Author: The Mail BD

যশোর ও আশেপাশের এলাকার ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে ইতিপূর্বে ৪ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী রায়হান (২০) ও সাদ্দাম সরদার (২৭)কে ৬ টি ছিনতাই হওয়া ইজিবাইকসহ গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত রায়হান যশোর জেলার কোতোয়ালি থানাধীন রামনগর ধোপা পাড়ার ইমান আলী সরদারের ছেলে ও সাদ্দাম খুলনার ডুমুরিয়া উপজেলার উলা সরদার পাড়ার শহীদুল সরদারের ছেলে। গতকাল সোমবার বিকাল থেকে শুরু করে গভীররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে যশোর গোয়েন্দা পুলিশ সফলভাবে অভিযান সম্পন্ন করে। ঘটনার বিবরণ অনুযায়ী, যশোর ও আশেপাশের এলাকার ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে ইতিপূর্বে ৪ জনকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী১৩ মার্চ…

Read More

শ্রীমঙ্গলে বালুবাহি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শাহাজির বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শহরের হবিগঞ্জ রোডস্থ কাদির ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী আব্দুল কাদির(৬৫)। তিনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোসবাস এলাকার বাসিন্দা। স্থানীয় সুত্রে জানা যায়, আশিদ্রোন এলাকা থেকে শ্রীমঙ্গল শহরে মোটরসাইকেল নিয়ে আসার পথে শাহাজিরবাজার এর প্রবেশ মুখে আসাতেই শ্রীমঙ্গল থেকে যাওয়া একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মত্যু হয়। শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে…

Read More

মদনে এমপিও ভুক্ত কলেজে জাতীয় পতাকা উত্তোলন তাকলেও নেই শিক্ষক, ছাত্র- ছাত্রী মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেই ছাত্র, নেই শিক্ষক, কিন্তু উড়ছে জাতীয় পতাকা । নেত্রকোনা জেলার মদন উপজেলায় শিক্ষক, ছাত্র-ছাত্রী ছাড়াই চলছে এমপিওভুক্ত জনতা ও কারিগরি বানিজ্য কলেজ নামে একটি কলেজ। গত বরিবার(১২ই মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজটিতে একটি প্লাস্টিকের পাইপ এর মধ্যে জাতীয় পতাকা টানানো আছে কিন্তু অধ্যক্ষের রুমসহ সকল ক্লাস রুম তালা বদ্ধ অবস্থায় দেখা যায়। কয়েক ঘন্টা অবস্থান করলেও শিক্ষক কিংবা ছাত্র-ছাত্রীদের কাউকেই দেখতে পাওয়া যায় নি। খবর নিয়ে জানা যায়, কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়েছিল যা পরবর্তীতে মদন বাজারে একটি ভাড়া বাসাতে থাকাকালীন সময় ২০১৫ সালে এমপিও…

Read More

নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন অসহায় শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায়, ডিমলা উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন ও উপজেলা সমাজসেবা কর্যালয়ের সকল সদস্য বৃন্দ।

Read More

মদনে অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মানা হচ্ছে না সরকারের দেওয়া সময়সূচি দেওয়ান রানা,মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ও গোবিন্দশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানছেনা সরকারের দেওয়া নিয়মনীতি। নেই কোনো মনিটরিং। মঙ্গলবার (১৪ই-মার্চ) সরজমিনে গেলে দেখা যায়, রাস্তার পাশে থাকা রূপাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ। তখন ঘড়িতে বাজে দুপুর ২.৩০ মিনিট। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিক্ষকরা অনেক আগেই স্কুল বন্ধ করে চলে গেছে। একটু সামনে গিয়ে দেখা যায়, নায়েকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাড়ি চলে যাচ্ছে। স্কুলে গিয়ে দেখি স্কুল বন্ধ। গত সোমবার (১৩ই-মার্চ) গোবিন্দশ্রী গ্রামে রাস্তার পাশে থাকা গোবিন্দশ্রী বড্ডা সরকারী প্রাথমিক…

Read More

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩০টি বেহুন্দী জাল ও ৪০ কেজি ছোট চিংড়ি মাছ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে অভিযানের পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট ও মাছগুলো স্থানীয় গরিব-দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার বয়ারচর স্লুইচ গেট এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে মাছগুলো জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিনের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও মাছগুলো স্থানীয় গরিব-দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়,জব্দকৃত জালের বাজারমূল্য ১৫ লাখ ১৬ হাজার টাকা বলে জানায় কোস্টগার্ড।

Read More

ঢাকার ধামরাইয়ের ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার বয়স সত্তোরের কাছাকাছি হবে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা ধামরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান উদ্ধারকারী পুলিশ। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে পানিতে পড়ে লোকটি মারা যেতে পারে। ময়না তদন্তের রির্পোট এলে মৃত্যুর কারণ জানা…

Read More

নেত্রকোনার বারহাট্টায় মাঠে কাজ করতে গিয়ে রেহান মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সাহতা ইউনিয়নের হেলুচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।রেহান একই ইউনিয়নের মৃত রজব আলীর ছেলে।  নেত্রকোনা বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বিকেলে দমকা হাওয়াসহ বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন রেহান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Read More

সীমান্ত হত্যা, মাদকদ্রব্য পাচার, চোরাচালানসহ ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় বিজিবি-বিএসএফ সমন্বয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সভাকক্ষে এ সভা হয়।পঞ্চগড়-১৮ বিজিবির আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ও দিনাজপুর এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কিষাণগঞ্জ সেক্টরের পাশাপাশি ভারতীয় বিএসএফ ও অধীনস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি সি ডি আগার ওয়াল। এর আগে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বরণ করে বাংলাবান্ধা স্থলবন্দরে আনার পর গার্ড অব অনার দেওয়া হয়। শুভেচ্ছা জানানো হয় ফুল দিয়ে। এছাড়া…

Read More

বরগুনার পাথরঘাটায় কৃষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় কৃষি কাজে জৈব সারের ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাসায়নিক সারের নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয় এবং রাসায়নিক সার ছাড়াও জৈব সার প্রয়োগের মাধ্যমে কৃষি পন্য উৎপাদন বৃদ্ধি করা যায়। রাসায়নিক সারের খতি কর দিক নিয়ে কৃষকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন লক্ষ্যে অ্যাকশন ফর ট্রান্সফরমেশন (A4T) প্রকল্পের আওতায় পাবলিক ন্যারেটিভ পরিবর্তনের জন্য প্রচারণা চালানো হয়। মঙ্গলবার সকাল দশটার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন আমড়াতলা গ্রামের কৃষকদের নিয়ে রাসায়নিক সারের নেতিবাচক দিক এবং কৃষি কাজে জৈব সারের ইতিবাচক দিকগুলো নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালাটি একশেন এইডের অর্থায়নে বাস্তবায়নে করে নজরুল…

Read More

নীলফামারীর ডিমলা উপজেলায় এক মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে তিনজন শিক্ষার্থীকে বেদম মারপিটের ঘটনা ঘটেছে। গত রবিবার (১২ই মার্চ) দক্ষিণ খড়িবাড়ী মুন্সিপাড়া দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মাদরাসার তিনজন শিক্ষার্থী তিস্তা মহাপরিকল্পানা নিয়ে ক্লাশ চলাকালীন অবস্থায় আলোচনা করলে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে সহ-সুপারিনটেনডেন্ট মোখলেছুর রহমান বেদম মারপিট করেন। এতে দুইজন ছাত্রী গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে প্রাথমিক চিকিৎসার পরে ওই প্রতিষ্ঠানে সুপারিনটেনডেন্ট মোহম্মাদ আলী কে অবগত করে। কিন্তু সুপারিনটেনডেন্ট এই ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ না করলে গণ্যমাধ্যম কর্মীদের কাছে ছুটে আসে ভুক্তভোগী পরিবার। সরেজমিনে গিয়ে, মঙ্গলবার ( ১৪ই মার্চ) শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম এর বদলী, নবাগত শিক্ষক মৃন্ময়ী দেবীকে বরণ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় কান্তি দেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। গেষ্ট অব অনার ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা, জয় কুমার হাজরা। সহকারি শিক্ষক প্রদীপ দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম। এছাড়া বক্তব্য রাখেন বিদায়ী সহকারি শিক্ষক নজরুল…

Read More

ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুল হালিমকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামের ছাত্তার মণ্ডলের ছেলে আব্দুল হালিম ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সন্ধ্যায় যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর মরদেহ বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ববিতা খাতুনের মা সালেহা বাদী…

Read More

আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে সমাজকল্যাণ মন্ত্রনালয় এর অর্ন্তগত জাতীয় সমাজকল্যাণ কমিটির অর্থায়নে ৬ শত ১৬ জন চা-শ্রমিকদের মাঝে পাঁচ হাজার টাকা করে এককালীন ৩০ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন (মৌলভীবাজার- ৪) শ্রীমঙ্গল- কমলগঞ্জ সংসদীয় আসনের সাংসদ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে…

Read More

চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. মুজাহিদ নামে একজন নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে হালিশহর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ বলেন, আউটার রিং রোডে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সার্জেন্ট মুজাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Read More

এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ৩ ঘন্টা কর্মবিরতি পালন করেছে সুনামগঞ্জের মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করতে দেখা গেছে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা শিক্ষক কর্মচারিদের কর্মবিরতিকে সমর্থন জানিয়ে যোগ দেন। অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষাব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা করা হলেও বিদ্যুৎ থেকে বঞ্চিত দেওড়াছড়া চা বাগানের ১৭৫ টি পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎবিহীন থাকা পরিবারগুলোর পক্ষ থেকে গত রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবারে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানা যায়, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের ৬ ও ৭নং লাইন, শালবাড়ি ও চন্ডিপুর এলাকায় ২০১৯ সালে বিদ্যুতায়িতের লক্ষ্যে বিদ্যুতের খুঁটি ও লাইন টানা হলেও ১৭৫ টি পরিবারগুলো দীর্ঘ সময় থেকে বিদ্যুৎ বঞ্চিত রয়েছে।এদিকে, দেওড়াছড়া চা বাগানের বিদ্যুৎ বঞ্চিত ভোক্তভোগী মিঠুন উড়াং, রাজু উড়াং, সুমন রায়, আপন উড়াংসহ অনেকে জানান, কয়েক বছর আগে বিদ্যুতের জন্য আমাদের এলাকায় বিদ্যুতের খুঁটি ও…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষকগনের সাথে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১ ঘটিকায় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যনগর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের হাতে ল্যাপটপ হস্তান্তর করা হয়। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলা শিক্ষা অফিসার জনাব মানবেন্দ্র দাস,ধর্মপাশা সহকারী উপজেলা…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অগ্নিকান্ড ও বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলায় অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ৯টি পরিবারের মধ্যে ১৫ বান্ডিল ঢেউটিন সহ ৪৫ হাজার টাকার একাউন্ট পেয়ি চেক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শামীম, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সকল কর্মকর্তা সহ প্রমুখ। ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম শামীম জানান, উপজেলায়…

Read More

নীলফামারীর জলঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার পূর্ব বালাগ্রামে পারিবারিক কবরস্থানে মাজিদুল ইসলামকে দাফন করা হয়েছে। এর আগে সোমবার (১৩ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘরের বৈদ্যুতিক তারে ছিদ্র ছিল। তা ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন মাজিদুলের স্ত্রী মমতা বেগম। তিনি স্বামীকে ডাকেন। মাজিদুল এসে তার শরীরে হাত দেওয়ামাত্র ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মমতা বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান আহম্মেদ হোসেন ভেন্ডার ঘটনার…

Read More