- ভারতের সঙ্গে সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
Author: The Mail BD
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের প্রায় ৪শ জন গরীব-দুখী, পথচারি, হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। অদ্য মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে শহরের কুসুমভাগ ট্রাফিক বক্সের সামনে এসব ইফতার তুলে দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর মডেল থানার পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি। আপনারা জানেন, সেবাই পুলিশের ধর্ম, পাশাপাশি পুলিশকে মানবিক পুলিশ এবং জনগণের পুলিশ নিদের্শনা…
কারও কারও ঘরে জ্বলছে বাতি। আবার কারও ঘরে এলইডি টিভি, ফ্রিজ। তাদের মাসিক বিদ্যুৎবিল মাত্র ১০০ টাকা অথবা ২০০ টাকা। কারও কারওরটা আবার ৫০০ থেকে ৬০০ টাকা। বিদ্যুৎনির্ভর আরাম-আয়েশে কাটছে তাদের দিন! তবে ওইসব ঘরে বিদ্যুতের কোনো মিটার নেই। মাসিক বিদ্যুৎ ব্যবহার কত ইউনিট হলো তা উপায় নেই জানার। একটা নির্দিষ্ট সংখ্যায় মাসের পর মাস অধিক বিদ্যুৎ ব্যবহার করেও নামমাত্র মূল্য দিয়ে থাকেন এসব অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা। দিনের পর দিন এভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সুবিধা ভোগ করছেন এক শ্রেণির অসাধু মানুষ। এতে করে ক্ষতির মুখে পড়ছে সংশ্লিষ্ট বিভাগ। সরেজমিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের দক্ষিণ এবং পূর্ব প্রান্তে গিয়ে অবৈধ…
মৌলভীবাজারের জুড়ী উপজেলা হাকালুকি হাওর পাড়ের কৃষকরা সাধারণত ধান চাষে অভ্যস্ত ছিলেন। সম্প্রতি তারা সবজি চাষে ব্যাপক সফলতা পান। দুই মৌসুম ধরে তারা চাষ করছেন মিষ্টি কুমড়ার। এই ফলনই তাদের মুখে হাসি ফোটাচ্ছে। জানা গেছে, নিজের জমি, বসত ঘর, পুকুরে পাড়সহ আশপাশের খালি জায়গায় কুমড়া ফলাচ্ছেন হাকালুকি হাওর পাড়ের চাষিরা। বাদ নেই হাওরের উন্মুক্ত প্রান্তর। মাঠের পর মাঠ কুমড়ার চাষ করছেন তারা। কিন্তু কিছু দিন আগেও জুড়ী উপজেলার হাওর পাড়ের কৃষকরা শুধু ধান চাষ করতেন। তাদের অপর চাষ ছিল মাছের। হাওরের সচ্ছল পানিতে তারা প্রাকৃতিক উপায়ে মাছ চাষ করতেন। নতুন করে তাদের চাষে যোগ হয় বিভিন্ন প্রজাতির সবজির। শীত, গ্রীষ্ম,…
বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সব ধরনের সুযোগ থাকার পরও, সেটা গ্রহন করেননি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মৃত্যুর আগ পর্যন্ত তাকে বহু মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবার পরামর্শ দিলেও তিনি জানান, সাধারন মানুষ যেই সুযোগ পায় না তিনি সেটা নিতে চান না। ডা. জাফরুল্লাহ চৌধুরী বহু বছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনায় আক্রান্ত হওয়ার পর লিভারের সমস্যাও দেখা দেয় তার। এ ছাড়া তিনি অপুষ্টিসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিলেন। গত ১১ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ১১ টায় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য, ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজানে জন্মগ্রহণ করেন ডা. জাফরুল্লাহ। বাবা-মায়ের দশ সন্তানের…
আজ বুধবার ১১ এপ্রিল বিকাল ৩:৩০ ঘটিকার সময় ফেনী সদর থানাধীন এস.এস.কে রোডে দিলদার টাইলস ভবনের চতুর্থ তলায় ফোকাস কোচিং সেন্টারে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালীন সময়ে জামায়াত শিবির সমর্থিত মনে করে ৬০-৭০ জন ছাত্রদেরকে ফেনী পৌরসভার ১৬ নং ওয়ার্ডের ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মীগণ একত্রিত হয়ে ফোকাস কোচিং সেন্টারে অবস্থিত ছাত্রদেরকে বাহির থেকে তালা বন্ধ করে দেয়৷ স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা শাখা পুলিশ ও ফেনী শহর পুলিশ ফাড়ির ইনচার্জ,ফেনী মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে ফোকাস কোচিং সেন্টারের দরজা খুলে দেয়৷ পরবর্তীতে ফোকাস কোচিং সেন্টারে অবস্থানরত ছেলেদের কে যাচাই বাছাই করে ২৬ জন জামায়াত- শিবির…
সুনামগঞ্জের মধ্যনগরে ভিজিডি উপকার ভোগী মহিলাদের মধ্যে চাল বিতরণের উদ্ভোধন করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। মঙ্গলবার (১১মার্চ) মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরে ভিজিডি উপকারভোগী মহিলাদের মধ্যে ভিজিডি চাল বিতরণের শুভ উদ্ভোদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু, ইউনিয়ন পরিষদ সচিব রুহুল আমিন প্রমুখ। মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের উপকারভোগী মহিলাদের মাঝে ৩ মাসের ৯০ কেজি চাল বিতরণের উদ্ভোধন করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি ছড়া ও ধলাই নদী থেকে প্রতিনিয়ত বালু উত্তোলনের পর বাণিজ্য করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে আদমপুর ইউনিয়নের কেওয়ালিঘাট এলাকায় ধলাই নদী থেকে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়,একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন থেকে ধলাই নদীসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে আসছে । এতে রাস্তাঘাট, নদীর বাঁধ ও কৃষিজমির ক্ষতি সাধিত হচ্ছে। এছাড়াও পরিবেশ-প্রতিবেশেরও মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান…
ঢাকাস্থ কটিয়াদীতে যুব সমিতির ইফতার ও দোয়া মাহফিল মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে যুব সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেন।সোমবার সন্ধায় ঢাকাস্থ কটিয়াদী যুব সমিতির আয়োজনে নিউ সোমতাম চাইনিজ রেস্টুরেন্টে ঢাকাস্থ কটিয়াদী যুব সমিতির সভাপতি মো:শফিকুল ইসলাম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। ঢাকাস্থ কটিয়াদী যুব সমিতির সাধারণ সম্পাদক মো:আফরোজ উদ্দিন খান ( নুইম) সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি কুদ্দুছ আফ্রাদ, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত পাল,বিশিষ্ট শিল্পপতি ও কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র সিদ্দিকুর রহমান,করগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি লায়ন সারোয়ার হোসেন,…
মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশী মদসহ সুজিত পাশী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান পরিচালনা করে সুজিত পাশীকে আটক করা হয়।আটক সুজিত পাশী চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকার মৃত জগন্নাথ পাশীর ছেলে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সুজিত পাশীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসময় সুজিত পাশীর বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে ৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সুজিত পাশী স্বীকার করে ভারত সীমান্ত থেকে…
মৌলভীবাজার-শমশেরনগর চাতলা চেকপোস্ট সড়কের ৯ কিলোমিটারে চৈত্রঘাট বাজার এলাকায় ধলাই নদের ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করার জন্য ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল ৪দিন এই সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ থেকে বলা হয়েছে। একই সাথে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী (চঃদাঃ) তাসনিয়া নাসির। এর আগে গত ১৭ ডিসেম্বর বিকালে চৈত্রঘাট এলাকায় ধলাই সেতু ভেঙে যায়। এরপর সড়ক ও জনপথ বিভাগ মেরামত কাজ সম্পন্ন করে ২৯ ডিসেম্বর বিকালে ভারী যানবাহন ব্যতীত হাল্কা যান চলাচলের অনুমতি দেয়। ওইদিন বিকাল থেকে হালকা যান চলাচল শুরু…
নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা। টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক ও নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদের উদ্যোগে পবিত্র ঈদুর ফিতরের নাগরপুরবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ বার্তা উপলক্ষে টাঙানো ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল।ঘটনাটি ঘটেছে নাগরপুরের সহবতপুর ইউনিয়নের মাইলজানী এলাকায়। এই ন্যক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো.কুদরত আলী ও সহবতপুর ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মো.উজ্জ্বল সরকার। এ বিষয়ে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত…
গরমে দূর্বিষহ হয়ে উঠেছে জনজীবন, প্রচন্ড রোদ মাথায় নিয়েই মানুষকে জুটিতে হচ্ছে কর্মক্ষেত্রে। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। রিক্সা ভ্যান চালকদের মাথার ঘাম পায়ে ফেলে আয় করতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে, আগামী দু’দিন বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্য রাজশাহী, পাবনা, বগুরা, চাঁদপুর জেলা সহ কক্সবাজার, ঢাকা, বরিশাল বিভাগের উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ আরও কিছুদিন থাকবে বলে জানানো হয়। এদিকে এই গরমে ডায়রিয়া সহ গরমবাহী রোগের সম্ভাবনা বেড়েছে আরও। রোজায় এই গরম আরও বেশি অসহনীয় মনে হয় বলে জানিয়েছেন সাধারণ জনগন।
যশোর জেলার অভয়নগর উপজেলায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বাস্তবায়নে শিশুদের একীভূত শিক্ষা বিষয়ে শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণোত্তর কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার (১০ এপ্রিল) বিকেএফ অডিটোরিয়ামে এ কর্মশালা শুরু হয়ে বুধবার ( ১২ এপ্রিল) শেষ হবে। এনআরসিডিবি, সি ডি ডি, বিকেএফ, আরআরসির আয়োজনে,ইন্টারন্যাশনাল ও সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার কারিগরি সহায়তায় এবং গোয়াক এর অর্থায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পুনর্বাসন প্রকল্পের সহকারি পরিচালক (প্রশিক্ষণ) ও ফোকাল পারসন এস এম ফারুক হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার সভাপতি ও সাংবাদিক সুনীল কুমার দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজার ইসমাইল হোসেন, ফিল্ড এডুকেটর খাদিজা খাতুন, শাহনেওয়াজ পারভীন। ঢাকার…
টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল, ২০২৩ খ্রি.)সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটে অবস্থিত প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে পবিত্র কুরআন বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এবং এই বিতরণ অনুষ্ঠান সারা রমজান মাসে চলমান থাকবে, ইনশাআল্লাহ। কুরআন বিতরণ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজ অধ্যক্ষ মো.আনিসুর রহমান,প্রভাষক মোহাম্মদ আলি আকতার,মে.জে.,মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এম.এ.সালাম,নাগরপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ খতিব হাফেজ লতিফ মিয়া,বিএমএসএস কেন্দ্রীয় সহ সম্পাদক সাংবাদিক আমজাদ হোসেন…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কার্যাদেশ পাওয়ার এক বছরের মধ্যে রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার শর্ত থাকলেও নির্ধারিত সময়ের সাড়ে তিন বছর পরও শেষ হয়নি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী জেসি হতে চরিয়াকোনা-শিবনাথ সাহার বাজার ভায়া মাগুরা রাস্তাটি। র্বতমানে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার ১৫ গ্রামের কয়েক হাজার মানুষ। জানা গেছে,ময়মনসিংহ অঞ্চলের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মানিকখালী জেসি হতে চরিয়াকোনা-শিবনাথ সাহার বাজার ভায়া মাগুরা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা নির্মাণে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল ৬ কোটি ৬৫ লাখ টাকা। মের্সাস ডলি কনষ্ট্রাকশান নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। রাস্তাটি নির্মাণের জন্য প্রতিষ্ঠানটিকে ২০১৮ সালের…
আর মাত্র চার দিন পরই পহেলা বৈশাখ। চৈত্র মাসের শেষ সময়ের জন্য পালপাড়ার বাসিন্দারা সারা বছর অপেক্ষায় থাকেন। বৈশাখী মেলায় গ্রাম-বাংলার একটা বড় অংশ জুড়েই দেখা যায় মৃৎশিল্পের আবেদন। বছরের অন্য সময় মাটির তৈরি প্রয়োজনীয় অনেক তৈজসপত্র খুঁজে পেতে কষ্ট হলেও বৈশাখ মাসে সহজেই হাতের কাছে তা পাওয়া যায়। কিন্তু হারিয়ে যেতে বসা মৃৎশিল্পীরা এখনো বেঁচে আছেন বাংলা নববর্ষকে ঘিরে। পহেলা বৈশাখের দিন থেকে শুরু করে পুরো বৈশাখ মাস জুড়েই দেশের বিভিন্ন স্থানে সমারোহের সঙ্গে বৈশাখী মেলা হয়ে থাকে। কয়েক বছর আগেও পয়লা বৈশাখ ঘিরে এ সময়টাতে দম ফেলার ফুসরত মিলত না কুমারদের। হাতে তৈরি ও রং করে আগুনে পোড়ানোসহ…
ইদের আর দু’সপ্তাহের মত সময় বাকি থাকলেও অনেকটাই অলস সময় কাটাচ্ছে বাস কাউন্টারের লোকজন। পদ্মা সেতু চালু হওয়ায় এবার অনেকটাই নিষ্প্রাণ রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিনাঞ্চলের বেশিরভাগ গাড়ি পদ্মাসেতু হয়ে যাওয়ায়, এবার ইদের জন্য গাবতলীতে আাগাম টিকিট কাটতে আসতে দেখা যাচ্ছে না যাত্রীদের। কর্তৃপক্ষ মনে করেন পদ্মা সেতু চালু হওয়ায় এবার অনেকটাই যাত্রীচাপ কম রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। তারা আরও জানান আগের বছর গুলোতে এ সময় যাত্রীচাপ থাকার কারনে বাসের সংখ্যাও সারা বছরের তুলনায় বাড়াতে হত তাদের। তবে এবার এখনও তেমনটি হচ্ছে না। তবে তাদের ধারনা ইদের দিন আরও কাছে আসলে অফিস আদালত ছুটি হলে বাড়তে পারে যাত্রীর…
ঐতিহাসিক ‘বদর দিবস’ উপলক্ষে রেলী, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা। অদ্য রোববার (৯ এপ্রিল) বাদ আছর মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ‘বদর দিবস’ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে একটি মুবারক রেলী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইফতার পূর্ব আলোচনা সভায় তালামীযের কেন্দ্রীয় সেক্রেটারি মনজুরুল করিম মহসিন বলেন, মুসলমানদের কাছ থেকে আজও বদরের চেতনা হারিয়ে যায়নি। মুসলমানরা বদরের চেতনায় আবারো জেগে উঠবে। পৃথিবীর যেখানেই অসংগতি ও অপশক্তি ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে সেখানেই বদরি চেতনায় মুসলমানরা সুসংগঠিত হবে। যুগে যুগে এ চেতনা…
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী খাবার ও আইসক্রিম তৈরি, মোড়কের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ বা কত তারিখে উৎপাদন হয়েছে বা মেয়াদ কবে শেষ হবে তার কোনো উল্লেখ না থাকা, বিএসটিআই লাইসেন্স না থাকাসহ ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে অভিযান পরিচালনার মাধ্যমে, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে আল আমিন আইসক্রিম ফ্যাক্টরি কে ৫ হাজার ও সততা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। রবিবার ৯ই এপ্রিল সকালে বাগআঁচড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, বাগআঁচড়া অবস্থিত সততা বেকারিতে নানা অনিয়ম ও নানা অভিযোগ পাওয়া…
ভূমিহীনমুক্ত নীলফামারীতে আজও ঘরের অপেক্ষায় রোজিনা স্বামীকে হারিয়েছেন প্রায় ১০ বছর আগে। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছেন কয়েক বছর আগে। এমন অবস্থায় সারাদিন ভিক্ষা করে কোনো রকমে চলেন রোজিনা বেগম। আর রাতে এসে থাকেন মানুষের পুকুরধারে বাঁশঝাড়ে ছোট একটি চালায়। সেখানে খোঁজ নেওয়ার কেউ নেই তার। জীবনের শেষ সময়ে একটু শান্তিতে থাকার আশায় আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘরের জন্য। কিন্তু চূড়ান্ত যাচাই বাছাই শেষে নীলফামারী সদর উপজেলা ভূমিহীনমুক্ত ঘোষণা হলেও প্রধানমন্ত্রীর সেই ঘরে আশ্রয় মেলেনি রোজিনা বেগমের।

