Author: News Editor

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ জনের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্ত ব্যক্তিরা এবং তাদের স্বজনদের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এবার ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন দুই জন। তারা হলেন- মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)। শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন পেয়েছেন এই পদক। সংগীতে পেয়েছেন জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহুর ও…

Read More

নওগাঁর সাপাহারে সরবতুল্লাহ মাদরাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন। নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এরই মধ্যে ওই কেন্দ্রের সচিবসহ ৫৭ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এর আগে অনুষ্ঠিত বাংলা প্রথম ও বাংলা দ্বিতীয় পত্রেও একইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ওই শিক্ষার্থীরা। এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানিয়েছেন, ৫৮ জনকে আটক করা হয়েছে। এদের প্রত্যেকের প্রবেশপত্রসহ…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণীর রোগ নির্ণয় ও গবেষণার জন্য ১৯৮১ সালে গাইবান্ধায় স্থাপন করা হয় আঞ্চলিক প্রাণীরোগ অনুসন্ধান ও গবেষণাগার। তবে জনবল সংকটে দীর্ঘদিন ধরে মুখ থুবড়ে পড়েছে গাইবান্ধাসহ ৫ জেলার মানুষের , রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার একমাত্র আঞ্চলিক এ গবেষণাগারটি। ময়নাতদন্তসহ অফিসের দাপ্তরিক সব কাজ একাই সামলান এমএলএসএস পদে থাকা আকতার হোসেন। কষ্ট হলেও তাকে কাজ করতে হয়।নিয়োগ না থাকায় জনবল সংকটে এই অফিস। প্রতিষ্ঠার পর থেকে উত্তরের পাঁচ জেলার বিভিন্ন প্রাণীর রোগ নির্ণয়ে আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান ও গবেষণাগারটি ব্যবহার হলেও ২০২১ সাল থেকে জনবলের অভাবে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। এতে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুনজুরুল ইসলাম নাহিদ সভাপতি ও দৈনিক জনকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্ণারে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ.কে. আজাদ লাভলু নির্বাচনের ফল ঘোষণা করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আদিল সরকার (সময়ের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন (বাংলাদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক নাজমুল…

Read More

স্টাফ রিপোর্টার: প্রতি বারের ন্যায় এবারো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর-উচারগাঁও কলিম শাহ বাউল সংঘের ওরস মাহফিল সম্পন্ন হয়েছে। গত রবিবার দিবাগত রাত ব্যাপী কলিম শাহ বাউল সংঘের মাঠে এই ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট গীতিকার, নাট্যকার ও ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আবুল আজাদের সার্বিক তত্বাবধানে ওরস মাহফিলে দেশের প্রখ্যাত বাউল শিল্পীরা অংশ গ্রহন করেন। সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল হান্নানের পরিচালনায় ওরস মাহফিলে দিনের বেলা মিলাদ শরীফ, দোয়া অনুষ্ঠিত হয়। রাতব্যাপী সাংষ্কৃতিক অনুষ্ঠানে গাণ পরিবেশন করেন বাউল লতিফ সরকার, শিল্পী সাজ্জাদ নুর, বাউল শাহ আলম সরকার. বাউল শাহজাহান সিরাজ, বাউল তছকির আলী।…

Read More

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা জনাব ইকরামুল হক টিটুকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সঞ্চালনা করেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের বর্তমান সভাপতি জনাব আব্দুল মান্নান মেজবাহ, ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক বদরুল আমিন পিয়াস। এছাড়া…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু (৩০) গ্রেফতার। গ্রেফতারকৃত মিন্টু যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন বালিয়াডাঙ্গা (মান্দিয়া বটতলা) এর মোঃ ইনতাজ শেখের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিপ্লব সরকার, এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী) তিনটায় কোতয়ালী থানাধীন চুড়ামনকাটি ইউনিয়নের দৌগাছীয় গ্রামের হজরত শাহ সুলতান আহমেদের রাস্তার উপর থেকে আসামি মিন্টুকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। সংক্রান্তে এসআই বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা…

Read More

সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারীর সদরে জনকল্যাণ সেচ্ছাসেবী ফাউন্ডেশন নামে একটি সংগঠনের ৪ জন সদস্যকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অবহেলিত মানুষকে সহায়তার লোভ দেখিয়ে ভোটার আইডি কার্ড নিয়ে অনলাইনে বিভিন্ন জুয়ার সাইট পরিচালনা করার দায়ে রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-রোস্তম আলীর ছেলে মিজানুর রহমান (২৪), ভবেস রায়ের ছেলে রাগর রায় (২২), জিয়ারুল রহমানের ছেলে জাকির (১৯), তারা কুন্দুপুকুর এলাকার বাসিন্দা ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মধ্যপাড়া গ্রামের মজিদুল ইসলামের ছেলে শয়ন মিয়া (২৫)। এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তারা বিভিন্ন এলাকায় গিয়ে জনসেবার কথা বলে মানুষের কাছে ভোটার আইডি কার্ড এবং…

Read More

সংবাদ বিজ্ঞপ্তী সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন গতকাল রংপুর তথ্য অফিসের সামনে ত্রিমূখি মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন। গতকাল জেলা তথ্য অফিসার আতিকুর রহমান শাহ এর সাথে সাক্ষাৎ শেষে অফিসে ফেরার সময়, মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুত গতিতে পাশ কেটে যাবার সময় সজোরে সাংবাদিক তুহিনের মোটরসাইকেলের সাথে ধাক্কা দেয়, এতে সে ছিটকে পড়ে আহত হন, এর পর আরও দুইটি মোটরসাইকেল ও একটি রিক্সাকে ধাক্কা দিলে মোট ৫ জন আহত হয় এবং মোটরসাইকেল সহ রিক্সা ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিক তুহিনকে প্রাথমিক ভাবে তথ্য অফিসে নিয়ে সেবা প্রদান করা হয় এরপর হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার…

Read More

জুবাইর হাসান (জবি প্রতিনিধি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রফিক ভবনে খচিত নামফলক পরিমার্জনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা অসন্তোষ জানিয়েছে। শিক্ষার্থীরা বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনে যে কয়েকজন ব্যক্তির নাম স্বরণীয় হয়ে আছে তাদের মধ্যে ভাষা শহিদ রফিক উদ্দিন আহমদ অন্যতম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন জগন্নাথ কলেজ)এই সাবেক শিক্ষার্থী তার বুকের তাজা রক্ত দিয়ে স্মৃতির পাতায় অবিস্মরণীয় হয়ে আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার স্মৃতি ধারণে ২০১৪ সালে ২০ই ফেব্রুয়ারী বিজনেস স্টাডিজ ভবনের নাম পরিবর্তন করে রফিক ভবন করেন। ভবনটির যাত্রাকাল ৮ বছর অতিক্রম করলেও কোন কাঠামোগত উন্নয়ন হইনি এই ভবনের। এমনকি ভবনটির হাতে লেখা রঙচটা নামফলকেও নাই কোন পরিমার্জনের…

Read More

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতিকে ঘর থেকে বের করে দরজায় তালা ঝোলানোর, সত্যতা পাননি ইউএনও লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজায় তালা দিয়েছেন চেয়ারম্যান এমন সংবাদ প্রকাশের পরে আলোড়ণ সৃষ্টি হয় পুরো জেলা জুরে। সর্বস্তরের মানুষের মুখে একটাই কথা চলতে থাকে যে, একজন জনপ্রতিনিধি বা চেয়ারম্যান এমন অমানবিক কাজ করতে পারেন না। এ সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ঘটনাস্থল (ঠাকুরগাঁও পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালন্দর শান্তিনগর এলাকায়) পরিদর্শণে যান ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। ঘটনাস্থলে ইউএনও যাবার আগে থেকেই উল্লেখিত বাড়িটিতে সেই দম্পতি অবস্থান করছিল। ইউএনও যাবার খবর…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বিএমডিসির রেজিষ্ট্রেশন না থাকলেও চিকিৎসক পরিচয়ে নিয়মিত রোগী দেখার অভিযোগে মিজানুর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে শহরের দয়ালের মোড় এলাকার হেল্থ কেয়ার ল্যাবে অভিযান পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবীন শীষ। অভিযান শেষে এসএম রবীন শীষ সাংবাদিকদের জানান, বিএমডিসির রেজিস্ট্রেশন না থাকলেও নামের পাশে ডাক্তার ব্যবহার করে রোগীদের সাথে বেশ কয়েক বছর ধরে প্রতারণা করে আসছিলেন মিজানুর। এর আগেও একই অপরাধে তার কারাদণ্ড হয়েছিল। বর্তমানে নিজেই একটি ডায়াগনস্টিক সেন্টারে খুলে…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে । রবিবার বিকালে শিবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব হায়াতউদ্দৌলা , পৌর বিএনপি’র সদস্য সচিব লিটিল বিশ্বাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করে। সরকারের সীমাহীন দুর্নীতি অনিয়ম, দ্রব্যমূল্য বৃদ্ধি, সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ও বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীদের অনতি বিলম্বে মুক্তির…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আনসারও গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপিতে) সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য ‘রাষ্ট্রপতি’ গ্রাম প্রতিরক্ষা পদক পেয়েছেন শহিদ। তিনি শিবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের ভিডিপি দলনেতা। শিবগঞ্জে তিনি এই প্রথম এই পদক পেলেন। শহিদ ইসলাম কানসাট ইউনিয়ানের পার্বতীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। সে ২০০৬ সালে বাংলাদেশ আনসার ভিডিপি সদস্য ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করে। স্থানীয় ও জাতীয় নির্বাচন, দূর্গাপূজার, করোনাকালীণ সময়ে, অফিস কর্তৃক বিভিন্ন সময় চেকপোস্ট ডিউটি ও পুলিশের কাজে সহায়তা, বাল্য বিয়ে ও মাদকবিরোধী অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় রাষ্ট্রপতি পদ অর্জনে গৌরব অর্জনে করেন। শহীদ অত্যন্ত সাহসিকতার সাথে জীবনের অত্যন্ত ঝুঁকি বহন করে…

Read More

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর সাইড লাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শ্লোজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জার্মানির মিউনিখে এমএসসি কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। বৈঠককালে তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। সফর শেষে প্রধানমন্ত্রী ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর- মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি ডিগ্রী কলেজের দক্ষিন পাশে ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে নিপুনের দোকানে সন্ত্রাসীদের দ্বারা গুলিবদ্ধ হয়েছেন মানব মন্ডল (৪০) ।তার উরুতে গুলি লাগে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাত আনুমানিক পোনে নয়টায় মনিরামপুর উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের কুলটিয়া মোড়ে এ গুলির ঘটনা ঘটে। তিনি মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মৃণাল কান্তি মন্ডলের ছেলে। সন্ত্রাসীরা গুলি করে বেরিয়ে যাওয়ার সময় অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটীতে ডিবি’র হাতে ৩জন সন্ত্রাসী গ্রেফতার হয়। গ্রেফতারকৃত শিশির মন্ডল (৩০) অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের নারায়ন মন্ডলের ছেলে, তন্ময় সরকার (১৮) মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাইরে থেকে বোঝার সুযোগ নেই সীমানা প্রাচীরের ভেতরে টিলাজুড়ে কত জাতের গাছ। টিলার চারপাশে ছোট-বড় এসব গাছের কিছু চেনা, অনেকটাই অচেনা। স্থানীয়ভাবে নতুন, ব্যতিক্রমী এ রকম ফলগাছের সংখ্যাই অনেক। রামবুটান, ড্রাগন, আলুবোখারা, রঙ্গনা, অ্যাভোকাডো, আইসক্রিম—কত নামের গাছ বেড়ে উঠছে, দাঁড়িয়ে আছে। এসবের সঙ্গে পরিচিত আম-কাঁঠাল, লিচু-আনারস এসব তো আছেই, আছে কফিগাছের সারি। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুরে এ রকম ব্যতিক্রমী একটি ফলের বাগান গড়ে তুলেছেন আবদুল মান্নান। স্থানীয় বাসিন্দাদের নতুন ফলের সঙ্গে পরিচিত করতে অপরিচিত ফল-ফসল চাষের দিকেই তাঁর টান। তাঁর স্বপ্ন একদিন এই ফলের গাছগুলো তাঁকে স্বস্তি দেবে, শান্তি দেবে। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার…

Read More

মো: মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরে জেলেকে কুপিয়ে হত্যা করে পানিতে ফেলে ট্রলারসহ মাছ লুট করার অভিযোগ উঠেছে একই ট্রলারের আরেক জেলের বিরুদ্ধে। ট্রলারের আরেক জেলেকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ইব্রাহিম (৩৮) নামে অভিযুক্ত জেলেকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে কূলে ফেরার পথে পটুয়াখালীর গলাচিপার পানখালীর দক্ষিণ বঙ্গোপসাগরে হত্যাকাণ্ডটি ঘটে। নিহত জেলের নাম রাশাদ খান (৩২)। তিনি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলার চরমোন্তাজ এলাকার আলতাফ হোসেনের ছেলে ও লুট হওয়া ট্রলারটির মালিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাশাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। ওই ঘটনায় আহত জেলের নাম জামাল হোসেন (৩০)। তিনি একই এলাকার বাসিন্দা। পটুয়াখালীর…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার সকল নদ-নদীগুলোর দৈন্যদশার কারণে স্থায়ীজলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যশোর জেলার জনপদ ও নদ-নদী গুলো রক্ষার দাবিতে যৌথ সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটায় যশোরে অবস্থিত ভৈরব নদ সংস্কার আন্দোলনের অস্থায়ী কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জনাব মোবাশ্বর হোসেন বাবু’র সভাপতিত্ব অনুষ্ঠিত যৌথ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন, চিত্র নদী বাঁচাও আন্দোলন ও মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলনের অন্যতম সংগঠক ও উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদ, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা জিল্লুর রহমান…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ ভারত সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৯শত কেজি ভারতীয় চিনি সহ ৪ টি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটো গাড়ী জব্দ করেছে। এ সময় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। আজ শুক্রবার পুলিশ এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান। মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে ওসি এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটা দল উপজেলার বংশীকুন্ডা…

Read More