Author: News Editor

মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে কটিয়াদী স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভা বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী উপজেলা বিএনপির নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক। অন্যান্যদের মাঝে উপস্থিতি ছিলেন কটিয়াদী উপজেলা কৃষক দলের আহবায়ক আজিজুল হক শাহজাহান, কটিয়াদী উপজেলা যুবদললেতা মোঃ শফিকুল ইসলাম ফুলু ভাই এবং যুবদলের ১নং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সেতু, কৃষক দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ আলী সহ কটিয়াদী উপজেলা বিএনপির সকল পযার্য়ের নেতৃবৃন্দ। কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন,এই ভোট বিহীন…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা বিএনপি নেতা ইয়াকুব আলী সিরাজীর কাজ্বী বাড়িতে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া শফি।মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব মো.শফিকুর রহমান,উপজেলা বিএনপি নেতা ইয়াকুব আলী সিরাজী শহিদ,হারিস উর রহমান,মোত্তাকিন আহমদ প্রমূখ।আলোচনাসভায় উপজেলা ও…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে মুকুল মালাকার (৬৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, মুকুল মালাকার গুপ্তগ্রামের বাসিন্দা। পেশায় একজন কৃষক। নিত্যদিনের মতো তিনি শুক্রবার সকালে গরুকে ঘাস খাওয়াতে হাওরে নিয়ে যান। একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন গুপ্তগ্রাম এলাকায় পৌঁছলে তাকে ধাক্কা দেয়। পরে দ্রুত স্থানীয়রা মুকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যথাযথ সম্মানের সাথে যশোরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার ( ১ লা সেপ্টেম্বর) বিকালে যশোর শহরের রাসেল চত্বরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সদস্য সাবেরুল হক সাবু, টিএস আইয়ুব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,আওয়ামী লীগের মুদ্রা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার চৌগাছা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩ শিক্ষিকা কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রে অবস্থান করায় চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিসে ওই বরখাস্তের আদেশ এসে পৌঁছায়। চাকুরি থেকে বরখাস্ত হওয়া শিক্ষিকরা হলেন- বিধি বর্হিভূতভাবে মেডিকেল ছুটি নিয়ে চীনে অবস্থান করা চৌগাছার মাজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন সুলতানা জিনিয়া, মেডিকেল ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা উপজেলার বড়খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিশাত মুনাওয়ারা ও উপজেলার কংশারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারহানা সাত্তার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিধি অমান্য করায় তাদেরকে চাকরি থেকে…

Read More

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা বিএনপি’র এক নেতা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। নিহত মজিবুর রহমান রতন (৫৯) সোনাইমুড়ী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সুয়া মিয়ার বাড়ির সুয়া মিয়ার ছেলে। তিনি সোনাইমুড়ী পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং সোনাইমুড়ী পৌরসভা যুবদলের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের ভাতিজা কামাল উদ্দিন বলেন, গত ৭দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রতন। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সন্ধ্যার দিকে তাকে কুল্লিার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার…

Read More

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মরণে আগামীকাল (শুক্রবার) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১ সেপ্টেম্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সমাবেশস্থল ও তার আশপাশ এলাকায় সকাল ১০টা থেকে ভিভিআইপি গমনাগমন শেষ না হওয়া পর্যন্ত কিছু এলাকার রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেওয়া হবে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বন্ধ থাকবে যেসব সড়ক কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং এবং উপাচার্য ভবন ক্রসিং। এমতাবস্থায়…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ১কেজি (১০০০) গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২৩১ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান মায়ানমার থেকে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ছেঁড়াদ্বীপের কেয়াবনের মধ্যে পাঁচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায়…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ- পূর্ব দিকে মাদক পাচারকারীরা পাচারের উদ্দেশ্যে নাফ নদীর পার্শ্বে ঘন কেওড়া বাগানের ভিতরে ইয়াবা ট্যাবলেট লুকায়িত অবস্থায় রেখেছে। এমন তথ্য পাওয়ার সাথে সাথে টেকনাফ ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল এবং নাজিরপাড়া বিওপি থেকে একটি চোরাচালান প্রতিরোধ…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি কর্তৃক ‘শোকে-শক্তিতে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৩১ আগস্ট দুপুর ২ টার সময় বশেমুরবিপ্রবি একাডেমিক ভবনের উত্তর গেট সংলগ্ন স্থানে ১৫ ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বজনদের ৪৮ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সহ-সভাপতি ফায়েকুজ্জামান মিয়ার সঞ্চালনায় ও শিক্ষক সমিতির সভাপতি সালেহ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি৮ সিসিআই চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য…

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মানসিক স্বাস্থ্য বিষয়ক ‘Introducing Psychological First Aid for students emotional well-being’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। কর্মশালায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। সময়োপযোগী বিষয় নিয়ে কর্মশালা আয়োজন করায় উপাচার্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। কর্মশালায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “মানুষের মনস্তত্ব কিন্তু প্রতিনিয়ত পাল্টায়। একজন শিশুর মনস্তত্ব কিন্তু একজন কিশোর কিংবা যুবকের মনস্তত্বের চেয়ে সবসময় ভিন্ন। তুমি…

Read More

মোঃ আতাউর রহমান লালপুর( নাটোর) প্রতিনিধি। নাটোরের বনপাড়া- পাবনা মহাসড়কে লালপুর উপজেলার কদমচিলানে এলাকায় দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে ট্রাকের ধাক্কায় সীমা খাতুন (২৫) নামের এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার (৩১আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সীমা খাতুন উপজেলার কদিমচিলান গ্রামের মাজেদুল ইসলামের স্ত্রী এবং তিনি ইশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আলিমুল ইসলাম বলেন, পাবনার ইশ্বরদী ইপিজেডের ভাড়া করা একটি লেগুনা পাবনা-নাটোর মহাসড়কের কদমচিলানে দাঁড়িয়ে ইপিজেডের কর্মীদের তুলছিল। এ সময় পাবনাগামী একটি ট্রাক…

Read More

পূর্ব ইউক্রেনে একটি মিশনে যাওয়ার সময় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে সামরিক বাহিনী জানিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী বুধবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে রুশ নিয়ন্ত্রিত এলাকায় একটি মিশন পরিচালনা করার সময় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার। বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে দেশের একটি রাশিয়ান-নিয়ন্ত্রিত সেক্টরে মিশন পরিচালনা করার সময় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেইনস্কা প্রাভাডা জানিয়েছে,…

Read More

এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত ফরম (এসআইএফ) সংশোধনের মাধ্যমে ‘বাবা’ অথবা ‘মা’ অথবা আইনগত অভিভাবকের নাম যুক্ত করতে নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ১৪ পৃষ্ঠার রায় দেন। এ রায়ের ফলে তিনজনের যেকোনো একজনের নাম দিয়ে শিক্ষার্থীর ফরম পূরণ করা যাবে। সব ফরম সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সব শিক্ষাবোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বছরের শুরুতে গত ২৪ জানুয়ারি শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত ফরম সংশোধনের মাধ্যমে ‘বাবা অথবা ‘মা’ অথবা ‘আইনগত অভিভাবকের…

Read More

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা ও প্যারিসের একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাক্রোঁ বাংলাদেশে এলে এটি হবে তিন দশক পর ফ্রান্সের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর। সবশেষ ১৯৯০ সালে ফ্রান্সের তখনকার প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশে এসেছিলেন। সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানের সময় এমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। তবে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্টের সফরের বিষয়টি এখনও নিশ্চিত নয়। ২০২১ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্যারিসে দ্বিপক্ষীয় সফরে গিয়েছিলেন তখন তিনি ইমানুয়েল ম্যাক্রোঁকে বাংলাদেশ সফরের…

Read More

কে এম নুর মোহাম্মদ কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গা নারী হলেন,হ্নীলা জাদিমুরা নয়াপাড়া, ৯নং ওয়ার্ড, শালবাগান ক্যাম্প-২৬, ব্লক-ডি/৪, এফসিএন নং-২৫৩৫১০ এর বাসিন্দা মোহাম্মদ উল্যাহর স্ত্রী ও মৃত আবদুল জলিলের মেয়ে শহর বানু(৪৫)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জপলা পুলিশ সুপার,মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেল (পিপিএম-সেবা) এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলা উপজেলাকে গত বছর ২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে জেলার প্রথম ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। অথচ থাকার আশ্রয় মিললো না পুরো সংসার জীবনে ভূমিহীন ৭০বছর বয়সী বিধবা সাহেরা খাতুনের। শুধু থাকার আশ্রয়েই নয় বরং মিলেনি কোনো বয়স্ক ভাতা, বিধবা ভাতা কিংবা অন্য কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা। খোঁজখবর নিয়ে জানা গেছে, সংসার জীবনের শুরু থেকেই মানুষের জমিতে থাকতে হয়েছে সাহেরা খাতুনকে। ৬৫ বছর বয়সে স্বামীকে হারিয়ে ৭০ বছর বয়সী সাহেরা খাতুন এখন কোথায় যাবেন? কি খাবেন? নেই মাথা গোঁজার কোন ঠাঁই। সরিয়ে দেয়া হয়েছে অন্যের জমিতে উঠানো ঘর। পরে চলে আসেন আরেক ভূমিহীন ভাতিজার বাড়ীতে।…

Read More

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার শেখ হাসিনা সব কিছু ধরে খেতে খেতে শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের ফসল রাষ্ট্রকেও খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ার মো.শাহজাহান। তিনি বলেন, রাষ্ট্র আজকে সরকারের কাছে অসহায়। রাষ্ট্র প্রধানমন্ত্রীর কাছে বন্দী হয়ে আছে। আজকে রাষ্ট্রের স্বাধীনতা নেই। বুধবার (৩০ আগস্ট) দুপুরের দিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ সড়কের উত্তর গেইটে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্বরণে আয়োজিত মৌন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলা বিএনপি, অঙ্গও সহযোগী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। শাহজাহান বলেন,আজকে বাংলাদেশের মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নেই, সরকার বিরোধী রাজনীতি করার…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তের বারো পোতা বাজার থেকে ২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি) সদস্যরা।এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারসহ তিন পাচারকারী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)কে গ্রেফতার করে। আজ বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে সোনার বারসহ গ্রেফতার করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান…

Read More

এ,এম স্বপন জাহান মধ্যনগর(ধর্মপাশা)উপজেলা প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে ধর্মপাশা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার ৩০ আগস্ট ধর্মপাশা উপজেলা বিএনপি কার্যালয় থেকে মৌন মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। ধর্মপাশা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী মাজহারুল হক এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আমজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সুনামগঞ্জ ১ আসনে বিএনপির…

Read More