Author: The Mail BD

ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগনের সাথে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা ও ল্যাপটপ বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। হরিপুর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকী তালুকদার ও রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন  উপজেলা…

Read More

তরমুজ মৌসুম ভিত্তিক ফল। বছরে এই ফলটি একবার চাষ হয়ে থাকে। অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষ করা যেমন কষ্ট আবার ব্যয়বহুল খরচ। তরমুজের ফলন ভালো হলে চওড়া দামেও বিক্রি করেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনূকুলে থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগরে আগাম জাতের তরমুজের ফলন ভালো হয়েছে। প্রচন্ড গরম পড়ার কারণে দাম ভালো থাকায় লাভের আশা করছেন মুজিবনগরের কৃষকরা। অনেকেই তরমুজ বিক্রি করে সফলতা পেয়েছেন। আগাম জাতের তরমুজের চাষের জন্য বিখ্যাত মুজিবনগর। জানা যায়, আগাম জাতের তরমুজের বীজ পৌষ মাসের মধ্যে চাষাবাদ শুরু করা হয় এবং ফাল্গুন মাসের শেষ ও চৈত্র মাসের প্রথম সপ্তাহের মধ্যে তরমুজ বিক্রি করেন কৃষকরা। এতে তারা…

Read More

বরগুনার তালতলীতে সাকিব (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত সাকিব ওই এলাকার কালাম কাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, “ছেলেটি আত্মহত্যা করেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”

Read More

বরগুনা সদর উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে মাহিন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের ছোট গৌরিচন্না নামক স্থানে শিশুটির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।শিশু মাহিন ওই এলাকার মো. বিল্লাল হোসেন এর ছেলে। স্থানীয়রা জানান, শিশুর মা বাড়িতে সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মাহিন বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কোথাও না পেয়ে পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে বরগুনা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার সুব্রত ভৌমিক বলেন হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

Read More

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ কন্ট্রাক্টর এর ছেলে আব্দুল জলিল পরোকালের নৈকট্য লাভের আশায় প্রবাসের কষ্টার্জিত টাকা দিয়ে উক্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মঠেরখালের বটতলা নামক নিজ বাড়ির সামনে প্রায় বিশ লক্ষ টাকা ব্যয়ে ১১শ স্কোয়ার ফুট একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটির সৌন্দর্য বৃদ্ধিসহ মসজিদটি আরো সুন্দর করার লক্ষ্যে তিনি আরো প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করেবন বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে সেলটেক কোম্পানির সেলটেক ব্রান্ডের এ- গ্রেডের টাইলস মসজিদটিতে ব্যবহার করে ব্যাপক ভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন অাব্দুল জলিল। জানা গেছে সেলটেক টাইলস উক্ত মসজিদে ব্যবহার করার পরে, টাইলস…

Read More

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে বিপুল মিয়া (৩৫) নামক এক ব্যক্তিকে ৬ মাসের জেল সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । সোমবার (১৩ মার্চ) ফুলছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত মাদকসেবী হলেন, বিপুল মিয়া (৩৫) সে কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের মৃত ফজল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিপাড়া ইউনিয়নে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিপুল মিয়া কে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম সাজা দেয়…

Read More

মৌলভীবাজার সদরের মডেল থানার বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ ডাকাত ফখরুল ওরফে ফহর’কে গ্রেপ্তার করেছে পুলিশ। অদ্য সোমবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে সদর থানার এএসআই রায়হান আহমেদ, এএসআই রেজাউল ইসলাম সঙ্গীয় অফিসার-দলসহ সদর উপজেলার ৪নং আপার কাগাবালা ইউনিয়নের কাগাবালা বাজারে অভিযান পরিচালনা করে আসামি ডাকাত ফখরুলকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ফখরুল ২০০৯ সালের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার একটি মামলায় পেনাল কোডের ৩৯৯ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। গ্রেপ্তারকৃত আসামি ফখরুল অরফে ফহর মৌলভীবাজার সদর উপজেলার আথানগিরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার…

Read More

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি, বাইসাইকেল, ও হুইল চেয়ার, এবং পিইডিপি-৪ এর আওতায় ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। অদ্য সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মাঠে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এসব বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, ল্যাপটপ ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও এসব উপকরণ বিতরণ করেন (মৌলভীবাজার-৪) শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।এসময় উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা…

Read More

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যশোরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ মার্চ) যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মাসুদ হোসেন, শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান খান…

Read More

গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড সালনা পশ্চিম মোল্লাপাড়া এলাকায় বাড়িতে ঢুকে মহিউর সুনাল চৌধুরী (১৮) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে ডাকাতরা। ১৩ মার্চ(সোমবার) সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিউর সুনাল ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। তিনি কাজী আজিম উদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত শিক্ষার্থীর মা মেহজাবিন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। ঘরের আলমারি ভেঙে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় বাধা দিলে আমার ছেলেকে তারা…

Read More

এ,এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে গলহা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) গলহা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, ওসি জাহিদুল হক,মধ্যনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান টিটু রঞ্জন তালুকদার সহ অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রভাত চন্দ্র দেবনাথ।

Read More

যশোরের অভয়নগরে শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের এক শ্রেণির শিক্ষক মোটা অংকের টাকার বিনিময়ে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী ঐসব শিক্ষকের নিকট কোচিং করতে পারছে না। যে কারণে তাদের বিভিন্ন সময় হয়রানি ও পরীক্ষার ফলাফলে সমস্যা সৃষ্টি করা হচ্ছে। ঐসব শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থাসহ কোচিং বাণিজ্য বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ দাবি করেন। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের…

Read More

মৌলভীবাজারের কমলগঞ্জে পিইডিপি-৪ এর আওতায় উপজেলার ৭৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও বিশেষ এলাকা উন্নয়ন তহবিল এর আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃওি ও ৫০টি বাইসাইকেল বিতরণ করা হয়। সোমবার(১৩ মার্চ) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ল্যাপটপ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত  সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো.…

Read More

নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন ১৬ মার্চ অনুষ্ঠিত  হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের শেষ সময়ের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে এলাকার গ্রামগুলো। ডিমলা সদর  ইউনিয়নের রাস্তা-ঘাট, হাটবাজার ও অলিগলিতে প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীদের উঠান বৈঠক, আলোচনা সভা, মিছিল, মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে  ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মীরা। এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন-আওয়ামীলীগ মনোনীত এ.এইচ.এম ফিরোজ সরকার (নৌকা) স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায় (চশমা), মজিব উদ্দিন (মোটর সাইকেল), আমিনুর রহমান (আনারস)। অত্র ইউনিয়নে নারী ভোটার  ১৮ হাজার ৪৮ জন, পুরুষ ভোটার সংখ্যা ১৮ হাজার ৩ শত ১০ জন এবং তৃতীয় লিঙ্গের…

Read More

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট নেত্ববৃন্দ। সোমবার(১৩ মার্চ) বেলা ১০ টায় সভাপতি এসএম আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক সাংবাদিক আজিজুল হক বাবুর নেত্বত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সম্মানিত সদস্য ডা.এম.এ.মান্নানের পরিচালনায় ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিট সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো.মহিদুল ইসলাম রাশেদ,সাংগঠনিক সম্পাদক মো.মেহেদী হাসান সজীব,সহ সাংগঠনিক সম্পাদক মো.আশরাফুল হক বাবু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আরিফুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো.তারিকুল ইসলাম প্রমূখ

Read More

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ির চালান জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে আটক ও দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।   ১৩ মার্চ (সোমবার) ভোরে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া নামক এলাকা থেকে এ চালান জব্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ চালান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের কানুহারী গ্রামের আ. রশিদের ছেলে মুরাদ চৌধুরীর। নেত্রকোনা জেলা তাঁতী লীগের সভাপতি মুরাদ চৌধুরী দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের ধর্মপাশা গ্রামের পশ্চিমপাড়ায় শ্বশুর বাড়িতে বসবাস করেন। পাশাপাশি ধর্মপাশা বাজারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা পরিচালনা করেন। হঠাৎ করে তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন। সোমবার…

Read More

নীলফামারীর ডিমলায় আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার (১৩-মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়। দিবস সমূহের কর্মসূচির মধ্যে ১৬-১৭ মার্চ সন্ধ্যা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত এবং বে-সরকারী ভবন/স্থাপনাসমূহে আলোকসজ্জায় সজ্জিত করণ। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, সায়ত্তশাসিত  এবং বে-সরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় উপজেলা বিজয় চত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পনসহ দিন ব্যাপীর…

Read More

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বরগুনা জেলা শাখা। পরে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আজ মঙ্গলবার (১৩ মার্চ) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বর সড়কের পাশে জেলার ৬ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি মো. বশির উদ্দিন সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান শিক্ষক তপন চন্দ্র মিস্ত্রি, হারুন অর রশিদ, সোহেলী পারভিন ও তরিকুল ইসলাম রেজাসহ জেলার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Read More

বরগুনায় আমতলীতে ২০ জেলের মাঝে ৪০টি ছাগল ও ছাগল পালনের ২০টি ঘর, ২০ বস্তা দানাদার খাবার, কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার(১৩ মার্চ) সকাল ১০ টায় হলদিয়া, চাওড়া, আঠারগাছিয়া, আরপাঙ্গাশিয়া, কুকুয়া, আমতলী সদর, গুলিশাখালী ও আমলতী পৌরসভার জেলের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আমতলী উপজেলা মৎস্য অফিস তাদের কর্যালয়ের সামনে এ ছাগল বিতরণ করা হয়। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন…

Read More

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ঐতিহ্যবাহী জ্ঞানপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান ১১ ই মার্চ রোজ শনিবার সকাল ৮ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউনিয়নের ঐতিহ্যবাহী এই স্কুলটি গত ১৯৯৪ সাল থেকে সুনামের সাথে পাথরঘাটা উপজেলায় কচিকাচা ছেলে মেয়েদে জ্ঞান ছড়িয়ে দিয়ে বাংলাদেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে সরকার -বেসরকারি প্রতিষ্ঠানে এই স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন স্তরে দায়িত্বরত অবস্থায় অবস্থান করছে ।এ প্রতিষ্ঠানটির বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার জিয়ারউর রহমান এবং প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল খালেক নাজির। তাদের প্রচেস্টায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ সুনাম কুড়িয়েছেন এই শিক্ষা প্রতিষ্ঠান।…

Read More