- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ
- রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন ভোটার
- ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির
- বারহাট্টায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক
- উত্তাল পূর্বধলা সরকারি কলেজ: উপাধ্যক্ষের অপসারণ দাবি ও অগ্নিসংযোগ
- কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় দেশীয় বাদ্যযন্ত্র বাঁচিয়ে রেখেছেন ৭৮ বছরের সাত্তার
Author: The Mail BD
বিদ্যুৎ.গ্যাস, দ্রব্যমুল্যের উর্ধগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত যুগপৎ অবস্থান কর্মসূচী পালন করেছে মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপি। শনিবার (১৫ এপ্রিল) মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মধ্যনগরে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে দলটি। মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবু বিপ্লব তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হায়েত এর সঞ্চালনায় টিম লিডার হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার,ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম শহীদ,মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম…
নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিজ পাড়া গ্রামে পানিতে ডুবে রনি ইসলাম (১০) নামের এক ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। টুপামারী ইউনিয়নের নিজ পাড়া গ্রামের ছামিদ হোসেনের (৫০) ছেলে রনি ইসলাম (১০) শনিবার (১৫ এপ্রিল) দুপুর দেড় টায় এলাকার মাজার সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারায় সে । তিন ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন রনি(১০) সন্তানকে হারিয়ে পাগল পাগল প্রায় বাবা মা,এলাকাজুড়ে বইছে শোক। এলাকাবাসী সুত্রে জানাজায় রনি সহ চার পাচ জন ছেলেকে দুপুরে গোসল করতে দেখা যায় ওই পুকুরে, হঠাৎ ওদের মধ্যে চিৎকার শোনা যায় রনি কে খুজে পাওয়া যাচ্ছেনা। তৎক্ষণাৎ এলাকাবাসী সবাই মিলে পুকুরে খোজ…
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের আজকের সভা হয়। এই সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নির্ধারণ করা হয় গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কারা হচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা করনে। রাজশাহী সিটিতে মনোনয়ন পেয়েছে, এ এইচ এম খায়রুজ্জামান, বর্তমান মেয়র। খুলনাতে মনোনয়ন পেয়েছে, তালুকদার আবদুল খালেক। বরিশালে মনোনয়ন পেয়েছেন, আবুল খায়ের আবদুল্লাহ। গাজীপুরে মনোনয়ন পেয়েছেন, আজমত উল্লাহ খান। ও সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। সংসদ নির্বাচনের আগে আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের…
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বুধবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে শেষ দিনে গাজীপুর সিটির আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৭ নেতাকর্মী মেয়র পদে নৌকা পেতে আওয়ামী লীগের সদর দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন। মেয়র পদে নৌকা চেয়ে যারা দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন— গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং…
ঢাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়ও বেড়ে চলেছে। সরেজমিনে দেখা যায়, নিউ সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজে ভিড় করেছেন বহু মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ মানছেন না তারা। ফলে ব্রিজটি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি গাউছিয়া এবং নিউমার্কেটে যাতায়াতের জন্য নির্মিত ফুটওভার ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সম্প্রতি জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় আগুনের সূত্রপাত হয়।
রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ দোকানি অসুস্থ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হচ্ছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। এতে ১০ ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার। ফায়ারকর্মীদের পাশাপাশি র্যাব, পুলিশ, নৌ, বিমানবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করছেন। এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে। পরে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে ১৯টি ইউনিটে কাজ শুরু করলেও পরে সর্বশেষ…
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনায় নিউমার্কেটগামী রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে। সংসদ ভবন সংলগ্ন আড়ং মোড় থেকে নিউমার্কেটগামী রাস্তায় ব্যারিকেড দিয়েছে ট্র্যাফিক পুলিশ। এর ফলে সে রাস্তায় কোনো পরিবহণ প্রবেশ করতে পারছে না। এতে বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। শনিবার সরেজমিনে দেখা যায়, নিউমার্কেটগামী মিরপুর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। সড়কে পরিবহণের সংখ্যাও কম। দু’একটি বাস প্রবেশ করলেও তা কানায় কানায় ভর্তি। এ অবস্থায় অফিসগামী সাধারণ যাত্রীরা পড়েছেন বেশ বিপাকে। বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে ব্যর্থ হওয়ায় হেঁটেই গন্তব্যস্থলে রওনা হয়েছেন অনেকে। বেশ কয়েকজন যাত্রী বলেন, নিউমার্কেটে আগুনের ঘটনা জানা ছিল না, রাস্তায় এসে দেখি এই অবস্থা। অনেকক্ষণ ধরে বাসের জন্য…
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন বাড়ছেই। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে র্যাব, বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনী। এদিকে নিউমার্কেট এলাকা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে উঠেছে।এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শুক্রবার ছুটির দিন ও পয়লা বৈশাখ থাকায় ভালো ব্যবসা হয়েছে ব্যবসায়ীদের। প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা ছিল সব দোকান। শেষরাতের দিকে দোকান বন্ধ করে অধিকাংশ ব্যবসায়ী বাসায় ফিরে গেছেন। আর ভোরবেলা পেয়েছেন আগুনের সংবাদ। রাত করে কেউ আর বাসায়…
ফেনী প্রতিনিধি: ছেলের উপর হামলার প্রতিবাদ করায় ছাগলনাইয়ায় স্কুল শিক্ষিকা ও তার স্বামী সন্তানকে ছুরিকাঘাত করেছে বখাটেরা। শনিবার বিকেলে ছাগলনাইয়া সরকারি হাসপাতালের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত স্কুল শিক্ষিকার নাম শামিমা আক্তার (৪৭)। তিনি ছাগলনাইয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার বাসায় থানা পাড়ায়। শিক্ষিকা ও তার ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও তার স্বামী ব্যবসায়ী একেএম ফরিদুল আলমের(৫২) অবস্থায় সংকটজনক। তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ তৎক্ষণাৎ হামলাকারী ফয়সাল (২৩) ও তার মা রাবেয়া আক্তারকে(৪২) গ্রেফতার করেছে। তাদের বাসায় থানা পাড়ায়। ফয়সাল শিমুলের ছেলে। হামলার ঘটনায় স্কুল শিক্ষিকা বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ফয়সাল তার…
মসজিদ সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজারের জুড়ীতে দু’পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া ওই গ্রামের মৃত ছখাত মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণ চাটেরা জামে মসজিদের জায়গাসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের জলিল মিয়া ও ইয়াছিন মিয়াদের বিরোধ চলে আসছিল। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ২০ হাজার টাকার হিসাব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় স্থানীয় মুসল্লিরা বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। পরে এ ঘটনার জের ধরে…
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ফয়সাল আহমেদ (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছে প্রায় অর্ধশত লোক। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী ও একই ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের লোকজনের মধ্যে শুক্রবার (১৪ এপ্রিল) ৭ টা ১৫ মিনিটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ধরন্তী গ্রামের চৌকিদার ইকবাল মিয়ার পুত্র আশিক ও সূর্যকান্দি গ্রামের সাবেক মেম্বার হুমায়ুন মিয়ার পুত্র তোফাজ্জ্বল মিয়ার মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় কালিকচ্ছ বাজারে গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে বাগ্-বিতণ্ডা ও হাতাহাতি হয়। গ্রাম পর্যায়ে এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার (১৪…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র মাহিন মিয়ার গলাকাটা লাশ পাওয়া গেছে। অদ্য শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফসলি জমিতে তার লাশ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং করা হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাস ও সুব্রত চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই তীথংকর দাস মরদেহ’র সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত…
আসন্ন পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন পোষাক বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল শুক্রবার বিকালে ময়মনসিংহের নান্দাইলে অবস্থিত মাতৃছায়া সমাজ কল্যাণ সংস্থা ও বৃদ্ধাশ্রমে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন পোষাক বিতরণ করেন। এসময় নতুন পোষাক হিসেবে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের জন্য লুুঙ্গি ও ফতুয়া এবং বৃদ্ধাদের জন্য শাড়ী ও সালোয়ার কামিজ দেওয়া হয়। খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, সাবান, আটা, রসুন, পেয়াজসহ প্রায় এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বৃদ্ধ-বৃদ্ধাদের গরমের প্রকোপ থেকে রক্ষা…
এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে বাংলা ১৪৩০ নববর্ষকে বরণ করা হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস, শিক্ষক রফিকুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ। আলোচনা সভা শেষে…
মৌলভীবাজারে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা শুভ নববর্ষ ১৪৩০ উৎসব সকাল থেকে শুরু হয়েছে। শুক্রবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান নেতৃত্বে শহীদ মিনার প্রাঙ্গন থেকে শোভাযাত্রার বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র্যালীতে মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহামদ মোহসিন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: মিছবাউর রহমান,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আজমল হোসেনসহ বর্ণাঢ্য শোভাযাত্রায় শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, পাবলিক লাইব্রেরি, ইসলামী ফাউন্ডেশন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল এবং কলেজের নানা বয়সী মানুষ রং বেরঙের জমকালো পোষাক পরে বর্নিল সাজে যোগ দেয় নানা পেশা ও…
নীলফামারীর ডিমলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালিদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে,ঢাক আর ঢোলের তালে তালে শোভাযাত্রাটি পুনরায় উপজেলা চত্ত্বরে ফিরে আলোচনা সভায় মিলিত হয়৷ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান প্রমুখ।
সুনামগঞ্জের মধ্যনগরে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে মধ্যনগর বিশ্বেশ্বরী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। দিনটির শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।র্যালীটি মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে শুরু হয়ে মধ্যনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় স্কুল মাঠে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, মধ্যনগর বি পি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর…
যশোরে বর্ণাঢ্য আয়োজন ও নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান। আজ শুক্রবার(১৪ এপ্রিল) পহেলা বৈশাখ-১৪৩০ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বৈশাখী আয়োজনের মাধ্যমে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। সারা দেশের ন্যায় যশোরেও দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।দিনের শুরুতেই যশোর পৌর উদ্যানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল নয়টায় টাউন হল ময়দান থেকে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠান হয়। বাহারি রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর জেলা প্রশাসক মো.…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ চুরির ঘটনায় জড়িত দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাঝে একজন ভাঙাড়ি ব্যবসায়ী রয়েছেন। আটককৃতরা হলেন ছন্দু মিয়া (৩৬) এবং হাবিবুর রহমান। আটককৃতদের কাছ থেকে চোরাই মালামালের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। থানা সুত্র জানায়, গত ১০ এপ্রিল রাত আনুমানিক ১ টা হতে ৫ টার মধ্যে যে কোন এক সময় অজ্ঞাতনামা ব্যক্তিরা শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ইউপির দুর্গানগর এলাকা থেকে ১টি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার পরই পুলিশ চোর…
নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতির পরপরই চিহিৃত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দ্বারা হামলা চালিয়ে মারাতœক জখম করেছে। এঘটনায় আরিফকে বাচাঁতে শহিদার রহমান শুভ এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়। দুজনই এখন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় শহর জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নীলফামারী থানায় লিখিত অভিযোগে জানা গেছে, নীলফামারী শহরের শিশু একাডেমীর সামনে সোমবার সাড়ে ৭টায় মিজানুর টি স্টলের পার্শ্বে দাড়িয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ হোসেন ও শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক শহিদার রহমার শুভ সাংগঠনিক আলোচনা করছিল। হটাৎ করে দেশীয় অস্ত্র ও লাঠি শোটা হাতে নিয়ে শহরের শাহীপাড়ার ফরিদ আহমেদের পুত্র সুফল ইসলাম,…

