শ্রমিক সমাবেশে এম পি দুদু মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাট-১ আসনের সংসদস সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি বলেন, যার জমি আছে, কিন্তুু ঘর নেই, এমন লোকদের সরকারী ভাবে বাসস্থানে ব্যবস্থ্যা করে দিবে আওয়ামীলীগ সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন বাংলাদেশের কোন মানুষ গৃহহীন থাকবে। সকলের থাকার ব্যবস্থা করে দিবেন। আজ শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে বার্ষিক ৬ষ্ঠ সাধারণ সভা ও বনভোজনে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন। পাঁচবিবি উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে গোহাটা মুক্ত মঞ্চ চত্ত্বরে সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুলের সঞ্চালনায় শ্রমিক সমাবেশে তিঁনি আরো বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে কাজ করেছি, দুই বার পৌর মেয়য়ের দায়িত্ব পালন করেছি, উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছি, আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দু’দু বার জয়পুরহাট-১ আসনের এমপি নির্বাচিত হয়েছি। নিজের জন্য কিছুই করিনি। নিজে বাড়ী পর্যন্ত করতে পারিনি, অথচ অনেকেই রাজনীতি করে বাড়ী গাড়ীসহ অঢেল সম্পদের মালিক বনে গেছেন। তাদের রয়েছে বিশাল সন্ত্রাসী বাহিনী। এসময় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, জেলা আ’লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, এম এ হান্নান রনি প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে ৫ সহস্রাধিক শ্রকিদের মাঝে রাফ্রেল ড্রল অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
- স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির


