Author: News Editor

এ,এম স্বপন জাহান মধ্যনগর( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের কালু মিয়া (৫৫) নামে জিআর মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত কালু মিয়া মাটিয়ারবন গ্রামের মৃত মোকসেদ আলী পীরসাবের ছেলে। মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

Read More

জসিম উদ্দীন, নেত্রকোণা নেত্রকোণার বর্ডার তীরবর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে ১৮ ই সেপ্টেম্বর রাতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। দুই জন বিশিষ্ট এই কমিটিতে মোঃ হাবিবুর রহমানকে সভাপতি ও মোঃ মোজাম্মেল হক কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য যে, ১৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলনের পেক্ষিতে কমিটি ঘোষণা করা হয়েছে।

Read More

নিজস্ব প্রতিবেদক: সিট বাণিজ্য, শিক্ষার্থী থেকে হল চার্জ আদায় করে হল প্রশাসনকে না দেয়া, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ছাত্রীদের দেয়া সাইকেল কবজায় নেয়া, ছাত্রলীগের বিভিন্ন বড় অনুষ্ঠানে মেয়েদের জন্য উপহারের শাড়ি অনুষ্ঠানের পর ফেরত নিয়ে বিক্রি করাসহ বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে উঠেছে। এ ব্যাপারে নিশ্চুপ কেন্দ্রীয় ছাত্রলীগ ও হল প্রশাসন। জানা যায়, সব শেষ পহেলা সেপ্টেম্বর ছাত্রলীগের ছাত্র সমাবেশের দিন খাবার নিয়ে মারামারির ঘটনায় ভেঙ্গে যাওয়া ফোন কেনার জন্য সেশন অনুযায়ী ৫০/৩০/২০ টাকা করে চাঁদা তুলে আবারও বিতর্কিত হয়েছেন বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর নগদ-অর্থ) কর্মসূচির দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায় ডিমলা উপজেলায় ১১০ টি টিআর প্রকল্পের বরাদ্দ ৫৭ লাখ ৪১ হাজার ৬ শত ৬৫ টাকা ও ২৯ টি কাবিটা প্রকল্পের বিভাজনকৃত ৬৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭-নভেম্বর) দুপুরে উক্ত প্রকল্পের চেক বিতরণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরি-ই-আলম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রকল্পের সভাপতির হাতে চেক তুলে দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এমপি। চেক হস্তান্তরের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার জামকান্দি গ্রামের হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার (৮৫) বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত আড়াইটার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। তিনি প্রায় দেড় মাস ধরে স্ত্রীসহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ও তার সন্তানদের দাবী পূর্ব-শত্রুতার জেরে প্রতিপক্ষ বসত বাড়ি পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনী প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই গবাদিপশু, আসবাবপত্রসহ বসতঘর পুড়ে অন্তত ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ফজলু মিয়ার ছেলে আলাল উদ্দিন গতকাল মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ) চারজনের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। এলাকাবাসী,…

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের ২০২২-২৩ অর্থ বছরে মনোনীত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় নজরুল স্টাডিজ অফিসের একটি কক্ষে সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিস্টদের সাধুবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, “এ ধরনের একাডেমিক সেশন যত বেশি আয়োজন হবে বিশ্ববিদ্যালয় ততবেশি সামনের দিকে অগ্রসর হবে। আর সেদিকটি লক্ষ্য রেখেই বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করছে।”…

Read More

মোঃনাজমুল হোসেন বিজয়। বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া–লেমুয়া সড়কে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে রাকিব (২০), সাকিব (১৬) ও তানভীর (১৬) নামে তিন যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৩০ টার দিকে উপজেলার রায়হানপুর আলমগীর হাওলাদার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রাকিব, রায়হানপুর ইউনিয়নের দেলোয়ার হাওলাদারের ছেলে। সাকিব কাকচিড়া ইউনিয়নের খাসতাবক নাসির হাওলাদারের ছেলে ও তানভীর, বাবুল হাওলাদারের ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, ট্রাকটি রাস্তার উপরে থামানো ছিলো তবে কোন বাতি ছিলো না, এদিকে কাকচিড়া বাজার থেকে লেমুয়ার দিকে মোটরসাইকেল আসার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে, এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মাথায় আগাত লাগলে, ঘটনাস্থলেই…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম আর নেই। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫ টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) জানাজার নামাজ মঙ্গলবার শহরের শমশেরনগর রোডস্থ মাইজপাড়া দাখিল মাদ্রাসার ময়দানে ২টার দিকে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য; মিজানুর রহমান নিজাম ব্রেন স্ট্রোক করে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছিল। জেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন বিষয়টি নিশ্চিত করেন।

Read More

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর চাটখিল উপজেলা স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। গতকাল রবিবার (১৭সেপ্টেম্বর) সারাদিন উপজেলার শাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর, মোমিনপুর, শিবরামপুর, শাহপুর বাজার, সোমপাড়া বাজারে মতবিনিময় ও আলোচনা সভার করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, পৌরসভা মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল সাধারণ সম্পাদক…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৮৯ যশোর -৫ সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চেয়ে মতবিনিময় করেছেন। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদে দলীয় নেতা-কর্মীসহ সুধীজনদের সাথে এ মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় এসএম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্র বন্দরসহ অসংখ্য বৃহৎ মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।ভূমিহীন ও গৃহহীনদের জন্য জমিসহ…

Read More

জবি প্রতিবেদক, ঢাকাস্থ হরিণাকুন্ডু উপজেলা সমিতির তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব রাফিউল আলমকে সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.আব্দুস সামাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার ঢাকার বৃহত্তর যশোর সমিতির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা ও মতবিনিময় শেষে কমিটির প্রধান উপদেষ্টা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এ কমিটি ঘোষণা করেন। এসময় সংগঠনটির অন্যান্য উপদেষ্টাসহ দুই-তৃতীয়াংশ সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটিতে সহসভাপতি হিসেবে নিহাররঞ্জন সরকার, মনিরুল আলম, আলী হাবীব, যুগ্ম সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শামসুজ্জামান ও মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ রাজীব কর্মকার, সাংগঠনিক জলিল, সহ সাংগঠনিক সম্পাদক সজল মল্লিক, দপ্তর সম্পাদক সাইদুর, সমাজকল্যাণ…

Read More

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে স্থানীয় সরকার দিবস উদযাপিত হয়েছে। রোববার দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত হয়। ’’সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার’’ এই স্লোগানকে সামনে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন। এ সময় মুক্তিযোদ্ধা , বিভিন্ন দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে ইউএনও এবং অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও অধিদপ্তরের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্নয়ন মেলার ১২ টি স্টল ঘুরে দেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই অক্টোবর রবিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজের মাঠ প্রাঙ্গনে নাগরপুর এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৩৭ টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি, ১৩৪ টাঙ্গাইল-৫ ( টাঙ্গাইল সদর) সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট…

Read More

নানা আয়োজনের মধ্যদিয়ে সিলেট সিটি কর্পোরেশন ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩’ উদযাপন করেছে। এ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্নাঢ্য র‌্যালি, মতবিনিময় সভা, মেলা আয়োজন, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, নগরজোড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিসিকের উন্নয়ন-সেবা সংক্রান্ত প্রচারণা করা হয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবন প্রঙ্গন থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপনে বের করা হয় বর্নাঢ্য র‌্যালি। এসময় রঙ্গিন বেলুন উড়িয়ে দিবস উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচী সমূহের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়। এতে সিসিকের কাউন্সিলরগণ, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশ…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে আহসানুল ইসলাম টিটু এমপি’র সমন্বয়ে আ.লীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আ.লীগ প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা আ.লীগ আয়োজিত এই জনসভার নাগরপুর-দেলদুয়ার দুটি উপজেলার ২০ টি ইউনিয়নের আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয়ে প্রকম্পিত করেছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে প্রধান অতিথি’র বক্তব্যে কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেন, এমন সুন্দর জনসভা আয়োজন করার জন্য নাগরপুর উপজেলা আ.লীগ’কে ধন্যবাদ জানাই। আ.লীগ কর্মী ও…

Read More

মৌলভীবাজার শ্রীমঙ্গলে সরকার ঘোষিত দেশের একমাত্র মৎস্য অভয়ারণ্য বাইক্কাবিল ও জল ও বনভূমির পরিবেশ সুরক্ষায় উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এ সংলাপ আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শেষ হয়। সংলাপটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের একটি অভিজাত কনফারেন্স হলে দুইদিনব্যাপী সংলাপ মোট ৩টি সেশনে অনুষ্ঠিত হয়। ‘বাইক্কা বিল স্হায়ী জলাভূমি অভয়ারণ্যের সমতা ও সহ-ব্যবস্থাপনা বিষয়ক নীতি নির্ধারণী’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন সহায়ক সংস্হা USID, Chemonic ও Protibesh। এতে সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেটিং স্টেবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান। আন্তর্জাতিক পরিবেশ বিশেষজ্ঞ ও…

Read More

শুভ তংচংগ্যা। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কক্সবাজার জেলা উখিয়া উপজেলার অন্তর্গত ৩নং হলদিয়া পালং ইউনিয়নে সম্মেলন ঘিরে সক্রিয় হয়ে উঠেছে হলদিয়া পালং ইউনিয়নের ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদপ্রত্যাশীরা। এক সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীদের মধ্যে যাঁদের সাংগঠনিক সক্ষমতা ভালো, রয়েছে ক্লিন ইমেজ, পরিবারের সঙ্গে কোন জামায়াত-বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই, অসাম্প্রদায়িক চেতনার অধিকারী তাঁরাই ছাত্রলীগে নেতৃত্বে আসবেন। এ ছাড়া যাঁরা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এবং মানবিক কাজ করে আলোচনায় আসতে পেরেছেন, এমন ছাত্রনেতারাও এগিয়ে থাকবেন। এ বিষয়ে জানতে চাইলে বর্তমান হলদিয়া পালং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জালাল উদ্দীন সোহাগ বলেন, সাধারণ মানুষের জন্য আগামীতে করতে চাই।…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেণের ইঞ্জিনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার(১৮ সেপ্টেম্বর)সকাল ১১টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারীর কোলে থাকা শিশু সন্তান আহত হয়। নিহত নারী উপজেলার সদর ইউনিয়নের রাজটিলা গ্রামের মৃত মছদ্দর মিয়ার দ্বিতীয় মেয়ে  নাম রুসনা বেগম (৪০)। স্থানীয়রা জানান, উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় রেলসেতু পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ঘটনাস্থলে রুসনা বেগমের মৃত্যু হয়। এ সময় তার কোলে থাকা শিশু আবিদ (৫) ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা দূর থেকে দেখেছি একজন মহিলা বাচ্চা নিয়ে রেলসেতু পারাপার হচ্ছেন।…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার আয়োজনে এম.কে.সি.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিকে নবাগত প্রধানকে বরণ সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদারের পরিচালনায় ও নবাগত প্রধান শিক্ষক সুব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান,বিশেষ অতিথি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল,সহকারী অধ্যাপক আব্দুল আজিজ,শিক্ষক কে.এম মাহমুদুল হাসান,ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপুসহ স্কুলের শিক্ষকবৃন্দ। পরে প্রধান অতিথিরা…

Read More

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ ” সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। সোমবার(১৮ সেপ্টেম্বর)বেলা ১১টায় দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পৌরসভা প্রাঙ্গনে দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন। মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ,আনসার শোকরানা মান্না,রফিকুল ইসলাম রুহেল, জসিম উদ্দিন শাকিল,দেওয়ান আব্দুর রহিম মুহিন,মুসলিমা বেগম,নারী নেত্রী মুন্না রায়,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ,সদস্য আবুল কালাম,সাংবাদিক সাজিদুর রহমান সাজু,কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বির এলাহী, সাধারন…

Read More