- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
ক্ষুদ্র উদ্যোক্তা নিপু পার্লার ব্যবসা করে হয়েছেন স্বাবলম্বী। নিপু জানান, অন্যের মুখাপেক্ষি না হয়ে অন্য নারীরাও হতে পারেন উদ্যোক্তা। পরিশ্রম করলে অবশ্যই প্রতিটিই উদ্যোক্তাই হবেন স্বাবলম্বী। এতে নিজের চাহিদা মিটিয়ে পরিবারের চাহিদাও মেটানো সম্ভব। ছোট বেলা থেকে বিউটিশিয়ান পেশাকে মনে প্রাণে ভালোবাসতেন নোয়াখালীর সেনবাগের রহিমা আক্তার নিপু। বর্তমানে তার বয়স ৩৪ বছর। তারই ধারাবাহিতকায় পার্লারের ভিসায় চলে যান সৌদি আরব। সেখানে চাকুরীর পাশাপাশি দুবাই, সুদান, ইন্দোনেশিয়া, মিশর, ইয়েমেন ও বোম্বের নামকরা ট্রেইনারদের কাছে তিনি পার্লারের বিভিন্ন বিষয়ে ট্রেনিং নেন। এরপর সৌদিতেই পার্টনারশিপে শুরু করেন পার্লারের ব্যবসা। বেশ কয়েক বছর সেখানে ব্যবসা করে নিজ দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি তার…
দীর্ঘ এক বছর আট মাস পালিয়ে থাকার পর ফেনী পৌর সভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও হত্যা মামলার প্রধান আসামি আবুল কালামকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। ২০২১ সালের ১৫ জুলাই রাতে কোরবানির ঈদ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে আগত শাহজালাল সহ কয়েক জন মৌসুমী গরু ব্যবসায়ী একটি ট্রাকে গরু নিয়ে সুলতানপুরে আসেন। ওই রাতে ট্রাক সহ গরু লুট করতে যান পৌরসভার কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার সহযোগিরা। এতে বাঁধা দেয়ায় শাহজালালকে গুলি করে হত্যার পর পাশ্ববর্তী পুকুরে তার লাশ ফেলে দেওয়া হয়। গত রবিবার সকালে তিনি ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে উপস্থিত হয়ে…
মদনে এমপিও ভুক্ত কলেজে জাতীয় পতাকা উত্তোলন তাকলেও নেই শিক্ষক, ছাত্র- ছাত্রী মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেই ছাত্র, নেই শিক্ষক, কিন্তু উড়ছে জাতীয় পতাকা । নেত্রকোনা জেলার মদন উপজেলায় শিক্ষক, ছাত্র-ছাত্রী ছাড়াই চলছে এমপিওভুক্ত জনতা ও কারিগরি বানিজ্য কলেজ নামে একটি কলেজ। গত বরিবার(১২ই মার্চ) সরজমিনে গিয়ে দেখা যায়, কলেজটিতে একটি প্লাস্টিকের পাইপ এর মধ্যে জাতীয় পতাকা টানানো আছে কিন্তু অধ্যক্ষের রুমসহ সকল ক্লাস রুম তালা বদ্ধ অবস্থায় দেখা যায়। কয়েক ঘন্টা অবস্থান করলেও শিক্ষক কিংবা ছাত্র-ছাত্রীদের কাউকেই দেখতে পাওয়া যায় নি। খবর নিয়ে জানা যায়, কলেজটি ২০০৫ সালে স্থাপিত হয়েছিল যা পরবর্তীতে মদন বাজারে একটি ভাড়া বাসাতে থাকাকালীন সময় ২০১৫ সালে এমপিও…
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর ৩৫ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১২ মার্চ) দুপুরে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেছে, সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ৩৫ শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন। কলেজটি থেকে প্রতিবছর উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী শুধু মেডিকেল কলেজ নয় রুয়েট, কুয়েট ও চুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাচ্ছেন। রেকর্ড পরিমাণ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে নিলয়, পারভেজ, কানিজ ফাতেমা, মাইশা…
পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের আড়াল করতে ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা সরকারের পূর্বপরিকল্পিত ছিল বলেও অভিযোগ করেন তিনি। রোববার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা নিয়ে বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল বলেন, পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ব্যক্তিদের ওপর হামলা, তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুটপাট, নিরীহ দুই ব্যক্তির নিহত হওয়া, শতাধিক ব্যক্তির আহত হওয়ার ঘটনা ন্যক্কারজনক, দুঃখজনক ও অমানবিক। অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এ ধরনের…
আন্দোলন ভিন্ন খাতে নিতে সরকার পূর্বপরিকল্পিতভাবে পঞ্চগড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার নিজেদের লোকজন দিয়ে হামলার ঘটনা ঘটিয়েছে। পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে অসৎ উদ্দেশ্যে এই কাজটি করা হয়েছে। এখন বিএনপি নেতাকর্মীদের ওপর ন্যক্কারজনকভাবে দোষ চাপানো হচ্ছে। ঘটনার পর পুলিশ সেখানে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। প্রকৃত আসামিদের আড়াল করতেই গণহারে শুরু করেছে গ্রেফতার। এখন পর্যন্ত বিএনপির ১৮১ জন সমর্থক ও নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পঞ্চগড়ের সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপির তদন্ত কমিটির তথ্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ…
গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব বিবিএস’র প্রতিবেদন: সরকারের কার্যক্রম মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে : ড. জাহিদ হোসেন * রোজা ও ঈদের কারণে এ হার আরও বাড়তে পারে * স্বল্প আয়ের মানুষের ভোগান্তি আরও বাড়বে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবে বেড়েছে সব ধরনের পণ্যমূল্য। এর নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতির হারে। টানা পাঁচ মাস এ হার নিুমুখী থাকার পর এখন আবার ঊর্ধ্বমুখী হয়েছে। ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। রমজানের আগে পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় মূল্যস্ফীতির হারে নেতিবাচক প্রভাব পড়েছে। রজমান ও ঈদের কারণে আগামীতে এ হার আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।…
সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ইন্দো-প্যাসিফিক) অ্যান-মারি ট্রিভেলিয়ান সুষ্ঠু ও গ্রহণযোগ্য উপায়ে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন। রোববার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর ব্যক্ত করা অঙ্গীকারকে আমি স্বাগত জানাই।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে ‘ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশিদারিত্ব’ শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে ট্রিভেলিয়ান একথা বলেন। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের ফলাফলে সব মহলের আস্থা বাড়াতে নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে সাহায্য করতে পারে। তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সংসদীয় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দেশের সাংবিধানিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার প্রদর্শনের মূল ভিত্তি হবে।…
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের। রোববার দিবাগত রাত ২টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাতে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের ভেতরে থাকা চার যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে দুজন হলেন— ধোবাউড়া উপজেলার দুলারেখা (৪২), ও রেজিয়া খাতুন (৪২)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি নামক স্থানে। দগ্ধ সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো শনাক্ত করে পরিবারদের খবর পাঠিয়েছে পুলিশ। আহত এক যাত্রী জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির সব যাত্রীই…
ঘন ঘন বিয়ে ভাঙছে। বিচ্ছেদের পর বেছে নিচ্ছেন স্বাধীনচেতা জীবন। নতুন প্রজন্মের অবস্থা আরও ভয়াবহ। বিয়ের কথা শুনলেই গা জ্বলে। ১৮-৩৪ বছর বয়সি তরুণ-তরুণী, নারী-পুরুষ- আগ্রহ নেই কোনো পক্ষেরই। সংসার-সন্তান-একই ছাদের নিচে বসবাস নিয়ে চলমান এ বিস্বাদ-বিতৃষ্ণার মধ্যেই জাপানের সমাজব্যবস্থায় জনপ্রিয় হয়ে উঠছে এক অভিনব দাম্পত্যরীতি- দূরবাসী বিয়ে। ইংরেজিতে সেপারেশন ম্যারেজ। জাপানের ভাষায় সোটসুকন। গ্লোবাল নিউজ। স্বামী-স্ত্রী একে অপরের জীবন এবং মূল্যবোধের প্রতি সম্মান রেখে একটি স্বাধীন জীবন অতিবাহিত করতে বেছে নিচ্ছেন বিবাহের এই ধরন। যেখানে উভয়ের সম্মতিতে আলাদা বাড়িতে বসবাস করেন। দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই ‘দূরবাসী বিয়ে’ ডাল-পালা ছড়াচ্ছে রাজধানী টোকিওসহ জাপানের বেশ কয়েকটি…
গোল্ডেন গ্লোবের পর এবার অস্কারে সেরা গানের পুরস্কার জয় করলো দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’ এর আলোচিত গান নাটু নাটু। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরের পুরস্কার ঘোষণা করা হয়। এছাড়াও এভরিথিং এভরিহয়্যার অল আর্ট চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পান ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট। এদিকে গত বছর মুক্তির পর এস এস রাজামৌলির সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ এই নাটু নাটু গান। এর আগে ২০০৯ সালে স্লামডগ মিলিয়েনার সিনেমার এ আর রাহমানের ‘জয় হো’ গান সেরার পুরস্কার পেয়েছিল। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা…
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান , জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জসিম উদ্দীনের ওপর শনিবার দুপুরে যুবলীগ-ছাত্রলীগের অর্তকিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার (১১ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা-পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি কলেজ রোড থেকে বের হয়ে শহরের গুহ রোড-ভানুগাছ রোড প্রদক্ষিণ করে শ্রীমঙ্গল রেলস্টেশন চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন-জেলা যুবদলের সহ-সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হক তরফদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান মারুফ, সহ-সভাপতি মকবুল হোসেন রিপন,…
আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও পথ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১২ মার্চ) বিকাল পাঁচটায় যশোরের প্রান্তকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে আলোচনা সভা ও পথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জনউদ্যোগ যশোর। নারীর অধিকার সুরক্ষায় ও সহিংসতা মোকাবেলায় চাই বৈষম্যহীন, মানবিক দৃষ্টিভঙ্গি সহায়ক সৃজনশীল প্রযুক্তি এই প্রতিপাদ্যকে ধারণ করে জনউদ্যোগ,যশোর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদ্যোগের যুগ্ম আহবায়ক নারী নেত্রী অধ্যাপক সুরাইয়া শরীফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জনউদ্যোগ সদস্য নারী নেত্রী আফরোজা বেগম,জনউদ্যোগ সদস্য এ্যাড. কামরুন নাহার কণা, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার প্রমূখ। সভায় বক্তারা বলেন, পুরুষের সাথে…
রবিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮টি প্রশাসনিক পদ থেকে ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। ১৮ পদের মধ্যে একটি প্রক্টরের, পাঁচটি সহকারী প্রক্টরের, ১১টি বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটর পদ ও একটি আইকিএসির অতিরিক্ত পরিচালক পদ। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে উপাচার্যের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য,প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগের আধাঘণ্টার মাথায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক মো. রোকন উদ্দিন ও মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের প্রভাষক সৌরভ সাহা জয়কে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮টি প্রশাসনিক পদ থেকে ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। ১৮ পদের মধ্যে একটি প্রক্টরের, পাঁচটি সহকারী প্রক্টরের, ১১টি বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটর পদ ও একটি আইকিএসির অতিরিক্ত পরিচালক পদ। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে উপাচার্যের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য,প্রক্টর অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়ার পদত্যাগের আধাঘণ্টার মাথায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক মো. রোকন উদ্দিন ও মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের প্রভাষক সৌরভ সাহা জয়কে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালে কলেজ নাজমুলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ইমামুল ইসলাম নয়ন। আজ রবিবার (১২মার্চ) সকাল এগারোটায় প্রকাশ্য দিবালোকে বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ঘটে। এ ঘটনায় পুলিশ ইমামুল ইসলাম নয়নকে চাকু ও চাপাতিসহ আটক করেছে। গ্রেফতারকৃত ইমামুল ইসলাম নয়ন উক্ত উপজেলার বসুন্দিয়া চোর খানপাড়ার মৃত সেলিম হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় জনগণের মাধ্যমে জানা যায়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্ৰামের আবু তালেব সরদারের ছেলে নাজমুল ইসলাম ও তার দুই বন্ধু আসেন। এ সময় ইমামুল ইসলাম নয়ন আকস্মিকভাবে নাজমুলকে…
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাকে তিন বছর আগে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করা হলেও বিদ্যুৎ থেকে বঞ্চিত এখনও ১৭৫ টি পরিবার। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিহীন থাকা পরিবার গুলো কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন এর কাছে রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে স্মারকলিপি প্রদান করেন। দীর্ঘ দিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় ভুক্তভোগি পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। কমলগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের অর্ন্তভুক্ত করা হলেও অদৃশ্য কারণে কয়েকটি এলাকায় থেমে রয়েছে বিদ্যুৎ সংযোগ। জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়ন এর দেওরাছড়া চা গানের ৬নং, ৭নং লাইন, শালবাড়ি ও চন্ডিপুর এলাকায় গত ২০১৯ সালে বিদ্যুতায়নের লক্ষ বিদ্যুতের খুঁটি ও লাইন টানা হলেও ১৭৫টি পরিবার দীর্ঘ সময় থেকে বিদ্যুৎ বঞ্চিত…
বান্দরবানের জেলা থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সন্ত্রাসীদের গুলিতে দুইজন শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন, মো. জালাল (৩০) ও মো. ফোরকান (২৯)। এ ঘটনায় ৪ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় থানচি উপজেলার লিক্রে সড়কের ২০ থেকে ২২ কিলোমিটার মাঝামাঝি থামলক পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ চারজন শ্রমিকের মধ্যে সূর্য দাশ (৩০) ও ড্রাইভার রুবেল নামে দুই শ্রমিকের জানা গেছে। বাকি দুইজনের নাম জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থানচির লিক্রিতে নতুন নির্মাণাধীন সড়কের জন্য ২টি ট্রাকে করে ইট বহন করে নিয়ে যাচ্ছিল শ্রমিকরা।…
সকল সাংবাদিকের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী এবং জলঢাকা উপজেলার আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে নীলফামারীতে। ১২ মার্চ রবিবার দুপুরে র্যালী শেষে কেক কেটে অনুষ্টানের শুভ উদ্বোধন করেন নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট আলমগীর গনি। নীলফামারী জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন জলঢাকা উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান, প্রেসক্লাব একাংশের সভাপতি আজিজুল ইসলাম বুলু, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ…
দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার(১২ মার্চ) বিকাল ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের কমলগঞ্জ প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, উদীচী শিল্পী…

