- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের পাইটকা পাড়া কমিউনিটি ক্লিনিক এর কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার (২১ মার্চ) সরজমিনে দুপুর ১ টায় ৩০ মিনিটে ওই কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় দুপুর ১ টায় ৩০ মিনিটের আগেই ক্লিনিক বন্ধ করে চলে যায় ওই ক্লিনিকের সিএইচসিপি রেজাউল হক চৌধুরী। ওই এলাকার স্থানীয় আব্দুল লতিফ জানান সিএইচসিপি রেজাউল হক ক্লিনিকে আসেন নিজের খেয়াল খুশিমত এবং দেড়টা বাজার আগেই প্রতিনিয়ত চলে যান তাই আমরা কাঙ্খিত সেবা পাই না। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান সরকার ওনাদের বেতন দেন সঠিক ভাবে ডিউটি করার ওনারা তা না করে আগেই ক্লিনিক বন্ধ করে চলে যায়…
সুদূর প্রবাসে জীবনও জীবিকার তাগিদে পাড়ি দেন পর্তুগালে। পর্তুগালে কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে দু’জন বাংলাদেশি শ্রমিক দেওয়াল ভেঙ্গে চাঁপা পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে। স্থানীয় সময় সোমবার বিকালে কনস্ট্রাকশনের কাজের বিকালের সময় মারা যান তারা। নিহতরা হলেন শামীম আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। শামীম আহমদ মৌলভীবাজার সদর উপজেলার মোকাবাজার এলাকার নিতেশ্বর গ্রামের মৃত আরশদ মোল্লার ছেলে। অপরজন সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এ তথ্য…
স্থির চিত্রে দেখা যাচ্ছে তুষারের মতো পড়েছে শিলা বৃষ্টি। সাথে ছিল বাতাস। দুপুরে এমন ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে দেশের উত্তর-পূর্বাবঞ্চলের মৌলভীবাজারের জুড়ীতে। গতকাল সোমবার (২০ মার্চ) দিনে এই ঝড় শুরু হয়। জানা গেছে, ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমের মুকুল, কমলার ফুল, বাতাবিলেবুর ফুল, কাঠাল সহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টি উপকারী হলেও অতিরিক্ত শিলাবৃষ্টিতে কৃষকের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা কপাল পুড়েছে কৃষকের। এর আগে রবিবার সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যায়। এর মধ্যে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে…
আনোয়ারা উপজেলা সেটেলমেন্ট অফিস দালাল বেষ্টিত হয়ে পড়েছে। দালাল ছাড়া মিলে না সেবা। জায়গা মালিকদের হয়রানি নিত্য দিনের কাজে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে টাকার বিনিময়ে ওয়ারিশ বাদ দিয়ে জায়গার খতিয়ান সৃজন করে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, সেটেলমেন্ট অফিসের কয়েকজন কর্মকর্তা দালালদের সাথে গোপনে যোগসূত্র রেখে এই অনিয়ম চালিয়ে যাচ্ছে। যার প্রমাণ সরূপ সেটেলমেন্ট অফিসের সিসিটিভি ফুটেজ বের করলে দালালদের নিয়মিত কর্মকর্তাদের ধর্না দেওয়ার প্রমাণ বেড়িয়ে আসবে। বর্তমানে গোবাদিয়া মৌজার শুনানিকালে প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছে। গত ২ই মার্চ (বৃহস্পতিবার) দুই পক্ষের শুনানিকালে প্রকাশ্যেই মারামারি ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের পাঁচ জন আহত হন। এঘটনার ও কোন আইনি পদক্ষেপ গ্রহণ করে নাই…
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাংলা ও ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখার শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের পরামর্শ শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালকদের সুদৃঢ় বন্ধন ও পরস্পরকে সহযোগিতা এবং পরামর্শ প্রদানের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস শহীদ খান এর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক ও শিক্ষক বাবু তপন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হক ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ম্যানেজিং কমিটির সদস্য সচিব, পরিচালক ও প্রধান শিক্ষক মইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন…
নীলফামারীর জলঢাকায় এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও নবীন বরন অনুষ্ঠিত। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটী দ্বি মূখী উচচ বিদ্যালয়ের ২০২৩ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুজ্জামান শাকিল, বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোস্তাকিন ইসলাম,লুৎফর রহমান, জাবেদ আলী,হাফিজুল ইসলাম, শ্লিপি আক্তার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক তোহিদুল ইসলাম,নুর ইসলাম,সাধনা রানী,, মোশাররফ হোসেন, অভিভাবক আবুল কালাম আজাদ, মশিয়ার রহমান বিনয় রায়,প্রমুখ। শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে…
সুনামগঞ্জের মধ্যনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ মার্চ সকাল ১১ ঘটি কার সময় মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মাসিক আইনশৃঙ্খলা সভা,সন্ত্রাস ও নাশকতা ও মাসিক মাদক ও চোরালান নিরুর কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহিদুল হক,বাঙ্গালভিটা বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃজাফর হাসান,মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রনজন তালুকদার টিটু, আওয়ামী সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, বাজার সভাপতি অমরেশ রায় চৌধুরী,অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,প্রধান শিক্ষক নুরুল ইসলাম,যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাব সভাপতি আতিক ফারুকী,সোনালী ব্যাংক সহকারী ম্যানেজার…
মোঃ শাহ আলম। বাড়ী নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে। যখন সে প্রথম শ্রেনীতে পড়ে তাদের ছেড়ে অন্যত্রে চলে যায় পিতা বাহার উদ্দিন। তারপর থেকে তাদের খোজও নেয় নি পিতা। মানুষের বাড়ীতে কাজ করে ছেলে শাহ্ আলম ও তার ছোট ভাইকে অনেক দুঃখে কষ্টে বড় করে তোলে তার মা শাহেলা বেগম। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দুই ভাই পরিক্ষা দিয়ে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন বড় ভাই শাহ আলম। জলঢাকা উপজেলার বড়ঘাট এলাকার লাবিবা আক্তার। বাবা বেলাল হোসেন পেশায় রাজমিস্ত্রির হেলপার। তার বাবার তিনশ টাকার মজুরিতে অনেক কষ্টে চলে তাদের সংসার। ছোট থেকেই লাবিবার ইচ্ছা ছিল বাহিনীতে চাকরি করবে। কিন্তু সে…
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণি) পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে যশোরের অভয়নগরে প্রেস ব্রিফিং করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এ প্রেস ব্রিফিং করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন সাংবাদিকদের জানান, “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন (ক শ্রেণি) পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্প থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একটি ভূমি ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছে এবং বন্দোবস্তকৃত খাস…
টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২০ মার্চ) দুপুরে সহবতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আ.লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা…
মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২৭৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘর পাচ্ছেন। আগামী (২২ মার্চ) বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনের পর আনুষ্ঠানিক ভাবে জমির দলিল ও ঘর বুঝিয়ে দেওয়া হবে এসব পরিবারকে। সোমবার (২০ মার্চ) বিকালে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান। প্রেস ব্রিফিংয়ে ইউএনও মো. আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০টি এবং তৃতীয় পর্যায়ে ৩৩০টি ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ২৭৩ টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে…
মৌলভীবাজারের কমলগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ২শত ভূমি ও গৃহহীন পরিবার। আগামী ২২ মার্চ গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর কমলগঞ্জে ২শত জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে। এ উপলক্ষে সোমবার (২০ মার্চ)১০টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন। তিনি জানান, আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অনুষ্ঠানকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলায় চতুর্থ পর্যায়ে মোট ২শত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে এ ঘর হস্তান্তর করা হবে। এর আগে এ উপজেলায় প্রথম পর্যায়ে…
নীলফামারীর ডিমলা উপজেলার টুনিরহাট থেকে গওহরপুর রোড ডাঙ্গারহাটে যাত্রীবাহী অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার নাম হযরত আলী বেলাল(২২)।গত মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী)রাত আনুমানিক ৮:৩০ মিনিটে ইথিক্যাল ড্রাগস্ লিমিটেড কর্মরত অবস্থায় ডাঙ্গার হাটের ২০০ মিটার দক্ষিণ পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। হযরত আলী বেলাল উপজেলার ডিমলা সদর ইউনিয়নের জমির উদ্দিনের ছেলে।তিন ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। সে ইথিক্যাল ড্রাগস্ লিমিটেড ঠাকুরগাঁও ডিপো, নীলফামারী ডিমলা-১ এর মেডিকেল ইনফরমেশন অফিসার। আহত হযরত আলী বেলাল বলেন, গত মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি)রাত আনুমানিক ৮:৩০ মিনিটে আমি উপজেলার গওহরপুর রোড ডাঙ্গারহাটে যাওয়ার পথে মোটরসাইকেল যোগে ২৫ থেকে ৩০ গতিসীমা চলা অবস্থায়। অপর দিক থেকে…
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২তম জন্ম তিথি উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শুরু হতে যাচ্ছে মহা বারুনীর স্নানোৎসব। সোমবার (২০ মার্চ) ভোর সাড়ে তিনটায় স্নানোৎসব শুরু হয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।আর মেলা চলবে তিনদিন ব্যাপি। জাগতিক পাপ-তাপ, দুঃখযন্ত্রণা থেকে মুক্ত হয়ে স্বর্গীয় পূর্ণলাভের আশায় হচ্ছে এ স্নানের মূল উদ্দেশ্য। মেলা উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লক্ষ-লক্ষ ভক্ত শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ও তীর্থভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মিলিত হচ্ছে। প্রতি বছর ওড়াকান্দি ঠাকুর বাড়িতে স্নান উৎসব ও বারুনী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। স্নান উৎসবে যোগ দেয়া ভক্তদের পদচারনার সাথে ঢাক, ঢোল আর কাশারের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরা ঠাকুরবাড়িসহ…
ত্রিশালে ডিম চুরির ঘটনায় থানায় অভিযোগের পর বাদীকে হত্যা চেষ্টা ও টাকা ছিনতাই । এমন ঘটনার শিকার হয়েছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি গ্রামের মোঃ সাইদুল ইসলাম (৪৬)। তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম। বাড়ির পাশে সাইদুলের ব্যক্তি মালিকানাধীন পোল্ট্রি ফার্ম থেকে ৩০০০ ডিম চুরির ঘটনায় থানায় জিডি করার পর এই হামলার শিকার হন তিনি। হামলার পর ব্যক্তিগত এবং পারিবারিক নিরাপত্ত্বা চেয়ে আরেকটি সাধারন ডায়েরি (জিডি) করেন তিনি। অভিযোগে জানা যায়, গত ২ মার্চ রাতে পোল্ট্রি খামারের দক্ষিণ পাশের নেটের বেড়া কেটে ৩০০০ ডিম চুরি হয়। ডিম চুরির ঘটনায় পুলিশ তদন্ত করার স্বার্থে ঘটনার…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২১ মার্চ অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী গবেষণা মেলা-২০২৩। সোমবার (২০ মার্চ) বিকেল ৫ টার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।গবেষণা মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, “শিক্ষকদের গবেষণার প্রতি আকৃষ্ট করতে এই মেলার আয়োজন আমরা প্রতিবছর করতে চাই। এই মেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে গবেষণা মনস্কতা বাড়াবে, বিদেশের সাথে যোগাযোগ করে যাতে তারা আরো বেশি…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ রবিবার (১৯ মার্চ) সকালে এ ঘটনাটি ঘটে। শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রের বরাত দিয়ে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে সাদা রংয়ের একটি মাইক্রোবাস (নোহা) এর সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি এ সময় অরক্ষিত লেবেল ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। এসময় গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন মাইক্রোবাসটিকে টেনে নিয়ে পাশের জমিতে ফেলে দেয়। ফলে মাইক্রোবাসে থাকা একজন নারীসহ চালক…
ভোলার চরফ্যাশনে ধানক্ষেত থেকে আব্দুল খালেক নামে এক ফার্মেসী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ১নং ওয়ার্ডের মুন্সিগঞ্জ এলাকার নুরউদ্দিন কাজী বাড়ির পূর্বপাশের ধানখেত থেকে ৪১ বছর বয়সী ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেন শশীভূষণ থানা-পুলিশ। এসময় নিহতের স্ত্রী জাকিয়া বেগম পুলিশের উপস্থিতিতে নিহতের সাথে থাকা মুঠোফোনে কল দিয়ে স্বামী হিসেবে শনাক্ত করেন তাকে। মৃত আব্দুল খালেক চরফ্যাশন আলিয়া মাদ্রাসার পিছনে ভাড়া বাসায় থাকতেন । স্থায়ী বসবাস উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে।মৃত খালেকের ২ ছেলে ও এক মেয়ে রয়েছে। চরফ্যাশন বাজারে কলেজ রোডে তার ফার্মেসি রয়েছে বলে জানান স্ত্রী জাকিয়া। প্রাথমিকভাবে জানা যায়নি মৃত্যুর কারন…
শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর এবং তথ্য অধিকার বিষয়ক এপিএ কমিটির যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্ৰশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ মার্চ) ২য় পর্যায়ে তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এপিএ কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ইউজিসির জনসংযোগ, তথ্য ও অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন। তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় চট্টগ্রাাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ৫৪-০৯৯৮) সংঘর্ষে নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (১৯ মার্চ) সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে। শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলের ট্যাঙ্কারবাহী ট্রেনের সাথে সাদা রংয়ের একটি মাইক্রোবাস (নোহা) এর সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি এসময় অরক্ষিত লেবেল ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। এসময় গাড়ি ষ্টার্ড বন্ধ হয়ে যায়। তেলের ট্যাঙ্কারবাহী ট্রেন মাইক্রোবাসটিকে টেনে নিয়ে পাশের জমিতে ফেলে দেয়। ফলে মাইক্রোবাসে থাকা একজন নারীসহ…

