Author: The Mail BD

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন রাস্তা, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করতে সোলার স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের বাস্তবায়নে সকালে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি বাজারে সোলার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সির (জাইকা) প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা আহসান আলী, ফারুক হোসেন, হারুন মিয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ জানান, উপজেলার ৭ টি ইউনিয়নের বিভিন্ন রাস্তা, বাজার…

Read More

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল মসজিদের ইমাম ও খতিবদের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। রবিবার সকালে উপজেলা মিলনায়তনে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এর তহবিল থেকে ৭০৭ জন মসজিদের ইমামদের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে ঈদ উপহার ও একটি ছাতা দেওয়া হয়েছে। আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহম্মদ আলী, উপজেলা…

Read More

বাংলাদেশে ভ্রমণে আসা অস্ট্রেলীয় ইউটিউবার ও ব্লগার লুক ডামান্তকে হেনস্তা করা সেই আব্দুল কালুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। লুক ডামান্ত একজন অস্ট্রেলীয় ব্লগার, তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন, তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ আসেন। কিন্তু ঢাকার কাওরান বাজারে তিনি এক বাজে অভিজ্ঞতার শিকার হন, আব্দুল কালু নামের এক ব্যক্তিকে দেখা যায় লুককে কিছু টাকার জন্য প্রায় পাঁচ মিনিট ধরে বিরক্ত করতে থাকে। তারই একটি ভিডিও লুক ফেসবুকে দিয়ে তাকে বিরক্ত করা ব্যক্তি থেকে এড়িয়ে চলার কথা জানান সবাইকে। মূহুর্তেই সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে যায়, এবং…

Read More

মৌলভীবাজারের জুড়ীতে দুর্গম পাহাড়ি বনাঞ্চল থেকে হাতি দিয়ে বড় বড় আকৃতির গাছ টেনে সমতলে নিয়ে আসা হচ্ছে। গত কয়েকদিন থেকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল কুচাইথল পাহাড়ে সরেজমিনে এমন অমানবিক দৃশ্য দেখা যায়। পাশাপাশি স্থানীয়রা এই হাতিটি গর্ভবতি উল্লেখ করে বন্যপ্রাণির প্রতি এমন নির্দয় আচরণের চরম ক্ষোভ প্রকাশ করেন। জানা যায়, পৈতৃক সম্পত্তি সুত্রে হাতিটির মালিক স্থানীয় ধনকুব পরিবারের মাতাব মিয়া ও আসুক মিয়া। এদিকে বন্যপ্রাণি সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ি কোন প্রাণি দিয়ে ভারি, অমানবিক ও নিষ্টুর কাজ করানো আইনত দন্ডনীয় অপরাধ। হাতির মাহুত দুদু মিয়া জানান, কুচাইথল পান পুঞ্জির উচে খাসিয়া জুড়ীর জনৈক এক কাঠ ব্যবসায়ীর নিকট তার দখলীয় পাহাড়ের…

Read More

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানী ইউপির বলরামপুরে বিট পুলিশি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ এপ্রিল) বিকালে মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের ঢংঙ্গের বাজার এলাকায় বিট পুলিশি সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হকের উপস্থিতিতে মাদক,বাল্যবিবাহ,জুয়া,ইভটিজিং, চুরি প্রতিরোধে সচেতনামূলক আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার এসআই সুভাষ বর্মন,এসআই মশিউর রহমান সহ স্থানীয় অনেকেই উপস্থিত ছিলেন। এসময় মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিভিন্ন প্রকার অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

Read More

নীলফামারীতে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া সর্বোচ্চ ধরা হয়েছে ১৩২০ টাকা। রবিবার (২ এপ্রিল) দুপুরে জেলা শহরের বড় মসজিদে পর্যালোচনা সভা শেষে ফিতরার এই টাকা নির্ধারণ করেন জেলার শীর্ষ আলেম ওলামাগণ। এতে বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী, মার্কাস মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সাদিক, বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুল্লাহ, জাতীয় ইমাম সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান হাবিব হোসেন উপস্থিত ছিলেন। বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী বলেন, এক কেজি ৬৫০ গ্রাম আটার দাম হিসেবে জনপ্রতিনিধি সর্বনিম্ন১১৫টাকা, ৩ কেজি ৩০০গ্রাম খেজুরের দাম হিসেবে ১০০০ টাকা এবং…

Read More

আব্দুল্লাহ আল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক ও সুধী সমাজ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এশিয়ান টিভির নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমান পারভেজ এর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, মানব জমিনের নিজস্ব প্রতিবেদক জাবেদ রহিম বিজন, সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি আলামিন শাহীন, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, ওয়ার্কার্টার পার্টির সদস্য কমরেড…

Read More

ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কাল আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ সকল সাংবাদিকের নামে দায়ের কৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি এ কর্মসূচি পালন করে। জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমরেড জিল্লুর রহমান ভিটু, কমরেড কামাল হাসান পলাশ, কমরেড চৈতন্য পাল, প্রেসক্লাবের দফতর সম্পাদক তৌহিদ জামান, যুবনেতা আহাদ আলী মুন্না, ছাত্রনেতা রায়হান বিশ্বাস প্রমুখ। বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কাল আইন বাতিল, সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি এবং প্রথম…

Read More

যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে বোতল ফেনসিডিলসহ মোঃ আব্দুল বারিক অরফে আব্দুল্লাহ(৫৫)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ চৌগাছা থানার দিঘড়ি গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে। আজ রবিবার (২ এপ্রিল) সকাল পোনে দশটায় যশোর জেলার চৌগাছা থানার সরুপদহ ইউনিয়নের কদম তলায় অভিযান চালানো হয়। ঘটনার বিবরণ অনুযায়ী,এসআই রাজেশ কুমার দাশ, এসআই মোঃ আরিফুল ইসলাম, এএসআইনির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম যশোরের চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ (ষাট) বোতল ফেনসিডিলসহ আব্দুল বারিক অরফে আব্দুল্লাহকে গ্রেফতার করে।উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য ১ লক্ষ ১৮ হাজারো টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই রাজেশ কুমার দাস বাদি হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায়…

Read More

পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করে বিএনপিসহ সহযোগী সংগঠন। আজ শনিবার (১ এপ্রিল) যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়েছে। অধ্যাপিকা নার্গিস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সালাম স্বপন, রফিকুল ইসলাম মুল্লক চৌধুরী, আব্দুর রাজ্জাক, যুবদলের সভাপতি এস কে তমাল আহম্মেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা প্রমুখ।

Read More

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় ছত্রী নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই মহাসড়কের উপর পড়েছিল তার লাশ। নিহত হৃদয় ছত্রী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকার কংকন ছত্রীর ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক স্থানে মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধারের পর থানায় হস্তান্তর করে। ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো.…

Read More

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মূল পর্বে উঠেছে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। মে মাসে ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল, কিন্তু ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে দেশটিতে দেখা দেয় অস্থিরতা। সেই অস্থিরতার কারণে ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। ফিফা এক বিবৃতিতে জানায় যে, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার বাতিল করা হয়েছে। এদিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাই পর্বের গুন্ডি পার হতে পারেনি। লাতিন আমেরিকা থেকে কোয়ালিফাই করে ব্রাজিল উরুগুয়ে কলম্বিয়া ও ইকুয়েডর। তবে আর্জেন্টিনা আয়োজক হলে কোয়ালিফাই না করেও বিশ্বকাপে খেলতে পারবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান ইনফান্তিনো জানিয়েছেন যে খুব…

Read More

মদন ফায়ার স্টেশনের উদ্যোগে রসুলপুর ফেরিঘাটে নৌ মহড়া মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন ফায়ার স্টেশনের উদ্যোগে বার্ষিক কর্ম সংস্থান চুক্তির আলোকে খালিয়াজুরী রসুলপুর ফেরিঘাটে ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আক্রামুল ইসলামের নেতৃত্বে এক নৌ মহড়া পরিচালনা করা হয়। শনিবার (১লা এপ্রিল) সকালে মহড়া চলাকালীন সময়ে বিভিন্ন নৌকা চালাক ও যাত্রীদের লিফলেট বিতরণ করা হয়। যে সব নৌকায় লাইফ জ্যাকেট নেই, সে সব নৌকা মালিকদের নৌকায় লাইফ জ্যাকেট, ভয়া বা বাতাস ভর্তি গাড়ীর টিউব রাখতে পরামর্শ দেন। রসুলপুর ফেরিঘাটের ফেরিতে লাইফ জ্যাকেট এবং ফায়ার এক্সটিংগুইশার রাখতে ফেরি চালকদের পরামর্শ দেয়া হয়। গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে নেভাতে হবে, তা প্রদর্শনীর মাধ্যমে…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নে ১টি সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ প্রধান অতিথি হিসেবে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরি, ২নং উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এরআগে, ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর রাখাল সরকারের বাড়ি হইতে হাজির বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম…

Read More

যশোর বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত মানুষের জান ও মালের জন্য হুমকিস্বরূপ সকল গাছ অপসারণের দাবিতে নাগরিক অধিকার আন্দোলন যশোর এর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। যশোর প্রেসক্লাবের সামনে শনিবার (১ এপ্রিল) বেলা এগারোটায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভারত যৌথ বানিজ্য কমিটির পরিচালক, সারথি এন্টারপ্রাইজ এর সি ই ও মতিয়ার রহমান। মানববন্ধনে বক্তারা বাংলাদেশের সর্ব বৃহৎ স্থল বন্দর বেনাপোলের সাথে সংযোগকারী, প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে অংশ যশোর বেনাপোল মহাসড়কের দুপাশে অবস্হিত ২০০ বছরের পুরনো, জরাজীর্ণ সকল গাছ অপসারণ করে সড়কটি ৬লেনে উন্নীত করতে হবে। পদ্মা সেতুর পুর্নাঙ্গ সুফল পেতে হলে ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত রাস্তা ৬ লেন…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (৩১মার্চ) সন্ধ্যায়  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.  লুৎফুল হাসান, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন   বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম,  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. অলিউল্লাহ ও ট্রেজারার মো. রাকিব উদ্দিন। অনুষ্ঠানে আরও…

Read More

ইউরোপের দেশ পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়া’য় গত ২০ মার্চ আকস্মিক একটি প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে পড়লে দেয়ালের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকাস্থ নিতেশ্বর গ্রামের শাহীন আহমেদ (৪৭)। একই ঘটনায় মৃত্যুবরণ করেন তার সহযোগী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবাদ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার সুহেদ আহমদ (৩২)। মর্মান্তিক এ ঘটনার পর জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে বেজায় সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ময়না তদন্ত সম্পন্ন করে মরদেহ মর্গে রাখা হয়েছিল। এরই মধ্যে এদেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় মৌলভীবাজারের শাহীন আহমেদের মরদেহ আসছে শনিবার (১ এপ্রিল)। ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ সকালে দিল্লির বিমান ধরেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। মোস্তাফিজ ছাড়া দিল্লি দলে বিদেশি পেসার আছেন আরও দুজন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনদিগি। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের কারণে দুজনই এখন প্রোটিয়া দলের সঙ্গে রয়েছেন। তাই লখনৌর বিপক্ষে টাইগার পেসারের খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। হয়তো সে কারণেই তড়িঘড়ি করে কাটার মাস্টারকে উড়িয়ে নিয়েছে দিল্লি। গত মৌসুমে দিল্লির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট। অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার। দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে…

Read More

ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলার প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া। এমন হামলা হলে, কী করতে হবে, সে বিষয়ে সাধারণ জনগণকে দেওয়া হচ্ছে বিভিন্ন নির্দেশনা। সম্প্রতি সচেতনতামূলক ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে সড়কের পাশের ডিজিটাল বিলবোর্ডে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে ব্রিফকেস কীভাবে প্রস্তুত করতে হয়, তার বিস্তারিত দেখানো হচ্ছে এসব ভিডিওতে। এ ছাড়া সংকটময় পরিস্থিতিতে খাবার, পানিসহ প্রয়োজনীয় কী কী সরঞ্জাম সঙ্গে রাখতে হবে— দেওয়া হচ্ছে সেই ধারণাও। যুদ্ধে রাশিয়া যখন সুবিধাজনক অবস্থায়, তখন হঠাৎ এমন প্রস্তুতির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বাসিন্দারা বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের মন্ত্রণালয়…

Read More

মৌলভীবাজারের বড়লেখায় আবু বক্কর (৩৩) নামে এক সুপারী ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আবু বক্করের স্বজনদের অভিযোগ, সুপারী চুরির অভিযোগ করায় অটোরিকশা চালক জাকির হোসেন গংরা তার ওপর হামলা করেছে। গত ২৪ মার্চ বিকেলে বড়লেখা পৌরশহরের রেলওয়ে মার্কেটের সুপারী আড়তে এই ঘটনা ঘটেছে। হামলার দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। আহত আবু বক্কর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বক্কর উপজেলার তালিমপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে। এই ঘটনায় আহত বক্কর বাদি হয়ে হামলাকারী উপজেলার তালিমপুর গ্রামের মৃত নেওয়ার আলীর ছেলে অটোরিকশা চালাক জাকির হোসেন তার ভাই হাসান মিয়া ও ফয়েজ উদ্দিন এবং ফয়েজ উদ্দিনের ছেলে নাইম আহমদের নাম উল্লেখ করে বড়লেখা…

Read More