নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোণা ইউনিয়নে হারাকান্দি গ্রামের কৃষক মো. আজিম উদ্দিনের প্রায় দেড় একর কৃষিজমিতে সেচ না পাওয়ায় বোরোধানের চারা রোপণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ৩০ জানুয়ারি কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষকের ছেলে গার্মেন্টসকর্মী মো. জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম জানান, তিনি ঢাকায় চাকরি করলেও তার বৃদ্ধ বাবা-মা গ্রামে থাকেন। তাদের দেড় একর জমির চাষাবাদই পরিবারের খাদ্য চাহিদা মেটানোর প্রধান উৎস। গার্মেন্টসের চাকরিতে পর্যাপ্ত আয় সম্ভব না হওয়ায় এবং বর্তমানে চাকরির অবস্থাও খারাপ হওয়ায়, এই জমি তাদের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে গত ছয় বছর…
Author: K.M. Shakawat Hosen
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইটভাটা মালিক সমিতির উদ্যোগে শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষা এবং জিগজ্যাগ ইটভাটা মালিকদের ব্যাংক ঋণ পরিশোধে ভাটা চালু রাখার দাবিতে এক প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১টায় মেসার্স শাপলা ব্রীকস এর স্বত্তাধিকারী দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল এর নেতৃত্বে ইটভাটা মালিম শ্রমিকদের একটি বিশাল মিছিল কেন্দুয়া পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। জানা যায়, বর্তমানে প্রশাসনিক জটিলতার কারণে জিগজ্যাগ ইটভাটার সমস্যার সমাধান আটকে আছে। ভাটামালিকরা আশা করছেন, মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে। ইটভাটা মালিকরা এবং শ্রমিকরা…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পৃথক পৃথক স্থান থেকে অন্তঃসত্ত্বা নারী ও এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। উদ্ধারকৃত মৃতদেহ দুটি হলো- গৃহবধূ লিজা আক্তার ((২০)। তিনি কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হক মিলনের দ্বিতীয় স্ত্রী। অপরজন অন্তঃসত্ত্বা ও এক সন্তানের জননী নুরুন্নাহারের (২৩)। তিনি কলমাকান্দার সীমান্তবর্তী এলাকা লেংগুরার তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আঠারো মাস আগে লিজার আক্তারের সাথে এহসানুল হক মিলনের বিয়ে হয়। বিবাহের পর থেকে কলমাকান্দা মধ্য বাজারে ফ্ল্যাট বাসায় বাড়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টিনের চাল কেটে একটি মনোহারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ওই দোকান থেকে নগদ টাকাসহ প্রায় আট থেকে ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে। সোমবার (০৩ মার্চ) দিবাগত রাতে কোনো একসময় উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চন্ডিগড় বাজারের মো. আব্দুল হামিদ খাঁ এর দোকানে এ ঘটনা ঘটে। আজ (মঙ্গলবার) সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানতে পারেন তিনি। এদিকে এ ঘটনা জানাজানির পর থেকেই বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মো. আব্দুল হামিদ খাঁ জানান, প্রতিদিনের মতোই গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাসায় যান তিনি। এরপর আজ সকাল দশটার দিকে দোকান খুলতে আসেন।…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে ৮০জন পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর মাঝে এই গরু বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ডা; শিলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, টিডব্লিউ এর সাবেক সভাপতি গিলবার্ট চিচাম, আদিবাসী নেতা বিন্নামিন আরেং, সুজন জেংচাম, হেমিংটন কুবি প্রমুখ। বক্তারা বলেন, সারা দেশের সমতল ভূমিতে বসবাসরাত…
নিজস্ব প্রতিবেদক: ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরস্মারকলিপি প্রদান করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। তারা বিক্ষোভ সমাবেশও পালন করেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কলমাকান্দা ইট প্রস্তুতকারী মালিক সমিতি এসব কর্মসূচি পালন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন, মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম কেরণ ও সাধারণ সম্পাদক মো. শাহবাজ মিয়া। বক্তারা বলেন, ইট প্রস্তুত, ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এবং ইট প্রস্তুত, ভাটা স্থাপন…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড এবং অপর আরেকজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- আজাহারুল ইসলাম আকাশ (২১) তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ওবায়দুল হক (২২) নামে অপর আরেকজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রবিবার (২ মার্চ) বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এ অভিযানে সহায়তা করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন…
নিজস্ব প্রতিবেদক: “তোমার আমার বাংলাদেশে-ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তি আলোচনা সভায় একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী প্রমুখ। বক্তারা বলেন, ভোটার হওয়া…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্র এই মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং মেটলাইফ ফাউন্ডেশন। প্রধান অতিথি হয়ে উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন, নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি সরোজ মোস্তফা, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুৃর রহমান খান, কবি তানভীর জাহান চৌধুরী, ভাস্কর শিল্পী অখিল পাল, প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি রাজন দত্ত মজুমদার…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সুপ্ত সাহা অনিক এবং অংকু রায় কতৃক মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে খেলাফত আন্দোলনের বিক্ষোভ মিছিল করেছে। অভিযুক্তদের একজন সুপ্ত সাহা অনিক কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা নেত্রকোনা বড়বাজার শাহী জামে মসজিদ চত্বর থেকে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কলমাকান্দা উপজেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুটক্তিকারী সুপ্ত সাহা অনিক ও রাখা রাহাকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণঅবস্থান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর কলমাকান্দা থানা মোড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে দুই ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালিত হয়। অভিযুক্তদের একজন সুপ্ত সাহা অনিক কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মনতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা ফজলুল হক হল শাখার সহ-সভাপতি। আরেকজনের পরিচয় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সমাবেশে সভাপতিত্ব করেন, কলমাকান্দা উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা উসমান গনি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা…
নিজস্ব প্রতিবেদক: গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা শ্রী নারায়ণ দত্তের ছেলে বিশ্বজিৎ দত্তের ওপর এক নির্মম হামলা চালানো হয়। মামলায় আসামি করায় স্থানীয় সন্ত্রাসী টিটুর নেতৃত্বে বিশ্বজিৎকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। অস্ত্রের মুখে তাকে জিম্মি করে তার কাছ থেকে তিনটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে। পাশাপাশি মোবাইল ফোন, ডিসকাভার ১০০সিসি মোটরসাইকেল এবং ৫০,০০০ টাকা মুক্তিপণ হিসেবে ছিনিয়ে নেওয়া হয়। হামলার শিকার হওয়ার পরও শ্রী নারায়ণ দত্তের পরিবার ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে থানায় কোনো অভিযোগ দায়ের করতে পারেনি। ঘটনার পরপরই স্থানীয় রাজনৈতিক নেতারা সমাধানের আশ্বাস দিলেও পরিবারটি আজও…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মো. রহমত আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে উপজেলা সদরের ডেইট্টাখালি এলাকায় উব্দাখালি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রহমত আলী উপজেলার চান্দুয়াল এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় কৃষক ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রহমত আলী গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে মাঠে রোপন করা বোরো ধান ক্ষেত দেখতে যান। তিনি রাতে আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয় লোকজন ডেইট্টাখালি এলাকায় নদীর তীরে একটি লাশ দেখেন। পরে পুলিশ ও মৃত রহমতের…
কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ৪৬ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক জব্দকৃত এসব আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)। এরআগে একই দিন সকাল ৫টার দিকে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নে ভবানীপুর এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ দল নিজস্ব গোয়েন্দা তথ্যের…
নিজস্ব প্রতিবেদক: কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কৃষক ঐক্য পরিষদের ব্যানারে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অর্ধশত কৃষকের উপস্থিতিতে অধঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ কলমাকান্দা শাখার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাইরুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক মো. মুজামিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা আলুর কোল্ড বৃদ্ধির প্রতিবাদ, পেঁয়াজ আলুর কমিশন গঠন, কৃষকদের প্রতিনিধিত্বের জন্য সংসদে ও জাতীয় কমিটিগুলোতে শতকরা ১০ ভাগ সদস্য অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।
কে. এম. সাখাওয়াত হোসেন: যৌথ বাহিনীর অভিযানে নেত্রকোনার মদন উপজেলায় ৫৯৮ পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৭৮ হাজার চারশো টাকাসহ দুই সহোদর ভাইকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ও দুইটি বাটন মোবাইল সেট, ১২টি মোবাই সিম এবং তিনটি মেমোরি কার্ড জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে আটক দুজনের বিরুদ্ধে মাদক রাখা ও ব্যবসা পরিচালনা করা অপরাধে আদালতে প্রেরণ করা হবে। আটককৃতরা হলেন- মদন উপজেলার আলমশ্রী গ্রামের মৃত ইনসানের ছেলে মো. জাহান (৩০) ও তার ছোট ভাই মো. লিজন (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সাথে সম্পৃক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বৃহস্পতিবার…
নিজস্ব প্রতিবেদক: সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে। শিক্ষা ও অফিশিয়াল কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সুস্থ দেহ, সুস্থ মন- সর্বোপরি পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করা হয়। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী ২০২৫ অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পূর্বধলা উপজেলায় একটি গ্রামীণ সড়ক পাকাকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারান্দিয়া ইউনিয়নের ভুগীজাওয়ানী উচ্চ বিদ্যালয় থেকে জাওয়ানি মসজিদ পর্যন্ত কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে ভুগীজাওয়ানি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসী ও শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, ভুগীজাওয়ানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আলম, সহকারী শিক্ষক মো. মাসুদ তালুকদার, জাওয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম খান, সহকারী শিক্ষক আমানউল্লাহ খান, শিক্ষার্থী শরিঝুল ইসলাম, মারুফা মেহেজাবিন, এলাকাবাসী সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলী, আবদুল আজিজ, সিরাজ মিয়া, রবিন মিয়া প্রমুখ। বক্তারা জানান, ভুগীজাওয়ানী উচ্চ বিদ্যালয়…
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে ‘NeU CSE FEST- 2025’ এর আয়োজন করা হয়েছে। দুই দিন-ব্যাপী অনুষ্ঠানে রয়েছে প্রজেক্ট শোকেজিং, স্পোর্টস, ওয়ার্কশপ (রোবোটিকস্ এন্ড আইওটি), আইটি অলিম্পিয়াড (অন্তঃবিশ্ববিদ্যালয়) এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট-সহ মোট পাঁচটি ইভেন্ট। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ‘NeU CSE FEST-2025’ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। আইটি অলিম্পিয়াডের মাধ্যমে শুভ সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম, মো. আনোয়ারুল ইসলাম, মাফিউল হাসান মতিন, কোহিনুর পারভীন এবং ফরিদা সিদ্দিকী প্রীতি। দ্বিতীয় পর্ব ‘স্পোর্টস ইভেন্ট’ শুরু হয় দুপুর ১টায়। স্পোর্টস ইভেন্টের উদ্বোধন করেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মাদ আশরাফুল মুনিম। এ…
কে. এম. সাখাওয়াত হোসেন: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের প্রেমবাজার নামক এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি জানান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধিনস্থ মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৭/-এস হতে আনুমানিক তিনশো…
