- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানের মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৬ মার্চ ) তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী , জেলা প্রশাসক, বান্দরবান জেলা পুলিশ সুপার, সদর উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, জেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ডসহ সরকারি-বেসরকারি সংস্থা পুষ্পার্ঘ অর্পণ করে। এর পর একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন…
যশোরের শার্শার কাশিপুরে মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক বাংলাদেশের সুর্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এর সমাধীস্থলে পালিত হয়েছে হাজারো মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবসে সমাধীস্থলে রাত ১২ টা ১মিনিটে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়ন,নূর মোহাম্মদ শেখের পরিবার,মুক্তিযোদ্ধা কমান্ড,শার্শা থানা পুলিশ, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড,সন্তান কমান্ড, ডিহি ইউনিয়ন পরিষদ, ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরী, পাকশিয়া আইডিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ…
মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ আজ ২৬ মার্চ নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনসহ উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, পৌরসভা, প্রেসক্লাব, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এরপর সকাল ৮টায় জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষা…
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও ৫৩ তম জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বাঙালি জাতিকে একেবারে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এক ভয়ংকর গনহত্যা চালায়। বাঙ্গালী সেই বিভীষিকাময় ভয়াল রাতের ধ্বংসস্তুূপের মধ্য থেকে মাথা উচু করে দাঁড়িয়ে দেশ কে পাক হানাদার মুক্ত করার প্রতিজ্ঞা ও দেশ কে স্বাধীন করার লক্ষে শপথ গ্রহন করে।২৬ মার্চ থেকেই শুরু হয় প্রাণপনে যুদ্ধ। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন অর্জন করে।তাই এই ২৬ মার্চ দিনটি কেই বাঙালী জাতী স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস হিসেবে পালন করে আসছে।এই গৌরব উজ্জ্বল দিনটি তে সারা দেশে সরকারী, বেসরকারি ও…
নাজমুল হাসান, ডাসার প্রতিনিধিঃ মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ডাসার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ সনের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। ২য় বারের মত সভাপতি নির্বাচিত হন দৈনিক “সময়ের আলো”পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ আশরাফুল আলম লাহিদ এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক “প্রতিদিনের সংবাদ” পত্রিকার কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি মোঃ আতিকুর রহমান আজাদ। সহসভাপতি মোঃ মিলন বেপারী,যুগ্ম সম্পাদক সঞ্চয় সরকার, কাজী মাহফুজুল হাসান(রিজবী), সাংগঠনিক সম্পাদক রতন-দে,কাজী নাফিস ফুয়াদ, দপ্তর সম্পাদক ভুইয়া সাদ্দাম, প্রচার সম্পাদক রায়হান উদ্দিন রুবেল, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হোসেন, আন্তঃ বিষয়ক সম্পাদক নজরুল…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ তরিকুল ইসলাম সুজাত (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অদ্য শুক্রবার (২৪ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের এসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল পৌরসভার হবিগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ব্রিজ থেকে তরিকুল ইসলামকে আটক করে। সড়কে চলাচলকারী সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি পলিথিনে মোড়ানো সাদা কাগজে তৈরি করা গাঁজার পুড়িয়াসহ মোট ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ের সত্যতা জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার…
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে চার দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার দোকানে এ অভিযান পরিচালন করা হয়। অভিযানে নের্তৃত্ব দেন অধিদপ্তরটির জেলা সহকারী পরিচালক শামসুল আলম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দপুর ও নীলফামারীর দায়িত্বপ্রাপ্ত স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার। অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের শহীদ ডা. জিকরুল হক রোডস্থ আব্বাস ভ্যারাইটিজ দোকানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ডিমের ক্রয় মূল্য রশিদ ও বিক্রয় মূল্য তালিকা না রাখায় আট হাজার, পাইকারি ফল আড়তের আমান ফল ভান্ডারে তরমুজের…
সুনামগঞ্জের মধ্যনগরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ। শনিবার(২৫ মার্চ) সকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। মৃত সামিয়া(১৪) আক্তার বংশীকুন্ডা গ্রামের শাজাহান মিয়ার মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সামিয়া মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়।অনেক খোজাখুজির পরে সামিয়ার মা মমতাজ বেগম বাড়ির পাশের আম গাছের ডালের সাথে নিজের মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ কে খবর দিলে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে…
নীলফামারীতে ৫ম শ্রেনীর ছাত্রী রোজিনা আক্তারকে (১৩) ধর্ষন করে হত্যা করার ৩ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন বিচার পায়নি তার পরিবার। এদিকে ধর্ষন ও হত্যাকান্ডের সাথে জড়িতরা এলাকায় সাহস নিয়ে ঘুরছে বলেও অভিযোগ ভূক্তোভুগী পরিবার সহ এলাকাবাসীর। ঘটনাটি ১২ ডিসেম্বর ২২ ইং তারিখ সোমবার সন্ধ্যায় সদর টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা পাঠানপাড়া এলাকায় ঘটেছে। রোজিনা আক্তার ওই এলাকার মোঃ রবিউল ইসলামের মেয়ে ও আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। ঘটনার পর ১৫ ডিসেম্বর সদর থানায় ধর্না দিয়েও মেয়ে হত্যার এজাহার দাখিল করতে না পারায় রোজিনার পিতা মোঃ রবিউল ইসলাম গত ২৮/০২/২৩ ইং তারিখে বাদি হয়ে আদালতে একই এলাকার সাইফুল ইসলামের…
নীলফামারীর কিশোরগঞ্জে সারাদিন রোজা থেকে ইফতারির পর আরজিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি খামালটারী গ্রামের আনু মিয়ার স্ত্রী। ওই ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন মিয়া জানান, আগে থেকে তার গলায় টনসিল ও টিউমার ছিল। রোজাদার ওই গৃহবধূ ইফতার শেষে পরিবারের লোকদেরকে খাবার দেয়। পরে রাত ৮টায় বাড়ির সদস্যরা নামাজে ও বাইরে গেলে ভাত খাওয়ার জন্য তিনি নিজ ঘরে যান। এ সময় তার গলার ব্যথা উঠলে সহ্য করতে না পেরে ঘরে রাখা বিষ পান করেন। অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য…
শনিবার (২৫ মার্চ ২০২৩) সকাল ৯ঃ৩০ মিনিটে নীলফামারী সরকারী কলেজ ক্যাম্পাসে অবস্থিত বধ্যভূমিতে “গণহত্যা দিবস-২০২৩” উপলক্ষে জেলা পুলিশ নীলফামার পক্ষ হতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী সহ জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সোহাগ ইসলাম /নীলফামারী
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২ে৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজন, গণমিলনায়তন হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার। উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুল কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভুমি ) অলিদুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউনিয়ন পরিষদের…
স্মার্ট বাংলাদেশ তৈরীতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪টি ল্যাপটপ ও ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করা হয়েছে। শনিবার(২৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন,মাধ্যমিক শিক্ষা অফিস ও পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব ল্যাপটপ ও ট্যাব বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান,একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মেহেরুল্লা,প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত)সীতেশ চন্দ্র পাল,উপজেলা আওয়ামিলীগের সভাপতি ওসমান গনি তালুকদার,থানার তদন্ত(ওসি) মো.নুরুল…
মদনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৩ উপলক্ষ্যে গণহত্যার উপর প্রমাণ্যচিত্র প্রদর্শনী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৫ শে- মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, সাবেক ডিপোজিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সাবেক…
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম ভবানীপুর গ্রামে লোকালয়ে অবৈধভাবে স্থাপিত পরিবেশ নষ্টকারী ‘নিরব লেয়ার মুরগির খামার ’এর ভয়াবহ দুর্গন্ধ থেকে মুক্তিচায় গ্রামবাসী। উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আবুল কাশেমের মালিকানাধীন লেয়ার মুরগির খামার। গ্রামবাসী কতৃক অভিযোগের বরাতে গিয়ে সরেজমিনে ঘুরে দেখা যায় লোকালয়ের মধ্যে গড়ে উঠা ফার্মের দুর্গন্ধ ছড়াচ্ছে লেয়ার মুরগির খামার থেকে। স্থানীয় বাসিন্দা পশ্চিম ভবানীপুর গ্রামের হারিছ এর সাথে কথা হয় তিনি অভিযোগ করে বলেন আমাদের বসতঘড়ে দুর্গন্ধের ফলে আমাদের ছেলে, মেয়েরা ও সঠিকভাবে ধর্মীয় নিয়মরীতি নামাজ(রোজা) ও স্বাভাবিক জীবনযাত্রা পালনে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। আমাদের বসতবাড়ী থেকে ২০ ফুট দূরত্ব এই লেয়ার…
মৌলভীবাজারের জুড়ীতে বে-রসিক ট্রাক ড্রাইবারের অদক্ষতায় ট্রাকের ধাক্কায় উপজেলার প্রধান ফটক বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ লোক মুখে উপজেলা জুড়ে চলছে তুড়জোর আলোচনা সমালোচনার ঝড়। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত দশটার দিকে সার বোঝাই ট্রাকের ধাক্কায় উপজেলার প্রধান ফটকটি বিধ্বস্ত হয়। ট্রাক চালক মোঃ আল আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের মোঃ ইসমাইল মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত দশটার দিকে শায়েস্তাগঞ্জ থেকে সার বোঝাই ট্রাকটি উপজেলার সম্মুখভাগে উপস্থিত হয়। উপজেলার প্রধান ফটক দিয়ে প্রবেশকালে ড্রাইভারের অসাবধানতা ও অদক্ষতার ফলে ট্রাকের ধাক্কায় মুহূর্তেই উপজেলার প্রধান ফটকের উপরের অংশ ভেঙে পড়ে। তবে এ সময় আশেপাশে কেউ না থাকায়…
মদনে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার পৌর শহরে ভোক্তা অধিকার রক্ষার্থে ১লা রমজানে প্রতিপলিত হয়, ভেজাল বিরোধী অভিযান। বর্তামান সময়ে, খাবারে ভেজাল শব্দটা যেনো প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ জনগণ বঞ্চিত হচ্ছে নিরাপদ খাবার থেকে। অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী বিবেক বিসর্জন দিয়ে খাদ্যে ভেজাল দিচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ শে মার্চ) বিকালে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার সেন্টারে সহাকারী কমিশনার (ভূমি) মোঃ শাহনূর রহমানের নেতৃত্বে এক ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েকজন ফল ব্যবসায়ী ও ইফতার সামগ্রী বিক্রেতাকে জরিমানা করা হয়। বেশ কয়েজন ব্যবসায়ীকে খাদ্যে ভেজাল মুক্ত রাখতে সতর্ক করা হয়।…
সরকারি হাসপাতালে গেলে রোগী আরও অসুস্থ হয়ে যায়, এমন ধারণা পোষণ করেন অনেকেই। আর এটিই যেন এ দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার করুণ বাস্তবতা। সরকারি হাসপাতালের অস্বাস্থ্যকর ও নোংরা-আবর্জনাময় পরিবেশ, চিকিৎসক-নার্সদের অবহেলা, অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম, নিরাপত্তাহীনতা ও প্রয়োজনীয় ওষুধ না থাকার কারণে বেসরকারিভাবে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছে বেশিরভাগ মানুষ। আর সেখানে ব্যতিক্রম ফুলছড়ির প্রত্যন্ত অঞ্চলের একটি হাসপাতাল। এ এলাকায় সরকারি চিকিৎসাসেবায় আস্থা ফিরেছে বেশিরভাগ মানুষের। দেশের অন্যান্য হাসপাতালের মতো অনেক সমস্যায় জর্জরিত ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৮ সালে এ হাসপাতালটি ৩৩ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও এখনো জনবল মেলেনি। ফলে জরুরি অনেক অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। এ হাসপাতালটি উপজেলার…
গত ২০ মার্চ বান্দরবানের জেলা রুমা-বান্দরবান সড়ক দুর্ঘটনায় মা মেয়েসহ পাঁচজন নারী ও এক শ্রমিকসহ ছয়জন নিহত হয়। আহত ১৪ জনের মধ্যে এখনও ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। উক্ত সড়ক দূর্ঘটনায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে রুমা সেনা জোনের মাল্টিপারপাস হল রুমে এ সহায়তা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান রিজিয়নের এই আর্থিক সহায়তা দেন রুমা জোন কমান্ডার লে. কর্ণেল মোহাম্মদ শাহরিয়ার ইকবাল । এসময় তিনি বলেন, আহতদের চিকিৎসায় কোনো সমস্যা হলে আরও সহযোগিতা করা হবে। এর মধ্যে…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সিলেট বাসস্ট্যান্ড এলাকার শ্রীমঙ্গল আঞ্চলিক র্যাব ক্যাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আজ শুক্রবার দুপুরে প্রান ফুড এন্ড কোং: মালবাহী ট্রাক লড়ি হবিগঞ্জ দিকে যাত্রা পথে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সুমন রায়। সে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরন রায় এর ছেলে। দূর্ঘটনা পরপর শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটক করে থানায় নিয়ে আসে ও নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, নিহত ব্যক্তির…

