টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চত্বরে স্থাপতি বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত, দোয়া ও মোনাজাত করা হয়। অপর দিকে সকাল ৯ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও উদ্যানের মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার খন্দকার জহুরুল হক ডিপটি ও ফজলুল হক বীর প্রতীক প্রমুখ । পরে পৌর উদ্যানসহ বিভিন্ন জায়গায় গণভোজের আয়োজন করা হয়।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
- তারুণ্য জাগাতে নেত্রকোনায় ডিসি গোল্ডকাপের লোগো উন্মোচন ও ফিকশ্চার চূড়ান্ত
- নেত্রকোনায় গণশুনানি: অভাব-অভিযোগ শুনার পাশাপাশি গাছে চারা উপহার
- মদনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্কেল ভেটিং সংশোধনের দাবিতে জামালপুরে বিএডিসি’র কর্মবিরতি
- মাদ্রাসা শিক্ষার্থীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে মেধার স্বাক্ষর রাখছেন: নেত্রকোনার এডিসি
- তিস্তায় অবৈধ পাথর উত্তোলন: ১৬ নৌকা ধ্বংস
- মাদক সেবন ও সংরক্ষণ: নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ২ নারীর জেল-জরিমানা


