- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
নগরের বাকলিয়াতে মেয়েদের জন্য প্রথম খেলার মাঠ নির্মাণের জন্য খাস জমি নির্ধারণের কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বুধবার (১৫ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার আয়োজিত প্রশিক্ষনার্থীদের সনদ ও ভাতা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এ নির্দেশনা দেন। তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি খাতে নারীদের অবদান ঈর্ষণীয়। তাদের প্রকৃত ক্ষমতায়ন করতে হলে তাদের অর্থনৈতিক স্বাধীনতার উপর আরোও বেশি গুরুত্ব দিতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনলাইনে সংযুক্ত হয়ে তিনি দেশ ও জনগণের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ…
আগামীকাল (১৬ মার্চ) বৃহস্পতিবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল সোবহান আনুষ্ঠানিকভাবে সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এপর নিরবিচ্ছিন্ন নিরাপত্তায় উপজেলা পরিষদ চত্বর থেকে কেন্দ্র গুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ অন্য সরঞ্জামাদি পাঠানোর কার্যক্রম শুরু হয়। নির্বাচনী এলাকার ৯ কেন্দ্রে এসব নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাচ্ছেন নির্বাচনী কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা। তারা গাড়িতে করে এসব সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (১৪ মার্চ) মধ্যরাতে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী…
নানা বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু যশোরের ঝিকরগাছার গদখালিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে মোঃ তুহিন ব্যাপারী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার( ১৫ মার্চ)ভোরে উপজেলার নবীননগর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত তুহিন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ বাজার এলাকার মোঃ কামাল ব্যাপারীর পুত্র। নিহতের চাচা মোঃ জাহিদুল ইসলাম ব্যাপারী তার ভাইপো তুহিনের মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে বলেন,১৫/২০ দিন আগে নবীনগরে তার নানা বাড়ি বেড়াতে যায় । আজ সকালে বজ্রপাতে তুহিনের মৃত্যুর সংবাদ পাই। সংবাদ পেয়ে আমাদের পরিবারের সদস্যরা নবীননগরে গেছে।
র্যাব-৬ যশোরের বিশেষ অভিযানে ২ টি ইজিবাইকসহ ৩ সদস্য সবুজ হাসান(৩০), আশিক হোসেন (৩০) ও শামীম শাহাজীকে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) রাতে মণিরামপুরের জামজামি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। র্যাব সূত্রে জানা যায়,প্রথমে ইজিবাইক চোর চক্রের মূল হোতা সবুজ হাসানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে তার সহযোগী আশিক হোসেনকে আটক করে তার হেফাজত থেকে চোরাই একটি ইজিবাইক উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আসামি শামীম শাহাজীকে আটক করে আরও একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। র্যাব সূত্র জানিয়েছে, চোর চক্রটি যশোর জেলা ও আশপাশ এলাকায় ইজিবাইক চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছিল। এ কারণে ইজিবাইক চোর চক্রের…
রাজধানীর বাংলামোটরে একটি প্রাইভেট কারে হঠাৎই আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই সেই আগুন নিভিয়ে ফেলেন আশপাশের লোকজন।বুধবার (১৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে বাংলামোটার মোড়ে এই ঘটনা ঘটনা ঘটে। খবর পেয়ে সুন্দরবন হোটেলের সামনে অবস্থানরত ফায়ার সার্ভিসের টহল গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের লিডার আরিফ হোসেন জানান, ঘটনাস্থলে যাওয়ার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে প্রাইভেট কারে ব্যাটারি থেকে আগুন লেগে ইঞ্জিনের কিছু অংশ পুড়ে গেছে। পরে পুলিশের রেকার দিয়ে গাড়িটি সরানো হয় , তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি একজন আইনজীবীর বলে আমরা জানতে পেরেছি। ঘটনার সময় তার পরিবারের লোকজন ওই গাড়িতে…
সরকার সারাদেশে কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে বিনামূল্যে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ মার্চ) সকালে গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়িতে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৩০ প্রকারের ওষুধ আমরা বিনা পয়সায় মানুষকে দিয়ে থাকি। সেই সঙ্গে সঙ্গে আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি কমিউনিটি ক্লিনিকে আমরা যে বিনা পয়সায় ওষুধ দেই সেখানে ইনসুলিনটাও বিনা পয়সায় দিয়ে দেবো। যাতে এই রোগটা থেকে মানুষ মুক্তি পায় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের সেবা করে এবং আমরা আমাদের সময়োচিত…
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র) এর চোরাই তামার তারসহ দুই চোরকে আটক করেছে আনসার ব্যাটালিয়ন। বুধবার (১৫ মার্চ) সকালে বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশ থেকে এই চোরদের আটক করা হয়।এ সময় আটকদের কাছ থেকে ৫০ কেজির অধিক কপার ক্যাবল, ১টি ক্যাবল কাটার ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। আটকরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার সেনাকুর গ্রামের ফিরোজ শেখের ছেলে মো. ইউসুফ শেখ (২৪) এবং আদাঘাট গ্রামের বারেক গাজীর ছেলে মো. ইমরুল গাজী (৩৫)। বাগেরহাট-৩ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, জব্দকৃত মালামালসহ আটক চোরদের পুলিশে সোপর্দ করা হয়…
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইলের উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্টিক গ্রহন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বি করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।এসময় বক্তব্য দেন অতিরিক্ত পু লিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, বিআরটিএ নড়াইলের সহকারী পরিচালক মাহাফুজুর রহমান ইন্সপেক্টর ফরহাদ হোসেন প্রমুখ,পরে ফুলের তোড়া দিয়ে সেবা নিতে আসা আগতদের শুভেচ্ছা জানানো হয়। এসময় সংশ্লিষ্টরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ কার্যক্রম উদ্বোধনের পর ড্রাইভিং লাইসেন্স প্রার্থীরা একই দিন বায়োমেট্রিক…
মদনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত মদন (নেত্রকোণা) প্রতিনিধি: “নিরাপদ জ্বালানি, ভোক্তাবন্ধ পৃথিবী” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণা মদন উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩। বুধবার (১৫ ই- মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র ্যালি উপজেলা পরিষদ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা…
মাগুরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২৩ এর আওতায় সদর উপজেলায় (অনূর্ধ্ব-১৬) ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফিরোজ আহমেদ। এ সময় মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হাসান ও জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস উপস্থিত ছিলেন। দিনব্যাপী টি-১০ ক্রিকেট প্রতিযোগিতায় সদরের সরকারি বালক বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, এজি একাডেমি ও পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। খেলা পরিচালনা করেন আলী আশরাফ ও হাসানুজ্জামান, দুপুরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ক্রিকেটাররাও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। এর ফল তারা পেয়েছেন আইসিসির হালনাগাদ করা র্যাংকিংয়ে। উন্নতি হয়েছে সিরিজ সেরা নাজমুল হোসেন শান্ত ও শেষ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ লিটন দাসের।প্রথম ম্যাচে ৫১ রানে আউট হন শান্ত। পরের দুই ম্যাচে অপরাজিত ৪৬ ও ৪৭ রান করেন তিনি, ৬৮ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৬ নম্বরে উঠে এসেছেন তিনি। ক্যারিয়ার সেরা ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে শান্ত আছেন বিরাট কোহলির (৬১২) পরে। টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শান্তই বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে। শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ৭৩ রান করে ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন লিটন দাস। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার…
নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫-মার্চ) সকালে ডিমলা থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ব্রিফিং প্যারেড এর আয়োজন করা হয়। ডিমলা থানার (ওসি-তদন্ত) বিশ্বদেব রায় এর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান এর সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে উপ-নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোয়ার আলম। এসময় দিকনির্দেশনা মূলক আরও বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডোমার-ডিমলার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডিমলা সদর…
এডিবির পোর্টফোলিওতে বাংলাদেশ এখন তৃতীয় বৃহত্তম গ্রাহক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে বাংলাদেশে এডিবির সহযোগিতা প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এডিবির ক্রমবর্ধমান অবদান দাঁড়িয়েছে ২৮ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে। তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে বাংলাদেশে এডিবির সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এডিবি আমাদের উন্নয়ন সহযোগী। গত ৫০ বছরে আমাদের উন্নয়নে এডিবির বিশেষ সহযোগিতা রয়েছে।এডিবির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বর্তমানে বাংলাদেশে ৫৪টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি এডিবির…
ঢাকা বিভাগের ১৩ জেলা, ময়মনসিংহের ৪, সিলেটের ৪, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়াসহ দেশের ২৪ জেলায় বুধবার (১৫ মার্চ) কালবৈশাখীর আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে জানান, আগামী ১৮ মার্চ কালবৈশাখীর আভাসটি খুবই গুরুত্ব পাচ্ছে। তা ছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়াসহ দেশের ২৪ জেলায় কালবৈশাখী…
জামালপুরের মাদারগঞ্জে চার হাত ও চার পা নিয়ে এক কন্যা শিশুর জন্ম দিয়েছেন দিনারা বেগম (৩৫) নামের এক নারী। তবে জন্মের ১০ মিনিট পরেই শিশুটি মারা যায়। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধা সাড়ে ৭টার দিকে শহরের রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে ওই শিশুটি জন্মগ্রহণ করে।দিনারা বেগমের বাড়ি মাদারগঞ্জের সীমানা ঘেষা বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক হাসান মণ্ডলের স্ত্রী, তার সিজারিয়ান অপারেশন করান ডা. দিল আফরোজ নিশা।ডা. দিল আফরোজ নিশা বলেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই নারী প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে সন্ধা সাড়ে ৭টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে ৪ হাত ও ৪ পা নিয়ে ওই শিশুটির জন্ম হয়।…
প্রায় সাড়ে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ। তিনি জানান, সিলেট থেকে ইঞ্জিন নিয়ে আসার পর রাত প্রায় সাড়ে আটটার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট অভিমুখে যাত্রা করে। উল্লেখ্য, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি উপজেলার বরমচাল ও ভাটেরা স্টেশনের মধ্যখানে এসে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামের সোনালিপাড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিচারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মঙ্গলবার সকাল ১০ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাড়ে ৮ শতাংশ জমির উপর মাত্র ৬টি ঘর উচ্ছেদে আদালতের আদেশ থাকলেও নাজির ফারুক আহাম্মেদের নেতৃত্বে পুলিশ ও দুই শতাধিক দুর্বৃত্ত নির্বিচারে অর্ধশত ঘর ভেঙে ফেলে। দুপুরে স্টে অর্ডার হলেও নাজির ফারুক পুলিশ সদস্যদের নিয়ে ফিরে গেলেও দুর্বৃত্তরা সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চালিয়ে শতাধিক বসতঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। তারা বলেন, ইমারতগুলোর পিলারগুলো এমনভাবে ভেঙেছে যে, সেগুলো সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে। শুধু তাই নয়,…
মৌলভীবাজারে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্য নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দূপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিপরীত পার্শ্বে পৌর মার্কেট প্রাঙ্গণে পণ্য-সামগ্রী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান। মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সহযোগিতায় বিক্রয় কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদা সুলতানা প্রমুখ। আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে জেলায় ৭২ হাজার কার্ডধারী পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য-সামগ্রী ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। এ সুবিধার আওতায় উপকারভোগী প্রতি…
সুনামগঞ্জের মধ্যনগরে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী কে নিয়ে বিরূপ মন্তব্য করে বক্তব্য পরিবেশন করার প্রতিবাদে মুখে কালো কাপর বেঁধে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল করেছে বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার (১৩ মার্চ) বিকেল চার টার দিকে বংশীকুন্ডা দঃ ইউনিয়নের হাজারো মানুষের উপস্থিতিতে বংশীকুন্ডা বাজার সহ আশেপাশের বিভিন্ন সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ৬ মার্চ বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত হয়েছিলেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সহ তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মী।এলাকাবাসী দাবি করেন সেই অনুষ্ঠান চলাকালীন সময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাসেল…
যশোরের অভয়নগর উপজেলায় দুই সন্তানের জননীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত এস এম জিহাদ হোসেন রাব্বী (২৬) কে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ। আজ মঙ্গরবার (১৪ মার্চ) সকালে উপজেলার মধ্যপুর গ্রামের একটি বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাব্বী উপজেলার মধ্যপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। অভয়নগর থানা ও মামলা সুত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রামের দুই সন্তানের জননী প্রতিদিন প্রতিবেশী আবুল কালাম আজাদের বাড়ি থেকে গরুর খাবারের জন্য ভাতের মাড় আনতেন। পূর্বের ন্যায় গত ৭ মার্চ বিকালে ঐ বাড়িতে গরুর খাবার আনতে গেলে রাব্বী ছাড়া আর কেউ না থাকায় সুযোগ বুঝে রাব্বী মহিলাকে একা পেয়ে পিছন থেকে জড়িয়ে…

