Author: News Editor

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের নবনিযুক্ত পুলিশ সুপার মো. মনজুর রহমান জেলার রাজনগর থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২রা আগস্ট) বিকেলে মৌলভীজাররের নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জেলার রাজনগর থানা পরিদর্শনে আসলে রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় ফুলেল অভ্যর্থনা জানান। পরে তিনি থানার ফোর্সের ব্যরাক ও খাবারের মান, অস্ত্রাগার, থানার মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। শেষে রাজনগর থানার আয়োজনে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মরত পুলিশ অফিসারদের সাথে কল্যাণ সভায় অংশ নেন। সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের…

Read More

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ‘মিথ্যা ও সাজানো’ মামলায় সাজা আওয়ামী সরকারের ফরমায়েশি রায়ের আরেকটি দৃষ্টান্ত স্থাপিত হলো বলে মনে করে বিএনপি। বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় অবিলম্বে ‘মিথ্যা’ মামলায় তাদের সাজা প্রত্যাহারের আহবান জানান বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়াটা আওয়ামী দুঃশাসনের কোনো ব্যতিক্রমী ঘটনা বলে কারো মনে হয়নি। বিচার বিভাগের দলীয়করণের এটা আরেকটি নিকৃষ্ট নজির। সরকারপ্রধান নিজেকে অপ্রতিদ্বন্দ্বী রাখতে…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলা যুবদলের সাধারন সম্পাদক এম, এ, মুহিত এর নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার (২আগস্ট) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ১০নং মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান এর  সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান,কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তালুকদার মো.নাজিম উদ্দিন রনি। এসময় জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন সুমন,যুবদল নেতা জুবের আহমেদ,আতাউর রহমান, শাহ আমির,আতাউর রহমান সাগর,মোশাহিদ…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজার টেকনাফ থানাধীন নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার এবং এক রোহিঙ্গাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারীরা হলেন,টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল হোসেনের ছেলে জাহিদ হোসেন প্রকাশ ধইল্যা (৩৫) ও উখিয়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৫ এর বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে সৈয়দ সালাম প্রকাশ সাইদুল ইসলাম (২৩)। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৪০) বছর। মঙ্গলবার (২ আগষ্ট) বিকেল ৪ টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকার মনু নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন ও কুলাউড়া থানা পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা যায়, উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারের পাশ দিয়ে বয়ে চলা মনু নদীতে মঙ্গলবার বিকেলে ভাসমান একটি লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকাল ৪ টার দিকে ভাসমান লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান,…

Read More

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রংপুরের মঙ্গা দূর করেছে। আওয়ামী লীগ সরকার আসলে মঙ্গা থাকে না। রংপুরে সবরকম ব্যবস্থা করা হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে রংপুরের জিলা স্কুল মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন। এ সময় স্লোগানে স্লোগানে নেতা-কর্মীরা তাকে বরণ করে করে নেন। জনসভাস্থলে গিয়ে শুরুতেই শেখ হাসিনা প্রায় ১ হাজার ২৪০ কোটি টাকার ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল ও ষড়যন্ত্রের রাজনীতির শুরু হয়েছিল। মানুষের…

Read More

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাতক আসামি তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ওই সম্পদগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। রায়ে আদালত তারেক রহমানের তিন কোটি টাকা এবং জুবাইদার ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করেছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারিত পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দুদকের আইনজীবীর মতে, এ মামলায় সাজা হওয়ার জন্য যথেষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করতে সক্ষম হয়েছে দুদক। যে কারণে তাদেরকে আদালত শাস্তি দিয়েছেন। তবে বিএনপি সমর্থক আইনজীবীদের দাবি, এ মামলার সাক্ষ্যগ্রহণ হয়েছে নজিরবিহীন দ্রুততম সময়ে।…

Read More

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধি: ভালোবাসা ও মমতা মাখানো নিপুন হাতে কারুকাজের মাধ্যমে মাটি দিয়ে তৈরি করে থাকেন নানা তৈজসপত্র। তাদের জীবন জীবিকার একমাত্র হাতিয়ার হলো মাটি। কিন্তু কালের বিবর্তনে তাদের ভালোবাসা ও মমতা দিয়ে নিপুন হাতে মাটির তৈরি তৈজসপত্র এখন বিলুপ্তির পথে। দিন যতই যাচ্ছে, ততই বাড়ছে আধুনিকতা। আর এই আধুনিকতা বাড়ার সাথে সাথে হারিয়ে যাচ্ছে মাটির তৈরি শিল্পপণ্যগুলো। এক সময় মাটির তৈরি তৈজসপত্রের প্রচুর ব্যবহার ছিল। সেই তৈজসত্রের স্থান দখল করে নিয়েছে এ্যালুমিনিয়াম ও পাস্টিকের তৈরি তৈজসপত্র। এসবের দাম বেশি হলেও অধিক টেকসই। তাই টাকা বেশি হলেও এ্যালুমিনিয়াম ও পাস্টিকের তৈরি তৈজসপত্রই কিনে থাকে সাধারণ মানুষ। কাঁচ,প্লাষ্টিক আর মেলামাইনের ভিড়ে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ রিয়াজ মিয়া(৫০) এবং রাব্বি আহমেদ নাইম (১৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১লা আগষ্ট) দিবাগত রাতে রাজনগর উপজেলাধীন দক্ষিণ ভূজবল এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন তথ্য অনুসারে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টার সময় এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ ভূজবল এলাকার আটককৃত রিয়াজ মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। রিয়াজ মিয়ার বাড়িতে তল্লাশি করে রিয়াজ মিয়া ও রাব্বি আহমেদ নাইম নামে দু’জনকে আটক করা হয়। সেখানে তাদের হেফাজতে থাকা ৫ টি পলিথিনে…

Read More

আজ রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। বুধবার (২ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। উদ্বোধন করবেন বেশ কিছু উন্নয়ন প্রকল্পের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২ আগস্ট) দুপুরে সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবে। দুপুর ২টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট হেলিপ্যাড থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও ২টা ১৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয়…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি’র) বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দ্বীপ নারায়ণ কানু (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১লা আগস্ট) দুপুরে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি’র গোপন তথ্য মোতাবেক মঙ্গলবার দুপুরে এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের বরমচাল চা-বাগানের অফিস লাইন এলাকায় অভিযান পরিচালনা করে। চা-বাগানের অফিস লাইনে আটককৃত ব্যক্তি দ্বীপ নারায়ণের বাড়িতে তল্লাশি করে তার হেফাজতে থাকা ব্যাগে পলিথিনে মোড়ানো ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটককৃত দ্বীপ নারায়ণ কানু বরমচাল চা-বাগানের অফিস লাইনের মৃত বলদেব কানুর ছেলে। সে চিহ্নিত…

Read More

মঙ্গলবার (১ আগস্ট) ‘বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাইসার আহম্মেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সভায় বসেন শিক্ষক নেতারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, আমাদের মূল দাবি ছিল- সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। তিনি বলেন, জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে, সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে।…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ছিটলমহল বিনিময়ের ”৮ম বর্ষপূর্তি”। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নানান অনুষ্ঠানমালার আয়োজন করে ডিমলা উপজেলার বিলুপ্ত ৪টি ছিটমহলের নব্য বাংলাদেশীরা। নিজেদের মধ্যে মতবিনিময়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা শেষে রাত ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্জালন করা হয়। ৩১শে জুলাই সোমবার রাতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ছিটমহল কমিউনিটি সেন্টারে বিলুপ্ত ছিটমহল বাসির আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, টেপাখড়িবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রবিউল ইসলাম শাহীন, সংরক্ষিত মহিলা সদস্য রেজিনা বেগম, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, মো. নুর ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. লিখন সরকার ও মো. শামসুল হক…

Read More

সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের সরকার পাড়া নিম্ন মাধ‍্যমিক বালিকা বিদ‍্যালয়ে পুষ্টি সমৃদ্ধ ফল গাছে চারা রোপন করা হয়েছে। সোমবার (৩১জুলাই/২০২৩) বিদ্যালয় প্রাঙ্গণে ফল গাছে চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি কলেজের প্রফেসর মোঃ জুলফিকার আলী ভুট্টু উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানে সভাপতি মোঃ সফিকুল ইসলাম , প্রতিষ্ঠাতা মোঃ বেলাল হোসেন সহ প্রধান শিক্ষক মোছাঃ সামিরা খাতুন, সহকারী শিক্ষক মোছাঃ আমেনা বেগম,রওশন আরা সরকার, মোঃ খাদেমুল ইসলাম, কান্চন কুমার রায়,নিমাই চন্দ্র রায়,ত্রৈলক্ষ রায়,প্রমূখ। প্রধান অতিথি সাংবাদিকদের জানান প্রতিষ্ঠা কাল থেকে আমরা বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত করে আসছি, আমাদের সরকার পাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার পহেলা আগষ্ট মধ্যনগর উপজেলার গুমাই নদীর বনগাঁও এলাকায় ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জামালগঞ্জ উপজেলার জয়নগর গ্রামের আব্দুল রফিক মিয়ার ছেলে শান্ত মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার এএসআই কাজল সহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা ভূমি অফিসের আবুল হাসান। ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন,বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোরাই প্রাইভেটকার উদ্ধার আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় চোর চক্রের ২সদস্যসহ গ্রেপ্তার ৮জন আটক করা হয়েছে। সংবাদ সম্মেলনেমৌলভীবাজার পুলিশ সুপার মো: মনজুর রহমান জানান। কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি চোরাই প্রাইভেটকার উদ্ধার ও গাড়ি চুরির সাথে জড়িত আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় চোরচক্রের ২ সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০জুলাই রাতব্যাপী অভিযানে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার জসিম উদ্দিন আহমদ আব্দুল হাকিম এর বাসার সামনের রাস্তা থেকে একটি সিলভার রঙের প্রাইভেটকার চুরি হয় । এ ঘটনায় কুলাউড়া থানার মামলা নং-১৩, ১৭ জুলাই দায়ের করা হয়। চুরি…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর যশোর ছাত্রকল্যান সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের শিক্ষক ও ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহীদুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক মোঃ আবদুল লতিফ। এসময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন একই সাথে বৃহত্তর যশোর ছাত্রকল্যান সমিতির সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সাথে আমন্ত্রিত অতিথি…

Read More

কক্সবাজার জেলা প্রতিনিধি রংপুর থেকে ফিরে কে এম নুর মোহাম্মদ। – রংপুরে প্রধানমন্ত্রীর মহাসমাবেশের মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। আগামীকাল প্রধানমন্ত্রীর মহাসমাবেশ উপলক্ষে রংপুর মহানগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিটি এসপির রংপুরের প্রধান আবু বক্কর সিদ্দিক জানান,6 নিরাপত্তার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে এক হাজারেরও বেশি উচ্চক্ষমতা সম্পন্ন সিসি ক্যামেরা। এগুলো নিয়ন্ত্রণ করবে রংপুর মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। বুধবার (২ আগস্ট) দুপুর ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় জনসভায় যোগদান করবেন। আয়োজকরা জানিয়েছেন, জনসভা হবে জনসমুদ্র, যেখান থেকে এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। চলছে শেষ মুহুর্তের মাঠ, মঞ্চ সাজানোর কাজ।…

Read More

জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসপিয়া জাহান রিতু(২০) ও অনন্যা হিয়া(২০) নামের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১আগস্ট ২০২৩) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থী সূত্রে জানা যায়, সাতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজন ডুবে যান এবং প্রায় ২০-২৫মিনিট ডুবন্ত অবস্থায় থাকলে অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান ও উদ্ধার করে শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী ভাড়াউড়া চা বাগান ডিভিশনের ৯ নং সেকশন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। অদ্য সোমবার (৩১জুলাই) কোন এক সময় এই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম জনি তম্পা (২৬) তিনি কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া পুঞ্জির বাসিন্দা মৃত: মেজরলি সু:ঙ এর ছেলে বলে জানা যায়। এবিষয়ে জানতে শ্রীমঙ্গল রেলওয়ে থানা (জিআরপি) ওসি মীর সাব্বির আলী নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলেটগামী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে জনি তম্পা মারা গেছেন…

Read More