- শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের দুই শর্ত, কী চায় নয়াদিল্লি?
- দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান: ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ
- গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
- আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
- চট্টগ্রামে আমদানি করা পুরোনো শীতবস্ত্রের বিকিকিনি হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে
- সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র
- চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের
- মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
Author: The Mail BD
ঈদ উল ফিতরের পর ইস্টার্ন ইউনিভার্সিটিতে স্বাধীনতা কাপ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে স্বাধীনতা কাপ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. আজিজুল ইসলামের বল মোকাবেলার মাধ্যমে রকিবুল হাসান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় মাঠে উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় থেকে এক নেপালি নাগরিক আটক। মঙ্গলবার ( ২৮ মার্চ) বিকালে সদর ইউনিয়নের চাকঢালা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই নেপালি নাগরিক এর নাম অম্বর তাফা বুডা (২৪)। পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে চাকঢালা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিল নেপালি এই নাগরিক। এ সময় বিজিবির সদস্যরা তাকে দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সদুত্তর দিতে না পারায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেপালি নাগরিক জানায়, নেপাল থেকে সে গাড়ীতে করে ভারতে আসে। পরে সেখান থেকে সে ঘুরতে ঘুরতে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় এসে পড়ে। তবে কার সাথে কিভাবে সে এখানে এসেছে সে…
প্রথমেই টসে হেরে ব্যাটিং এ নামে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে খেলা দাড়ায় ১৭ ওভারে। লিটন দাস ও রনি তালুকদার শুরু থেকেই ছিলেন মারমুখী। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের দখলে নেন লিটন দাস। সাথে রনিও ব্যাট চালাচ্ছিলেন ১৯১ স্ট্রাইক রেটে। রনি তালুকদার ও লিটনের এই জুটি ভাঙ্গে দলীয় ১২৪ রানে। প্রথমে রনি ও পরে লিটন ফেরেন ব্যক্তিগত ৮৩ ও ৪৪ রান করে। এরপর সাকিবের ৩৮ ও তাওহীদ হৃদয়ের ২৪ রানে ভর করে ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২০২ রান। জবাবে শুরুতেই তাসকিনের বলে প্রথম উইকেট হারিয়ে বেকায়দায় পরে আয়ারল্যান্ড। বল হাতে এদিন…
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিদ্যুৎ – গ্যাস -তেলের দাম কমানো, সমন্বয়ের নামে প্রতি মাসে বিদ্যুতের দাম বৃদ্ধি না করার দাবি, মজুদদার – মুনাফাখোরদের চিহ্নিত করন – আটক- বিচার, গ্রাম – শহরে রেশনিং চালু এবং চিৎসাকে বেসরকারি করন করার উদ্যোগ হিসাবে ২০ উপজেলায় সরকারি হাসপাতালে প্রাইভেট প্রাকটিসের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। আজ বুধবার (২৯ মার্চ) দুপুর বারটায় পাঁচ দফা দাবিতে কালেক্টর চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমঃ ইকবাল কবির জাহিদের উপস্থিতিতে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সম্পাদক তসলিম উর রহমান,…
বিস্কুট, কেক, বনরুটিসহ নানা ধরনের বেকারী পণ্য পরিবারের প্রায় সকলেই খেয়ে থাকেন। শিশুদের পছন্দের খাবার হিসেবেও বেকারীর খাবার প্রিয়। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে প্রতিদিন পৌঁছে যায় এসব খাবার। ফলে মানুষ স্বাস্থ্যকর মনে করে এসব বেকারী খাবার খেয়ে থাকেন। কেউ কি কখনও ভেবে দেখেছেন এসব খাবারগুলো কোথায় এবং কিভাবে তৈরি হচ্ছে? শার্শার বাগআঁচড়ার বেকারীগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খাবার বাইরে বিক্রি হচ্ছে। সরেজমিনে অনুসন্ধান করে দেখা যায়, উপজেলার বাগআঁচড়া বাজারে মেসার্স সততা বেকারী, জামতলার বাজারের মেহেনাজ বেকারী, গোগা কলেজ রোড অবস্থিত মোহনা ফুড বেকারীতে নিয়ম না মেনে অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে নোংরা পরিবেশে ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করছে এসব পণ্য। খাদ্য তৈরী করার…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হোক পেশাগত বৈষম্য নিরসনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা “নাগরিক উদ্যোগ”র পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন দলিত নারীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার(২৯ মার্চ) সকাল ১১টায় শমশেরনগর চা বাগানে চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগের সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহন রবিদাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ, শমশেরনগর…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২য় ধাপে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের আয়শা চাউল কলের চাতালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় প্রথম ধাপে ৫টি প্রতিষ্ঠানে ৬৫ জোড়া বিতরণ করা হয়েছে এবং বুধবার (২৯ মার্চ) ২য় ধাপে ১৬টি প্রতিষ্ঠানে ২০০জোড়া বিতরণ করা হয়। উপজেলায় মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৬৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ।এসময়…
ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে স্নানের যেমন বিভিন্ন রকম বেদের তথ্য পাওয়া যায় তেমনি স্নানের উপকারিতা সম্পর্কেও বিশদভাবে বর্ণনা পাওয়া যায়। শাস্ত্র অনুযায়ী স্নান তিন ধরনের। যথাঃ ব্রহ্ম স্নান, দেব স্নান ও ঋষি স্নান। এছাড়াও তিথি,লগ্ন ও ক্ষণ হিসাব করে নির্দিষ্ট জলে, স্থানে ও নিয়মে বিশেষ স্নানের কথা উল্লেখ পাওয়া যায়। এ সকল স্নানের মধ্যে আছে অষ্টমীর স্নান, বেরুনীর স্নান, কুম্ভর স্নান ও মকরক্রান্তির স্নান ইত্যাদি। আহত তেমনই একটি মহিমান্বিত ও উল্লেখযোগ্য স্নানের কথা বলছি যা শুধু বাংলাদেশেই শুধু নয় ভারতবর্ষেও বিশেষ সমাদৃত তাহলো নারায়নগঞ্জের লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান। লাঙ্গলবন্দের মহাষ্টমী স্নান সম্পর্কে পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। ত্রেতাযুগের প্রথম দিকে মগধদেশে ভাগীরথী…
সুনামগঞ্জের মধ্যনগরে টিম পজিটিভ বাংলাদেশের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) টিম পজিটিভ বাংলাদেশের কর্নদার ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নিজস্ব অর্থায়নে মধ্যনগর উপজেলার বেশ কিছু হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। মধ্যনগর সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড ও চামারদানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি সয়াবিন তেল,১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম ডাল,৫০০ গ্রাম রসুন, মুড়ি,খেজুর, দুধ সহ আরও অনেক কিছু বিতরণ করা হয়। দ্রব্য মূল্যের উর্ধগতির মধ্যে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে…
যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার ৫০ জন কৃষকদের মাঝে উফসি আউশ ও ২শ কৃষককে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুওে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রত্যেক কৃষককে পাঁচ কেজি উফসি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ…
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর বাজার থেকে আশা পুরকায়স্থ নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। গত ২১ মার্চ গৃহবধূ তার বাবার বাড়ি থেকে মধ্যনগর বাজারে নিজের কাপড় ইস্ত্রী করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধ্যান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে আশার চাচা গোপেশ পুরকায়স্থ গত ২৪ মার্চ মধ্যনগর থানায় জিডি করেছেন। জানা যায়, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রাঙামাটি গ্রামের বিকাশ পুরকায়স্থের মেয়ে আশার প্রায় ৬ মাস আগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ইছাপুর এলাকার পিকলু সরকারের সাথে বিয়ে হয়। প্রায় ২০দিন ধরে আশা তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত ২১ মার্চ সকাল ৯টার দিকে নিজের কাপড় ইস্ত্রী…
পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর অসাধু ব্যবসায়ীদের দোকানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় মনিটরিং কার্যক্রম পরিচালনায় মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ…
নীলফামারীর ডিমলায় অবৈধ ভেকু মেশিন দ্বারা মাটি কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী। ভুক্তভোগী সাংবাদিক নূর মোহাম্মদ সুমন গত রবিবার (২৬শে মার্চ) রাতে ডিমলা থানায় এ মামলা করেন। মামলায় হত্যাচেষ্টা, মারধর, টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ায় অভিযোগ আনা হয়েছে। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমান মামলার তথ্য নিশ্চিত করেছেন। মামলায় ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেজবাহুর রহমানসহ ৯ জনের নাম ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তরা হলেন- গোলাম রব্বানী (২৮), এহসানুল হক (২৫), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেজবাহুর রহমান (৪২), সাব-ঠিকাদার নয়ন দাস (৫০), সায়েদ আলী (৩৫),…
তাহিরপুরে ২ ভূয়া সাংবাদিকের কারিশমা: ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে ২২ হাজার টাকা চাঁদা আদায় স্টাফ রিপোর্টার : ‘হাওর কন্ঠ’ নামে একটি ফেসবুক পেজের সম্পাদকসহ বিভিন্ন সাইনবোর্ড সর্বস্ব প্রতিষ্ঠানের “সাংবাদিক” পরিচয়ে অপরাধ জগতে আবির্ভাব তাদের। সাংবাদিক পরিচয়ের পাশাপাশি কখনো ছাত্রলীগ, আওয়ামী নবীণ লীগ, কখনো সজিব ওয়াজেদ জয় পরিষদের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি সম্পাদক পরিচয় বহন করলেও আদতে এমন কমিটির অস্তিত্ব খোঁজে পাওয়া যায়নি। সর্বশেষ এক ব্যবসায়ীকে বø্যাকমেইল করে ২২ হাজার টাকা চাঁদা আদায়ের ঘটনায় তাদের ভূমিকা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এদের একজনের নাম আবু জাহান মিয়া (২৫) আরেকজন এম.ডি মুরাদ (২৭)। এলাকাবাসী জানিয়েছেন, এলাকায় পুলিশ কিংবা বিজিবি গেলে কৌশল অবলম্বন করে…
যশোর গোয়েন্দা পুলিশের একটি টীম অভিযান পরিচালনা করে লেদ কারখানার সন্ধান পায় এবং কারখানা থেকে দেশি পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ লেদ মিস্ত্রি শাহাদত হোসেন (৪০) কে গ্রেফতার করে।আটক শাহাদত শংকরপুর চোপদারপাড়ার শাহাজাহানের ছেলে। আজ মঙ্গলবার রাত বারোটায় যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ার শাহাদতের বসত ঘরের পাশের রুমে এই কারখানার সন্ধান পায় । ঘটনার বিবরণ অনুযায়ী, ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান ও এসআই নুরের সমন্বয়ে গঠিত গোয়েন্দা পুলিশের বিশেষ টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় শহরের পার্শ্ববর্তী শংকরপুরের চোপদারপাড়ায় একটি বসত ঘরের সাথে লেদ বসিয়ে অস্ত্র তৈরি করা হচ্ছে। উল্লেখিত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক বারোটায় লেদ কারখানায়…
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরপে কালা বাবুল(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার (২৭ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কমলগঞ্জ থানায়…
সামাজিকতার দ্বন্দ্বে নববিবাহিত দম্পতির বিয়ে না মেনে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। সামাজিকভাবে না জানিয়ে বিয়ে করায় নব বিবাহিত স্বামী-স্ত্রী নিজ বাড়িতে যেতে পারছেন না। বিবাহে গ্রামের মুরব্বিদের দ্বিমত থাকায় পাত্র ও পাত্রীপক্ষের কেউই নব বিবাহিত দম্পতিকে ঘরে তুলতে পারছেন না। এ বিষয়ে মৌলভীবাজার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কনে পলি আক্তার। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের উত্তর কাগাবলা গ্রামের ইমন মিয়ার সঙ্গে গত ১৯ মার্চ সাতবাক গ্রামের পলি আক্তারের বিয়ে হয়। ধর্মীয় বিধান মেনে চার লাখ টাকা কাবিন নির্ধারণ করে নিকাহনামা রেজিস্টারের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ করে। বিয়ের কথা এলাকায় জানাজানি হওয়ার পর পথের কাঁটার মত বাঁধা…
আমিনুল ইসলাম টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থানটা খুব বেশি পাকাপোক্ত নয়৷ বিস্বাদময় স্মৃতির সাথে রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু তিক্ত হার। তবে সব তিক্ততা ভুলে নিজেদের যেন নতুন রূপে চিনিয়েছেন তাসকিন হাসান মাহমুদরা। তিন ম্যাচ সিরিজের ১ম টি-টোয়েন্টিতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে ১-০ তে এগিয়ে গেছে সাকিবের দল। সোমবার চট্টগ্রামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে রনি তালুকদার-লিটন দাসের বিশাল জুটিতে লড়াকু পুঁজি দাঁড় করায় স্বাগতিক বাংলাদেশ। রনি-লিটনের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে যোগ করেন ৯১ রান। শামীম,তাওহিদ,সাকিব ও মিরাজের দ্রুতগতির ইনিংসে ১৯.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৭ রানে। ৪ বল অসমাপ্ত থাকতেই প্রথম ইনিংস বন্ধ…
গৌরারংয়ে শিক্ষার্থীদের মান উন্নয়নে অর্থ প্রদান স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের পঞ্চগ্রাম সাফেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক মেধাবৃত্তি ২০২২এর পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নে একটি কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী স্থাপনের জন্য পঞ্চগ্রাম সাফেলা সমাজ কল্যাণ পরিষদকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক শ্রমিক লীগের সভাপতি মো: সেলিম আহমদ। মঙ্গলবার বিকাল ৩টায় গৌরারং ইউনিয়নের পঞ্চগ্রাম সাফেলা বাজার পয়েন্টে সাফেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন…
গৌরারংয়ে শিক্ষার্থীদের মান উন্নয়নে অর্থ প্রদান স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের পঞ্চগ্রাম সাফেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রাথমিক মেধাবৃত্তি ২০২২এর পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শিক্ষার মানউন্নয়নে একটি কম্পিউটার ল্যাব ও লাইব্রেরী স্থাপনের জন্য পঞ্চগ্রাম সাফেলা সমাজ কল্যাণ পরিষদকে নগদ পঞ্চাশ হাজার টাকা অনুদান দেন সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক শ্রমিক লীগের সভাপতি মো: সেলিম আহমদ। মঙ্গলবার বিকাল ৩টায় গৌরারং ইউনিয়নের পঞ্চগ্রাম সাফেলা বাজার পয়েন্টে সাফেলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রিয়াজ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন…

