ফেনীতে শাঁওতাল (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃত আসামী খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি ইউনিয়নের শাঁওতাল পাড়া গ্রামের পুষ্প শাওতালের ছেলে। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের পশ্চিম রামপুর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে চন্দন শাঁওতাল নামে একজনের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, এক মাদক কারবারীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন এক মাদক কারবারীকে গাঁজাসহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিং নিউজ
- বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬ পেলেন শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ
- মসজিদ-মন্দিরের আয়ের উৎস ‘কলাগাছিয়া খাল’ দখলের প্রতিবাদে মানববন্ধন
- হাতে কোদাল নেত্রকোনার ডিসির: ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান
- মদের দাম নিয়ে পুলিশের দুই জব্দ তালিকায় বিস্তর ফারাক নেত্রকোনায়
- হুতি হামলা ঠেকাতে সৌদির পাল্টা প্রস্তুতি, আকাশ প্রতিরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান
- বারবার সাইবার ঝুঁকিতে বাংলাদেশের সরকারি ওয়েবসাইট, দুর্বলতা কোথায়?
- সিমেন্টের বস্তায় পাচার হচ্ছিল ‘ফেনসিডিল’! নেত্রকোনায় ডিএনসির হাতে আটক ১
- নেত্রকোনায় চোরাচালান রুখল বিজিবি: পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ


