Author: News Editor

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান সদ্য পদত্যাগ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ মাওলানা ফজলুল হক খাঁন সাহেদ। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাকে আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়। গতকাল রোববার (৩ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এবিষয়ে নিয়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খাঁন সাহেদ বলেন, আমার ওপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে, যতদিন মেয়াদ আছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। আমি সবসময় সাধারণ মানুষের…

Read More

নদীদূষণ বন্ধের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নদী বাঁচাতেই হবে। বাংলাদেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য (প্রয়োজন) সেই প্রবহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, বাংলাদেশকেও কিন্তু বাঁচায় এ পানি ও নদী। কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। সোমবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টারপ্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন অবলোকন এবং সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্তবিষয়ক সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নদী আমাদের বাংলাদেশের জন্য তেমন, ঠিক আমাদের দেহে যেমন রক্ত চলাচলের জন্য শিরা-উপশিরা আছে। আমাদের বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর…

Read More

এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ র‌্যাব-১৩, দিনাজপুরের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এমকেডিল সহ একজন শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। র‌্যাব -১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ ডিসেম্বর) র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকশ আভিযানিক দল দিনাজপুর জেলার কোতয়ালি থানাধীন সদর পৌরসভাস্থ পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম ওরফে মাসুদ(৪৫) আটক করতে সক্ষম হয়। এসময়, তার কাছ থেকে ১১৩ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল এমকেডিল উদ্ধার করা হয়। আটককৃত কারবারি দিনাজপুর জেলার কোতয়ালি থানার পশ্চিম বালুয়াডাঙ্গা নতুনপাড়া এলাকার মৃত শাহজাহান আব্দুর রহিম…

Read More

তাসলিমুল হাসান সিয়াম , গাইবান্ধা প্রতিনিধি : হেমন্তের সোনাধানে মাঠ ভরে আছে। হিমেল বাতাস ঢেউ তুলে নেচে বেড়ায় সোনালি ধানের শীষ ছুঁয়ে ছুঁয়ে। আর এমন সময় ধানের ক্ষেতের ভেতর মহানন্দে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন শিশু ও বৃদ্ধা । জমিতে পড়ে থাকা পাকা ধান কুড়াতেই তাদের এতো আনন্দ । কারন কুড়িয়ে পাওয়া এসব ধান দিয়েই তাদের নবান্ন উৎসব হয়। কৃষকরা আমন ধান কেটে নেওয়ার পর মাঠে মাঠে এসব দেশি অস্ত্র হাতে ইঁদুরের গর্ত খুঁজে বেড়াচ্ছেন শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা। তাদের অনুসন্ধানী চোখ শুধু ইঁদুরের কেটে নিয়ে যাওয়া ধানের নাড়ার ফাঁক দিয়ে মাটির দিকেই নয়, খালি মাঠেও। ইঁদুরের গর্ত কিংবা ঝরে পড়া…

Read More

সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার তিন বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার  বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ১৯ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের তিন বছরের মধ্যে জাতীয় নির্বাচন করা যাবে না- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার করা রিটের প্রাথমিক শুনানি এ রুল জারি করা হয়। আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও লালমনিরহাটের জেলা প্রশাসককে বিবাদী রুলের জবাব দিতে বলা হয়।…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ সোমবার। আজই আসন ভাগাভাগিসহ শরিকদের সঙ্গে নির্বাচন বিষয়ে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৪ দলীয় জোট নেতাদের এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে আসন ভাগাভাগি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করছেন নেতাকর্মীরা। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এ বৈঠকটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। এ তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবেই নির্বাচনে অংশ নিয়েছিল ১৪ দলীয় জোট। তবে প্রতি নির্বাচনে আসন ভাগাভাগির কাজ সম্পন্ন করলেও দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া…

Read More

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এই দুর্যোগে আহত হয়েছেন আরও ৮৫ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিপাতের জেরে এই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সোমবার (৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। আলজাজিরা জানিয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলে হানাং পর্বতের ঢালের কাছে ভয়াবহ বন্যা ও ভূমিধস ঘটেছে। দুর্যোগকবলিতদের উদ্ধার প্রচেষ্টায় স্থানীয় কর্মকর্তারা কাজে লেগে গেছেন ইতোমধ্যে। পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার সহায়তায় জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় জেলা প্রশাসক জেনেথ মায়াঞ্জা জানিয়েছেন, শনিবার (৪ ডিসেম্বর) তানজানিয়ার রাজধানী ডোডোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) উত্তরে কাটেশ শহরে ভারী বৃষ্টিপাত হয়।…

Read More

ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ আরও শক্ত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা সাহসকিতার সঙ্গে মোকাবিলা করছে ইসরায়েলের পদাতিক বাহিনীর। গোষ্ঠীটি দাবি করেছে, এক অভিযানেই দখলদার ইসরায়েলের ৬০ সেনা নিহত হয়েছে। রবিবার গাজার মধ্যাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস। তাদের দাবি, রবিবার ভোরে একটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। যেখানে ৬০ ইসরায়েলি সেনা অবস্থান করছিল। এ ব্যাপারে আল-কাসেম ব্রিগেডস বলেছে, “রবিবার ভোরে আমাদের সদস্যরা বৃত্তাকারভাবে তিনটি সেনাবিধ্বংসী (এন্টি-পারসোনেল) বিস্ফোরক স্থাপন করে এবং ভোর সাড়ে ৪টার দিকে সেগুলোতে বিস্ফোরণ ঘটায়। সেখানে একটি তাঁবুতে ৬০ ইসরায়েলি সেনা ছিল। গাজা উপত্যকার মধ্যাঞ্চলের জুহোর অ্যাড-দিক অঞ্চলে এই অভিযান…

Read More

মনিরুজ্জামান খান পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের,ফতেউল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী রিমা সে টিউমার ক্যান্সারে আক্রান্ত বাঁচার আকুতি এই কোমলমতি শিশুর। থেমে গেছে শিশুর দূরন্তপনা চোখে মুখে শুধুই আতংকের ছাপ এই কোমলমতি শিশুর। জানেনা তার কি হয়েছে। হাউমাউ করে কাঁদছেন মা -বাবা ” বাঁচাতে বাবা মায়ের আহাজারি সন্তান রোকসানা খাতুন রিমা (১০) লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, হৈ-হুলোড় অন্তছিল না। সারাক্ষণ ঘর-আঙ্গিনা থেকে ছুটে চলা আনন্দময় শৈশবে মাতিয়ে দিতো বাবা-মা সহ প্রতিবেশীদের। এরই মধ্যে থমকে গেছে তার দূরন্তপনা গৃহবন্দি হয়ে পড়ছে ।  সন্তানের  চিকিৎসা সেবার জন্য দেশও প্রবাশী ভাইদের প্রতি এবং   দানশীলদের প্রতি আকুতি জানিয়েছে রুস্তম আলী শেখ…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: অবরোধের সমর্থনে মৌলভীবাজারে ছাত্রদলের ঝটিকা মশাল মিছিল করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবিতে নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে এ বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের যুগিডর এলাকায় মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। সংক্ষিপ্ত মিছিল থেকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কারাবন্দিদের মুক্তির দাবি জানান। এছাড়া সরকার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি যুব বিষয়ক…

Read More

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে এবং নির্বাচনের পরিবেশ অনুকূলে রাখতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাস্তানদের তালিকা করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার জারি করা ইসির পরিপত্র-৯ এ এই নির্দেশ দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, সব শ্রেণির ভোটার যাতে তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারেন তার নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও স্থানীয় আস্থাভাজন কর্মীদেরও সঙ্গে নিয়ে একটি এবং প্রয়োজনে একাধিক বৈঠক আয়োজনের ব্যবস্থা করতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমে আইন ও বিধিগত দিক উল্লেখ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করতে হবে। কারো কোনো অভিযোগ থাকলে তা অবিলম্বে তদন্ত করে প্রতিকারমূলক…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ১৪০ পিস ইয়াবাট্যাবলেট সহ ২জন গ্রেপ্তার। রবিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার এর দিক-নির্দেশনায় ও এস.আই. তীথংকর দাস সঙ্গীয় একটি দলসহ লেমন গার্ডেন রোডে অভিযান পরিচালনা করে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। এস.আই তীথংকর দাস জানান, মোহাম্মদ রুমেল(৪০) পিতা-মৃত. পংকি মিয়া, সাং-শ্যামের কোনা, থানা-সদর, জেলা-মৌলভীবাজার ও মোঃ ফরহাদ(২৭), পিতা-মোঃ নিজাম মিয়া, সাং-দক্ষিন মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল। এই দু’জনকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদেরকে যথাযথ পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Read More

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড়ে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে মৃত মনসুর আলীর ছেলে রেজাউল করিম ডালিমের বাসায় এই ঘটনা ঘটে। রেজাউল করিম ডালিম জানায়, গতরাতে আমার বাসায় ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার জানাল গ্রিল কেটে বালা ৪ টা, আংটি ৬ টা, কানের ৪ জোড়া, গলার পাতাহার চেন ১, চেন ১ টা, মোবাইল ৩ টা নগদ ৭২ হাজার ৫০০ টাকাসহ মোট প্রয় ৮ লক্ষ টাকা। চুরি করে নিয়েগিয়াছে। সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ জানান, কানসাট এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চারটি আসনের মধ্যে মৌলভীবাজার-১ ও ২ আসনের মনোনয়ন যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসনের সভাকক্ষে এই দুইটি আসনের সংসদ সদস্য পদপ্রত্যাশী প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। মৌলভীবাজার-১ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এরমধ্যে কাগজপত্রে ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদের মনোনয়ন স্থগিত করা হয়েছে। এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাবুদ্দিন, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম এবং তৃণমূল বিএনপির মো. আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। মৌলভীবাজার-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এ আসনের প্রার্থীরা…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এনআরবিসি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার সোনালী ব্যাংকের নিচতলায় এনআরবিসি ব্যাংক কালিরবাজার উপ-শাখা অফিসের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ব্যাংকের শাখাটির উদ্বোধন করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ। এনআরবিসি ব্যাংক কালির বাজার উপ-শাখার ইনচার্জ দিবাকর চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, এনআরবিসি ব্যাংক গাইবান্ধা জেলার জোনাল ম্যানেজার (এভিপি) তরিকুল ইসলাম, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু, এনআরবিসি ব্যাংক সুন্দরগঞ্জ শাখার ম্যানেজার (এসইও) রেজাউল কাফি, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রাশেদ খান মিলন প্রমুখ। বক্তারা বলেন,…

Read More

দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ইট ভাটা। হরদমই পুড়ানো হচ্ছে ইট। এগুলো দেখারও কেউ নেই। ইট ভাটা’র মালিকরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলতেও অনেকে ভয়পায়। উপজেলার কাইটাইল বাজারের উত্তর পাশ ঘেঁষেই রয়েছে মেসার্স দেওয়ান আকীক ব্রিক্স ও বাজারের দক্ষিণ পাশ ঘেঁষেই রয়েছে আব্দুল ওয়াহেদ ব্রিক্স। আবার ইট ভাটা দুটির পশ্চিম পাশে রয়েছে শত বছরেরও বেশি পুরোনো কাইটাইল ও আখাশ্রী গ্রাম। রোববার (৩ ডিসেম্বর) সরজমিনে গেলে দেখা যায়, সকল নিয়মকে তোয়াক্কা করে বাররী গ্রামের আব্দুল হামিদের ফসলি জমি থেকে গভীর গর্ত করে আব্দুল ওয়াহেদ ব্রিক্স’র ইট তৈরীর জন্য অনবরত আনা হচ্ছে মাটি। মেসার্স…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় সাত হাজার সাতশত কৃষককে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার’র সভাপতিত্বে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মদন কুমার রায়,উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার প্রমুখ। কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ, উচ্চ ফলনশীল (উফশী)…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথসহ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার দুপুর ১২টা পর্যন্ত ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আসনগুলো হচ্ছে যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর)। এ কার্যক্রম উপস্থিত থেকে তদারকি করছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল অনুষ্টিত হয়। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (৩ ও ৪ ডিসেম্বর) রবি ও সোমবার অবরোধের দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর নির্দেশে, জেলা বিএনপি স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী এবং স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদের নেতৃত্বে এক বিশাল মশাল মিছিল শনিবার রাতে অনুষ্ঠিত হয়। মিছিলটি সমসেরনগর রোড থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সদস্য আবু বক্কর তালুকদার. যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান সিনিয়র সদস্য আব্দুস শহীদ, যুগ্ম আব্বায়ক আব্দুল…

Read More

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস, আইডিএস ও রুসার সহযোগিতায় র‌্যালি আলোচনা সভা, শিক্ষা উপকরন বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও কারিতাস এসডিডিবি প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. জেবুন্নেছা, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, প্রাণী…

Read More