‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ মে) বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি বিশ্বজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য দেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, সাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান সাজু,কমলগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ,যুগ্ম-সম্পাদক আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক আর কে সোমেন, এশিয়ান এইজ এর কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মোনায়েম খান, দৈনিক বাংলারর জেলা প্রতিনিধি সালাহউদ্দিন শুভ,দৈনিক দেশ রূপান্তরের রহুল ইসলাম হৃদয়, দৈনিক কালবেলার কমলগঞ্জ প্রতিনিধি রাজু দত্ত,বাংলাদেশ সমাচারের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুস সালাম প্রমুখ।আলোচনা সভার শুরুতে নিশ্চিত হোক গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা শির্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন।
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সংবাদ প্রকাশে কারো স্বার্থে আঘাত লাগলে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এসময় নেতৃবৃন্দরা সাংবাদিকদের অবসরভাতা, ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।
এর আগে সারাদেশে নিহত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ব্রেকিং নিউজ
- বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত
- অতিরিক্ত সময়ের দুই গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
- রেফারিকে মেসির কড়া বার্তা, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’
- সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন
- বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
- সাপাহারে আম বাজার থেকে অবৈধভাবে ‘আম তোলা’ বাহিনীর ৫ সদস্য গ্রেফতার
- লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের তাহসান
- মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামীকে পুনরায় গ্রেপ্তার


