পানি বাহী ট্রাক্টর উল্টে পথচারী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের বাবুর হাট নামক এলাকায়। জানা যায় আজ (৩১ মার্চ ২৩) সকালে পানি বাহী ট্যাং বোঝাই ট্রাক্টর টি কচুকাটা থেকে নীলফামারীর উদ্দেশ্য আসছিলো হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পথে থাকা আল আমিন নামের ৪ বছরের শিশুর উপরে, চাপা পড়ে সেখানেই শিশুটির মৃত্যু হয়। শিশুটি কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন ডাঙ্গা পাড়া এলাকার মোকাদ্দেসুর রহমানের ছেলে। এই বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকতারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ব্রেকিং নিউজ
- বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা
- মেয়ে ফিরল বাড়িতে, মিথ্যা মামলা দিয়ে বাবা গেলেন জেলে!
- কেন্দুয়ায় জুলাই শহীদের বোনকে ধর্ষণচেষ্টা, ৯ দিনেও অধরা আসামিরা
- জিআই পণ্য নকশি কাঁথা: বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্যে জামালপুরে কর্মশালা
- মোহনগঞ্জে পিতৃত্বের অস্বীকৃতি ও নির্যাতন: অবশেষে গ্রেপ্তার ভগ্নিপতি
- কেন্দুয়ায় জমি বিক্রির ফাঁদে ৩০ লাখ টাকা লোপাট: অবশেষে খাঁচায় প্রতারক
- প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক


