জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে টানা চারদিন কর্মবিরতির পর অবশেষে আগামীকাল (বুধবার) থেকে চলমান কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি ড. মো: কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ড. মো: আবু সালেহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সুনির্দিষ্ট দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক সমিতিকে লিখিত ভাবে সিদ্ধান্তসমূহ জানায়। উক্ত সিদ্ধান্তসমূহ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে ০৭.০৬.২০২২ তারিখ দুপুর ২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে জরুরী আলোচনায় মিলিত হয়। একই দিনে বিকাল ৪.০০টায় শিক্ষক সমিতি কার্যনির্বাহী কমিটির একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তসমূহের প্রতি শিক্ষক সমিতি আস্থা রেখে সমিতির পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করছে এবং আগামীকাল থেকে যথারীতি একাডেমিক কার্যক্রমে শিক্ষকবৃন্দের অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।’ প্রসঙ্গত, এর আগে, ইউজিসি কর্তৃক ঘোষিত শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা রিজেন্ট বোর্ডে উত্থাপন না করা, যারা উচ্চতর পদে আবেদনের যোগ্যতা অর্জন করেছেন তাদের বোর্ড সম্পন্ন করে দ্রুত আপগ্রেডেশন প্রদানসহ মোট তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ২ জুন থেকে একাডেমিক কার্যক্রম থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।
ব্রেকিং নিউজ
- ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ: পূর্বধলায় নিহত ১, আহত ১
- ‘নারী নয়, কর্মকর্তা হিসেবে এসেছি’: গভীর রাতে নির্মাণকাজ তদারকিতে এডিসি লিজা
- নেত্রকোনার বনগাঁও গ্রাম থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
- ছিনতাইয়ের শিকার হয়ে উল্টো অপপ্রচারের শিকার যুবদল নেতা, সুষ্ঠু তদন্তের দাবি
- নেত্রকোনা সরকারি কলেজে বিতর্ক উৎসব সম্পন্ন: চ্যাম্পিয়ন রাষ্ট্রবিজ্ঞান, রানারআপ ইংরেজি
- শৃঙ্খলা ও ড্রেসরুলস উন্নয়নে নেত্রকোনায় পুলিশের মাস্টার প্যারেড
- শ্রম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে অধ্যক্ষ আব্দুস সাত্তার


