Author: Niloy Roy

টাঙ্গাইল প্রতিনিধিঃ দলীয় মনোনয়নেকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে কতিপয় মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে তার নিজ বাসভবনে এক সংবাদ সন্মেলনের আয়োজন করে। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির মধ্যে দিয়ে আমার রাজনীতি শুরু। ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করি এবং ছাত্রদলের রাজনীতিতে অংশগ্রহন করে ছাত্রদল কে সু-প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবন বাজি রেখে নিজেকে সম্পৃক্ত রেখেছি। তারই ফলশ্রুতিতে ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে…

Read More

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ইউনিটের আটটি ভবনের ওই আবাসিক এলাকায় আগুন লাগার ২৪ ঘণ্টার বেশি সময় পরও কিছু জানালায় আগুনের শিখা দেখা যাচ্ছে। আর দমকলকর্মীরা কালো হয়ে যাওয়া ভবনগুলোর বাইরের দিকে পানি ছিটাচ্ছেন। বিপর্যয়কর এই আগুনের সূত্রপাত কীভাবে, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নির্মাণকাজের অংশ হিসেবে ভবনগুলো ঘিরে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালও তদন্তের আওতায় রয়েছে। হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা বলেছে, আবাসিক কমপ্লেক্সটির সংস্কারকাজ নিয়ে তারা তদন্ত শুরু করেছে। এর আগে পুলিশ বলেছিল, আগুন লাগার স্থানে অসাবধানতাবশত ফোমের প্যাকেজিং ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটটি অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে চারটির আগুন পুরোপুরি…

Read More

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞাপন বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। • ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায়? বাংলাদেশে এখন যে আতঙ্ক বা গুজব ছড়িয়েছে, ২০২৩ সালে এমনটি হয়েছিল ভারত ও পাকিস্তানে। ওই বছর তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হেনেছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তুরস্ক-সিরিয়া সীমান্তের ভূমিকম্পের পর গুজব ছড়ানো হয় ১৫ দিনের মধ্যে ভারত-পাকিস্তানে একইরকম ভূমিকম্প আঘাত হানবে। তখন বিশেষজ্ঞরা জানান, কবে, কোথায় আর কোন সময় ভূমিকম্প আঘাত…

Read More

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে টানা কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করায় শীতের আমেজ বেড়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার আমেজ বেশি থাকলেও রোদ উঠলে চারপাশ ধীরে ধীরে উষ্ণ হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনে শীত তেমন থাকে না, তবে সন্ধ্যার পর থেকেই শীতের কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়ে। রাতে কম্বল ছাড়া ঘুমানো…

Read More

মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুব অল্প ঝাঁকুনি দেওয়ায় বেশিরভাগ মানুষ এটি টের পাননি।ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎপত্তির গভীরতার তথ্য জানাতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। গত শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার পরদিনই (শনিবার) আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানায়, বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে।…

Read More

‎‎‎ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এদিন সকাল ১১ টার দিকে এ রায় ঘোষণা করবেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হবে বলে প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষ দুদক। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বাসস’কে বলেন,প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে…

Read More

মোঃ মহিবুল, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, বঙ্গোপসাগরের মোহনার হাতছানি এত কিছুর পরেও বরগুনা জেলার পাথরঘাটায় জনপ্রিয় হরিণঘাটা পর্যটন কেন্দ্রটি এখন পর্যটকশূন্য। এই স্পটটি দীর্ঘদিন ধরে সরকারি তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে জৌলুস হারাচ্ছে। বিশেষ করে, অবকাঠামোর বেহাল দশা এবং নিরাপত্তার ঘাটতির কারণেই মুখ ফিরিয়ে নিচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। হরিণঘাটা বনাঞ্চলটি তার মায়াবী চিত্রল হরিণ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, ঘন ম্যানগ্রোভ বন এবং নদীর মোহনার মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত। একসময় এখানে প্রতিদিন শত-শত পর্যটকের আনাগোনা থাকলেও বর্তমানে অব্যবস্থাপনার কারণে সেই ভিড় আর চোখে পড়ে না। ঘন বনের ভেতরে পর্যটকদের জন্য ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। স্থানীয় পর্যটকদের অভিযোগ, নিরাপত্তার যথেষ্ট…

Read More

টাঙ্গাইল টাঙ্গাইল : ৬ আসন (নাগরপুর-দেলদুয়ার) উপজেলা বিএনপি’র মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে এক মত বিনিময় সভা করেছে দেলদুয়ার উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেলদুয়ার উপজেলার বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চাঁন খাঁ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান এর সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল আউয়াল লাভলু। ২৬ নভেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দলীয় প্রার্থীর বাসভবনে এক মতবিনিময় ও আলোচনা সভা করেছে দেলদুয়ার উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত বক্তারা বলেন, দেলদুয়ার বিএনপি ঐক্যবদ্ধ ছিলো এবং এখনো ইস্পাতের মত…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদ্ভোদনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ নভেম্বর সকাল ১০টায় নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আঃ মমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান। আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল কুদ্দুস, নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় প্রায় ৪৫টি স্টলে বিভিন্ন ধরনের প্রাণী উন্নত জাতের গরু, ছাগল, ভেরা, হাস মুরগী, কবুতর, টিয়া…

Read More

স্টাফ রিপোর্টার: ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি ‘এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ প্রদর্শনী ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী শেষে এক সপ্তাহ ব্যাপী প্রানীসম্পদ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০.৩০ টায় পৌর শহরের ষোলঘরে অবস্থিত জেলা প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভ্যাটেনারী সার্জন ডা: সাজেদুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ট্রেনিং অফিসার তরুণ কুমার শিকদার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা অমিত…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণীসম্পদে হবে উন্নতি” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা এবার তেমন জমেনি। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও আয়োজনে নাস্তার জন্য বিভিন্ন ওষুধ কোম্পানির সহযোগিতা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় অংশগ্রহণকারীরা। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে হাসপাতাল চত্বরে মেলার উদ্বোধন করা হয়। দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় আগের বছরের তুলনায় জমজমাট পরিবেশ অনুপস্থিত। বিগত বছরগুলোতে যেখানে মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় থাকতো, এবার সেখানে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অলস বসে থাকতে দেখা গেছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : “জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৫” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার আটপাড়ায়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি, উপজেলা প্রৌকশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. আশরাফুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তায়রান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ডা. শিখা সরকার। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খামারিরা গবাদিপশু, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া,…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন এবং আলোচনা সভায় অংশ নেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা সৌখিন পাখি ও বিভিন্ন প্রাণী দিয়ে আকর্ষণীয় স্টল সাজান। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতরসহ নানা ধরনের…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তের বিওপি এলাকায় ৫১ বিজিবির টহল দলের অভিযানে এক চোরাকারবারিসহ ভারতীয় ৪টি গরু ও নসিমন গাড়ি আটক করেছে। বিজিবি রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, বুধবার (২৬ নভেম্বর) সকাল ৬টার দিকে নীলফামারী ডিমলা উপজেলার রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ ডিমলার ঠাকুরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭৯২ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুগীরডাঙ্গা মাদ্রাসা মোড় নামক স্থান দিয়ে ভারতীয় গরু পাচার করে নিয়ে আসার সময় ৪টি ষাড় গরু ও ১টি নসিমন গাড়িসহ মতি মিয়াকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটককৃত মোঃ মতি মিয়া (৩৫) উপজেলার কালিগঞ্জ গ্রামের মোঃ আমজাদুলের ছেলে। চোরাচালানের…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী দল এবং প্রিয় নেতার প্রতি অনন্য ভালোবাসার এক নজির স্থাপন করেছেন উপজেলার পানিহাদি গ্রামের দিনমজুর আলাল সরকার। অভাব-অনটনে জর্জরিত জীবনের মাঝেও নিজের সঞ্চয়ে লালন-পালন করা দুটি খাসি উৎসর্গ করতে যাচ্ছেন তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর সম্মানে। এ যেন দলপ্রেম, ভক্তি ও মানবিকতার এক অপূর্ব সংমিশ্রণ যা বিরল, অনুপ্রেরণামূলক এবং ইতিহাসে স্থান পাওয়ার মতো। দিনমজুর আলাল সরকারের জীবন সংগ্রামের গল্প যেন এক বেদনাময় বাস্তবের প্রতিচ্ছবি।…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টি এনটি মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি জমশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন। কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক এবং…

Read More

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন: গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাঙ্গনে  ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায়  ২৬ নভেম্বর বুধবার  ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা, ঠাকুরাদহ প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়, ঠাকুরাদহ স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক আমির হামজা বড় বিল ইউনিয়ন পরিষদ সচিব অরুণ কুমার সরকার,সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা…

Read More

আফগানিস্তানে বিমান হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তালেবান সরকারের অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, হামলা করলে ইসলামাবাদ তা স্বীকার করে। সেইসাথে দাবি করেন, পাকিস্তান আফগান জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে। এর আগে, এদিন ইসলামাবাদের বিরুদ্ধে খোস্তসহ একাধিক প্রদেশে বিমান হামলার অভিযোগ তোলে কাবুল। দাবি করা হয়, সেই হামলাতে প্রাণ গেছে ৯ শিশুসহ কমপক্ষে ১০ জনের। উল্লেখ্য, গত মাসে তালেবান যোদ্ধা ও পাকিস্তানি সেনাদের লড়াইয়ে উভয় দেশের কয়েকশ মানুষ প্রাণ হারায়। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী টিটিপিকে আশ্রয়দানের অভিযোগে প্রতিবেশী আফগানিস্তানের সাথে এই উত্তেজনা শুরু হয়।

Read More

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এসব কথা বলেন। শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষ করেছে। তারা সময়মতো নির্বাচন আয়োজন করতে সক্ষম। তবে শুধু ইসি নয়-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সরকারের তুলনায় নির্বাচন কমিশনকেই এ সময় বেশি প্রস্তুত…

Read More

ডিসেম্বরের শেষে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলের বার্ষিক পরীক্ষা শেষেই শুরু হবে এই ছুটি। আর খুলবে আগামী বছরের শুরুতে। বছরের শুরুতে নতুন বই হাতে নিয়ে আবারও শুরু হবে পাঠদান। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বছরের শেষে ছুটি ভোগ করবেন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় প্রধানের হাতে থাকা ৩ দিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে যা শেষ হতে চলেছে। শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস…

Read More