- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
নিজস্ব প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে প্রায় এক হাজার সুবিধাবঞ্চিদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু। এসময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, ১৯২০ সালের ১৭ই মার্চ…
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ২টি বার্মিজ চাকুসহ মোঃ সাবু ইসলাম (১৯) ও মোঃ হাদিউজ্জামান ফেরদৌস(১৯) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয় যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেল রোড এলাকার মাসুদ মোড়ল ও কাঞ্চন শেখের ছেলে। আজ শুক্রবার (১৭ মার্চ) বিকাল সাড়ে পাঁচটায় যশোর পৌর এলাকার মুসলিম একাডেমি স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজেশ কুমার দাশ ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ মুসলীম একাডেমীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামীদ্বয়কে ২টি বার্মিজ চাকুসহ গ্রেফতার করে। এ সংক্রান্ত বিষয়ে এসআই…
যশোরে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮টায় বকুলতলা বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটির সুচনা হয়। দিবসের প্রথম প্রহরে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নেতৃত্বে যশোর জেলা প্রশাসন পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও পিবিআই এসপি রেশমা শারমিনের নেতৃত্বে যশোর জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ যশোর জেলা কমান্ড, জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিকের নেতৃত্বে সিভিল সার্জনের কার্যালয়,…
টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার(১৭ মার্চ) ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সকালে দলীয় কার্যালয় ও উপজেলা স্বারক ৭১ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো: কুদরত আলী এর সঞ্চালনায় উক্ত বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সম্মানিত সদস্য বাবু লক্ষীকান্ত সাহা, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,…
মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার(১৭ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা অধ্যাপক…
“জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের আয়োজনে পালিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও পথ শিশুদের মাঝে কেক কেটে দিনটি পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে উপজেলর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের মঞ্চে এক আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সভায় সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও দাতা সদস্য মোঃ মোসলেম…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটাঁ ও আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম নিয়ে আলোচনা সভায়…
দেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যম তারুণ্য ২৪ এর উপজেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিট ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.রিফাত মিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৭ মার্চ) বাদ জুম’আ দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদে তারুণ্য ২৪ এর পক্ষে সিনিয়র স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নানের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুল হাদী। বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অধ্যাপক এম.এ.সালাম,অধ্যাপক মোহম্মদ আলী আকতার,মুফতি বিল্লাল হোসেন,অব.সরকারি চাকুরীজিবী আহাম্মদ হোসেন,স্কুল শিক্ষক মো.নজরুল ইসলাম,ব্যবসায়ী নেতা মো.সাবান বেপারী প্রমূখ। উল্লেখ্য সাংবাদিক মো.রিফাত প্রায় দুই সপ্তাহ যাবত…
সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩” উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বেরিয়ে শহর প্রদক্ষিণ করে ডিমলা বিজয় চত্ত্বর গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পরিচালিত কিশোর কিশোরী ক্লাবের ছাত্র-ছাত্রী, জেন্ডার প্রোমোটর, শিক্ষক-শিক্ষিকা ক্লাব কো-অর্ডিনেটর সদস্য এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ…
সারাদেশের মত নেত্রকোনা জেলার দুর্গাপুরে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে পৌর শহরের দলীয় কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে উপজেলা মহিলা আওয়ামীলীগ। এতে উপজেলা মহিলা আ.লীগের সভাপতি বাণী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক তহুরা আক্তার মনি,ওয়ার্ড আ.লীগের সভাপতি বকল রাণী,ওয়ার্ড আ.লীগের সভাপতি ফাতেমা খাতুন,জবা সরকার প্রমুখ।
সুনামগঞ্জের মধ্যনগরে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (১৭ মার্চ) শুক্রবার সকালে মধ্যনগর বাজার সংলগ্ন শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মধ্যনগর উপজেলা প্রশাসন।পরে উপজেলা মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে উপজেলা প্রশাসন ও মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে আলোচনা সভা, পুরুষ্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল হক,বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি…
মদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত মদন (নেত্রকোণা) প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলায় পালিত হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩। শুক্রবার (১৭ ই- মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং একটি র ্যালি ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল…
মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যালয়ের অভ্যন্তরে অযথা ঘোরাঘুরি ও ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে ইমরান আহমেদ (২৭) নামে এক যুবককে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে শহরস্থ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ইমরান উপজেলার চাতলগাঁও গ্রামের তবুর মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে করে ইমরান। এ সময় বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে অযথা ঘোরাঘুরি করে ছাত্রীদের ইভটিজিং করছিলেন তিনি। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে জানালে বিকাল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায়…
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী মো.আবু বকর ছিদ্দিক।তার প্রতিক ছিল আনারস।নির্বাচন ছিল উৎসব মূখর পরিবেশ ও শন্তিপূর্ন। বৃহস্পতিবার (১৬ মার্চ)সকাল ৯.০০ থেকে বিকাল ৪.৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে ১০ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনারস প্রতিকে চেয়ারম্যান পদে মো.আবু বকর ছিদ্দিককে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো.আরশেদ আলী।তার প্রাপ্ত ভোট ৫৯৬৯ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) বীর মুক্তিযোদ্ধা মো.রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৯৬ ভোট।এ উপ নির্বাচনে মোট সাতজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। জানা…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফজলুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২বারের সাবেক সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার আলী মন্ডল। বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়া সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনছার আলী মন্ডল (আনারস) প্রতিকে নিয়ে ৩৫৩৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) প্রতিক নিয়ে ৩২৯৯ ভোট পান। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রতিক নিয়ে আফছার উদ্দিন পেয়েছেন ১০১০ ভোট, স্বতন্ত্র প্রার্থী…
জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী ১৮ মার্চ শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি: ‘মিলবো প্রাণে, গড়িব ঐক্য, বাড়াবো শক্তি, দেখাবো আলোরপথ’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলাভবন প্রাঙ্গণের মুজিব মঞ্চে আগামী ১৮ মার্চ দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে মিলিত হবে বিভাগের নবীন-প্রবীণরা। এদিন অনুষ্ঠানে থাকবে স্মৃতিচারণ, গল্প, আড্ডা, খেলাধুলা ও আকর্ষণীয় র্যাফেল ড্র। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জহিরুদ্দিন খশরু জানান, সকাল সাড়ে আটটায় অনুষ্ঠান শুরু হবে। এর মধ্যে সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রা করা হবে। এছাড়া সকাল সাড়ে দশটায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন নজরুল…
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বিবর্তন যশোর তিন দিনের জন্য কর্মসূচি গ্রহন করেছে। আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে চিত্রংকন প্রতিযোগীতার মাধ্যমে তিন দিনের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান এ কর্মসূচির উদ্বোধন করেন। বিবর্তনের সভাপতি নওরেজ আলম খান চপলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, স্পন্দনের শরিফুল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক সাজেদ রহমান বকুল, উপদেষ্টা অর্চনা বিশ্বাস, হারুন অর রশীদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে…
মৌলভীবাজারের কমলগঞ্জে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইউটিলিটি, স্মার্ট গভর্মেন্ট, স্মার্ট সোসাইটি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক এবং মাদক, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো.…
ভোলার চরফ্যাশনে অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা পাইলটিং প্রকল্প শিখন ও প্রতিবন্ধকতা উত্তরণের উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশনের জি আর এস প্রকল্পের আয়োজনে এই শিখন ও প্রতিবন্ধকতা উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়। আয়োজিত সেমিনারে কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম প্রধান আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রহমতুল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা মামুন হোসেন, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা এস এম আল মাহামুদ,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম, সমাজকর্মী মনির আসলামী প্রমুখ। এছাড়াও সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগন, প্রিন্ট…
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) প্রতীক নিয়ে মো.ইউসুফ তালুকদার। তিনি ওই ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান ইয়াকুব আলী তালুকদারের ছেলে। বৃহস্পতিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে ভাবে স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ তালুকদারকে বিজয়ী ঘোষণা করা হয়। এদিন সকাল সাড়ে ৮টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে এই ভোট গ্রহণ শুরু হয় যা চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল স্বাক্ষরিত ফলাফল শিটে দেখা গেছে,সর্বমোট ২৩ হাজার ৬৫৪ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেছেন ১৩ হাজার ৮২টি। কোন ভোট বাতিল হয়নি। এতে স্বতন্ত্র প্রার্থী…

