- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
ফেনীর মহিপাল থেকে বুধবার রাত ৩ টার দিকে ২০ কেজি গাঁজা সহ মোহাম্মদ সেলিম নামে এক যু্বককে গ্রেফতার করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় জব্দ করা হয় একটি মোটরসাইকেল। মোহাম্মদ সেলিম (৩২) কক্সবাজার এর চকরিয়া থানার পশ্চিম বাটাখালি এলাকার ওমর আলীর সন্তান। র্যাব থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।এসময় একটি মোটর সাইকেল গাঁজা বহন করে কুমিল্লা থেকে চট্রগ্রাম যাওয়ার পথে মহিপাল পৌছালে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেল এ থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ২০ কেজি গাজাঁসহ আসামী মোহাম্মদ সেলিমকে আটক করে। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক সাদেকুল ইসলাম জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যের…
যশোরে পবিত্র রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীদের করণীয় বিষয়ে সচেতন করতে বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক জেলা সদরের বড়বাজার ও মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাব, যশোর-এর সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম। এ সময় হ্যান্ডমাইকের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের করণীয় ও পালনীয় বিষয়ে সচেতন করা হয় এবং হালনাগাদ মূল্য তালিকা…
মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ২শত ভূমিহীন ও গৃহহীন পরিবার। বুধবার (২২ মার্চ)প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর কমলগঞ্জ উপজেলা প্রশাসন ২শত জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করেন। উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও ইসলামপুর ইউনিয়ন এ ঘরগুলো নির্মিত হয়। প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা উপকার-ভোগীরা। ঘরের মালিকানার কাগজপত্র যখন হাতে তখন অশ্রুসিক্ত নয়নে আনন্দের ছাপ দেখা গেছে ভূমিহীন পরিবারগুলোর মুখ জুড়ে। কমলগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।…
মোঃসুমন মিয়া, জেলা প্রতিনিধি,ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আরও ৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাদের স্বপ্নের ঠিকানা নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং এ তিনি জানান, সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে বুধবার সকালে উপজেলার ৬১টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘরের চাবী ও দলিল বুঝিয়ে দেওয়া হবে। সুবিধা ভোগীদের নতুন…
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী অনিক। দলে ফিরেছেন শরীফুল ইসলাম। এই ফরম্যাটে সর্বশেষ ইংল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, নুরুল হাসান হোসেন, তানভীর ইসলাম ও রেজাউর রহমান রাজা। বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ২৭, ২৯ ও ৩১ মার্চ, চট্টগ্রামে বেলা ২টায়। অনিক ও রিশাদকে দলে নেয়ার প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘জাকিরকে আমরা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে নিয়েছি। ‘এ’ দলেও সে ভালো করেছে। আর যেহেতু আয়ারল্যান্ডের…
নীলফামারী-৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল এমপি’র বিরুদ্ধে গত ১৮ই মার্চ একটি বে-সরকারি টিভি চ্যালেনে ভিডিও প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর জাতীয় পার্টিসহ সকল অঙ্গসংগঠনের সার্বিক আয়োজনে ২২শে মার্চ বুধবার দুপুরে পৌর শহরের জিড়ো পয়েন্ড মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু’র সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সভাপতি আনিচুর রহমান যাদু’র সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, বাবলুর রহমান বাবলু, তোফায়েলুর রহমান পায়েল, ছাত্র সমাজের সভাপতি আবু…
সারা দেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এমন নির্দেশনা বাস্তবায়নে জমির মালিকানা সহ পাকা ঘর পেলেন ২৭৩টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্প, গুচ্ছগ্রাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই তিন সংস্থা সারাদেশে সরকারের খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে। এরই অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নে ২৭৩ টি ঘর নির্মাণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনের পর পরেই ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর…
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে পসবিদ উন্নয়ন সংস্থা‘র শ্রীমঙ্গল ব্রাঞ্চ ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন আজ বুধবার (২২ মার্চ) সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্য ভুক্তভোগী জানান- চলতি বছরের গত ১৩ মার্চ সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে যাওয়ার পথে কয়েকজন লোক জোরপূর্বক তার গাড়ী রোধ করে চাবি ছিনিয়ে নেয় এবং প্রতারণা করে সঞ্চয়ের টাকা পসবিদে জমা না করে পালিয়ে বেড়াচ্ছি বলে চিৎকার করতে থাকে। এর কিছুক্ষণ পরে কয়েকজন লোক এসে তাকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যান। পরবর্তীতে পসবিদ উন্নয়ন সংস্থার প্রধান নিবার্হী মোঃ আজাদ আলী তাকে তার নিজ জিম্মায় থানা থেকে অফিসে নিয়ে যান। ভয় ভীতি দেখান এবং প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্যকে…
স্বামী পরিত্যক্ত এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা। দেওয়ান রানা (মদন নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা মদন উপজেলার ফতেপুর ইউনিয়নে গত ১২ মার্চ রবিবার সকালে রুদ্রশ্র এলাকা থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় চালক সবল ও গাড়ির মালিক তমজিদ। পরে ঢাকার একটি হোটেলে আটকিয়ে রেখে দুজন মিলে একাধিকবার ধর্ষণ করেন। গত ১৭ মার্চ শুক্রবার গভীর রাতে রুদ্রশ্রী এলাকা সড়কের পাশে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনাটি এলাকায় প্রকাশ পাওয়ার পর থেকে ভুক্তভোগী নারী এলাকার স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারের জন্য গেলে কোনো আশ্বাস না পেয়ে গত কাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মদন থানায় দুইজনকে আসামী…
মদনে ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত মদন (নেত্রকোণা) প্রতিনিধি : সারাদেশের ন্যায় নেত্রকোণা মদন উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯,৩৬৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রধান এবং ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত (ভার্চুয়ালে একযোগে) ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে বুধবার (২২ শে- মার্চ) সকালে উপজেলা পাবলিক হলে নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ…
ফেনীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর ইউসুফ হাসান অর্কের নাট্য রূপায়ণে নাটক তোতাকাহিনী। তোতাকাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প । এই গল্পে তিনি তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে বিদ্রুপ করেছেন, যে শিক্ষা ব্যবস্থা আমাদের সৃজনশীলতাকে নষ্ট করে, আমাদের শিশুদের বানিয়ে তোলে কর্পোরেট রোবট- যা এখনো প্রাসঙ্গিক। তোতাকাহিনী নাটকে রাজ্যের এক পাখিকে শিক্ষা দেয়ার জন্য দায়িত্ব পড়ে রাজার ভাগিনা ও মন্ত্রীদের উপর। বিভিন্ন বিষয়ের পন্ডিতদের নিয়ে আসা হয়। পাখির এ শিক্ষায় যাতে ত্রুটি না থাকে সেজন্য নানা মস্ত বড় আয়োজন হতে থাকে। তৈরি করা হয় বিশাল খাঁচা। সব…
সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন মসজিদ ও মন্দিরে টি, আ, কাবিখা বরাদ্দ থেকে সর্বমোট ৪ লক্ষ টাকা অনুদান দিয়েছেন সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। মঙ্গলবার (২১ মার্চ) ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপির পক্ষে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মধ্যনগর উপজেলার কায়েত কান্দা হরি মন্দিরে২ লক্ষ টাকা,মধ্যনগর গ্রাম জামে মসজিদে ১ লক্ষ টাকা ও তেলি পাড়া জামে মসজিদে ১ লক্ষ টাকা সহ সর্বমোট ৪ লক্ষ টাকা অনুদান পত্র হস্তান্তর করা হয় স্ব স্ব প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামীযুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার সহ অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ…
গত তিন দিন ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ সিলেট বিভাগের প্রতিটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত চায়ের জন্য সুফল বয়ে আনবে বলে চা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত। প্রনিং (আগা ছাঁটাই) করা চা গাছে দ্রুত গজাতে শুরু করবে কুঁড়ি। এই বৃষ্টিপাতের কারণে চা সংশ্লিষ্টরা মহাখুশি। চা শিল্পাঞ্চলে বইছে আনন্দের বন্যা। ২০২৩ সালে চা উৎপাদনে লক্ষ্যমাত্রা ১০২ মিলিয়ন কেজির বেশি ধরা হয়েছে। ২০২২ সালের লক্ষ্যমাত্রা ছিল ১০০ মিলিয়ন কেজি। শ্রমিক কর্মবিরতির কারণে সেখান থেকে একটু কম হয়েছে। তিন-চার সপ্তাহ চা শ্রমিকরা কাজ না করায় চা উৎপাদন লক্ষ্যমাত্রায় এর প্রভাব পড়েছে। শ্রীমঙ্গলসহ চা শিল্পাঞ্চলে রোববার সকাল ৭ টা থেকে বিকেল ৩ টা…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অদ্য মঙ্গলবার (২১ মার্চ) বিকালে উপজেলার ৩নং শ্রীমঙ্গল (সদর) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় সদর ইউপি চেয়ারম্যান মোঃ দুধু মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহসীন আহমেদ, ইউপি সদস্য মো. মারুফ মিয়া, পিয়াস দাশ, মো.…
“এগিয়ে যাক প্রাণের ডিমলা,সমৃদ্ধ হোক সোনার বাংলা” এই স্লোগানে নীলফামারীর ডিমলা উপজেলার বিজয় চত্বরে যুব আলো পাঠাগার এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “আগামীর ডিমলা কেমন দেখতে চাই” এই প্রতিপাদ্য সামনে রেখে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে “রচনা ও কুইচ প্রতিযোগিতা ২০২৩ খ্রি: আয়োজন করা হয়। মঙ্গলবার(২১ মার্চ)বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলার বিজয় চত্বরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে সংগঠনটি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করে।এসময় কুইচ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন মাহিয়া রহমান মেধা ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,২য় স্থান ওয়াসি ফাইয়াজ জামিম ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৩য় আব্দুল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কুলাউড়ায় আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আকস্মিকভাবে কুলাউড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া অর্ধঘন্টাব্যাপী ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে শতাধিক ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ঘূর্ণিঝড়ে উপজেলার সদর, পৃথিমপাশা, টিলাগাঁওসহ বিভিন্ন ইউনিয়নে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে কুলাউড়ায় আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ে টিলাগাঁও রেলস্টেশনের ঘরের টিন ও বিভিন্ন ইউনিয়নের প্রায় এলাকার বাড়িঘর ও দোকানপাট বিধ্বস্ত হয়ে যায়। টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মালিক জানান, ঝড়ে টিলাগাঁয়ের লালবাগ, আশ্রয়গ্রাম, ইছবপুর, বালিয়া, লহরাজপুর,…
নড়াইলের বড়দিয়ায় উদীচী উৎসবে ককটেল হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) বিকাল পাঁচটায় যশোর প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উদীচী যশোর জেলা সংসদের সহ-সভাপতি এ্যাডঃ আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা সংসদের সভাপতি ও সংগীত সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি হারুন অর রশীদ,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি দীপংকর দাস রতন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, টি ইউ সির জেলা সাধারন সম্পাদক শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল…
ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদানকৃত ঘরের শুভ উদ্বোধন এবং চাবি, সনদ ও নামজারী খতিয়ান হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এ সময় স্থানীয় সাংবাদিকদের সামনে ব্রিফ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ, সাজিদুল হক সাজু, এনামুল হক, শহীদুল ইসলাম শাহীন, মনোয়ার হোসেন মজুমদার লিপু, সাদ্দাম হোসেন, ফারুক আহমেদ, গিয়াস উদ্দিন রানা,…
নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়া ছাত্রীদের স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্যে ক্যাম্পেইন করা হয়। মঙ্গলবার (২১-মার্চ) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে নারী উন্নয়ন ফরাম কর্তৃক ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিতরণ কর্মসূচী শুরু করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা এর বিতরণ কার্যের পূর্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকল ছাত্রীদের পিরিয়ড সম্পর্কে জানতে হবে। এটা গোপন রাখা বা লজ্জার কিছু নেই। খোলামেলা আলোচনা করে এবিষয়ে জানতে হবে। পরিবারের মা-বোন ও বিদ্যালয়ের ম্যাডামদের কাছ থেকে না জানা বিষয়গুলো বুঝে নিতে…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের আয়শা চাউল কলের চাতালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে এইসব বেঞ্চ বিতরণ করা হবে। প্রথম ধাপে ৫টি প্রতিষ্ঠানে ৬৫জোড়া বিতরণ করা হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা এলজিডির উপ-সহকারী প্রকৌশলী…

