সুনামগঞ্জের মধ্যনগরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান।
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে মধ্যনগর বিশ্বেশ্বরী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
দিনটির শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীটি মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শুরু হয়ে মধ্যনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় স্কুল মাঠে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রশাসন ও মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
ব্রেকিং নিউজ
- অবশেষে বন্ধ হচ্ছে নিউ ইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার, যে পরিকল্পনা দিলেন মামদানি।
- বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
- রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস
- নেত্রকোনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
- ক্রেস্ট ও বৃত্তির আনন্দে উদ্ভাসিত ৩৯ তরুণ চোখ, আগামীর স্বপ্নবুনন দুর্গাপুরে
- কেন্দুয়ায় লক্ষ্যমাত্রা ছাড়ানো আমন ধান নিয়ে অসময়ের বৃষ্টিতে শঙ্কা
- ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান


