Author: News Editor

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা নবগঠিত মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে মন্ত্রীপরিষদ সচিবের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আমি প্রথমেই নাগরপুর-দেলদুয়ার অঞ্চলের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি তার কাছে চির কৃতজ্ঞ। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের ব্রত। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সেরাটা দিতে।

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সড়কে ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রডবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট ৪৩-৫৪) খাদে পড়ে গেছে। এতে পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে যানজট। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে একদিকে প্রচন্ড কুয়াশাচ্ছন্ন ছিলো সড়ক।সে কারণে ট্রাক চালক নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় রডবাহী ট্রাকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটির সামনে অংশ পল্লী বিদ্যুৎের খুঁটির সাথে ধাক্কা লেগে খুঁটিটি দুমড়ে মুচড়ে যায়। তার ছিড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকচালক রমজান মিয়া জানান, তিনি রড নিয়ে চট্টগ্রাম থেকে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে (৭ জানুয়ারী) দ্বাদশ জাতীয় নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে টানা সপ্তমবারের মতো জয়লাভ করে পূর্ণ মন্ত্রী হলেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ। শেখ হাসিনার আস্থাভাজন এই নেতা বিজয়ী হওয়ার পরই তার সমর্থকরা, কমলগঞ্জ-শ্রীমঙ্গল এলাকাবাসী ও মৌলভীবাজার জেলার সচেতন মানুষজন তাকে পূর্ণ মন্ত্রীর দাবী করে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে ও যোগ্যতা অনুসারে কৃষি মন্ত্রীর দায়িত্ব পালনের মর্যাদা পেলেন আব্দুস শহীদ এমপি। উপাধ্যক্ষ আব্দুস শহীদ ১৯৯১ সালে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪…

Read More

টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে বঙ্গভবনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চার মেয়াদে ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। ২০২৯ সালে পঞ্চম মেয়াদ পূর্ণ হলে তিনি স্বাধীন দেশে ২৫ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের মোট বয়সের প্রায় অর্ধেক হয়ে যাবে শেখ হাসিনার শাসনকাল। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। দ্বাদশ জাতীয়…

Read More

আগামী পাঁচ বছরের জন্য শপথ নিলেন টানা চতুর্থবারের আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মন্ত্রীদের এবং পরে ৭টা ১৭ মিনিটে প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের আগে টানা চতুর্থবার এবং মোট পঞ্চমবারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আব্দুর…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলে বিপুল পরিমাণ মোবাইল সিম, ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যানার, বায়োমেট্রিক যন্ত্র সহ দুই প্রতারক কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহম্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান। পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান বলেন, নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের তৈয়ব আলী নামের একজন অনলাইনে একটি ক্যামেরা কিনতে ‘DSLR Camera Bazar Store’কে ৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরো ২০ হাজার টাকা প্রদান করে প্রতারিত হন। এ ঘটনায় মামলা হলে বুধবার (১০ জানুয়ারি) রাতে জেলা সাইবার ক্রাইম ইনভেসন্টিকেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) আলি হোসেন ও ফিরোজ আহম্মেদ এবং জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহাফুজুর রহমান…

Read More

শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সাড়ে ১২টার সময় এ ককটেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা কালো স্কচটেপ মোড়ানো ৪টি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল গুলো উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত তথ্যটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। কে বা কারা এ ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Read More

পবিপ্রবি প্রতিনিধিঃ বরিশাল বিভাগের সাধারন শিক্ষার্থীদের মানসম্মত উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ করে দিতে এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ গঠনের লক্ষ্যে “পটুয়াখালী কৃষি কলেজ” এর “পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” এ রূপান্তর ছিলো একটি বৈপ্লবিক উদ্যোগ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ (এফবিএ) প্রতিষ্ঠিত হয় ১৪ জুন, ২০০৩ সালে। বর্তমানে অনুষদটিতে ৬ টি বিভাগের অধীনে সর্বমোট ২৫ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। অনুষদের ৬ টি বিভাগের মাঝে ৪ টি বিভাগ ( ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম)থেকে নিয়মিত স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হচ্ছে। প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে পবিপ্রবির যাত্রা এবং বর্তমান চিত্র আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে…

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আওয়ামীলীগ নেতা কর্তৃক সরকারি খালে মাটি ভরাট করে দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ফররুখ আহমেদ নামে এক ব্যক্তি কর্তৃক ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগে জানা যায়, ফুলছড়ি উপজেলাধীন বুড়াইল মৌজার উপর দিয়ে সদর উপজেলার বোয়ালী সীমানা থেকে ছালুয়া মৌজা দিয়ে একটি সরকারি খাল ঘাঘট নদীতে পতিত হয়েছে। খালটির বুড়াইল মৌজার ১ নং খতিয়ানের ৫০৭৪ দাগে মাটি কেটে ভরাট করেছেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। এ খালটি ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে পানি প্রবাহিত হতে পারবে না এবং পানি নিষ্কাশন বাঁধাগ্রস্ত হবে। যে কারণে এ এলাকার কৃষকের কৃষি কাজে…

Read More

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরেও ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত এবং জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছে শিশু ও বৃদ্ধরা। বাড়ছে শীতজনিত রোগ।শীতের কারণে অনেকেই কাজে যেতে পারছে না। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার(১১ জানুয়ারী)সকালে নাগরপুরের বিভিন্ন এলাকা ও বাজার ঘুরে দেখা যায়,সমগ্র উপজেলা জুড়ে বইছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। বিভিন্ন স্থানে ও গ্রামে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া অনেকেই।এদিকে কুয়াশা কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। নাগরপুর বাজারের এক রিক্সা…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ প্রথমবার পূর্ণাঙ্গ মন্ত্রী হচ্ছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা সপ্তমবারের মতো নির্বাচিত উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মো.আব্দুস শহীদকে শপথ নিতে ফোন করে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ বিপুল ভোটে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন । এবারের জাতীয় নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পান। উল্লেখ্য উপাধ্যক্ষ মো.…

Read More

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন নতুন সরকারের মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ১১ প্রতিমন্ত্রী। ৩৬ জনের নতুন মন্ত্রিসভায় ২০ জনই নতুন। যাদের মধ্যে অনেকে গত সরকারের আগের সরকারগুলোতে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে থাকলেও বেশ কয়েকজন একেবারে নতুন। বুধবার (জানুয়ারি ১০) এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এরই মধ্যে ফোন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ২৫ মন্ত্রীর ১৩ জনই নতুন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন- মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় খাদিজা বেগম (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খাদিজা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের জুয়েল আহমদের স্ত্রী। স্বামীর দাবি, খাদিজা বেগম গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুঁলে আত্মহত্যা করেছেন। তবে এলাকায় সাধারণ মানুষের মনে এ মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বামীর বাড়ির লোকজন গৃহবধু খাদিজা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। স্বামীর বাড়ির…

Read More

মোঃ রিপন মিয়া ফুলছড়ি, গাইবান্ধা। স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সর্ব সাধারণের অর্থায়নে, ডাঃ মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, যমুনা প্লাজা, সু প্যালেস গাইবান্ধা ও ভিক্টর লাইফস্টাইলের সাংগঠনিক সহযোগিতায় জেডএফ কোরআন শিক্ষা মাকতাবের ৭০ জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে৷ টিয়াগাছা পূর্বপাড়া জামে মসজিদ মাকতাব প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জোনার ফাউন্ডেশনের উপদেষ্টা আহসান হাবীব (বাবু),মো.রাশেদুল হাসান রাশেদ, টিয়াগাছা জামে মসজিদের কোষাধ্যক্ষ রুহুল আমিন প্রামাণিক মাকতাবের শিক্ষক হাফেজ মাওলানা ওবাইদুল ইসলাম ও অত্র এলাকার গুণিজন। জোনার ফাউন্ডেশনের…

Read More

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে ১.৫৬৫ কেজি ভারতীয় হেরোইন, ১৯৮৫ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেলসহ আটক করেছে ৫৯ বিজিবি। ৫৯ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১০ জানুয়ারি বুধবার দুপুরে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার এলাকা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সেলিম রেজা এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্ট এলাকায় গাড়ী তল্লাশী অভিযান পরিচালনা করে সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে অদ্য দুপুরে একটি মোটর…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে নতুন আঙ্গিকে মনসুর ক্যাডেট কোচিং (বকশীগঞ্জ শাখায়) আজ শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হল। (৯ জানুয়ারি) মঙ্গলবার বেলা তিনটায় উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন খান, প্রধান অতিথির দায়িত্বে ছিলেন মোঃ আবুল মনসুর (সহযোগী অধ্যাপক অবসরপ্রাপ্ত ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ)। বিশেষ অতিথি ছিলেন, বকশীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর, হারুন অর রশিদ(সহকারী অধ্যাপক ইংরেজি খাতেমুন মঈন মহিলা ডিগ্রী কলেজ), মোঃ আমিনুল ইসলাম (প্রধান শিক্ষক টিকরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়), মোঃ আশরাফ আলী (অভিভাবক), মীর্জা আমীর (পরিচালক বকশীগঞ্জ ক্যাডেট একাডেমী), অনুষ্ঠানটির…

Read More

একজন প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণের নতুন দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) আমিনুল হকের মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ ডিসেম্বর ঢাকায় একটি হাসপাতালে মারা যান তিনি। সেদিনই এই আসনে ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। এর ফলে ৭ জানুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন প্রজ্ঞাপনে জানানো হয়, এই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে এর পরদিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে এর পরদিন। এর পর ১২ ফেব্রুয়ারি…

Read More

তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২০ লাখ ৫২ হাজার ৬৯৮ এর মধ্যে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ লাখ ৮১ হাজার ৫৭ টি । এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ১৪ হাজার ৪ শত ৪ টি । শতকরা হিসেবে গাইবান্ধা – ১ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ২৯দশমিক ৫৩ শতাংশ ।গাইবান্ধা -২ আসনে ৩৩ দশমিক ৫২ শতাংশ। গাইবান্ধা -৩ আসনে ২৬ দশমিক ১৬ শতাংশ, গাইবান্ধা -৪ আসনে ৫৪.১২ শতাংশ , গাইবান্ধা – ৫ আসনে ৪৮ দশমিক ১০ শতাংশ । গত ৭ জানুয়ারি দিবাগত রাত…

Read More

মো: আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন নতুন সরকারের মূল লক্ষ্য হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকার সরাইগাছী ও সাপাহারে নির্বাচন পরবর্তী সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গ্রামাঞ্চলে সকল সুযোগ সুবিধা বাড়াতে বেশী নজর দিবে সরকার। যাতে মানুষ উন্নত জীবন যাপন করতে পারে। শিল্প কল কারখানা স্থাপন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও কর্মমূখী শিক্ষার প্রসার ঘটানোর মধ্য দিয়ে গ্রামে বসবাসকারী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। সেসময়…

Read More

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি। তিনি বলেন, কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে, ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য-প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো। যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে। রোববার দিনগত রাত ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের…

Read More