Author: News Editor

নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ জেলা গোপালগঞ্জে দুদিনের ব্যক্তিগত সফর করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রধানমন্ত্রী তার নিজ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফর করেছেন। তিনি আরো বলেন, শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌ আজ সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান। বঙ্গবন্ধুকন্যা গতকাল ঢাকা থেকে গোপালগঞ্জও এসেছেন সরকারি প্রোটোকল ছাড়াই। ব্যক্তিগত সফরে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় ব্যক্তিগত সফর শেষে শুক্রবার বিকেলে সড়কপথে ঢাকায় ফেরেন তিনি। সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির…

Read More

বেগম রোকেয়া দিবস আজ (৯ ডিসেম্বর)। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কার্যক্রমের অংশ হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের পাঁচজন নারী পাচ্ছেন ‘রোকেয়া পদক’। এদিন বেগম রোকেয়া পদক-২০২১ প্রাপ্তরা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক গ্রহণ করবেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর কোনো চল ছিল না। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও পরিবারের সবার অগোচরে তার বড় ভাইয়ের কাছে উর্দূ, বাংলা, আরবি ও ফারসি পড়তে এবং লিখতে শেখেন। তার জীবনে…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাজিদ মিয়া (১৮) ও জুয়েল রানা (১৮)। তারা পার্শ্ববর্তী রংপুর জেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতদের বাড়ি রংপুর জেলায়। তারা দুই বন্ধু সন্ধ্যার ৭ টার দিকে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় হান্নানের মোড় নামকস্থানে পৌঁছিলে রাস্তার পাশের একটি ইউক্লিপ্টাস গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। খবর পেয়ে…

Read More

(নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির সময় মো. শহীদ উল্লাহ (৬০) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে আরও কয়েকজনকে। দুই দোকান থেকে কয়েকশত ভরি স্বর্ণ লুট করে ডাকাতদল। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ ঘটনা ঘটে। নিহত নৈশপ্রহরীর নাম মো. শহিদ উল্যাহ (৫০)। তিনি একই উপজেলার ধানশালিক ইউনিয়নের চর গুল্লাখালী গ্রামের বাসিন্দা। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।। আহতরা হচ্ছেন, বাজারের অপর নৈশপ্রহরী অজি উল্লাহ ও ইসমাইল হোসেনসহ ৪ জন।…

Read More

শাকিল বাবু নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ভারতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আবদুল কালাম অডিটোরিয়ামে ৩০তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানেই অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। অধ্যাপক ড. সৌমিত্র শেখর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “লেখাপড়া-গবেষণার কোনো বয়স নেই। আমি একজন একাডেমিশিয়ান ও একাডেমিক এডমিনিস্ট্রেটর। তারপরও প্রথমটিই আমার মূল পরিচয়। তাই শেষ পর্যন্ত গবেষণা করতে চাই। গবেষণার জন্য এ ডিগ্রি অর্জন করে আমি পুলকিত।”

Read More

তাসলিমুল হাসান সিয়াম ,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল দশটায় গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় তাদের আটক করা হয়। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ গাইবান্ধার ক্যাম্প কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে ২২টি মাস্টার কার্ড, ১৯টি ব্লুটুথ ও ১৬টি মোবাইল এবং ব্যাংক চেক উদ্ধার করা হয়।

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “বিশ্ব মাঝে ছড়িয়ে দাও বিজয়ের জয়গান”-এই প্রতিপাদ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর বিজয়ের ৫২ বছর উদযাপন উপলক্ষে নানামুখী কর্মসূচীর মধ্যে শহরে জাতীয় পতাকা মিছিল করে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর)বিকাল চারটায় যশোর টাউন হল ময়দান থেকে শুরু হয় জাতীয় পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হাবিবা শেফা, সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু, জোটের জেলা সভাপতি দীপংকর দাস রতন, সাবেক সভাপতি হারুন অর রশীদ এই পতাকা মিছিল উদ্বেধন করেন। মিছিলে সাংস্কৃতিককর্মী ও নেতৃবৃন্দের সাথে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সংবাদ পত্র পরিষদের সভাপতি একরামউদ্দৌলা, সমাজ সেবক অর্চনা বিশ্বাস সহ অনেক সামাজিক বিভিন্ন স্তরের…

Read More

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি চট্রগ্রাম আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা আস্থার আলো মেধা বৃ‌ত্তি প‌রিক্ষা ২৩ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ৫শ শিক্ষার্থী একটি কেন্দ্রে বিগত বছর ন্যায় আস্থার আলো মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় চাতরী উচ্চবিদ্যালয় আস্থার আলো বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন আনোয়ারা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম সরোয়ার হোছাইন, নীল মানবাধিকার উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস্কান্দর চৌধুরী হিরু, আনোয়ারা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলায় রাস্তার পাশ থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ শুক্রবার (৮ডিসেম্বর) বেলা দশ টার দিকে মনিরামপুর-নেহালপুর সড়কের সাতনল-জোড়া পোল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য নুরুল হক দফাদারের ছেলে। তিনি ঢাকা কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক (সম্মান) শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ জাহাঙ্গীরের মরদেহ নিয়ে যায়। জাহাঙ্গীর আলমের ভাগ্নে মাহফুজ হোসেন বলেন, ‘ঢাকা কলেজের আর্ন্তাতিক হলে থেকে লেখাপড়ার পাশাপাশি আর এফ এল কোম্পানিতে চাকরি…

Read More

নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের কার্যক্রম শেষে গত ৩ ডিসেম্বর যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বেগুন বিক্রেতা মোঃ সফিকুল ইসলাম ওরফে মাহাতাব। মনোনয়নপত্র দাখিলের শর্তাবলী পূরণ না করায় ত্রুটিগত কারণে তাঁর প্রার্থীতা পদ বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এদিকে বেগুন বিক্রেতা সফিকুল ইসলাম ওরফে মাহাতাবকে নিয়ে এলাকায় বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম ওরফে মাহাতাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১…

Read More

হযরত আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আমেনা বেগম (২৮) নামের এক নারী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার(০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে এ ঘটনাটি ঘটেছে।নিহত আমেনা বেগম উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালিবান্দা পশ্চিম বেজগ্রাম এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। এছাড়া সে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের এলাকার সাদা পাগলার মাজার এলাকার নুর হোসেনের মেয়ে। এদিকে মেয়ের মৃত্যুতে পাগল প্রায় বাবা চিতকার করে কাদছেন আর বার বার মূর্চা যাচ্ছেন। এতে গোটা এলাকা জুড়ে চলছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী রেজাউনুল হক বাবু বলেন, ওই নারীকে দুপুরের অনেক আগে থেকেই রেল লাইনের উপর বসে ছিলো। এর কিছুক্ষন…

Read More

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে বোরো মৌসুমে রোরো উফশী ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদণা হিসেবে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপ সহকারি কৃষি কর্মকর্তা সিদ্দিকুল ইসলাম, আব্দুর রহিম, শরিফুল ইসলাম,…

Read More

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃষি খাস জমিতে ভূমিহীনদের অভিগম্যতা স্বাধীকার ও স্থানীয় সুশাসন সেমিনার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিডিএ’র সহযোগীতায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়েজানে উপজেলা পরিষদ অডিটোরিয়োমে এ সভা হয়। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অনিবাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান জালাল উদ্দীন প্রমূখ। এ সময় সহকারি কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিডিএ’র দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপক এমএ জাকারিয়া, আঞ্চলিক সমন্বয়কারী কাউসারুল আলম, লোহাগাড়া…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) নীলফামারীর ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ তাঁর তিন শিশুসন্তান নিয়ে সহকর্মী উধাও হওয়ায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় ডিমলা থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকার স্বামী। তবে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই শিক্ষক, শিক্ষিকাসহ তাঁর সন্তানদের কোনো হদিস মেলেনি। ঘটনাটি ঘটেছে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামে। অভিযুক্ত শিক্ষক (৪০) উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ি গ্রামের বাসিন্দা। স্ত্রীসহ তাঁর তিন সন্তান রয়েছে। ওই শিক্ষিকা (৩৫) একই গ্রামের বাসিন্দা। তাঁরা দুজনই খড়িবাড়ি এলাকার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষিকা তাঁর স্বামীর বাড়ি ছেড়ে তিন শিশুসন্তানসহ ওই শিক্ষকের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী নিউ মার্কেটে এক কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আরও জানা গেছে, উপজেলার হরিরামপুর গ্রামের মৃত রজব আলী (কালা মিয়ার) ছেলে আব্দুস সালাম (৫০) দীর্ঘদিন থেকে জুড়ী নিউ মার্কেটে কেয়ার টেকার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮ টায় বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থলে পৌঁছান। কর্মস্থলে পৌঁছার কিছুক্ষণ পর মার্কেটের দ্বিতীয় তলার অফিস কক্ষে ফ্যানের সাথে সালামের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ম্যানেজার প্রদীপ দাস মার্কেটের মালিকদের ঘটনা জানান। খবর পেয়ে মার্কেটের মালিক এম এ মুজিব মাহবুব ও তার বড় ভাই জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম (সিআইপি)। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন এম এ রহিম (সিআইপি)। এখন তিনি আপিল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত তিনি। মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি’র মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে গত সোমবার (৪ ডিসেম্বর) এ ঘোষণা দেন তিনি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্রের সাথে দেওয়া তথ্য মতে এক শতাংশ ভোটারের সমর্থক স্বাক্ষরে ঘাটতি ছিল একারনে প্রার্থীতা বাতিল করা হয়। এ ব্যাপারে এম এ…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বর্ষা কিংবা মুষলধারে বৃষ্টি নয়, এবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই তলিয়েছে যশোর শহরের নিম্নাঞ্চল। বিশকিছু জায়গায় পানি উঠায় ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। খাল ও নালাগুলো পরিষ্কার না করায় শীতকালেও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। গতকাল সন্ধ্যা থেকে গুড়িগুড়ি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে যশোর পৌর এলাকায়। সামান্য বৃষ্টিপাতেই তলিয়ে গেছে যশোর শহরের নিম্নাঞ্চল। খুবই ধীরগতিতে পানি নিষ্কাশন হওয়ায় তলিয়ে আছে শহরের বিভিন্ন এলাকা। ড্রেন উপচে পানি প্রবেশ করেছে সড়কে। সড়ক ছাপিয়ে সেই পানি ঢুকে পড়েছে উঠানে ঘরবাড়িতে। ভোগান্তিতে পড়েছেন শহরের নিম্নাঞ্চলের বাসিন্দারা। নাগরিকদের অভিযোগ- শহরের ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ৬৫ হাজার পত্রে আবেদন জমা পড়েছে যশোর শিক্ষাবোর্ডে। পুনঃনিরীক্ষণের আবেদন করে পরীক্ষার্থীরা পরীক্ষকদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জে পরীক্ষার্থীরা কতটুকু সফল হবে সেটিই এখন দেখার বিষয়। গত ২৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যশোর বোর্ডে এ বছর পাসের হার ছিল ৬৯.৮৮। গতবছর এ বোর্ডে পাশের হার ছিল ৮৩.৯৫। ফলাফল প্রকাশের পর সাতদিনের মধ্যে ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে। শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর ৬৫ হাজার ৩৬৫ পত্রে আবেদন জমা হয়েছে। এরমধ্যে বাংলা প্রথমপত্রে ৪ হাজার ৩৯৪, বাংলা দ্বিতীয়পত্রে…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাষ হচ্ছে পাহাড়ের সুমিষ্ট রসালো কমলা। আব্দুল হালিম নামের এই কমলা চাষি যুবক বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়ে প্রতারণার শিকার হয়ে শুরু করেন কমলা চাষ। আর এই কমলা চাষ তার বেকারত্বের চাকা ঘুরিয়ে পেয়েছেন সফলতা। ভাগ্য বদলে দিয়েছে কমলা। গত দুই বছরে তিনি দুইশ’ কমলা গাছ থেকে আয় করেছেন প্রায় ৬ লাখ টাকা। গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে শাখাহার ইউনিয়নের বাল্যা গ্রাম। এই গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুল হালিম (২৭) বেকারত্বের কারণে অর্থ কষ্টে পড়ে অনেকের পরামর্শে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। কিন্তু ভিসার ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়েন হালিম। সেসময় আবার…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহন করে যশোর জেলার জনগণ। দিবসটি যশোর মুক্ত দিবস হিসাবে মহা সাড়ম্বরে যশোরের আপামর জনগণ নানা আয়োজনে যশোর মুক্ত দিবস উদযাপন করছে। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় টাউন হল মাঠে লাল সবুজ বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। উদ্ভোদন শেষে শুরু হয় বর্ণাঢ্য বিজয় র‌্যালি। র‌্যালিটি শহরের ঈদগাহ ময়দান, চিত্রার মোড় হয়ে দড়াটানা দিয়ে বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। প্রায় দুই হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ বিজয় র‍্যালিতে অংশ নেন। র‌্যালি শুরুর…

Read More