Author: News Editor

ঢাকা, ৬ ডিসেম্বর,বুধবার: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সরকার পরিবর্তনের একমাত্র পথ নির্বাচন। সেই নির্বাচন যারা ঠেকাতে চায় তারা রাষ্ট্রদ্রোহী। নির্বাচন ঠেকানো এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহীদের চিহ্নিত করে বর্জন করতে হবে। তাদেরকে প্রতিরোধ-প্রতিহত করতে হবে। রাষ্ট্রদ্রোহীদের স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি এই ষড়যন্ত্রের সঙ্গে যুুক্ত। তারা দেশের সংবিধান মানে না। গণতন্ত্র মানে। নির্বাচন মানে না। নির্বাচনে তারা জনগণের সমর্থন পাবে না। তাই তারা ষড়যন্ত্র করে যেনতেন পথে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচনে ছেড়ে এখন ষড়যন্ত্র করতে লিপ্ত।…

Read More

মনিরুজ্জামান খান পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: ইউরোপীয় ইউনিউনের অর্থায়নে ও এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে পরিচালিত সুশীল- সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি  অর্গানাইজেশন (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, এন্ড রুল অব ল,ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে গাইবান্ধা চেম্বার অব কমার্স কনফারেন্সে রুমে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি, কে এম রেজাউল হকের সভাপতিত্বে এবং এসকেএস ফাউন্ডেশন এর  সুশীল  প্রকল্পের জেলা  সমন্বয়কারী মেহেদী হাসানের উপস্থাপনায়  বক্তব্য রাখেন  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হক, নাগরিক মঞ্চের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান,ডাব্লিউ ডি…

Read More

ঢাকা, ২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) : বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর প্রত্যক্ষ সহযোগিতায় ত্রিপোলির বেনগাজী ডিটেনশন সেন্টারে আটক ১৪৫ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ বুরাক এয়ার (UZ 0222)-এর চাটার্ড ফ্লাইট যোগে লিবিয়ার বেনগাজী হতে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসনকৃত অসহায় এ সকল বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তাবৃন্দ তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে…

Read More

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (৬ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি বলেন, ১১০ জন ইউএনওকে বদলির জন্য প্রস্তাব আমাদের কাছে এসেছে। এখনও কমিশন অনুমোদন দেয়নি। গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে সব ইউএনও বদলির জন্য নির্দেশনা দিয়ে প্রস্তাব পাঠানোর জন্য নির্দেশনা দেয় ইসি। এক্ষেত্রে যেসব ইউএনওদের কার্যকাল এক বছর হয়েছে, তাদের তালিকা আগে পাঠাতে বলা হয়েছিল। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী,…

Read More

সুপ্রিমকোর্টে এসে বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর (বীর উত্তম)। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তর্কাতর্কির একপর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীদের প্রবল আপত্তির মুখে সমিতি ভবন ত্যাগ করেন শাহজাহান ওমর। পরে দুপুর দেড়টার দিকে তিনি যান ডিবি কার্যালয়ে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজাহান ওমর। তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী। বিভিন্নভাবে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। মানুষজন অকথ্য ভাষায় কথা বলে। অনেক সময় আমাকে না পেয়ে আমার স্ত্রী ও ছেলে-মেয়ের ফোনে এমনকি আমার জুনিয়রসহ বন্ধুবান্ধবদের ফোনে ফোন করে মানুষজন আজেবাজে কথা বলে।…

Read More

রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহণের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়। বুধবার বিকাল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। রোজিনা আক্তার জানান, মানিকনগর চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের তিনটি বাসে আগুন দেয়। এরমধ্যে দুটি সম্পূর্ণ ও একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করে।

Read More

কয়েক দফায় বাড়ার পর এবার দেশের বাজারে সোনার দাম কমেছে। সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। এতে এই মানের সোনার ভরির দাম হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। গত এক সপ্তাহ সোনার রেকর্ড দাম ছিল ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে। নতুন দাম…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর – মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটী এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগানসহ সন্ত্রাসী অমিতাভ বিশ্বাস (২৩),প্রতাপ মন্ডল (২১),জাহিদ হাসান (৩৬) ও প্রান্ত ধর (১৯) কে গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত অভিতাভ অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামের অখিল বিশ্বাসের ছেলে, প্রতাপ মনিরামপুর উপজেলার মহিষ দিয়া গ্রামের প্রবীর মন্ডলের ছেলে, জাহিদ মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মশিয়ার গাজীর ও প্রান্ত মনিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের সুনীল ধরের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলের সমন্বয়ে গঠিত…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে প্রায় ২০ লাখ ভারতীয় রুপিসহ জসিম রুরাম (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ওইদিন রাতে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়। মামলা দায়ের পর আজ বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আটক যুবক জসিম রুরাম হলেন দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের লেলিন হাজং এর ছেলে। বিজিবি’র সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকার সন্দেহজনক চলাফেরার সময় ওই যুবককে আটক করে তার দেহ তল্লাসী করলে তার কাছ থেকে ১৯ লাখ ৯৮ হাজার…

Read More

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি) প্রকল্প এর আওতায় “হাউসহোল্ড ভিশনি এন্ড এ্যাকশন প্ল্যান” বিষয় প্রশিক্ষণ লেবার কন্টাক্টটিন সোসাইটি ২০ জন এলসিএস সদস্যদের ৬ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দুই দিনের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬-ডিসেম্বর) সকালে উপজেলা লাইভলিহুড অফিসার মোঃ মেহেদী ফাহ্দ বিন আজাদ (সবুজ) এলজিইডি’র সভাপতিত্বে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায় উপজেলা ইএসডিও এর প্রশিক্ষণ হলরুমে নীলফামারী জেলা প্রকৌশলী মোঃ ফিরোজ হাসান দুই দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে চলমান টুনিরহাট হাট-বাজার উন্নয়নের আরও ৬০ জন এলসিএস সদস্যদের পর্যাক্রমে প্রশিক্ষণ প্রদানের অনুমোদন প্রদান করেন।…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার(৬ ডিসেম্বর) সকাল থেকে অবরোধ কর্মসূচির সমর্থনে প্রথম দিনে মৌলভীরবাজার পৌরসভার পশ্চিম বাজার পুরাতন হাসপাতাল সড়ক থেকে শুরু হয়ে জেলা বিএনপি’র এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভিপি) ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্মসম্পাদক মহিতুর রহমান হেলাল, বিএনপি’র স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক গাজী মারুফ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদ, জেলা…

Read More

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ককটেল তৈরীর গোপন আস্তানা থেকে মঙ্গলবার রাতে ককটেল, ককটেল তৈরীর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তরিকুল ইসলাম (২৮), জেলার শিবগঞ্জ উপজেলার রাজনগর হাঙ্গামীর মৃত ইয়াসিন আলীর ছেলে। র‌্যাব জানায়,বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয়ে তথ্যের ভিত্তিতে ৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুল কে গ্রেফতার করে। তরিকুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়,…

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীনস্থ তিনটি বিভাগের জন্য আউটকাম বেজড কারিকুলাম শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ ও দর্শন বিভাগের শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানে অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “বর্তমান শতাব্দীতে শিক্ষাক্ষেত্রে সারা বিশ্বে একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে। আমাদের সবকিছুতে যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনা দরকার। নতুন যেকোনো পরিবর্তন হলে শুরুতে সমালোচনা হলেও পরবর্তীতে কিন্তু সকলেই…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর মৌলভীবাজারের ৪টি উপজেলা শত্রুমুক্ত হয়েছিল। জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল, রাজনগর ও বড়লেখা মানুষ মুক্তি স্বাদ পান এদিনে। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে মুক্ত হয়েছিল চার উপজেলার মানুষ এদিনে। শ্রীমঙ্গল উপজেলা: ১৯৭১ সালে তৎকালীন সংসদ সদস্য আলতাফুর রহমান, কমান্ডার মানিক ও ফরিদ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গলে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সেদিন মুক্তিবাহিনীতে যোগ দিয়েছিল এ অঞ্চলের চা-শ্রমিকরা। ২৩ মার্চ শ্রীমঙ্গল পৌরসভার সামনে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলনের মাধ্যমেই শ্রীমঙ্গলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তুমল লড়াই শুরু করেন তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। দীর্ঘ ৯…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাপটি কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত অবমুক্ত করা হয়েছে। এর আগে, সোমবার রাতে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে একটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন তারা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এসে সাপটি উদ্ধার করেন। সজল দেব বলেন, খবর পেয়ে অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। উল্লেখ্য; গত ১৫ দিনে এই…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সমস্যাগুলো বুঝতে ও সবার সামনে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড়ে “বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” এ কর্মসূচির আয়োজন করা হয়। “দয়ায় নয়, যোগ্যতায় বাঁচি” এই স্লোগানে ইভেন্টটি পরিচালনা করেন অর্গাইজেশনটির সেচ্ছাসেবীরা। এসময় শিশুদের নিয়ে বিস্কুট দৌড়, বালিস খেলা, কানামাছি খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ুথ অর্গানাইজেশনের পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপপরিচালক আশফিকা জাহান আফি, জেনারেল সেক্রেটারী এসএম মামুন নাইমুর, স্বেচ্ছাসেবী আকুল, তৌহিদ, রেজওয়ান, রাকিব, ফয়সাল, আতিক, বৃষ্টি, অথৈ, সেহাব, মেহেদী হাসান, সাকু মিয়া,…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে ওই প্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন আছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন। শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হলে একইদিন সকালে তাদের হাসাপতালে ভর্তি করে মাদরাসা কর্তৃপক্ষ। আবাসিক মেডিকেল অফিসার এএসএম রুহুল আমিন বলেন, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে। এ সময় জানতে চাইলে…

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিভাগ। এ বিভাগের ছাত্রছাত্রীদের কৃতিত্ব দেশ ও দেশের বাইরে আজকে ছড়িয়ে গেছে। বিভাগের শিক্ষকরা আমাদের প্রশাসনের সঙ্গে ওতোপ্রোতভাবে কাজ করছেন। আমাদের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মটোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বিভাগের প্রতিটি শিক্ষক নানাভাবে পরামর্শ…

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) দ্যা আর্থ” এর সার্বিক সহযোগিতায় বিশুদ্ধ বায়ু এবং নবায়নযোগ্য শক্তির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় পবিপ্রবির ইনোভেশন সেন্টারে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক তাকিবুর রহমান ও ইকোনোমিক্স এন্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক সুজাহাঙ্গীর কবির সরকার। এছাড়াও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন থেকে প্রতিনিধিরা এই কর্মশালায় অংশ নেন। এসময় বিশুদ্ধ বায়ু সম্পর্কিত আইন, এর প্রয়োজনীয়তা এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও তরুণ-তরুণীরা কিভাবে তাদের কমিউনিটিতে ভূমিকা রাখতে পারে এ সম্পর্কেও বিশদভাবে আলোচনা করা হয়।

Read More

ইমন মিয়া, সাঘাটা গাইবান্ধাঃ মেস জীবন মানেই যেনো কিছু বাস্তবতা কে সামনে থেকে দেখে জীবনের লক্ষে ছুটে চলা। মেস জীবনটা অনেকটা পাহাড় চুড়ায় উঠার মতো যদি আপনি যদি আপনার মানসিকতা দৃঢ় থাকে তবে উঠতে পারবেন না হলে পারবেন না। যখন কেউ নিজের প্রিয় শহর প্রিয় মানুষগুলো ছেড়ে মেসে উঠে তখন হয়তোবা তার মনে হাজারওটা প্রশ্ন উঠে। সারাদিন অফিসের কাজে ব্যস্ত বা ছাত্র হলে কলেজ-প্রাইভেটে সারাদিন ব্যস্ত সময় পার করলেও এই হাজার ব্যস্ততার মাঝে মনে পড়ে তার প্রিয় সেই বাড়ির কথা, বাবা-মা ভাইবোনে কথা, কিন্তু কিছু করার নেই সে বাস্তবতা মানতে বাধ্য। তবুও সারাদিন কেটে যায় নানা ব্যস্ততায়। কিন্তু যখনই সন্ধ্যা…

Read More