নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চেক জালিয়াতি (এনআই অ্যাক্ট) মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)।

রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (শনিবার) সন্ধ্যায় র‍্যাব-১৪ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির নাম তপন কুমার দাস (৫৫)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া কালীবাড়ী রোড এলাকার মৃত সতেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে নেত্রকোনা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালায় র‍্যাব। এ অভিযানে সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এবং আরেকটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তপন কুমার দাসকে গ্রেফতার করতে সক্ষম হয় আভিযানিক দলটি। তিনি দীর্ঘদিন ধরে আদালতের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের ধারাবাহিক ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version