Author: Niloy Roy

বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বকশীগঞ্জ উপজেলা পুরাতন গরুহাটিতে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম তালুকদার শাকিল। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা এবং বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “ব্যবসায়ীরা একটি এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি। তাঁদের সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যবসা-বাণিজ্যবান্ধব…

Read More

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, তিস্তা এই অঞ্চলের মানুষের অহংকার, এখন তিস্তা নাম এক সাগর দুঃখ, আমরা কথা দিচ্ছি যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা আমার বাস্তবায়ন করব। বুধবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটর ও নীলফামারীর যৌথ আয়োজনে তিস্তা ব্যারেজের হেলিপেড মাঠে নির্বাচনীয় জনসভায় তিনি এসব কথা বলেন। ডাঃ শফিকুর রহমান বলেছেন,তিস্তা নদীর পানি সারা উত্তরবঙ্গকে উর্বর করে তুলবে। আর নদী ভাঙ্গনের কবলে হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করব। কারণ আমার দেশ আগে, এদেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দিব না কিন্তু কেউ আগে আমাদের স্বার্থে আঘাত করলে সেটা মেনে…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোয় এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল করিম। আজ বৃহস্পতিবার গাইবান্ধা সদর থানায় এ ডায়েরি নথিভুক্ত করা হয়। সাধারণ ডায়েরি সুত্রে জানা যায় , Md. Mahmudul Kabir Mondol নামের একটি ফেসবুক আইডি থেকে একটি লিঙ্ক শেয়ারের মাধ্যমে “আব্দুল করিম জামায়াতের নির্দেশে লক্ষ্মীপুর এলাকায় ক্যাম্প তৈরি করছেন”—এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। ডায়েরিতে অভিযোগ করা হয়, উদ্দেশ্যমূলকভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক সম্মানহানির চেষ্টা হিসেবে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার আমির ও গাইবান্ধা -২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল…

Read More

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। একই সঙ্গে নির্বাচনে এককভাবেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি বর্তমানে পুনরুত্থান ঘটিয়েছে এবং যুব নেতৃত্বাধীন একটি নতুন জোটের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছে, যারা গত বছরের সরকারবিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে দেশ শাসন করেছিল। এবারের নির্বাচনের আগে জামায়াত আবারও একটি ঐক্য সরকার গঠনের প্রস্তাব…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ময়মনসিংহের ভালুকায় দ্রুত পরিবর্তিত হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লাজুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতীক ‘ধানের শীষ’কে কেন্দ্র করে যে স্বতঃস্ফূর্ত জনসম্পৃক্ততা গড়ে উঠেছে, তা স্থানীয় রাজনীতিতে এক নতুন গতিধারার ইঙ্গিত দিচ্ছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের গণসাড়া ভালুকার রাজনৈতিক ইতিহাসে বিরল এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, কোনো বড় সমাবেশ বা কেন্দ্রীয় ঘোষণার অপেক্ষা ছাড়াই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল, পথসভা, উঠান বৈঠক ও রাজনৈতিক আলোচনায় অংশ নিচ্ছেন। এসব কর্মসূচিতে তরুণ ভোটার, শিল্পকারখানার…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট(এনডিএফ) এর ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যশোর শহরে লাল পতাকা মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টায় যশোর জেলা কার্যালয় থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের লাল পতাকার মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। যশোর প্রেসক্লাবের সামনে জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ বিএম শামীমুল হক ও যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, জাতীয় ছাত্রদলের যশোর জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন প্রচার সম্পাদক কামরুজ্জামান রাজেস। সমাবেশে বক্তারা বলেন,…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও টেকসই উন্নয়নমুখী ভালুকা গড়ার অঙ্গীকার নিয়ে তার নির্বাচনী ১২ দফা ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকায় ১১ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার জনগণের সামনে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ডা. জাহিদুল ইসলাম বলেন, “ভালুকাকে একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। ইশতেহারে পরিবেশ রক্ষা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সুশাসন ও নিরাপত্তা, নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা, মাতৃমৃত্যু রোধ, পরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন,…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে সাবরেজিস্টার অফিস প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক আনিসুজ্জামান খান বাবু বলেন দলিল লেখকদের কিছু দাবি আছে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ভবনসহ আপনাদের যে দাবি আছে সেগুলো সংসদে উপস্থাপন করবো। আমি আপনাদের কথা দিলাম। সোমবার (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার বাংলাদেশ দলিল লেখক সমিতি এই উঠান বৈঠকের আয়োজন করে। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয়…

Read More

রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে চারদিন গাজীপুর মহানগর এলাকার শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে মহানগর পুলিশ কমিশনার এ সংক্রান্ত গণ-বিজ্ঞপ্তিত জারি করে। ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার। ওনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশ আইন ২০১৮-এর ৩১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আগামী ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর নির্বাচনি এলাকায় অবস্থিত সব শুটিং স্পট, রিসোর্ট বন্ধ রাখতে হবে। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত সময়ের মধ্যে এসব স্থাপনায়…

Read More

মশিউর রহমান জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী মাঠে নিজদলীয় প্রার্থী থাকলেও বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়েছে গণঅধিকার পরিষদ। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা গণঅধিকার পরিষদের নেতারা এ ঘোষণা দেন। সভায় নেতারা জানান, ঐক্যের বৃহত্তর স্বার্থে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমকে সমর্থন জানানো হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদেরও একসঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু বলেন, “গণঅধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন ট্রাক প্রতীকের মনোনয়ন পেলেও তিনি প্রচারণার মাঠে সক্রিয় নন। মূলত তাঁর অক্ষমতার কারণেই আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি।” আল-আমিন মিলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার, সিনিয়র যুগ্ম…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে পৌর বাজারের একটি লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনসহ আশপাশের দোকানগুলোতে। এতে ৫টি দোকান ও সেগুলোর মালামাল সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং বাকি দোকানগুলোতেও ব্যাপক ক্ষতি হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ, গৌরীপুর ও নান্দাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর কাজে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।…

Read More

স্টাফ রিপোর্টারঃ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাড. আব্দুল আওয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের বাসরী কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সামনে তিনি লিখিত ইশতেহার উপস্থাপন করেন। ইশতেহারে সংসদীয় এলাকায় সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন, এমপির পক্ষ থেকে ২৪ ঘণ্টা জরুরি হটলাইন চালু, প্রবাসী পরিবার সহায়তা ডেস্ক স্থাপন ও আধুনিক মানের জনবান্ধন পৌরসভা নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া ডিজিটাল দারিদ্র্য সূচক নির্ধারণ ও স্বয়ংক্রিয় ভাতা চালু, নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ মুক্ত ও যোগ্য লোকদের পরিচালনা পর্ষদে নিয়োগ, শিক্ষাব্যবস্থা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ‘দেশের চাবি আপনার হাতে’-এই উদাত্ত আহ্বানে দেশব্যাপী সাংবিধানিক গণভোটের দামাঢোল বাজালেও মৌলভীবাজারের চা বাগান ও প্রান্তিক জনপথে নেই কোন প্রতিধ্বনি। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক গণভোট। তবে প্রচারণার ঘাটতির জন্য জেলার ৯২টি চা বাগানের কয়েক লাখ শ্রমিক এবং গ্রামগঞ্জের সাধারণ ভোটাররা আজ ও জানেন না ‘গণভোট’ আসলে কী। তথ্য সূত্র মতে কমলগঞ্জ উপজেলার কয়েকটি চা বাগানগুলোতে গিয়ে দেখা যায়, সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও ‘গণভোট’ শব্দটি অধিকাংশ মানুষের কাছেই সম্পূর্ণ অপরিচিত। তারা জানেন প্রার্থীরা এমপি পদের জন্য ভোট চাইছেন, কিন্তু একই দিনে যে আরেকটি আলাদা…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জাতীয় পার্টি গণতন্ত্র ও উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বরগঞ্জ আসনের পদপ্রার্থী ফখরুল ইমাম। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ উপজেলার হাটুলিয়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল ইমাম বলেন, নির্বাচনে জয়-পরাজয় মুখ্য বিষয় নয়; বরং দেশের গণতন্ত্র সুরক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় এবং গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দেয়। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে…

Read More

মাভাবিপ্রবি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় হলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার, মাল্টিপারপাস ভবন ও দ্বিতীয় গেট প্রদক্ষিণ করে তৃতীয় একাডেমিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় শিক্ষার্থীরা ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’,‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’,‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’,‘তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’ সহ বিভিন্ন স্লোগান দেন।…

Read More

জামালপুর প্রতিনিধিঃ  জামালপুরের সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ নাঈম ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর (দয়ালপুর) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাঈম একই ইউনিয়নের সাইফুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে বৃহস্পতিবার ভোরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকায় ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা অভিযান চালায়। এসময় নাঈম ইসলামের নিজ বাড়ী থেকে পিস্তল কার্তুজ ও অস্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ নাঈম ইসলাম নামে এক যুবককে আটক করে যৌথ বাহিনী। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া জানান, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল কার্তুজসহ একজনকে আটক…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে ‘হাতপাখা’ প্রতীকের কর্মী আনোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এই ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে হামলাকারীকে গ্রেফতারের দাবী জানান নেতারা। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও করার কর্মসূচী ঘোষণা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহ্ নুরুল কবির শাহিন। হামলার ঘটনায় আহত ইসলামি আন্দোলনের কর্মী আনোয়ার হোসেন বাদি হয়ে সোহাগ সওদাগর (৩০) ও আরো অজ্ঞাতনামা ১৫/২০…

Read More

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু কে,  ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল মিছিল বের করে। এ  উপলক্ষে  বৃহস্পতিবার দুপুরে (নাগরপুর-দেলদুয়ার) উপজেলার গণমানুষের নেতা রবিউল আওয়াল লাভলু’র বাসভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণার মিছিলটি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন। এসময় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সাধারন…

Read More

নিজস্ব প্রতিনিধি মাহমুদুল হাসান মান্না: নেত্রকোনা  ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে প্রচার-প্রচারণা তুঙ্গে। এরই ধারাবাহিকতায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরের পক্ষে এক ব্যতিক্রমী নির্বাচনী মিছিল করেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যরা। ​বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনার মদন পৌর শহরের প্রধান প্রধান সড়কে এই মিছিলটি প্রদক্ষিণ করে। রঙ-বেরঙের সাজে সজ্জিত হয়ে কয়েকশ তৃতীয় লিঙ্গের মানুষ মিছিলে অংশ নেন। তারা ব্যানার, ফেস্টুন এবং ধানের শীষের প্রতিকৃতি নিয়ে স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। ​প্রচারণার মূল আকর্ষণ ​মিছিলটি যখন শহরের গুরত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করছিল, তখন উৎসুক জনতার ভিড় জমে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা…

Read More

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:   ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মী আহত করার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন আহাম্মদপুর ইউনিয়নের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়ক গোলাম আখতার মঈন। তিনি জানান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকাল ৮ টার দিকে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির মসজিদের সামনে যান। এসময় আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের নেতৃত্বে কাশেম মাওলানা, জয়নাল আবেদীন, আলাউদ্দিন হুজুর,…

Read More