- কালকিনিতে জালিয়াতি করে সম্পত্তি আত্মসাৎ, ক্রয়কৃত জমিতে চাঁদা দাবি করায় সংবাদ সম্মেলন
- ফ্যামিলি কার্ড সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী
- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
Author: The Mail BD
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নগরী লাহোর থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের জন্য আদালতের দ্বারস্ত হয়েছে ইমরান খানের দল পিটিআই। পাঞ্জাব রাজ্য সরকারের জারি করা ওই ১৪৪ ধারাকে রোববার চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন পিটিআই নেতা বাবর আওয়ান।খবর জিও নিউজের। তোষাখানা মামলার ঘটনায় পাকিস্তানের নির্বাচন কমিশন পাঁচ বছরের জন্য যে কোনো নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করলে লাহোরে গত মঙ্গলবার থেকে ১৪৪ ধারা জারি করে পুলিশ। পিটিআই সমর্থকরা তা অমান্য করে পিটিআই নেতাকর্মীরা জমায়েত হলে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। ইমরান সমর্থকদের ইট-পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে…
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ। মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন ও পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ। মন্ত্রী জানান, সারা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এবার শিক্ষার্থী…
চীনা মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে দুটি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে। উত্তর চীনের শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার ভোরে তিয়ানহুই-৬এ এবং তিয়ানহুই-৬ স্যাটেলাইট দুটি মহাকাশে পাঠানো হয়। চীনা দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, স্যাটেলাইটগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত লংমার্চ-৪ সি রকেটে করে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ উৎক্ষেপণটি চীনা একাডেমি অব স্পেস টেকনোলজি দ্বারা কক্ষপথে ডেলিভার করা হয়েছে। এটি দেশটির সফলভাবে পাঠানো ৪০০তম মহাকাশযান। গ্লোবাল টাইমস জানিয়েছে, দ্বৈত উপগ্রহ সফলভাবে তাদের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে। চীনা মহাকাশ কর্তৃপক্ষ বলেছে, এই স্যাটেলাইটগুলো ভৌগোলিক ম্যাপিং, ভূমি সম্পদ জরিপ এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এটি…
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। আগের দুটি শর্তেই তাকে মুক্তি দেওয়ার জন্য মতামত দিয়েছে মন্ত্রণালয়। প্রথমবার যখন তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, তখন দুটি শর্ত দেওয়া হয়। দুটি শর্তের মধ্যে রয়েছে- তিনি ঢাকায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশে যেতে পারবেন না। শেষবার যখন মেয়াদ বাড়ানো হয়, তখনো এই শর্তগুলো ছিল। খালেদার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আগামী ২৪ মার্চ শেষ হবে। এ অবস্থায় কিছুদিন আগে খালেদার মুক্তির মেয়াদ বাড়ানো এবং চিকিৎসার…
হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব কাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার বিকেল ৩টায় খেলাটি শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে মেহেদি হাসান মিরাজের স্পিনে কুপোকাত ইংল্যান্ড ক্রিকেট দল। ২০ ওভারে ১১৭ রানে অলআউকট ইংল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে অফ স্পিনার মিরাজ ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন। তার শিকার হয়ে একের পর এক সাজঘরে ফেরেন মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস ও ক্রিস জর্ডান। এদিন শুরুতেই সাফল্য পান পেসার তাসকিন আহমেদ। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হাসান মাহমুদের ক্যাচে পরিণত ডেভিড মালান। তিনি ৮ বলে ৫ রানে…
নীলফামারীর সৈয়দপুরে পাগলা কুকুরের কামড়ে দুই শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় সৈয়দপুর শহরের গোলাহাট ও ঘোড়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন শামীম হোসেন (৬২), মো. সোহাগ (১৪), ইয়াছিন আলী (৮), বাবু মিয়া (৬৫), মো. শুভ (২২), ফারুক হোসেন (৬০), আজগর আলী (৪২)। এদের মধ্যে রেলওয়ের সাবেক কর্মচারী ফারুক হোসেনকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকার প্রত্যক্ষদর্শী ফেরিওয়ালা আব্দুস সাত্তার জানান, শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৬টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের ঘোড়াঘাট এলাকায় একটি পাগলা কুকুর হঠাৎ ঢুকে পড়ে। এরপর রাত ৮টা পর্যন্ত ঘোড়াঘাট ও পাশের গোলাহাট এলাকার বাসাবাড়ি ও দোকানপাটের…
দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে পানির হাহাকার চলছে। কৃষকরা তিন থেকে চার গুণ টাকা খরচ করেও বোরো জমিতে পানি দিতে পারছেন না। যার ফলে বৃহত্তম এই হাওরে ফসল উৎপাদন কমেছে। বেড়েছে ব্যয়। চাহিদা মতো পানি না পাওয়ায় চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। হাওর তীরবর্তী বাসিন্দাদের অভিযোগ, হাওর ও কৃষকদের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরি কোনো উদ্যোগ নেই। যার ফলে ক্রমান্বয়ে হাওরে বোরো উৎপাদন কমে আসছে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে হাকালুকি হাওর এর অবস্থান। হাওরের আয়তন ১৮১.১৫ হেক্টর। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এ হাওরে প্রায় ২৩৮টি বিল ও ১০টি নদী রয়েছে। মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর…
মদন বাজারে শত কোটি টাকার জায়গা ভূমিদস্যুদের দখলে দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার মদন পৌর সভার মদন বাজারে প্রায় ১শ’ কোটি টাকা মূল্যের ১একর ৫০শতক জমি নির্বিঘ্নে ভোগদখল করছে একশ্রেণির ভূমিদস্যুরা। সুষ্ঠু তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকায় তারা এ সম্পদ দখলে নেয়ার সুযোগ পেয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব আর এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ভূমিদস্যুরা অধিকাংশ জমির মালিকানার প্রকৃত রেকর্ড পর্যন্ত গায়েব করে ফেলেছে।জাল-জালিয়াতির মাধ্যমে চক্রটি জমির মালিক সেজে বসেছে। অনুসন্ধানে জানা যায়- অধিগ্রহণ, ক্রয়, দান ও বিনিময় সূত্রে মদন উপজেলা পরিষদের ১একর ৫০শতক স্থাবর সম্পত্তি রয়েছে। ‘দ্য ইস্ট বেঙ্গল’ এবং ‘আসাম গেজেট ডিক্লারেশন’, ‘ন্যাশনাল গেজেট’,…
চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চা-বাগানের ঘরে ঘরে শুরু হয়েছে ফাগুয়া উৎসব। চা-শ্রমিকদের অন্যতম এই উৎসবে এবার নানা রঙ ছড়ালো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে। ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আয়োজনে আজ শনিবার বিকালে ফিনলে টি কোম্পানির ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রঙ খেলার পাশাপাশি নৃত্য-গীত সহকারে চা শ্রমিকদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। সবমিলিয়ে শতশত নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। ফাগুয়া উৎসব পরব বা হোলি নামেও পরিচিত। প্রতিবছর ফাল্গুনের দোল পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী ১৫ দিন পর্যন্ত থাকে এই উৎসবের ব্যাপ্তি। উৎসবকে কেন্দ্র করে শ্বশুরবাড়ি…
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের সাতআনা মসজিদের দুইতলা ফাউন্ডেশনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) জুমার নামাজের পর দুইতলা ফাউন্ডেশন মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত জামে মসজিদের উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এসময় আরও উপস্থিত ছিলেন, গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহিদুল ইসলাম, মহুরি শামছুল আলম, ফুল মিয়া মাষ্টার ও মসজিদ কমিটির সকলেই সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, তার নিজস্ব তহবিল হতে মসজিদের ভিত্তি প্রস্তরের সময় মসজিদ কমিটির নিকট নগদ ১ লক্ষ টাকা হস্তান্তর করেন এবং…
আগামী ১৬ মার্চ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭নং ফজলুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার আলী মন্ডল। শনিবার (১১ মার্চ) তার নির্বাচনী এলাকা ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ও বিভিন্ন হাটে-বাজারে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় তার সমর্থকরা উপস্থিত ছিলেন। ভোটারদের দ্বারে ভোট প্রার্থনাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছার আলী মন্ডল বলেন, এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা আছে তাই আমি নির্বাচনে অংশ নিয়েছি। তাছাড়া ৭নং ফজলুপুর ইউনিয়নের মানুষ আমাকে চেনেন এবং আমার সম্পর্কে জানেন। আমি ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে…
হাতিবান্ধার তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এ পিকনিকে এসে নদীতে গোসল করতে নেমে সাগর চন্দ্র (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১১মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। সাগর চন্দ্র রানীশংকৈলের প্রয়াগপুর গ্রামের সত্যজিত রায়ের ছেলে। সে নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। জানা যায়, রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার থ্রী স্টার কোচিং সেন্টার থেকে ৬৩ জন শিক্ষার্থী শনিবার সকালে নেকমরদ থেকে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ এলাকায় পিকনিক করতে এসে নদীতে গোসল করতে নেমে যায়। বন্ধুরা উঠে আসলেও সাগর আর উঠে আসে না।বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্থানীয় জেলেদের জানায়। জেলেরা বেশ কিছু সময় খোঁজাখুঁজি করে তিস্তা ব্যারাজের ৫২ নাম্বার…
ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের লাল-সবুজের সোনার বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাপরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে সর্বাধিক ভূমিকা পালন করবে দেশের বর্তমান তরুণ প্রজন্ম। মূলত তাদের কাঁধেই ভর করে দেশ গতিশীলভাবে এগিয়ে যাবে। তাই আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করতে হবে। তাদের যথোপযুক্তভাবে কাজে লাগাতে পারলেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ বিষয়টি…
মৌলভীবাজারে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ১টি গাড়ী ভাঙচুর করা করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। জেলা বিএনপির সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন বলেন, দুপুর ১টার দিকে শহীদ মিনার থেকে শুরু হওয়া বিএনপির মাববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ সংগঠনের প্রায় ১৫ জন আহত হয়েছে। জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন বলেন, শহীদ মিনার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী…
মদনে রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিলো প্রভাবশালী মহল মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছ আলমশ্রী গ্রামের মৌলবী বাড়ির জামে মসজিদের সামনে রাস্তার পাশে থাকা প্রায় লক্ষ টাকা মূল্যের ২টি পুরনো সরকারি রেন্টি গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী মহল। শনিবার (১১ ই মার্চ) সরজমিনে গেলে দেখা যায়, মসজিদের পাশেই ব্রীজ সংলগ্ন থাকা ২টি পুরনো রেন্টি গাছ কেটে নিয়েছে পাছ আলমশ্রী গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে পল্লী চিকিৎসক রকিব উদ্দিন ও তার দলবল। এ বিষয়ে রকিব উদ্দিন বলেন, আমাদের নাঈব সাইবের অনুমতি নিয়েই আমি গাছ কেটেছি। নায়েকপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোঃ ওয়ারেছ উদ্দিন জানান, কেউ আমার…
ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগে মনির হোসেন (৩৫),মোঃ জনি হোসেন (২৪),রিজাউল গাজী (৪৫),মোঃ শাহ পরান পাখি (২৫)কে ২ টি ইজিবাইক ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারসহগ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা সদর থানার কাজীপুর ক্লাব মোড়ের মৃত আলী মোল্লার ছেলে মনির হোসেন,তুলা গোলদারপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকার -মুন্না খানের ছেলে জনি, তুলা গোলদারপাড়ার মৃত সাত্তার গাজীর ছেলে রিজাউল ও মুড়লী খাঁ পাড়ার মৃত গহর আলীর ছেলে শাহ পরান পাখি। গতকাল রাতে যশোর শহরের মুড়লি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণ অনুযায়ী জনৈক আব্দুল্লাহ আল-মামুনের ব্যাটারি চালিত ইজিবাইক চালক মনির হোসেন ভাড়ায় চালাতে নিয়ে তার সহযোগীদের সহযোগীতায় আত্মসাৎ…
বিদ্যুত, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ আটককৃত বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে যশোর জেলা বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। আজ শনিবার (১১ মার্চ) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নীলরতন ধর রোডে বিপ্লবী কমিউনিস্ট পার্টির অফিসের সামনে জড়ো হয়। পুলিশের বাঁধারমুখে তারা শহরের প্রধান কোনো স্থানে সমাবেশ করতে না পারায় শহরের নীলরতন ধরে রোড়ে বিপ্লবী কমিউনিস্ট পার্টি অফিসের…
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই শ্লোগানে অভয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও মহড়া এবং পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুশফিকুর রহমান, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা টিটব শিকদার প্রমুখ।…
এ এম স্বপন জাহান, মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বিশরপাশা থেকে মহিষখোলা সংযোগ সড়কের এগারো শত মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হলেও অদৃশ্য কারনে বন্ধ হয়ে আছে সংস্কারের কাজ।।যার ফলে চরম ভোগান্তির স্বীকার হচ্ছে অত্র ওয়ার্ড সহ এই রাস্তা দিয়ে চলাচল করা হাজারো মানুষ। গত ৮ সেপ্টেম্বর বেশ কয়েকটি পত্র পত্রিকায় মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চান্দালীপাড়া গুদারা ঘাট থেকে মহিষখোলা বাজার পর্যন্ত এই রাস্তার বেহাল দশা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়।এতে নড়েচড়ে বসে ছিল উপজেলা এলজিইডি অফিস ও বিভিন্ন পেশাজীবি মানুষ। স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকদের প্রচেষ্টায় গত সেপ্টেম্বরের…
টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ,মুদি দোকান, আলু আড়ৎ, পানের দোকান ও ফলের দোকান।এতে এক কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ মার্চ) রাত ৩ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসকে ফোন দেন।পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। দোকানের অগ্নিকাণ্ডের বিষয়ে…

