খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে আজ ২৭ এপ্রিল সোমবার সকাল এবং দুপুরে বৃষ্টিসহ বজ্রপাতে এই মৃ’ত্যুর ঘটনা ঘটে। সকালে উপজেলার জগন্নাথপুরের ফেরি ঘাটে ধনু নদের পাড়ে বরশি দিয়ে মাছ ধরতে এসে বজ্রপাতে প্রাণ হা’রায় এক মৎস্য শিকারী।
নি’হত মৎস্য শিকারী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বাগবেড় গ্রামের আব্দুল মোতালিব (৫৫) অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে মৃ’ত্যু হয়েছে মোনায়েম খাঁ নামের এক কৃষক। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা থেকে আসা শুভ মন্ডল নামে এক ধান কাটার শ্রমিক উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তার মৃ’ত্যু হয়েছে।
