- খারনই সীমান্ত থেকে ইজিবাইকসহ মাদক উদ্ধার করল ৩১ বিজিবি
- পরিবার ও সহযোগীদের নিয়ে মাদকের সিন্ডিকেট: নেত্রকোনায় ইয়াবাসহ মাসুদ গ্রেপ্তার
- নেত্রকোনায় রক্তাক্ত সেই ১ সেপ্টেম্বর: ত্যাগের স্বীকৃতি চান ছাত্রনেতা অর্ক
- ডিমলা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
Author: Niloy Roy
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। এসময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি জানান, ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে…
গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এসময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকার সুযোগে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আরিফুল ইসলাম রনক নামে এক সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠুর ভাই সেতুসহ ১৫-২০ জন। হামলাকারীরা সাংবাদিককে তাঁর পত্রিকা অফিসে আটকে রেখে বাইরে তালা মেরে দেয়। পরে পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম রনক (৩২) নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আরিফুল ইসলাম দেশ রূপান্তর পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি এবং নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁ শহরের চকরামপুর এলাকায়। আরিফুল ইসলাম বলেন,…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার জবই বিলে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজকে স্মারকলিপি প্রদান করেন সংস্থাটি এসময় উপস্থিত ছিলেন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলির সভাপতি সোহানুর রহমান সবুজ, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জাকারিয়া আলম, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফরহাদ, শামীম প্রমুখ সহ সংগঠনের…
জবি প্রতিনিধি: শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সৈনকিয়ান পরিবার জবি’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সৈনকিয়ান পরিবার মূলত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, যারা পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি পরিচিত। শীতকালীন আড্ডা, জন্মদিন উদযাপনসহ নানা আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে। নবনির্বাচিত…
মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার জেলার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তালতলী সাংবাদিক ইউনিয়নের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. ইউসুফ আলীকে সভাপতি (দৈনিক নয়া দিগন্ত) এবং মো. নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক (দৈনিক দিনকাল) নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মিরাজ হোসেন মৃধা (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম (দৈনিক দেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন (দৈনিক জাগ্রত বাংলাদেশ), দপ্তর সম্পাদক মো. ইমরান (দৈনিক গণকণ্ঠ), কোষাধ্যক্ষ মো. রিয়াজ তালুকদার (দৈনিক বরিশাল সময়), প্রচার সম্পাদক মো. বাকিবিল্লাহ (দৈনিক বিজয়ের বাণী)।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ৬০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনার নেই। ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন বিদ্যালয়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হলেও জেলার বেশিরভাগ বিদ্যালয়ে নেই কোন শহিদ মিনার, এসব বিদ্যালয়ে শহিদ মিনার না থাকায় কোমলমতি শিশুরা ভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রের বরাতে জানা যায়, জেলায় ১ হাজার ৫১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪৪৮টি বিদ্যালয়ে শহিদ মিনার আছে এবং ৬০৩টি বিদ্যালয়ে শহিদ মিনার নেই। এসব বিদ্যালয়ে কৃত্রিমভাবে শহিদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানানো হয়। যেসব বিদ্যালয়ে শহিদ মিনার নেই এসব এলাকার স্থানীয়রা জানান, শহিদ দিবস ও আন্তর্জাতিক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাণিজ্য মন্ত্রণালয় অধীন বাংলাদেশ টি বোর্ড নিয়ন্ত্রিত নিউ সমনবাগ চা বাগান, পাথারিয়া চা বাগান ও সমনবাগের মোকাম সেকশনের ৯৪ জন কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অন্যায় নির্দেশটি অবশেষে স্থগিত করেছে বাংলাদেশ চা বোর্ড। গত ১৭ ফেব্রুয়ারিতেই তা স্থগিত করতে বাগান ব্যবস্থাপককে জানানো হয়। এদিকে শ্রম অধিদপ্তরের (শ্রীমঙ্গল) হস্তক্ষেপে এদের দীর্ঘদিনের আটকে থাকা বেতন-ভাতা ও মজুরি পরিশোধ করেছে চা বাগান কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে দৈনিক সিলেট, ষাটমাকন্ঠ ও ‘এইবেলা’, ‘দি বাংলাদেশ টুডে’ দৈনিক নতুন কাগজ, দৈনিক বানিজ্য প্রতিদিন, দৈনিক সকালবেলা পত্রিকার অনলাইন সংস্করণে ‘বড়লেখায় চা বাগানের ৯৪ শ্রমিক-কর্মচারির বিরুদ্ধে মামলার নির্দেশ’ শিরোনামে একটি সংবাদ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের যুবক সুকান্ত সেনকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনা তরুণী ক্রিস হুই। তারা গতকাল বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) প্রথমে বিমানযোগে ঢাকায় আসেন। এরপর হেলিকপ্টারে করে নিজ বাড়ি, রাজনগর উপজেলার তারাপাশা টিকর পাড়া গ্রামে কনেকে নিয়ে আসেন সুকান্ত। এতে করে বর সুকান্তের বাড়িতে উল্লাসে মেতেছেন আত্মীয় স্বজনরা। তাদের গ্রামের বাড়িতে ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তিনদিনের বিয়ের আয়োজন রয়েছে। এই ঘটনাটি স্থানীয়ভাবে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। ভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষার মানুষের মধ্যে প্রেম ও বিয়ের জন্য হেলিকপ্টার নিয়ে এলাকায় আসায় স্থানীয় কৌতুহলী শত শত মানুষ ভীড় জমান। তাদের আগমন উপলক্ষে বরের পুরো বাড়ি রব রব সাজে সাজানো…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার,হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার,জঙ্গি দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ১৮ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানা আওতাধীনধীন মনুমুখ ইউনিয়নের বাওড়বাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল থানার-মামলা নং-১৩ (তারিখ: ১৩/০৭/২০২৪ খ্রি.),ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬(২)/১০৯/৩৪, পেনাল কোড ১৮৬০-এর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেনকে গত মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) রাতে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ছাত্র জনতার গনঅভ্যুত্থান ২০২৪ সালের জুলাই-আগষ্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্রসমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপন থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি পৌর ছাত্রলীগ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একযোগে ১০ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর মধ্যে রয়েছেন নাক-কান-গলা ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞসহ ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একাধিক নবীন চিকিৎসক। নতুন এ সংযোজনে উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তনের আশা করছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি নাক, কান, গলা ডাক্তার দেবপ্রায় রায় ও অর্থোপেডিক্স ডাক্তার বিশ্বজিত নন্দী এবং ১৯ জানুয়ারি ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ডাঃ অনন্যা সরকার, ডাঃ তানবীন হাসান, ডাঃ আব্দুল কাদির হিজল, ডাঃ জান্নাতুল মাওয়া, ডাঃ জয়িতা দাশ (বিডিএস), ডাঃ হাফসা আক্তার রুপা, ডাঃ জামিল আরাফাত…
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এদিন। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। একুশের ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এ দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে…
দেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ১ ছিল বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে ইএমএসসি। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতকে। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪ দশমিক ১০ ছিল জানিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে। তবে…
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান।’ আজ বুধবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসেবে, আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান।’ আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন,‘দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব…
বাংলাদেশের আকাশে গতকাল ১৪৪৭ হিজরির পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনা। পবিত্র রমজান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মুমিনের দুয়ারে হাজির হয়েছে মহান আল্লাহতায়ালার রহমত, বরকত ও মাগফেরাতের অশেষ ফল্গুধারা। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার খবর নিশ্চিত করার পর ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিশেষ আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারাবির নামাজ ও সাহ্রির প্রস্তুতির মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের রোজার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজের মধ্য দিয়ে শুরু হয় এই পবিত্র মাসের আনুষ্ঠানিকতা। আজ ভোররাতে সাহ্রি সম্পন্ন করার পর দেশের কোটি কোটি মুসলমান…
ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও জনবান্ধব ও টেকসই করার লক্ষ্যেই এই সেবামূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা ও সেবা ফি ২০ টাকাসহ মোট ১২০ টাকা দিতে হবে। অন্যদিকে, যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আপনারা গতকাল হয়তো দেখেছেন আইনমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশাকরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে। সরকার আমাদের সুনির্দিষ্ট কিছু না বললেও চলমান রাখার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখবো এবং এটাই ন্যায় বিচারের দাবি।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে, তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই তারিখ ধার্য করেন। গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী…
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুর রহমানকে আইনমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, আইনমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে আরও বলা হয়, সাজ্জাদুর রহমানকে ১৯ ফেব্রুয়ারি সকালের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

