নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরের শান্তিনগরের বাসিন্দা হলি খানের বাড়ির সিলিং থেকে একটি বিরল প্রজাতির গন্ধগোকুল (স্থানীয় নাম লেঞ্জা) উদ্ধার করা হয়েছে। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকেই সিলিংয়ের ওপর কিছু বড় আকারের প্রাণীর নড়াচড়া টের পান পরিবারের সদস্যরা। পরে মঙ্গলবার সকালে হলি খানের বড় ছেলে ফারাবি খান সিলিংয়ের স্ল্যাব সরিয়ে প্রাণীটিকে দেখতে পান। স্থানীয়দের সহায়তায় গন্ধগোকুলটি ধরে ফেলা হয়। ধরার সময় এটি সামান্য আহত হলেও সুস্থ অবস্থায় ছিল। বিরল প্রজাতির এই গন্ধগোকুলের বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus, যা এশিয়ান তাল খাটাশ নামেও পরিচিত। প্রাণীটি তালের রস পান করে বলে এটি তাড়ি বিড়াল নামেও প্রচলিত। বর্তমানে বন-জঙ্গল হ্রাস পাওয়ায় গন্ধগোকুলের সংখ্যা…
Author: K.M. Shakawat Hosen
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্ত এলাকা থেকে ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আমদানী নিষিদ্ধ জব্দকৃত মাদকের মধ্যের রয়েছে এমসি ডোনাল্ড, এসি ব্ল্যাক, আইস ভদকা ও ব্লেন্ডা প্রাইড ব্র্যান্ডের ভারতীয় মদ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একইদিন আনুমানিক সকাল সাড়ে ৫টার দিকে মালিকবিহীন এসব মাদক জব্দ করে বিজিবি’র সদস্যরা। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাধীন কচুগড়া বিওপি’র (বর্ডার অবজারবেশ পেষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোণা শহরের সৌন্দর্যবর্ধন ও নগরস্বাস্থ্যের সুরক্ষায় মগড়া নদর পাড়ে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ‘প্রকৃতি বাঁচাও আন্দোলন’ এর ব্যানারী এই মানবববন্ধন কর্মসূচী পালন করা করা হয়। মানববন্ধনে কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জেষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষক খন্দকার ওলিউল্লাহ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসাইন, দৈনিক প্রথম আলোর নেত্রকোণা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, কলেজ শিক্ষার্থী বিদ্যুত খানসহ…
নিজস্ব প্রতিবেদক: দৈনিক ভোরের আকাশ পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি ও রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় যুগ্ন সচিব শফিকুল ইসলাম কুদ্দুছের মা মোছা. কদরের নেছা (১২০) মৃতু্বরন করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে নেত্রকোনার কলমাকান্দার বিষমপুর গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমা দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। ওইদিন বিকেলে মরহুমার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কেন্দুয়া থানায় ডাকাতি মামলার অন্যতম আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। তিনি কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া দিগর গ্রামের আছিম উদ্দিনের ছেলে। তাকে নরসিংদীর পলাশ থানা এলাকায় র্যাব-১৪ ও র্যাব-১১ এর যৌথ অভিযোনে গ্রেফতার করা হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র্যাবের (সিপিএসপি) এর অধিনায়কের পক্ষে এতথ্য নিশ্চিত করেন মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা)। এরআগে গত শনিবার বেলা সোয়া ১টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয় র্যাবের যৌথ দল। র্যাবের মিডিয়া অফিসার জানান, গত ১৮ জানুয়ারি রাত অনুমান সোয়া ১টা হতে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা দখল করে স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কাদিরের বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৩০ জানুয়ারি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বারবার লিখিত অভিযোগ দায়ের করেন একই এলাকার আওলাদ আহাম্মেদ নামের এক ব্যক্তি। পরে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সাংবাদিকদের কাছেও লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিগড় ইউনিয়নের অন্তর্গত চন্ডিগড় উচ্চ বিদ্যালয় হতে ফেচিয়া গুদারাঘাট পর্যন্ত রাস্তা যার আইডি নং – ৩৭২১৮৪০০৩ ফেচিয়া মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে বসতঘর নির্মাণ শুরু করেছেন। ওই রাস্তা দিয়ে…
নিজস্ব প্রতিবেদক: সাহিত্য সংসদ নেত্রকোনার সংগঠনের প্রাতিষ্ঠানিক সভাপতি কবি শাম্মী খানের জন্মদিন পালন করেছে কবির শুভাকাঙ্খীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নেত্রকোনা পাবলিক লাইব্রেরিতে বোধ সাহিত্য সংগঠনের পক্ষ থেকে কবির জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়। কবি শাম্মী খানের একক কাব্য গ্রন্থ বেদনার চৌকাঠসহ অনেক গুলো যৌথ কাব্য গ্রন্থ রয়েছে। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব এম. কিবরিয়া চৌধুরী, নেত্রকোনা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরীসহ শিক্ষার্থী, গণমাধ্যম কর্মবৃন্দ, কবি, সাহিত্যিক, ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ কবির জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় রবিবার (০২ ফেব্রুয়ারি) উপজেলা হলরুমে “তরুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মের অংশগ্রহণে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত তা নিয়ে এই কর্মশালার মূল আলোচ্য ছিল। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহ করে ছয়টি ভাগে বিভক্ত করে স্বপ্নের বাংলাদেশ গড়তে করণীয় নির্ধারণে তৃণমূল পর্যায়ে আলোচনা পরিচালিত হয়। কেন্দুয়া উপজেলা প্রকৌশলী আল আমিন সরকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এ কর্মশালায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে এসিল্যান্ড মাহমুদুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দুয়া থানা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা এবং কেন্দুয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জব্দকৃত প্রায় ৩৩ হাজার ঘনফুট বালু নিলামে প্রায় ছয় লাখ টাকায় বিক্রি করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপরে জব্দকৃত বালু নিলাম ডাকের সর্বোচ্চ দরদাতার কাছে পাঁচ লক্ষ ৯৯ হাজার টাকায় বিক্রি করা হয়। বালু নিলামে অংশ গ্রহণ করেন মমতাজ উদ্দীন, মেহেদী হাসান রিফাত, মো. মনসুর আলম, আকবর, সাইফুল ইসলাম, রাজন মিয়া ও আলাউদ্দীন। বালু নিলাম ডাকে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম বলেন, সাতদিনের মধ্যে বালু সরিয়ে নেওয়ার সময় বেঁধে দেওয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আত্মীয়কে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা অপহরণ মামলা দায়েরের অভিযোগ উঠেছে। কেন্দুয়া থানার দলপা ইউনিয়নের বুধপাশা গ্রামের মৃত আবু সাঈদের স্ত্রী জাকিয়া সুলতানা (৩৩)। গত ২৩ জানুয়ারি ২০২৫ তার মেয়ে নোহাকে অপহরণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি বিকেল ৫টায় জাকিয়ার মেয়ে নোহা (১২) ঘুমন্ত মায়ের অজান্তে ঘর থেকে বেরিয়ে আসে। এসময় মদনপুর ইউনিয়নের কাকনিকোনা গ্রামের বাসিন্দা আল মামুন (৩৩) ও তার সহযোগীরা সিএনজিতে করে নোহাকে অপহরণ করে পালিয়ে যায়। জাকিয়া সুলতানা রাস্তায় গিয়ে চিৎকার করলেও আশপাশের মানুষ এসে মেয়েকে উদ্ধার করতে ব্যর্থ হন। মামলাটি কেন্দুয়া থানায় নারী ও…
নিজস্ব প্রতিবেদক: তল পেটে অসুস্থতা অনুভব নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন মধ্য বয়সী নারী মোছা. ফাতেমা খাতুন (৫০)। চিকিৎসকের পরামর্শে ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে জানতে পারেন তার কঠিন রোগ। মুখোমুখি হয়েছেন কঠিন চ্যালেঞ্জের। গত ২৪ জানুয়ারি স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারের আলট্রাসনোগ্রাম, প্রসাব ও রক্ত পরীক্ষা করিয়ে জরায়ু পেশীর টিউমার শনাক্ত। এমন খবরে হতাশায় ভেঙে পড়েন ফাতেমা ও তার পরিবার। ফাতেমা খাতুনের বাড়ি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে। ওই গ্রামের সাইদুর রহমানের স্ত্রী তিনি। পরবর্তিতে তিনদিন পর ২৮ জানুয়ারি ফাতেমাকে নিয়ে ময়মনসিংহে চিকিৎসকের শরণাপন্ন হন। সেখানে পুনরায় আলট্রাসনোগ্রাম করালে সেখানকার পরীক্ষায় আসে স্বাভাবিক ফলাফল। মাত্র তিনদিনের ব্যবধানে দুই পরিক্ষায় দুই রকম…
কে. এম. সাখাওয়াত হোসেন: সর্বস্তরে মাতৃভাষা চালু ও মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে নেত্রকোনা পৌরশহরে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে সাতপাইস্থ ছাত্র ইউনিয়নের জেলা কার্যালয় থেকে বিকাল ৪টায় মিছিল বের হয়। মিছিলটি কালিবাড়ি মোড় হয়ে তেরী বাজার মোড় থেকে প্রেসক্লাবের সামনে দিয়ে প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষে হয়। মিছিল শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, সহকারী সাধারণ সম্পাদক পুজা সরকার, মাহমুদ হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশ…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৩১ জানুয়ারি) ভোর রাত আনুমানিক ৪টার দিকে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চাপুর ও গন্ডা ইউনিয়নের বৈশ্যপাট্টা এলাকা থেকে দুটি মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সন্দেহ হলে তাদেরকে ধাওয়া করে এলাকাবাসী। পরে সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর এলাকায় আলী হোসেন মোড়ে স্থানীয়রা তাদেরকে আটক করতে সক্ষম হন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নেয়। আটককৃতরা হলেন ময়মনসিংহের নান্দাইল থানার ধীতপুর (বড়াইল) গ্রামের শফিকুল ইসলাম ওরফে রফিকুল ইসলাম (৩৭), কেন্দুয়ার পেচন্দরী গ্রামের ছোটন মাহমুদ (২৮) এবং কিশোরগঞ্জে তাড়াইল থানার যশোদর গ্রামের আনোয়ার হোসেন আনু (৩৫)। কেন্দুয়া থানার ওসি…
নিজস্ব প্রতিবেদক: “জনগণ হয় যদি সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই প্রতিপাদ্যে নেত্রকোনায় নানা আয়োজনে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বন্যপ্রাণি সংরক্ষণে নিবেদিত বিভিন্ন সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ক্যাট এন্ড ডগ সোসাইটি, উজ্জ্বীবন, সেইভ দ্যা এনিমেল অব সুসং, বারসিক এবং এআরএফবি। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার। এছাড়াও বক্তব্য রাখেন…
ডেস্ক রিপোর্ট: ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিক মুহাম্মদকে সভাপতি এবং বাংলাদেশ পোস্টের চীফ রিপোর্টার শওকত আলী খান লিথোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রয়েল এরোমা রেস্তোরা’য় সংগঠনটির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার। দুই বছরের জন্য ঘোষিত কমিটিতে রয়েছেন- সভাপতি রফিক মুহাম্মদ (ইনকিলাব), সিনিয়র সহ-সভাপতি দিলীপ সরকার (এশিয়ান এইজ), সহ-সভাপতি বিশ্বজিৎ দত্ত (আমাদের অর্থনীতি), সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নোয়াদিয়া গ্রামে পৈতৃক সম্পত্তি দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন- মো. মনিরুজ্জামান (৪৪), তার ভাই আব্দুল মান্নান, ছোট বোন ছফুরা ও বড় বোন মেহের আক্তার। গুরুতর আহত মনিরুজ্জামান ও ছফুরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, মেহের আক্তারসহ বাকিরা নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মনিরুজ্জামান জানান, তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত শূণ্য দশমিক ৪৩ শতাংশ জমি দখলমুক্ত করতে তার পিতা মো. ইদ্রিস মিয়া ২০১৫ সালে নেত্রকোনা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে বিজয়পুর এলাকার সোমেশ্বরী নদী থেকে বালু চুরির দায়ে একজনকে অর্থদন্ড ও ছয়জন লড়িচালককে বিভিন্ন মেয়াদে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেজওয়ানুল কবীর এই দন্ড প্রদান করেন। মামলা সুত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা সত্বেও সোমেশ্বরী নদী থেকে বালু চুরি করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ছয়জন লড়িচালক মমিন আহমেদ (২০), সোহাগ মিয়া (২২), মো. হাকিম (২২), মো. শরিফুল ইসলাম (২২), মো. এনামুল হক (২৬) ও আলমগীর হোসেন (২৪) এই ছয়জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল…
নিজস্ব প্রতিবেদক: বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী হাজংমাতা রাশিমণি’র ৭৯তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দিনব্যপি বিশেষ অনুষ্ঠান মালার মাধ্যমে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যপি সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতি সৌধ প্রাঙ্গনে দিবস উদ্বোধন করেন, হাজং মাতা রাশিমণি কল্যান ট্রাস্টের সদস্য বিপুল হাজং। কবিতাপাঠ, আলোচনাসভ, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দিবসের সমাপ্তি ঘটে। আলোচনা সভায় মালামার্থা আরেং এর সঞ্চালনায় একাডেমি’র পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হাজং ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক মো.…
কে. এম. সাখাওয়াত হোসেন: ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশ গ্রহণ’ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের কালেক্টরেট বিদ্যালয়ে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহায়তায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এ সভার আয়োজন করা হয়। স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগমের সঞ্চালনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি তাহেজা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলাশ চন্দ্র সাহা , মাতৃসদনের ডা. কৃপানাথ পাল, সমাজসেবা কর্মকর্তা লুৎফা বেগম, জেলা স্বাস্থ্য অধিকার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগড়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাগড়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বনানী বিশ্বাস। মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমেদ হারিছ, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা, এলাকার গণ্যমান্য…