মৌলভীবাজারের শ্রীমঙ্গল হবিগঞ্জ সিলেট বাসস্ট্যান্ড এলাকার শ্রীমঙ্গল আঞ্চলিক র্যাব ক্যাম্পের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আজ শুক্রবার দুপুরে প্রান ফুড এন্ড কোং: মালবাহী ট্রাক লড়ি হবিগঞ্জ দিকে যাত্রা পথে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সুমন রায়। সে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকার রাধাচরন রায় এর ছেলে। দূর্ঘটনা পরপর শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি আটক করে থানায় নিয়ে আসে ও নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রান কোম্পানির গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ব্রেকিং নিউজ
- অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদ মন্ত্রী
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
- আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে, নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
- ৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল
- সৌদি-কাতারের সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে প্রতিমন্ত্রীর বৈঠক
- সুনামগঞ্জে অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ
- কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই


