Author: News Editor

আড়াই মাস ধরে গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের নৃশংস হত্যাযজ্ঞ। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে ২০ হাজার। নিহতদের মধ্যে শিশুর সংখ্যা অন্তত ৮ হাজার। প্রতিদিন গড়ে ৩০০ মানুষের মৃত্যু হয়েছে এই হামলায়। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর আল জাজিরার। বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ। উপত্যকার চিকিৎসকরা বলছেন, কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানও বলছে একই কথা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের অন্তর্ভুক্ত করা হয়নি নিহতের তালিকায়। হাসপাতালে আনা হলেই কেবল মৃতের তালিকায় ঢোকানো হয়েছে নাম। তাই প্রকৃত সংখ্যা এর চেয়েও আরও অনেক বেশি। এ গবেষণায় দেখা গেছে, গাজায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হওয়া বাস্তুচ্যুতদের…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২৩-২৪ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দ্যা ডেইলি নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদুল ইসলাম সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাজমুল হক জায়িম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে ভোটগ্রহণ হয়। পরে ভোটগণনা শেষে দুপুর আড়াইটায় ফল ঘোষণা করেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। ১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহসভাপতি ইমানুল সোহান (দেশ রুপান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মিয়া রিফাত (ইনকিলাব), দপ্তর সম্পাদক ইমরান মাহমুদ (খোলা কাগজ), অর্থ সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ (মানবজমিন),…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনি সহ কাদির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভুষণ রায়। শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রের বরাতে জানা গেছে বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুুরখান সড়কের ইকরা মাদ্রাসা এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় ১০ বস্তা চিনি সহ আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাদির (৩৫) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা কদর আলীর ছেলে। শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল…

Read More

জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি: ২০১৪ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর মধ্যে ৫টি প্রতিষ্ঠানে স্থাপিত ভোটকেন্দ্রগুলো অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে থেকে আরএকটি পক্ষ নির্বাচনকে প্রতিহত করার জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ও অসহযোগ আন্দোলনের মধ্যে ভোট গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিষয়ে জানতে চাওয়া সাংবাদিকের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সারাদেশে থানা-পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য বাহিনী নিরাপত্তারকাজে মাঠে থাকবে। এই নির্বাচনের দিকে  বিশ্ববাসীর দৃষ্টি রয়েছে। কাজেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচন কমিশন কঠোরতার চরম পর্যায়ে যাবে। আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা ভালো…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ৮৯ যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এস এম ইয়াকুব আলীর গাড়ী বহরে হামলায় প্রার্থীর গাড়ি, ২টি মাইক্রোবাসসহ ৬ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার কাশিম নগর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আতর্কিত শতাধিক লোক লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে এসএম ইয়াকুব আলীর অর্ধশতাধিক কর্মী সমার্থক এতে আহত হন। ইয়াকুব আলী দাবি করেন, নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে বাড়ি ফিরছিলাম। এক পর্যায়ে গাড়িবহর কাশিমপুর এলাকায় পৌঁছালে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে সুপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বহরে থাকা ৬টি মোটরসাইকেল, দুটি মাইক্রোবাস ও…

Read More

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশীয় প্রজাতির ঈগল পাখি উদ্ধার করেছে প্রাণী সম্পদ অফিসার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মার্কা ঈগল হওয়ায় পাখি উদ্ধারে হাতীবান্ধা উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা চত্বরের ভিতরে মনজুরুল নামে এক ব্যক্তি বলেন,বুধবার রাতে ঈগল পাখিটি উপজেলা চত্বরের বাগানে এসে পড়ে।তারপরে আমরা ঈগল পাখিটিকে প্রাণী সম্পদ অফিসারের হাতে হস্তান্তর করি। হাতীবান্ধা প্রাণী সম্পদ অফিসার ডা: মাহমুদুল হাসান বলেন,এটি ঈগল পাখি। এর চিকিৎসা চলমান আছে। আগামীকাল বনবিভাগ এর কাছে পাখিটিকে হস্তান্তর করা হবে । এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম বিষয়টির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Read More

দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩০৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি মনিটরিং সেল ভোট পর্যবেক্ষণ করবে। এক্ষেত্রে নির্বাচন ভবনে থাকবে ১১ সদস্যের কেন্দ্রীয় টিম। আর আট বিভাগের চার সাব সেল ও ৬৬ রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে বাকিরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বশীল সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) ইসির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী ১ জানুয়ারি থেকে টিমের সদস্যরা প্রাথমিক কাজ শুরু করবেন। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে চারজন করে ২৬৪ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচনের যে কোনো পরিস্থিতি প্রতিবেদন একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নির্বাচন ভবনে পাঠাবেন। তাদের প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে কেন্দ্রীয় মনিটরিং সেল। ইসির স্মার্টকার্ড বা আইডিইএ-২…

Read More

অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন কেড়ে নেবে, মানুষকে ভোট দিতে দেবে না, নির্বাচন বন্ধ করবে, এত সাহস কোথা থেকে পায়! বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুলাঙ্গার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন,  ‘ওই লন্ডনে বসে একটা কুলাঙ্গার হুকুম দেয় আর কতগুলো লোক নিয়ে এখানে আগুন নিয়ে খেলে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর…

Read More

তাসলিমুল হাসান সিয়াম গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা জাতীয় পার্টির (জাপা) নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নুর সুপারিশে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির প্রস্তাবিত কমিটি অনুমোদন করেছেন। আগামী এক মাসের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলবীবাজারের কমলগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় আসামী পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন (৪৬)কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। জামাল পৌরসভার কামারগাওঁ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পৌর যুবদলের আহ্বায়ক। একই সাথে কেন্দ্রীয় কমিটির বিএনপি’র সদস্য হাজী মুজিবের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত অক্টোবর মাসে পুলিশের ওপর হামলায় আক্রান্ত একটি মামলার আসামী হিসেবে জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বুধবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে পুলিশি প্রহরার প্রেরন করা হয়েছে।

Read More

নির্বাচন অনুষ্ঠান করা ইসি’র সাংবিধানিক দায়িত্ব। তা প্রতিহত করতে চাইলে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে (২০ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউজে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সিইসি বলেন, নির্বাচন বয়কটের কথা কেউ বলতে পারেন, কেউ বলতে পারেন ভোটকেন্দ্রে যাবেন না। কিন্তু কেউ প্রতিহত করার কথা বললে তা হবে অসাংবিধানিক এবং আইনের পরিপন্থি। কিন্তু কেউ যদি শান্তিপূর্ণ কর্মসূচি করতে চায়, মতামত ব্যক্ত করতে চায়, তাহলে আইনগত কোনো বাধা নেই বলেও জানান তিনি। প্রার্থীদের বিষয়ে সিইসি বলেন, এবার নতুন একটি ধারা দেখা যাচ্ছে। তা হচ্ছে ‘কনটেস্ট উইদিন’…

Read More

মো. জসিউর রহমান (লুকন) টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান আজ সকাল আনুমানিক ১০ টায় হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হয়েছেন। আহত চেয়ারম্যানকে ঘটনা স্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন বলে জানায় আহত চেয়ারম্যানের সাথে থাকা ইউপি সদস্য (মেম্বার) আইয়ুব। ২০ ডিসেম্বর বুধবার আনুমানিক সকাল ১০ টা এর সময় পাকুটিয়া ইউনিয়নের উপর দিয়ে নির্মাণাধীন রাস্তা সম্প্রসারণে নিয়োজিত ইঞ্জিনিয়ার ও ঠিকাদার রাস্তার কাজের বিষয়ে চেয়ারম্যানকে ডাকলে পাকুটিয়া বাজারের কাছেই, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীমের…

Read More

সোহাগ ইসলাম নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমণে শিশুসহ আহত হয়েছেন চারজন। এ ঘটনার পর স্থানীয়রা চিতা বাঘটি পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে রংপুর-দিনাজপুর তিস্তা ক্যানেল ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে। আহতেরা হলেন—মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫) ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে জান্নাতুল (৮)। আহতদের স্থানীয় চিকিৎসকের চিকিৎসা দেওয়ার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তিস্তা ক্যানেল ব্রিজ সংলগ্ন গাছে একটি চিতা বাঘ…

Read More

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী) যানবাহন জ্বালাও, পোড়াও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে হবে ৭ তারিখের পরে তাদের সাথে ফাইনাল খেলা হবে। দেশ আগের অবস্থানে নেই। আসুন সবাই মিলে দেশ গড়ার শপথ নেই। আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজিত শুটিবাড়ী বাজারে প্রথম নির্বাচনি সভায় গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শরিফ ইবনে ফয়সাল মুনের সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তব্যে ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার হাজার-হাজার উপস্থিতিতে মানুষের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, ডিমলার মানুষ এক সময়ে ঠিক মতো দুইবেলা খেতে পারতো না, সেই অভাব নেই এটা আমার নেত্রীর অবদান?…

Read More

মশিউর রহমান জামালপুরের সরিষাবাড়ীতে ভুল চিকিৎসায় পশুর মৃত্যুর অভিযোগ উঠেছে এক সনদ বিহীন ভূয়া চিকিৎসকের বিরোদ্ধে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার পৌরসভার পেরিআটা এলাকায এ ঘটনা ঘটে। এ বিষয়ে কৃষক মোঃ মনিরুজ্জামান মুরাদ অভিযোক্ত ডাক্তারের বিরোদ্ধে উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, কৃষক মুরাদের একটি গরু অসুস্থ্য হলে তাকে ভুলভাল চিকিৎসা করেন উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে সনদ বিহীন ভুয়া চিকিৎসক রবিউল ইসলাম আওয়াল। এতে গরুটি সুস্থ্য না হয়ে আরো বেশি অসুুস্থ্য হয়ে মারা যায়। অভিযোগ পেয়ে দুপুর আনুমানিক দুইটার সময় উপজেলা প্রানীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান ও সহকারী কমিশনার…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদক মামলায় সালেহ আহমদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মঙ্গলবার(১৯ ডিসেম্বর) জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। দণ্ডিত আসামি সালেহ আহমদ উপজেলার বড়ময়দান গ্রামের বাসিন্দা রব উদ্দিনের ছেলে। আদালত সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বছরের ১৫ মে রাতে বড়লেখা থানার এনআই জাহেদ আহমদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে মাদক ব্যবসায়ী সালেহ আহমদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টা হরতাল সফলে নাগরপুরে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু’র নির্দেশনায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর সকালে উপজেলা যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি মিছিল নাগরপুর সদর বাজার, বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল আরিচা রোড এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিল হতে গ্রেফতারকৃত নেতারা হলো উপজেলা যুবদল সদস্য জি.এস সাদিকুর রহমান বাদল, মোহাম্মদ শরিফুল হক সবুজ, মো. রাকিবুল ইসলাম রাগবির, মোহাম্মদ সেলিম মিয়া, ভাদ্রা ইউনিয়ন যুবদল সদস্য মোহাম্মদ উজ্জ্বল মিয়া, মোহাম্মদ জাহিদ মিয়া, মো. আলী…

Read More

আজ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু। পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে অসহযোগিতা করতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (২০ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আজ থেকে সরকারকে সব ধরনের অসহযোগিতার বিকল্প নেই। একজন রাজনৈতিক কর্মীকেও হয়রানি করা হলে দলীয় পরিচয়ের ঊর্ধে উঠে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ঐক্যবদ্ধভাবে অসহযোগিতা অব্যাহত রাখলে গ্রেফতারের সাহস পাবে না। আজ থেকে ফ্যাসিস্ট সরকারকে সবধরনের অসহযোগিতার বিকল্প নেই। রিজভী বলেন, বাংলাদেশকে একটি রাষ্ট্রের ‘স্যাটেলাইট স্টেট’ করার চক্রান্ত করা হচ্ছে। গণতন্ত্রের পাশাপাশি চলমান এই আন্দোলন…

Read More

আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে শেখ হাসিনা গাড়িবহর নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। প্রধানমন্ত্রীর ভাষণের জন্য আলিয়া মাদরাসা ময়দানে প্রস্তুত রয়েছে সভামঞ্চ। ইতোমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু…

Read More

নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন ব্যক্তিকে সন্দেহ করছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে ট্রেনটি ঢাকার বিমানবন্দর স্টেশনে থেমেছিল। বিমানবন্দর থেকে তিন ব্যক্তি ট্রেনে উঠেছিল। ধারণা করা হচ্ছে ট্রেনের বগিতে আগুন দিয়ে তারা নেমে যায়। এ বিষয়ে পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্ত প্রমাণ করে যে এটি একটি নাশকতামূলক কাজ। এতে জড়িত থাকতে পারে তিন ব্যক্তি। তারা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের তিনটি বগিতে উঠেছিলেন। তারাই ট্রেনের সিটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিতে পারেন। তিনি জানান, বিমানবন্দর স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে…

Read More