Author: The Mail BD

সমাজের হৃদয়বান ব্যক্তি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে জয়তী সোসাইটি, যশোর ষাটোর্ধ ৪০০ জন মায়েদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার প্রদান করে। আজ বুধবার (৫ এপ্রিল) সকালে সোসাইটির নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠান হয়। জয়তী সোসাইটির সভাপতি ও জাগরণীচক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আজাদুল কবির আরজু -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, সহকারী জেলা শিক্ষা অফিসার জি.এম জুলফিকার আব্দুল্লাহ, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মাহাবুব আলম লাভলু, ডিভাইন গুরুপ প্রতিনিধি ও জজ কোর্ট যশোর এর এ্যাডভোকেট তজিবর…

Read More

ফেনী জেলা গোয়েন্দা পুলিশ এর এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর হাসপাতাল চৌরাস্তার উত্তর পাশে জিন্নাত অলির বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ওসমানগনী লিটন(২৪) কাজী মোবাশ্বির নুর অর্ণব (২২) সাফওয়ান বিন এনায়েত রাফি (২১) কে গ্রেফতার পূর্বক তাদের কাছে থাকা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায় ১ নং আসামী ওসমান গনি লিটন পৌর এলাকার ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২নং আসামী সাফোয়ান বিন এনায়েত রাফি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। এই নিয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

Read More

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সিদ্দিকুর রহমান মান্না। তিনি লালমোহন পৌরসভা ৫নং ওয়ার্ডের মৃত মৌলভী ইমরান সাহেবের পুত্র। ২০০৮ সালের সংসদ নির্বাচনে এ আসন থেকে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন তিনি। জানা যায়, সিদ্দিকুর রহমান মান্না বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশের রাজধানী অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র, মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার একান্ত সচিব ছিলেন। মান্না বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও কেন্দ্রীয় বিএনপি ও সিনিয়র নেতাদের সঙ্গে রয়েছে সুসম্পর্ক।…

Read More

সৎ নিষ্ঠাবান ও সদালাপী,রাজনৈতিক জীবনে বহুল জনপ্রিয় যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মুজিব আদর্শের সৈনিক প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম ইব্রাহিম হোসেন সরদার হত্যার ২০ বছর অতিবাহিত হলেও বিচার পায়নি তার পরিবার। ২০০৩ সালের ৫ নভেম্বর সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশনে সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে খুন হয় এই মহান মানুষটি। হত্যার দু’দিন পরে নিহতের ভাই ইয়াহিয়া সরদার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। আলোচিত হত্যামামলার রহস্য উদঘাটনে মাঠে নামে পুলিশের বেশ কয়েকটি ইউনিট গ্রেফতার করা হয় হত্যায় জড়িত বেশ কয়েকজনকে। হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়…

Read More

যশোর সদরের নিউমার্কেট এলাকায় র‍্যাব-৬ যশোর অভিযান পরিচালনা করে ১হাজার ৮ শত৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মহিলা মাদক ব্যবসায়ী হোসনে আরা (৪৬)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কুমিল্লা জেলার মতলব থানার মিজিবাড়ী গালিমখা গ্রামের মৃত খলিল বেপারীর মেয়ে। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস এ অভিযান পরিচালনা করে। ঘটনার বিবরণ অনুযায়ী র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন নারী মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বহন করে বিক্রয় করার উদ্দেশ্যে বাসযোগে যশোর আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী হোসনে আরাকে ১ হাজার ৮…

Read More

মহান স্বাধীনতা দিবসের কটুক্তি, হলুদ সাংবাদিকতা ও শিশু নিপীড়নের অপরাধে সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবীতে নীলফামারীর ডিমলা উপজেলায় মানববন্ধন করেছে একদল সচেতন শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার (৪-এপ্রিল) দুপুর ২টায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সচেতন শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, প্রথম আলো এর আগেও এই দেশ তথা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। স্বাধীনতাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করুক ও মিথ্যা প্রচারণা চালাক তা আমরা চাই না। আমরা প্রথম আলো…

Read More

নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঢাকাইয়া পাড়া গ্রামের শাজাহান হোসেনের (৫০) স্ত্রী সমলা বেগম (৪৫) নিজ স্বামীর ভাইয়ের ছেলে (ভাতিজা) জামিউল ইসলাম (২৫) এর বিরুদ্ধে মারধর ওশ্লীলতা হানির অভিযোগ করেন। ভুক্তভোগী ওই নারী জানান গত শনিবার (১ এপ্রিল ২০২৩) রাতে তার ছেলের উকিল শশুর সাদিকুল ইসলাম (৪৫) (গ্রাম পুলিশ) আনুমানিক রাত ৭টায় তার বাড়িতে আসেন খোজ খবর নেওয়ার জন্য অন্তিম মুহূর্তে তার স্বামীর ভাইয়ের ছেলে (ভাতিজা) জামিউল ইসলাম উদ্দেশ্য প্রণিতভাবে আমার বেয়াই সাদিকুল ইসলাম (গ্রাম পুলিশ) কে আমাকে দিয়ে অবৈধ মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করেন এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে আমার বুকে পেটে এলোপাথারি মারধর করেন, আমাদের…

Read More

ফেনীতে দুই দিনব্যাপী অনলাইন নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। ০৪ এপ্রিল  সোমবার দুপুরের  শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে প্রধান অতিথি থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ফেনিয়ান বিজনেস ওমেন্স এর উদ্যোগে আয়োজিত মেলাটি আগামীকাল রাতে শেষ হওয়ার কথা রয়েছে। মেলার স্থান পাওয়া ২৫টি স্টল ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে থ্রিপিস, ফ্যাশন, ফাস্টফুড, রকমারি ডিজাইনের জুয়েলারি, কসমেটিকস ও কেকসহ বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত এ মেলাটি চলবে। দর্শনার্থীরা ৩০ টাকা প্রবেশ ফি দিয়ে মেলা পরিদর্শন করার সুযোগ পাবেন।গ্রুপের এডমিন মেম্বার ও…

Read More

২০১৯ সালে বঙ্গবাজার মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। দূর্ঘটনা এড়াতে ১০ বার নোটিশ ও দেয়া হয়েছিল, মার্কেটের সামনে টাঙ্গানো হয়েছিল ব্যানার। এত কিছুর পরেও ব্যবসায়ীরা এই ভবনটিতে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে গেছেন বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। ফায়ার সার্ভিসের কার্যালয় কাছে হবার পরেও আগুন নেভাতে এত বেগ পাওয়ার কারণ হিসেবে তিনি জানান, উৎসুক জনতা এবং পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। এছাড়া বাতাসের বেগ বেশি থাকায় এক জায়গায় আগুন নেভালে আরেক জায়গায় আগুন ছড়িয়ে পরছিলো। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টার বেশি সময় পর ভয়াবহ এ আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান…

Read More

রাজধানীর বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আট সদস্য আহত হয়েছেন বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি। তিনি আরও জানান আগুন এখন তাদের নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্য উৎসুক জনতার ভীড়, এবং পানির সংকটকে দায়ী করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ভোর ৬ টায় এ আগুনের উৎপত্তি ঘটে বলে জানা যায়।এর ফলে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, ২০১৯ সালে বঙ্গবাজারের এই ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তখন ভবনে ব্যানারও টাঙিয়ে দেয়া হয়েছিল। এর পর ১০ বার নোটিশ দেয়া হয়েছিল।…

Read More

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংকল্প পাঠাগার (সপা) এর আয়োজনে ঢাকাস্থ মোক্ষপুর ইউনিয়নবাসীর ইফতার ও দোয়া মাহফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ এপ্রিল) সোমবার বিকালে ঢাকার কাটাবনে অবস্থিত গ্লোরিয়াস চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংকল্প পাঠাগার সপা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও সপা’র সদস্য মুহাঃ নূরুজ্জামানের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, মো. রজব আলী, মো.আনোয়ার হোসেন,ওসি জাহিদ হোসেন,শাকিল মো.আশরাফ আলী, মো.জসিম উদ্দীন, মো.নসরুজ্জামান কামাল, মো.আবুল কালাম, মো.মাহফুজুর রহমান, মো.সুরুজ্জামান, মো.নাজমুল হক, তৌহিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি মো.হুমায়ুন কবির। সভাপতির সূচনা বক্তব্যে এ্যাড. মহিউদ্দীন আহমেদ…

Read More

যশোর প্রেসক্লাবের সাবেক সম্পাদক সাংবাদিক মতিনুজ্জামান মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে গতকাল রাতে মৃত্যু বরণ করেছেন ( ইন্নালিল্লাহে ওয়াইন্না এলাহী রাজেউন)। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা দুপুর দুইটায় তাঁর মরাদেহ প্রেসক্লাব চত্বরে আনা হবে। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে কাজীপাড়া কাঁঠাল তলাস্থ জামে মসজিদ চত্বরে বাদ আছর জানাজা শেষে কারবালা কবর স্থনে দাফন করা হবে। সাংবাদিক মনিুজ্জামান মিঠু এক কন্যা সন্তানের জনক। উল্লেখ্য কয়েক বছর আগে তাঁর স্ত্রী বিয়োগ হয়। এর পর তিনি নিজেও অসুস্থ হয়ে কয়েক বার হাসপাতালে গিয়েছেন। সর্বশেষ করোনাকালীন এবং গতবছর প্রেসক্লাব যশোরে নিবর্চনের সময় তিনি গুরুতর অসুস্থ…

Read More

প্রবাসী অধ্যুষিত ও একটি পাতা দু’টি কুঁড়ি চায়ের রাজ্যে পর্যটন কেন্দ্র মৌলভীবাজারের জেলা প্রশাসক হিসেবে ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ করেছেন। বিদায় ও নতুন কর্মস্থলে যোগ দিতে প্রাক্তন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। সোমবার সকালে নতুন জেলা প্রশাসক হিসেবে ড. উর্মি বিনতে সালাম দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক প্রমূখ। এর আগে দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। এতে মন্ত্রিপরিষদ বিভাগের…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক ছিনতাইকারী গ্রেপ্তার। ছিনতাইকৃত নগদ টাকা, মোবাইল ফোন উদ্ধার করেছে থানা পুলিশ। শ্রীমঙ্গল চৌমুহনাস্থ ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ এর স্বত্তাধিকারী বাবুল আহমেদ সোমবার (৩ এপ্রিল) রাত অনুমান দেড় ঘটিকার সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ক্যাফে শ্রীমঙ্গল এন্ড চাইনিজ হতে পায়ে হেটে নিজ বাড়িতে ফেরার পথে শ্রীমঙ্গল পৌর শহরের শ্যামলী সাকিনস্থ পৌর শ্মশান ঘাটের সামনের পাঁকা রাস্তার উপর পৌঁছা মাত্রই অজ্ঞাতনামা ২/৩ জন ছিনকাইকারী পথরোধ করে তার সঙ্গে থাকা কালো রংয়ের ব্যাগ ধরে টানটানি শুরু করলে বাবুল আহমেদ তাহাদের বাঁধা প্রদান করল অজ্ঞাতনামা ছিনতাইকারীগন তাহাদের হাতে থাকা ইট দিয়ে বাবুল আহমেদ এর মাথার পিছনের দিকে আঘাত করে। আঘাত…

Read More

ফেনীতে শাঁওতাল (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের শাঁওতাল পাড়া গ্রামের পুষ্প শাওতালের ছেলে। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের পশ্চিম রামপুর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে চন্দন শাঁওতাল নামে একজনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এক মাদক কারবারীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ…

Read More

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের শিক্ষার্থী মোঃ ইসমাইল হোসেনকে শারীরিকভাবে নির্যাতন ও হলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী ও সালমান এম রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসাথে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ (৩ এপ্রিল) সোমবার বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীবের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার হোসেন বরাবর লিখিত অভিযোগ দেন এনএফটি বিভাগের শিক্ষার্থী মোঃ ইসমাইল হোসেন। ঘটনার ভয়াবহতা বিবেচনায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক…

Read More

মাটির চুলা তৈরির করার জন্য মাটি উত্তোলনকে কেন্দ্র করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার(৩ মার্চ) ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়া কান্দা গ্রামে এ সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৭জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল ও একজনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎনা নিয়েছেন। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের পাথারিয়া কান্দা গ্রামের বাসিন্দা বিনোদ বর্মন তাঁর নিজ বাড়ির সামনের ডোবা থেকে মাটির চুলা তৈরি করার জন্য মাটি উত্তোলন করতে যান।…

Read More

নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জহাট ডিগ্রি কলেজ কমিটি জলঢাকা উপজেলার মীরগঞ্জহাট ডিগ্রি কলেজে কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একটি পক্ষ সদ্য গঠিত কমিটিকে অবৈধ দাবি করায় দুই পক্ষের মধ্যে ওই ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার দুপুর ১২টার দিকে কলেজ চত্বরের এ ঘটনা ঘটলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শেষে পন্ড  হয় নবগঠিত কমিটির আহুত সভা। নবগঠিত ওই কমিটির প্রতিপক্ষের অভিযোগ, ২০২১ সালের ৫ মার্চ মীরগঞ্জহাট ডিগ্রি কলেজের একটি কমিটি গঠিত হয়। ওই কমিটির মেয়াদ পূর্তির ১১ মাস বাকি থাকলেও সভাপতি অধ্যাপক খয়রাত হোসেনকে পরিবর্তন করে ওই (সভাপতির) পদ দখল করেন জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। এরপর…

Read More