- আজ মহাষষ্ঠী
- চোরাচালানের প্রতিবেদন প্রকাশেই কি খুন হলেন সাংবাদিক আলিফ?
- নেত্রকোনায় হাত-পা বাঁধা অবস্থায় মিশুকচালক রুকনের মরদেহ উদ্ধার
- বইয়ের প্রলোভনে ছাত্রীকে যৌন নিপীড়ন, কেন্দুয়ায় অভিযুক্ত দপ্তরি
- দুর্গাপুরে পুলিশের তল্লাশি: ইয়াবাসহ যুবক পুলিশের জালে
- কৃষিতে অসামান্য অবদান: নেত্রকোনায় ২৫ নারীকে সম্মাননা
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
Author: News Editor
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ আউটলেট ব্রাঞ্চ অফিসে ব্রাঞ্চ ম্যানেজার জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডাচ্ বাংলা ব্যাংকের ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, গ্রাহক লিয়াকত আলী প্রমূখ। এ সময় ডাচ্ বাংলা ব্যাংকের পীরগঞ্জ আউটলেট শাখার রিলেশনশিপ অফিসার এনাইতুল্লাহ, এসিসটেন্ট রিলেশনশিপ অফিসার নাসিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী, আব্দুল খালেক সহ অন্যান্য গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মনিরুজ্জামান খান গাইবান্ধা : গাইবান্ধায় জাতীয় পার্টি সম্মেলনে যোগ দিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) গাইবান্ধা সার্কেট হাউজে অবস্থান করেন। সেই সময়ে গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন , দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। অদক্ষতা, অপচয় আর লাগামহীন দুর্নীতির কারণেই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন করা হচ্ছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন সঠিক সময় হবে কি না তা নিয়েও মানুষের…
মো. জসিউর রহমান (লুকন) টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরের ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুর পূর্ব দক্ষিণ পাড় থেকে সেলিম ও জহিরুলের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলে ধলেশ্বরী নদীর বালু উত্তোলন। সরেজমিনে, সেতুর উপর থেকে দেখা যায় দক্ষিণ পাড়ের শত শত হেক্টর নদীর পাড় ও কৃষি জমির বেলেমাটি ভেকু দিয়ে কেটে ট্রাক্টরে নিয়ে বিক্রি করছে সেলিম ও জহিরুল। এতে, সরকার যেমন কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে ঠিক তেমনি অনাবাদি হয়ে পড়ছে কৃষি জমি। এছাড়াও শেখ হাসিনা সেতু সহ জনবসতি রয়েছে ভাঙ্গনের হুমকিতে। উল্লেখ্য, প্রতিবছরই এই বালুদস্যুরা এখান থেকেই নদীর বালি কেটে বিক্রি করে আসছে।…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসিভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এদিকে ফিলিস্তিনে হাসপাতালে বোমা হামলায় হতাহত হাজারো মানুষকে জরুরিভিত্তিতে চিকিৎসাসেবা ও ওষুধ পাঠানোরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ফোন করে এই নির্দেশনা দেন তিনি।
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের জাতীয় অধ্যাপক ইব্রাহীম লেকচার থিয়েটারে ইন্টার্ন চিকিৎসকদের ফুল দিয়ে বরণ করে নেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ইন্টার্ন ডাক্তারদের শপথ বাক্য পাঠ করান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম। আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ সমূহের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান ও আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহা-পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন। অনুষ্ঠানে আদ্-দ্বীন মেডিকেল…
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নির্বাচনী উপকরণ সংগ্রহের কার্যক্রম প্রায় শেষের পথে। শিগগিরই এসব জেলা পর্যায়ে পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা বিভাগের জেলাগুলোতে ব্যালট বাক্স পাঠানোর মধ্যে দিয়ে এ প্রক্রিয়ার শুরু করতে যাচ্ছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। শুধু ঢাকার জেলা অফিসগুলোতেই পাঠানো হবে ১২ হাজার ব্যালট বাক্স। পর্যায়ক্রমে দূরের জেলাগুলোতে নির্বাচনি মালামাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। সূত্রগুলো জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ১৩ ধরনের নির্বাচনী উপকরণ কিনতে হয়। এগুলোর মধ্যে রয়েছে ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, মুছে যায় না এমন কালি, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি প্রভৃতি। এসব উপকরণের সিংহভাগ কেনা শেষ…
খুকৃবি প্রতিনিধি:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিবসে কোমলমতি শিশু দের নিয়ে কেক কাটা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার আয়োজন করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল কাসেম চৌধুরী এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠা কমিটির সভাপতি এম এম তানসেনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য। এসময় আরো উপস্থিত ছিলেন খুকৃবি ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস রেজা, পার্থ প্রতিম বর্মণ, তাসনীম পারভীন জিসা, হাসিবুর রহমান হৃদয়, তন্ময় বসু, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ে শহিদ শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) সকালে বিদ্যালয় হল রুমে র্যালি শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুর রহমান , সহকারী প্রধান শিক্ষক মোঃ মুন্নাফ মিয়াসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ স্বপরিবারকে নির্মমভাবে হত্যার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমানসহ অন্যরা।দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আব্দুল হাকিম। এদিকে,নাগরপুর মহিলা কলেজ সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ…
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন রোনালদিনহো। সাক্ষাৎকালে রোনালদিনহো প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোনালদিনহোকে বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে। রোনালদিনহো ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এর আগে, দুপুর সাড়ে ৩টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ ব্রাজিলিয়ান তারকা। এর আগে, গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ঢাকায় এসেছিলেন।
মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ হওয়া নারী আছিয়া বেগমের মরদেহ করতোয়া নদী থেকে উদ্ধার। আজ বুধবার(১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী ঘোড়াঘাট উপজেলার সীমানা আমবাগানস্থ ত্রিমোহনী বীজ সংলগ্ন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অংশে করতোয়া নদীর কচুরি পানার সাথে মরদেহটি ভেসে ওঠে,পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগীতায় নদী হতে মরদেহটি উদ্ধার করে। নিহত নারী পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত মেরাজের কন্যা (৬০) বছর বয়সী বিধবা নারী আছিয়া বেগম। গত দুইদিন আগে পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খোদ্দ টেংড়া গ্রামের আখিরা নদী পারাপার হতে…
তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: কার্তিকের আগমনে দরজায় কড়া নাড়তে শুরু করেছে শীতের আমেজ। উত্তরের জেলা গাইবান্ধার বিভিন্ন উপজেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ঘন কুয়াশার দেখা মিলছে। ঘাসের ডগায়, ধানের পাতায় জমছে শিশির বিন্দু। পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে হিমেল পরশ। সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। এ সময় জেলার বিভিন্ন এলাকার সড়কে ইজিবাইক, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর…
আরিফ শেখ, নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের তারাগঞ্জে ৪৫০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে । মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে টোরা ও মোনা নামের ওই দুই মাদক ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া মাদকের মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। আজ বুধবার (১৮ অক্টোবর) ধৃত মাদক কারবারীদের তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয় ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে । মামলা দুটির সূত্রে জানা যায়, কুর্শা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মোজাফফর হোসেনের ছেলে আরমান মোনা (৩৪) কে ৪০০ টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তার নিজ বাড়ি থেকে আটক করেছে র্যাব । অপর মামলাটিতে কুর্শা ইউনিয়নের জদ্দিপারা এলাকার…
ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের হাসপাতালে বোমা হামলায় হতাহত হাজারো অসহায় মানুষকে জরুরিভিত্তিতে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক করেছেন ওআইসির সদস্যভুক্ত ১৪ দেশের রাষ্ট্রদূতরা। বুধবার সন্ধ্যায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতের উদ্দেশে বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে। ফিলিস্তিন ও গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চলমান হামলা ও এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ ওআইসির অন্যান্য দেশগুলোর অবস্থান ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন ফিলিস্তিন, সৌদি আরব, আলজেরিয়া, মরক্কো, কাতার, লিবিয়া, তুরস্ক, ইরান, ব্রুনেই, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, ইন্দোনেশিয়া ও মিশরের রাষ্ট্রদূত। এর আগে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী…
১৪৯ রানে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় । চেন্নাইয়ে বুধবার ২৮৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা গুটিয়ে দেয় স্রেফ ১৩৯ রানে। রানের হিসাবে বিশ্বকাপে নিউজিল্যান্ডের দ্বিতীয় বড় জয় এটি। ১৯৭৫ আসরে ইষ্ট আফ্রিকার বিপক্ষে ১৮১ রানের জয় আছে চূড়ায়। চলতি আসরে নিজেদের প্রথম চার ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠল নিউজিল্যান্ড। ৮০ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ডের নায়ক গ্লেন ফিলিপস। ছয় নম্বরে যখন ক্রিজে যান তিনি, দ্রুত তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে দল। সেখান থেকে টম ল্যাথামের সঙ্গে উপহার দেন ১৫৩ বলে ১৪৪ রানের দারুণ এক জুটি। ল্যাথাম ৭৪ বলে ৩ চার ও…
ঢাকা, ২ কার্তিক (১৮ অক্টোবর): পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিরাপদে স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার আয়োজিত ÔHigh Level Meeting on Rohingya RefugeesÕ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। ড. মোমেন তাঁর বক্তৃতায় রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সম্পৃক্ততার আহ্বান জানান। মিয়ানমারের পাঠ্যক্রম অনুসারে শিক্ষা প্রদান এবং কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের সহায়ক বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার জেলা পরিষদ হল রুমে উক্ত মত বিনিময় সভা অনুষ্টিত হয়। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা, সহ-সভাপতি সাদেকুর রহমান লিংকন,স্বপণ কুমার পোদ্দার,মাসুদ হামদার টিপু, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার সহ সভাপতি আরব,মজিদ,খাদেমুল প্রমুখ। এসময় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতারা বলেন,সাপাহারে প্রায় সকল ফার্মেসির লাইসেন্স প্রাপ্ত এবং যারা এখনও ফার্মেসি ব্যবসায় সম্পৃক্ত তারা সরকারী বিধি মোতাবেক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের অভিযানে জব্দকৃত ৪০ কেজি গাঁজা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে কুলাউড়ার পৌর বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে ৮ লাখ টাকার এসব গাঁজা ধ্বংস করা হয়। আদালতের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে এসব গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন ও দেবাশীষ প্রমুখ। কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, জব্দকৃত গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করা হয়। তবে ধ্বংস কৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ টাকার মত হবে। এসব গাঁজা গত সেপ্টেম্বর মাসে আটক করা হয়।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে ও পিআইও মো. শিমুল আলীর পরিচালনায় পরিষদ সভাকক্ষে শেখ রাসেল দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক, কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, তথ্য কর্মকর্তা তাসপিয়া রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা আনোয়ারুল হক, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এখলাছ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকি, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অঃ…
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের চরফ্যাশন শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় চরফ্যাশন বজ্রগোপল টাউন হলে চরফ্যাশন মেট্রো এর আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের শাখা ব্যবস্থাপক মো.নাজমুল হোসাইন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক (সিইও) মীর রাশেদ বিন আমান। বিশেষ অতিথি, সেলস ম্যানেজার গোলাম মোস্তফা, সহকারী সেলস ম্যানেজার এমদাদুল হক সাহিল। এছাড়াও চরফ্যাশন শাখার প্রধান,মো.আফসান হোসেন আফজাল,ইউনিট মেনেজার লোকমান হোসেন,মো.মনির, রাকিব হোসেন,হিরন,শাহীন আহমেদ, শিহাব উদ্দীন,…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন। গোটা বিশ্বের কাছে বাংলাদেশ আজ অনেক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গনে সবাই এখন বাংলাদেশকে নিয়ে টানাটানি করে। বাংলাদেশ উন্নত হওয়ার কারণে সবার চোখ পড়েছে বাংলাদেশের দিকে কিন্তু লাভ হবে না। গোটা বাঙালী জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শান্তিনগর হতে মাছেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা মেরামত…

