নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাবার ও আইসক্রিম তৈরি, মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বা কত তারিখে উৎপাদন হয়েছে বা মেয়াদ কবে শেষ হবে তার কোনো উল্লেখ না থাকা, বিএসটিআই লাইসেন্স না থাকাসহ ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনার মাধ্যমে, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে আল আমিন আইসক্রিম ফ্যাক্টরি কে ৫ হাজার ও সততা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
রবিবার ৯ই এপ্রিল সকালে বাগআঁচড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, বাগআঁচড়া অবস্থিত সততা বেকারিতে নানা অনিয়ম ও নানা অভিযোগ পাওয়া গেছে এর আগেও সেখানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। সেইসাথে প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয়েছে। বারবার সতর্ক করার পরও প্রতিষ্ঠান মালিক একইভাবে তাদের বেকারি চালিয়ে যাচ্ছিলেন। সকালে চৌকস পুলিশ এর একটি টিমকে সাথে নিয়ে আল আমিন বরফ কল ও সততা বেকারিতে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাবার ও আইসক্রিম তৈরি, মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায়, বিএসটিআই লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় আল আমিন বরফ কলের পরিচালক আলআমিনকে ৫ হাজার টাকা ও ৩৭, ৪৩ ধারায় সততা বেকারির পরিচালক সিরাজুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে এবং এক মাস সময় দেওয়া হয়েছে এর মধ্যে পরিবেশ ঠিক করবে ও লাইসেন্স করার শর্ত দেওয়া হয়েছে,
এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি চৌকষ টিম।
ব্রেকিং নিউজ
- ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে কেন প্রাথমিক শিক্ষক হলেন বুয়েটের লিজা?
- ধোবাউড়া সীমান্তে মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার করল বিজিবি
- নেত্রকোনার গৃহবধূর অসাধারণ কীর্তি: হাতে লিখলেন পুরো কোরআন শরীফ
- ‘সার্বভৌমত্বে এক চুলও ছাড় নয়’, কড়া বার্তা কাতারের আমিরের
- বিটিভির সংবাদ ও অনুষ্ঠানে পরিবর্তনের তাগিদ, ১৭ বছরের বঞ্চনার তালিকা চাইল সংসদীয় কমিটি
- নেত্রকোনায় পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: ১৯ অপরাধী গ্রেপ্তার
- দুর্যোগে আতঙ্ক নয়: দুর্গাপুরে শিক্ষার্থীদের হাতে-কলমে আগুন নেভানোর পাঠ
- কবিরহাটে ‘চাঁদা জসিম’ বাহিনীর তাণ্ডব: নেপথ্যে শীর্ষ নেতাদের নীরব আশ্রয় ও প্রশাসনের নিষ্ক্রিয়তা


