নীতির আওতায় পুনঃতফসিল সুবিধা পাবেন। অশ্রেণিকৃত মেয়াদি ঋণের ক্ষেত্রেও ছাড় বাড়ানো হয়েছে।…

Read More

পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিবেশী আফগানিস্তানের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে প্রাণঘাতী হামলা চালিয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তারা বলছে, একটি বাড়িতে চালানো বোমা হামলায় অন্তত নয়টি শিশু ও এক নারী নিহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ মঙ্গলবার বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে (জিএমটি ১৯:৩০) খোস্তের গুরবুজ জেলায় এ হামলা হয়। মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, ‘পাকিস্তানের আক্রমণকারী বাহিনী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। তিনি কাজী মিরের ছেলে।’ মুখপাত্র আরও বলেন, ‘এ হামলায় নয়টি শিশু (পাঁচ ছেলে ও চার মেয়ে) এবং এক নারী নিহত হয়েছেন। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়েছে।’ মুজাহিদ জানান, খোস্ত ছাড়াও…

Read More

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, এখন পর্যন্ত তারা প্রায় ৩০০টি ছোট-বড় ভবনকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আজ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)-এ ভূমিকম্প-পরবর্তী কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের এক সভায় বলেন, ‘৩০০টি ছোট-বড় ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে।’ রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ এম. আশরাফুল ইসলাম টেলিফোনে বাসসকে জানান, রাজধানীজুড়ে তাদের প্রাথমিক জরিপে ৩০০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে পাওয়া গেছে, যেখানে ফাটল এবং হেলে পড়া দেখা গেছে। তিনি বলেন, গত শুক্রবার রাজধানীতে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প এবং পরদিন আরও তিনটি ভূমিকম্পের পর রাজউকের আটটি দল প্রাথমিক জরিপ কাজে নিয়োগ করা…

Read More

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিসের (ওএইচসিএইচআর) প্রধান হুমা খান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সন্ধ্যায় জানায়, সাক্ষাৎকালে তারা ২০২৪ সালের জুলাইয়ের বিদ্রোহের পর সাম্প্রতিক ঘটনাবলী, ন্যায়বিচার, জবাবদিহিতা এবং ক্ষতিগ্রস্তদের আরোগ্যের বিষয়গুলি আলোচনা করেছেন। আসন্ন সাধারণ নির্বাচন এবং দেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ নিয়েও তারা মতবিনিময় করেছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের সংকটময় সময় খানের সেবার প্রশংসা করেছেন। তিনি জাতিসংঘ মানবাধিকার অফিসের ভূমিকা, বিশেষ করে গত বছরের জুলাই ও আগস্টে সংঘটিত নৃশংসতার স্বাধীন তদন্তেরও প্রশংসা করেছেন। তারা জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং দেশে বলপূর্বক অন্তর্ধান এবং গোপন আটক কেন্দ্রের ঘটনা তদন্তে গুম…

Read More

দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আতঙ্কিত হবার কোনো কারণ নেই; বরং প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে। গত শুক্রবার ও শনিবার কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পরিপ্রেক্ষিতে আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বিশেষজ্ঞরা এ মতামত দেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের আহ্বান জানান, তারা যেন স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা হাত গুটিয়ে রাখতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও নিতে চাই না। আপনাদের পরামর্শগুলো দ্রুত লিখিত আকারে আমাদের দিন; সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত।’ তিনি জানান, প্রয়োজনীয়…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অসংখ্য অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্প দিন দিন বেড়েই চলেছে ফলে জীবনের ঝুঁকিতে এলাকাবাসী। মানছেনা সরকারের নিয়ম-নীতি। অবৈধ মিনি পেট্রোল পাম্প গড়ে ওঠার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলোর কয়েকটিতে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জড়িমানা ও সিলগালা করা হয়। প্রশাসনের কঠোর বিধি নিষেধ থাকা সত্ত্বেও মানা হচ্ছে না তা। কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধ পাম্পগুলো। সিলগালা করে বন্ধ রাখা অবৈধ পেট্রোল পাম্পগুলো সচল করে আইন অমান্য করে অল্প কিছুদিনের ব্যবধানে আবারও জমজমাট অবৈধ ব্যবসা পরিচালনা করা হচ্ছে কোনকিছু তোয়াক্কা না করে। এসব অবৈধ পেট্রোল পাম্প যত্রতত্র ও রাস্তার ধারে গড়ে ওঠায় নিরাপত্তাহীনতা ও…

Read More

রিয়াদ ইসলাম, জলঢাকা: নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে অনাথ ও প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) রাজু সরকার এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোকছেদুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানবিক কর্মসূচিতে অংশ নেন। অতিথিরা বলেন, শীতের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন সম্ভব। পরিবাবু (পরিতোষ) এর ব্যক্তিগত উদ্যোগে মোট ১০০টি কম্বল অনাথ ও প্রতিবন্ধীদের হাতে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় র‌্যাব-৯, সিপিসি-২ এর অভিযানে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল এলাকার একটি বাড়িতে র‌্যাবের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দেলোয়ারকে আটক করা হয়। পরে তার দেখানো মতে একটি পলিথিন ব্যাগের ভেতর ৪৬টি বায়ুরোধী প্যাকেটে রাখা মোট ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দেলোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সীমান্ত এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে এবং…

Read More