- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
মৌলভীবাজার পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে শুক্রবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টায় এসআই(নিরস্ত্র)/সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ১০নং হাজীপুর ইউপির অন্তর্গত বিলেরপাড় সাকিনস্থ চেয়ারম্যান বাগানের সামনে পীরের বাজার হইতে নছিরগঞ্জ গামী পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী উপজেলার নিশ্চিন্ত পুরের বাসিন্দা ফরমুজ আলীর ছেলে পারভেজ আহমদ(২৫)কে গ্রেপ্তার পূর্বক আসামীর হেফাজত হইতে ০২(দুই) কেজি গাঁজা উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২৬, ৩১/০৩/২০২৩ খ্রিঃ দায়ের করা হয়। বিভাগীয় ডিআইজি, সিলেট রেঞ্জ সার্বিক দিক নির্দেশনা ও মৌলভীবাজারে পুলিশ সুপার…
যশোরের বারান্দীপাড়া ও ঘুরুলিয়ায় ছুরিকাঘাতে নাহিদ (১৭) ও ইউসুফ (২০) নিহত হয়েছে। নিহত নাহিদ যশোর শহরতলীর শেখহাটি তরফ নোয়াপাড়ার বাচ্চু মোল্লার ছেলে ও ইউসুফ যশোর সদর উপজেলার ঘুরুলিয়ার দক্ষিণপাড়া কামারপাড়ার আব্দুল লতিফের ছেলে। আজ শুক্রবার (৩১ মার্চ) রাত নয়টায় যশোরে ছুরিকাঘাতে পৃথক হত্যা সংঘটিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়ায় ছোট ভাই ইউসুফের ছুরিকাঘাতে ইউনুস আহত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মোটরপার্টস ব্যবসায়ী নাহিদ তার পূর্ব পরিচিত বারান্দি নাথপাড়ার বশির উদ্দিনের ছেলে হাসানের (১৩) সাথে বারান্দিপাড়া নাথপাড়া জামে মসজিদের ইফতারের আগে কয়েকজনের…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খামার জামে মসজিদের অযুখানা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) জুম্মার নামাজের আগে কঞ্চিপাড়া খামার জামে মসজিদের অযুখানা উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, মসজিদের ইমাম সহ স্থানীয় মুসল্লীবৃন্দ। জিএম সেলিম পারভেজ বলেন, “ইসলাম শান্তির ধর্ম”। উগ্রবাদের স্থান ইসলাম ধর্মে নেই। নবীজি তার বিদায় হজের ভাষণে অন্য ধর্মের মানুষের প্রতি ভালো আচরনের কথা বলেছেন। এরপরে, ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পূর্ব ছালুয়া জামে মসজিদের সংস্কার কাজের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) জুম্মার নামাজের পর পূর্ব ছালুয়া…
বহুল জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার,নিঃশর্ত মুক্তিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ মার্চ) বিকালে প্রথম আলো বন্ধু সভা,যশোরের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। প্রথম আলো বন্ধু সভা যশোরের সভাপতি লাকি কাপুড়িয়ার সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরর সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইয়ুব, প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম, মনিরুল ইসলাম, যশোর সাংবাদিক…
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে ৩৪ বিজিবির অধিনস্থ রেজু আমতলীর বিজিবি বিশেষ টহলদল কর্তৃক বার্মিজ সিগারেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৩০শে মার্চ) ভোর প্রায় ৫টার সময় কক্সবাজার ৩৪ বিজিবির রেজু আমতলী বিজিবি জোয়ানেরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মগঘাটা নামক এলাকার একটি রাবার বাগানে অন্যত্র পাচার করার জন্য গোপনে মজুদ করে রাখা অবস্থায় মালিকবিহীন বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বার্মিজ সিগারেট গুলো ধ্বংসের জন্য কক্সবাজার ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্ত এলাকার কিছু দুর্গম জায়গা দিয়ে স্থানীয় চোরাকারবারীরা রাতের আঁধারে সময় সুযোগ বুঝে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাজস্ববিহীন অবৈধ…
বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারের হাহাকার অনেক দিনের। গত কয়েক বছরে জুবায়ের লিখন, আমিনুল ইসলাম বিপ্লবদের দিয়ে চেষ্টা করা হলেও ধরা দেয়নি সাফল্য। কার্যকর লেগ স্পিনার পাওয়ার চেষ্টায় জাতীয় দলে সবশেষ সংযোজন রিশাদ হোসেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই লেগ স্পিনারের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই রিশাদ। নীলফামারী জেলা শহর থেকে ৪ কিলোমিটার দূরে নিজপাড়া এলাকায় জন্ম তার। বাবা আর মামার অনুপ্রেরণায় স্বপ্নপুরণে গ্রামের মাঠ থেকে বেড়ে উঠা রিশাদ হোসেন জাতীয় দলের আশেপাশে রয়েছেন অনেকদিন ধরেই। ২০১৮ সালের মার্চে রিশাদ জায়গা পান বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলে। ঘরোয়া ক্রিকেটে প্রায় ৫ বছরে তিন সংস্করণ মিলিয়ে সুযোগ পেয়েছেন…
মদনে এসডিএফ এর সহযোগিতায় সহায় সম্বলহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নে কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অর্থায়নে, সহায় সম্বলহীনদের মাঝে এককালীন অর্থ বিতরণ করা হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর সার্বিক সহযোগিতায়, মদন ইউনিয়নের ৭ টি গ্রামের ২শত ৬৬ জনের মাঝে জনপ্রতি ৯ হাজার টাকা করে মোট ২৩ লক্ষ ৯৪ হাজার টাকা বিতরণ করা হয়। শুক্রবার (৩১শে-মার্চ) সকালে অনুষ্ঠানটি আয়োজন করে, কুলিয়াটি দক্ষিণপাড়া, বাগদাইর, বৃ-বড়িকান্দি, মদন দক্ষিণপাড়া, উচিতপুর, পড়শখিলা উজানপাড়া ও পরশখিলা ভাটিপাড়া গ্রাম উন্নয়ন সমিতি। উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন।…
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সাকিব বাহিনী। তবে শামীম পাটোয়ারির ফিফটিতে ভর করে বাংলাদেশের সর্বমোট সংগ্রহ ১২৪ রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আইরিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ব্যক্তিগত ৫ রানে মার্ক অ্যাডায়ারের বলে আউট হন লিটন দাস। পরের ওভারে হ্যারি টেক্টরের শিকার হন নাজমুল হোসেন শান্ত। আর চতুর্থ ওভারে রনি ফেরেন ব্যক্তিগত ১৪ রানে করে। এদিন সুবিধা করতে পারেনি টাইগার অধিনায়ক সাকিবও…
পানি বাহী ট্রাক্টর উল্টে পথচারী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর হাট নামক এলাকায়। জানা যায় আজ (৩১ মার্চ ২৩) সকালে পানি বাহী ট্যাং বোঝাই ট্রাক্টর টি কচুকাটা থেকে নীলফামারীর উদ্দেশ্য আসছিলো হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পথে থাকা আল আমিন নামের ৪ বছরের শিশুর উপরে, চাপা পড়ে সেখানেই শিশুটির মৃত্যু হয়। শিশুটি কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন ডাঙ্গা পাড়া এলাকার মোকাদ্দেসুর রহমানের ছেলে। এই বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকতারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
সাংবাদিক কাজী মোস্তফা রুমি আজ ৩০ শে মার্চ’২৩ এ বাংলাদেশের বহুল প্রচারিত ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল ওয়ান বিডি এর সহ বার্তা সম্পাদক হতে নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চ্যানেল ওয়ান বিডি কর্তৃপক্ষ এই বিষয়টি নিশ্চিত করেছেন। বিশেষভাবে উল্লেখ্য কাজী মোস্তফা রুমি ইতিমধ্যে বাংলাদেশের অন্যতম বহুল প্রচারিত ও জনপ্রিয় নিউজ পোর্টাল স্বদেশ কণ্ঠ প্রতিদিন এর প্রধান নির্বাহী সম্পাদক ও পরিচালক পদে দীর্ঘদিন যাবত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তার নিজ মালিকানাধীন আজকের নতুন সংবাদ নিউজ পোর্টালটি পরীক্ষামূলক সম্প্রচার চলছে। এ বিষয়ে সাংবাদিক কাজী মোস্তফা রুমি গণমাধ্যমকে জানান- আমি অত্যন্ত আনন্দিত এবং…
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত ১৩টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধারসহ কামরুল হাসান (১৯) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। অদ্য বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামাল উদ্ধার সহ আসামি কামরুলকে গ্রেপ্তারে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত কামরুল ওই ইউনিয়নের আদমপুর নিবাসী তৈমুছ মিয়া ওরফে বাঘা মিয়ার ছেলে। কুলাউড়া থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানে বুধবার দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর দোকানের সাটারের ৪টি তালা ভেঙ্গে দোকানে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার…
রেল আন্দোলনের মহিউদ্দীন রনি এবার দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। রাজু ভাস্কর্যে তিনি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ এ ব্যতিক্রমী আর্টস প্রদর্শনী করেন। এসময় ‘দেশের এই ক্রান্তিলগ্নে রাষ্ট্রকে বাঁচাবে কারা’ এধরণের অনেক স্লোগান দিতে দিতে আর্টস প্রদর্শনী করতে দেখা যায় তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ থেকে ৮ জন শিক্ষার্থীকে এ প্রদর্শনীতে অংশ নিতে দেখা যায়। তাদের দাবি দুর্নীতিবাজ ব্যবসায়ীক সিন্ডিকেট এর জন্য দ্রব্যমূল্যের এ উর্ধ্বগতি এবং এ সিন্ডিকেট তরুণ প্রজন্মকেই ভেঙে দিতে হবে। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য কমানো নিয়ে নানা দাবি তোলা হচ্ছে। এ সিন্ডিকেট ভাঙ্গতে মাঠে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদেরকে দেশের বিভিন্ন বাজারে গিয়ে অভিযান চালাতে দেখা যাচ্ছে, এর ফলস্বরূপ…
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ওই সড়কের কাজ শুরু হয়েছে। বুধবার (২৯ মার্চ) “জুড়ীতে নদী ভাঙ্গনের কবলে আতঙ্কে এলাকাবাসী: দ্রুত সংস্কারে মন্ত্রীর নির্দেশ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মন্ত্রীর নির্দেশের পর বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকেই এ সড়ক সংস্কারে কাজ শুরু করে উপজেলা প্রশাসন। দুপুরে সরজমিনে কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে। জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও হতে রাবার ড্যাম পর্যন্ত পাকা সড়কের গরেরগাঁও অংশে বিশাল নদী ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গনের ফলে জুড়ী নদীতে পুরো সড়কটি বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। সড়কে ভাঙন দেখা দেওয়ায় এ সড়কে চলাচলকারী হাজার হাজার…
মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডঃ রহিমা খাতুন এর চাকরিজনিত বদলির কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন ডাসার উপজেলা প্রশাসন। ৩০শে মার্চ,বৃহস্পতিবার
যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চেম্বার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে মনিরামপুর ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চেম্বার উদ্বোধন করা হয়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মঞ্জুরুল মুর্জিদ, বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস, ডেপুটি সার্জন ডাঃ নামজুস সাদিক রাসেল। পাইলট প্রকল্প হিসেবে দেশে ১৮ টি স্বাস্থ্য কমপ্লেক্সে এক যোগে এদিন বৈকালিক চেম্বারের উদ্বোধন করা হয়। সপ্তাহে দুইদিন বিকাল ৩টা হতে সন্ধ্যা ৬ পর্যন্ত সরকার নির্ধারিত ফি অনুযায়ী চিকিৎসকরা সেবা…
সমাজপতিদের বাঁধায় ঘর ছাড়া সেই নবদম্পতি অবশেষে বাড়ি ফিরেছেন।মৌলভীবাজার জেলা পুলিশের চেষ্টায় ওই নবদম্পতিকে অবশেষে মেনে নিয়েছেন সমাজপতিরা। বুধবার (২৯ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল তাদের বাড়ি পৌঁছে দেয়। এর আগে ওই নবদম্পতি মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সাথে সাক্ষাৎ করেন। পুলিশ সুপার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ছেলে মৎসজীবী পরিবারের হওয়ায় তাদেরকে ঘরে তুলতে পারছিলেন না। সেই বিয়েকে অস্বীকার করেন স্থানীয় সমাজপতি ও গ্রামের মোড়লরা। জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের উত্তর কাগাবলা গ্রামের ইমন মিয়ার সাথে গত ১৯ মার্চ সাতবাক গ্রামের পলি আক্তারের বিয়ে হয়।ধর্মীয় বিধান মেনে চার লাখ টাকা কাবিন…
মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র রমজান মাসে জনসাধারণের ভোগান্তি লাঘবে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে সড়ক ও ফুটপাতের উপর বসানো বেশ কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। বুধবার (২৯ মার্চ) দিনভর শহরের ব্যস্ততম দক্ষিণ বাজার এলাকায় এ অভিযান চালায় থানাপুলিশ। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, ফুটপাত ও সড়কের একটি অংশ দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এতে করে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি নানা দুর্ঘটনা ঘটে। রমজান মাসে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ফুটপাত দিয়ে চলাচল…
সুনামগঞ্জের ধর্মপাশায় আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের গণমিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, মোকাররম হোসেন তালুকদার, নাসরিন সুলতানা দীপা, গোলাম ফরিদ খোকা,সমাজ সেবা কর্মকর্তা গিয়াসউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার পিকে, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।
মাবতার মা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট নাগরপুর বাসীর প্রাণের দাবী টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করার দাবীতে মানববন্ধন করেছেন নাগরপুর বাজার ভূমি মালিক ও ব্যবসায়ীবৃন্দ। বৃহস্পতিবার(৩০ মার্চ)সকাল ১০.০০ টায় নাগরপুর সরকারী কলেজ গেট টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বাইপাস করণ বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন-মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র সাহসী নেত্বত্বে দেশ ব্যপক উন্নয়ন হচ্ছে এবং দেশ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্ববাসীর কাছে পরিচিত লাভ করেছেন।আমরা টাঙ্গাইল- নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়কে উন্নিত হোক, চাই তবে নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক বিকল্প আঞ্চলিক মহাসড়ক হিসাবে বাইপাস করার জোর দাবী জানাচ্ছি। বক্তরা আরও বলেন-আমরা ভূমি মালিক ও নাগরপুর…
সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশনের সৌজন্যে বিভাগে ফিল্টার প্রদান শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সৌজন্যে বিভাগে অত্যাধুনিক বৈদ্যুতিক বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (৩০ মার্চ) বিভাগের সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে এ বিশুদ্ধ পানির ফিল্টার প্রদান করা হয়। পানির ফিল্টার স্থাপনের পর সাধারণ ছাত্রছাত্রীরা সমাজকর্ম অ্যালামনাই এসোসিয়েশন’কে কৃতজ্ঞতা জানায়। শিক্ষার্থীরা বলেন, ‘ওয়াসার পানির যে সাপ্লাই আছে তাতে ময়লা, পোকা মাকড়সহ আরও অনেক কিছু থাকে। যা খেয়ে অনেক শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। আর বিভাগে একটা ফিল্টার থাকলেও সেটা এত শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ছিলো না। নতুন এ ফিল্টার স্থাপন করায় আমরা খুব খুশি…

