মৌলভীবাজারের কমলগঞ্জে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরপে কালা বাবুল(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার (২৭ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি ডাকাত সর্দার ইয়াছিন আলী ওরপে কালা বাবুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
- বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচার, জব্দ ২৫ বস্তা
- পূর্বধলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু: সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবা-মা
- নেত্রকোনায় মাদরাসায় ছাত্রীর সাথে কেলেঙ্কারি: সিসিটিভিতে ধরা পড়লেন শিক্ষক
- নেত্রকোনায় আঁখি আকতারের ‘শতবাড়ি’ যেন এক জীবন্ত শ্রেণিকক্ষ
- নাসিরনগরের ‘ক্লুলেস’ হত্যার জট খুললো, নেত্রকোনা থেকে গ্রেপ্তার আসামি সাগর
- দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে: অভিমানে কিশোরের আত্মহত্যা
- কাগজে ১৭, হাসপাতালে ১৩ চিকিৎসক


