Author: The Mail BD

নীলফামারীর ডিমলা আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার করতে এসে একই মাসে দুইটি নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠছে। নীলফামারীর ডিমলায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে একটি অনুমোদনহীন ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুজ্জামান, স্যানেটারি ইন্সপেক্টর ওয়াহেদুল ইসলাম,ডিমলা থানার এসআই সাখয়াত হোসেন সত তার সঙ্গীয় ফোর্স। জানা যায়, সম্প্রতি ডিমলা আপডেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ওই ক্লিনিকে ভুল চিকিৎসা ও অবহেলায় এক নবজাতকের মৃ’ত্যু’র…

Read More

আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে সাকিবের নতুন রেকর্ড। ১১২ ইনিংস খেলে ১৩৬ উইকেটের মালিক সাকিব এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। নিউজিল্যান্ড দলের টিম সাউদিকে পেছনে ফেলে এদিন এ রেকর্ড গড়েন সাকিব। আইরিশদের বিপক্ষে যখন বল হাতে মাঠে নামে তখনও সাকিব সাউদির চেয়ে ৩ উইকেটে পিছিয়ে ছিলেন। কিন্তু ম্যাচে একাই ৫ উইকেট তুলে নিয়ে হয়ে যান ১৩৬ উইকেটের মালিক। সাউদির উইকেট সংখ্যা তখন ১৩৪। আর তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে এই তালিকার তৃতীয়স্থানে আছেন আফগান স্পিনার রশিদ খান। এই রেকর্ডের পাশাপাশি এদিন আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট…

Read More

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯মার্চ) বিকেল পাঁচটায় উপজেলা নির্বাচন অফিস চরফ্যাশন এর অফিস কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক, সদ্য বিদায়ী উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার শহীদুল্লাহ, লালমোহন উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী, চরফ্যাশন সোনালী ব্যাংকের ম্যানেজার হাসনাইন আহমেদ, সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এদিকে উপজেলা নির্বাচন অফিসারের বদলির খবর ফেসবুকে ছড়িয়ে গেলে সাধারণ মানুষের মধ্যে  তাকে নিয়ে আবেগঘন ফেসবুক স্ট্যাটাস দেন,  স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ…

Read More

লালপুর( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বড়বাদকয়া মোজাম্মেলের বাড়ি পর্যন্ত রাস্তা পাঁকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকালে পাঁকাকরণ রাস্তা উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুল নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া)। মোঃ ইয়ার উদ্দিনের সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন মোঃ মাহাবুবুল হক লালপুর উপজেলা প্রকৌশলী, অধ্যক্ষ মোঃ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, মোঃ আমিনুল ইসলাম জয় যুগ্ম সাধারণ সম্পাদক লালপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ তোফাজ্জল ইসলাম তোফা চেয়ারম্যান দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ, মোঃ তৌহিদুল ইসলাম বাঘা সাধারণ সম্পাদক লালপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ রোকনুল…

Read More

লালপুর( নাটোর) প্রতিনিধি: লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কাশেমপুর এলাকার ইয়াদুলের বাড়িতে আগুন লেগে একটি বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ মার্চ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেন লালপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসাহাক আলী। এসময় উপস্হিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আতাউর রহমান জার্জিসসহ আরো অনেকে। ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদটাকা ও ত্রানসামগ্রী প্রদান করা হয়। অগ্নিকাণ্ড প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ…

Read More

গুচ্ছ থেকে বের হতে ৪ দিনের আল্টিমেটাম জবি শিক্ষকদের শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে গুচ্ছপদ্ধতি থেকে বের হতে ৪ দিনের আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পরীক্ষা পদ্ধতির ভর্তি বিজ্ঞপ্তি চায় শিক্ষকরা। দাবি না মানলে আল্টিমেটামের পরদিন মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিক্ষক সমিতির একটি সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে উপস্থিত শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট ৪ দিনের আল্টিমেটাম দিয়ে নিজস্ব পদ্ধতির ভর্তির পরীক্ষায় আসার জন্য বিভিন্ন দাবি তুলে ধরেন। এদিন বিশ্ববিদ্যালয়ের ৩৫০ এর অধিক শিক্ষক গুচ্ছ পদ্ধতির…

Read More

যশোর জেলা গোয়েন্দা পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার কীর্তিপুর মোড় থেকে ৮শত ৮২দশমিক ৩ গ্রাম ওজনের ৪ টি স্বর্ণের বারসহ আলামিন হোসেন (২৭) ও মহিবুল (৩৩)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলামিন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও মহিবুল নড়াইল জেলার লোহাগড়া থানার আওয়াল মোল্লার ছেলে। আজ বুধবার (২৯ মার্চ) যৌথ অভিযানে এ উদ্ধার কাজে সফলতা অর্জন করে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর ডিবি পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশের কাছে খবর আসে দুই সোনা পাচারকারী মোটরসাইকেল চেপে সোনা নিয়ে বেনাপোল যাচ্ছে। উল্লেখিত সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ ও এএসআই…

Read More

সুনামগঞ্জের মধ্যনগরে বোরো ধানের ব্লাস্ট রোগের প্রতিরোধে বোরো ধানের মাঠ পরিদর্শন ও কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) ধর্মপাশা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বোরো ধানের ব্লাস্ট রোগের সংক্রমণ প্রতিরোধে দিন ব্যাপি মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও কৃষকদের পরামর্শ দিয়েছেন ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। মধ্যনগর উপজেলার বিভিন্ন স্থানে বোরো ধানের ফসলি মাঠ পরিদর্শন ও কৃষকদের সাথে পরামর্শ ও লিফলেট বিতরণের সময়ে বোরো ধানে বিভিন্ন রোগ বিশেষ করে ব্লাস্ট রোগ থেকে রক্ষা পেতে কৃষকদের দ্রুত বালাইনাশক স্প্রে করার নির্দেশ প্রদান…

Read More

ঈদ উল ফিতরের পর ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্বাধীনতা কাপ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে স্বাধীনতা কাপ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. আজিজুল ইসলামের বল মোকাবেলার মাধ্যমে রকিবুল হাসান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় মাঠে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

Read More

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় থেকে এক নেপালি নাগরিক আটক। মঙ্গলবার ( ২৮ মার্চ) বিকালে সদর ইউনিয়নের চাকঢালা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নেপালি নাগরিক এর নাম অম্বর তাফা বুডা (২৪)। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে চাকঢালা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিল নেপালি এই নাগরিক। এ সময় বিজিবির সদস্যরা তাকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সদুত্তর দিতে না পারায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেপালি নাগরিক জানায়, নেপাল থেকে সে গাড়ীতে করে ভারতে আসে। পরে সেখান থেকে সে ঘুরতে ঘুরতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসে পড়ে। তবে কার সাথে কিভাবে সে এখানে এসেছে সে…

Read More

প্রথমেই টসে হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে খেলা দাড়ায় ১৭ ওভারে। লিটন দাস ও রনি তালুকদার শুরু থেকেই ছিলেন মারমুখী। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের দখলে নেন লিটন দাস। সাথে রনিও ব্যাট চালাচ্ছিলেন ১৯১ স্ট্রাইক রেটে। রনি তালুকদার ও লিটনের এই জুটি ভাঙ্গে দলীয় ১২৪ রানে। প্রথমে রনি ও পরে লিটন ফেরেন ব্যক্তিগত ৮৩ ও ৪৪ রান করে। এরপর সাকিবের ৩৮ ও তাওহীদ হৃদয়ের ২৪ রানে ভর করে ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২০২ রান। জবাবে শুরুতেই তাসকিনের বলে প্রথম উইকেট হারিয়ে বেকায়দায় পরে আয়ারল্যান্ড। বল হাতে এদিন…

Read More

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিদ্যুৎ – গ্যাস -তেলের দাম কমানো, সমন্বয়ের নামে প্রতি মাসে বিদ্যুতের দাম বৃদ্ধি না করার দাবি, মজুদদার – মুনাফাখোরদের চিহ্নিত করন – আটক- বিচার, গ্রাম – শহরে রেশনিং চালু এবং চিৎসাকে বেসরকারি করন করার উদ্যোগ হিসাবে ২০ উপজেলায় সরকারি হাসপাতালে প্রাইভেট প্রাকটিসের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। আজ বুধবার (২৯ মার্চ) দুপুর বারটায় পাঁচ দফা দাবিতে কালেক্টর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমঃ ইকবাল কবির জাহিদের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক তসলিম উর রহমান,…

Read More

বিস্কুট, কেক, বনরুটিসহ নানা ধরনের বেকারী পণ্য পরিবারের প্রায় সকলেই খেয়ে থাকেন। শিশুদের পছন্দের খাবার হিসেবেও বেকারীর খাবার প্রিয়। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন পৌঁছে যায় এসব খাবার। ফলে মানুষ স্বাস্থ্যকর মনে করে এসব বেকারী খাবার খেয়ে থাকেন। কেউ কি কখনও ভেবে দেখেছেন এসব খাবারগুলো কোথায় এবং কিভাবে তৈরি হচ্ছে?  শার্শার বাগআঁচড়ার বেকারীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খাবার বাইরে বিক্রি হচ্ছে। সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, উপজেলার বাগআঁচড়া বাজারে মেসার্স সততা বেকারী, জামতলার বাজারের মেহেনাজ বেকারী, গোগা কলেজ রোড অবস্থিত মোহনা ফুড বেকারীতে নিয়ম না মেনে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করছে এসব পণ্য। খাদ্য তৈরী করার…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হোক পেশাগত বৈষম্য নিরসনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা “নাগরিক উদ্যোগ”র পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন দলিত নারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার(২৯ মার্চ) সকাল ১১টায় শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহন রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, শমশেরনগর…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২য় ধাপে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের আয়শা চাউল কলের চাতালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন‍্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় প্রথম ধাপে ৫টি প্রতিষ্ঠানে ৬৫ জোড়া বিতরণ করা হয়েছে এবং বুধবার (২৯ মার্চ) ২য় ধাপে ১৬টি প্রতিষ্ঠানে ২০০জোড়া বিতরণ করা হয়। উপজেলায় মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৬৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।এসময়…

Read More

ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে স্নানের যেমন বিভিন্ন রকম বেদের তথ্য পাওয়া যায় তেমনি স্নানের উপকারিতা সম্পর্কেও বিশদভাবে বর্ণনা পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী স্নান তিন ধরনের। যথাঃ ব্রহ্ম স্নান, দেব স্নান ও ঋষি স্নান। এছাড়াও তিথি,লগ্ন ও ক্ষণ হিসাব করে নির্দিষ্ট জলে, স্থানে ও নিয়মে বিশেষ স্নানের কথা উল্লেখ পাওয়া যায়। এ সকল স্নানের মধ্যে আছে অষ্টমীর স্নান, বেরুনীর স্নান, কুম্ভর স্নান ও মকরক্রান্তির স্নান ইত্যাদি। আহত তেমনই একটি মহিমান্বিত ও উল্লেখযোগ্য স্নানের কথা বলছি যা শুধু বাংলাদেশেই শুধু নয় ভারতবর্ষেও বিশেষ সমাদৃত তাহলো নারায়নগঞ্জের লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান। লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান সম্পর্কে পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। ত্রেতাযুগের প্রথম দিকে মগধদেশে ভাগীরথী…

Read More

সুনামগঞ্জের মধ্যনগরে টিম পজিটিভ বাংলাদেশের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) টিম পজিটিভ বাংলাদেশের কর্নদার ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নিজস্ব অর্থায়নে মধ্যনগর উপজেলার বেশ কিছু হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। মধ্যনগর সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ও চামারদানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি সয়াবিন তেল,১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম রসুন, মুড়ি,খেজুর, দুধ সহ আরও অনেক কিছু বিতরণ করা হয়। দ্রব্য মূল্যের উর্ধগতির মধ্যে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে…

Read More

যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার ৫০ জন কৃষকদের মাঝে উফসি আউশ ও ২শ কৃষককে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুওে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফসি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ…

Read More

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর বাজার থেকে আশা পুরকায়স্থ নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। গত ২১ মার্চ গৃহবধূ তার বাবার বাড়ি থেকে মধ্যনগর বাজারে নিজের কাপড় ইস্ত্রী করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে আশার চাচা গোপেশ পুরকায়স্থ গত ২৪ মার্চ মধ্যনগর থানায় জিডি করেছেন। জানা যায়, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের বিকাশ পুরকায়স্থের মেয়ে আশার প্রায় ৬ মাস আগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ইছাপুর এলাকার পিকলু সরকারের সাথে বিয়ে হয়। প্রায় ২০দিন ধরে আশা তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত ২১ মার্চ সকাল ৯টার দিকে নিজের কাপড় ইস্ত্রী…

Read More

পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অসাধু ব্যবসায়ীদের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং কার্যক্রম পরিচালনায় মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ…

Read More